12/11/2024
কোরআনের যেসব জায়গায় মহান আল্লাহ মানুষকে অকৃতজ্ঞ বলেছেন:
১।অধিকাংশ মানুষই কৃতজ্ঞতা স্বীকার করে না।
[সূরা আল-ইউনুস (১০), আয়াতঃ ৬০]
২।নিশ্চয় মানুষ অত্যন্ত অন্যায়কারী, অকৃতজ্ঞ।
[সূরা আল-ইব্রাহীম (১৪), আয়াতঃ ৩৪]
৩।তাদের অধিকাংশই অকৃতজ্ঞ।
[সূরা আন-নাহল (১৬), আয়াতঃ ৮৩]
৪।মানুষ বড়ই অকৃতজ্ঞ।
[সূরা আল-ইসরা (১৭), আয়াতঃ ৬৭]
৫।নিশ্চয় মানুষ বড় অকৃতজ্ঞ।
[সূরা আল-হাজ্জ্ব (২২),আয়াতঃ ৬৬]
৬।অধিকাংশ লোক অকৃতজ্ঞতা ছাড়া কিছুই করে না।
[সূরা আল-ফুরকান (২৫), আয়াতঃ ৫০]
৭।তাদের অধিকাংশই কৃতজ্ঞতা প্রকাশ করে না।
[সূরা আন-নাম’ল (২৭), আয়াতঃ ৭৩]
৮।বাস্তবিক মানুষ স্পষ্ট অকৃতজ্ঞ।
[সূরা আয-যুখরুফ (৪৩),আয়াতঃ ১৫]
৯।মানুষ ধ্বংস হোক, সে কত অকৃতজ্ঞ!
[সূরা আল-আবাসা (৮০), আয়াতঃ ১৭]
১০।নিশ্চয় মানুষ তার পালনকর্তার প্রতি বড়ই অকৃতজ্ঞ।
[সূরা আল-আদিয়াত (১০০),আয়াতঃ ৬]
Send a message to learn more