21/09/2026
গতকাল রাতে আমার এইচএসসি ২৬ ব্যাচের একটা স্টুডেন্ট টেক্সট দিয়ে জাস্ট কাঁদছিল। তার অপরাধ? সে বাংলাকে অতিরিক্ত সহজ ভেবেছিল।
সে ফিজিক্স-কেমিস্ট্রি নিয়ে এত বেশি বিজি ছিল যে, বাংলার দিকে তাকানোর সময় পায় নাই। রেজাল্ট যা হওয়ার তা-ই হইছে—বাংলা ১ম পত্রের MCQ তার পুরো স্বপ্নটাই প্রায় শেষ করে দিয়েছে।
তুই তো মাত্র কলেজের ইয়ার চেঞ্জ এক্সাম শেষ করলি, তোর রিল্যাক্সড মোড দেখে আমি সত্যিই শকড। তুই কি ভেবেছিস তোর সামনে অনন্তকাল সময় আছে?
২৬ ব্যাচের ওই কঠিন কোশ্চেনের রিয়েলিটি থেকে তুই যদি এখনো শিক্ষা না নিস, তবে তোর জন্য সামনে বড় বিপদ অপেক্ষা করছে।
এই মেন্টাল ডিপ্রেশন আর অলসতা ঝেড়ে তোকে এখনই টেবিলে ফিরতে হবে। বাংলা ১ম আর ২য় পত্রকে এখন থেকেই তোর মেইন সাবজেক্টের তালিকায় রাখ।
এইচএসসিতে গোল্ডেন এ প্লাস ধরে রাখা আর ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশনে সিট নিশ্চিত করার মূল অস্ত্র কিন্তু এই বাংলাই।
ব্যাকরণের প্রতিটা টপিক আর প্রথম পত্রের প্রতিটা লাইন এমনভাবে শেষ কর যেন তোর কোনো উইকনেস না থাকে।
ভ্রম থেকে বের হ। আজকেই তোর বাংলার কমপ্লিট রিভিশন প্ল্যান রেডি কর এবং অ্যাকশন নেওয়া শুরু কর।