04/08/2025
অনুবাদ:
Basic to Advance-
বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করার সবচেয়ে ভাল কৌশল°:
থেরাপী ১: সর্বপ্রথম verb বের করতে হবে। কারণ এটা পারলে খুব সহজে আপনি sub, obj, prepositional phrase বের করতে পারবেন। আর বাংলায় main verb থাকে বাক্যের শেষে (সাধারণত) । যদি main verb না থাকে, তাহলে বুজে নিবেন- সেখানে Auxiliary verb আছে। উদাহরণ:
28 th BCS - 2010
"বিবাহ নারীদের সামাজিক নিরাপত্তা দিয়ে থাকে" (প্রথমাংশ)
এখানে verb হল - দিয়ে থাকে (usually give)
এইবার Verb'কে প্রশ্ন করুন ( কে /কারা/কাদের ) দিয়ে, যদি উত্তর পান তাহলে এই উত্তর হবে sub.
◑ কে দেয়? উত্তর আসবে বিবাহ দেয়। অর্থাৎ এখানে বিবাহ( marriage) হল বাক্যের sub.
আবার Verb'কে প্রশ্ন করুন (কি/কাকে) দিয়ে, উত্তর আসলে ধরে নিবেন এইটাই obj.
◑ কি দেয়? উত্তর আসবে - সামাজিক নিরাপত্তা দেয়। অর্থাৎ এখানে (obj) হল Social Security.
তাহলে আমরা sub+verb+obj পেয়েছি। এখন শুধু বাড়তি অংশই অনুবাদ করা দরকার।
◑ নারীদের (Prepositional phrase)
to women.
এইবার সম্পূর্ণ অনুবাদঃ
Sub+verb+obj+pre.phrase
Marriage usually gives social security to women.
আবার, action verb না থাকলে Auxiliary verb দিয়ে করতে হবে। যেমন:
সোনালী ব্যাংক, ২০০৮
" ব্যাংকটির মালিক কেন্দ্রীয় ব্যাংক"।
দেখুন এখানে বাক্যের শেষে "ব্যাংক" আছে, তার মানে এখানে কোন Action verb নাই। সুতরাং Auxiliary দিয়ে করতে হবে।
✪ অনুবাদ- The owner of the bank is Central Bank.
মনে রাখবেন, যার সাথে বিভক্তিযুক্ত(preposition) থাকে, তাকে পরে অনুবাদ করতে হয়। যেমন-
"বাংলাদেশের প্রেসিডেন্ট"
(The president of Bangladesh).
দেখুন এখানে বাংলাদেশের সাথে "এর" যুক্ত ছিল তাই এর আগে "of" preposition আনা হয়েছে।
তদ্রূপ
"ব্যাংকের মালিক" The owner of bank.
👉 যারা ব্যাংক বিসিএস এর জন্য ইংরেজি চর্চা করেন তারা আমাকে ফ্রেন্ড রিকুয়েষ্ট দিন। ধন্যবাদ।
Md Sabbir Hassan Ispahany
BBA (Acc.) ; ICMAB (L-3).
IELTS (Band Score 7.0)