10/06/2024
কোকাকোলা কি আসলে ঐ যায়গার?
কোকাকোলা ইউএস এর রেজিস্টার্ড কোম্পানি এব্যাপারে সন্দেহ নেই। এটা একটা ফ্র্যাঞ্চাইজ, সারা বিশ্বের বিভিন্ন দেশে এদের ডিস্ট্রিবিউটর আছে যারা লোকালি ম্যানুফ্র্যাকচার করে। এ পর্যন্ত সব ঠিক আছে। কিন্তু সমস্যা হচ্ছে এদের ইনভেস্টমেন্টের পেছনে কারা রয়েছে সেটা আমরা জানতে চাইনা। কাদের সাথে কোকাকোলার দহরম-মহরম, কাদের সে আর্থিক সহায়তা প্রদান করে সেব্যাপারে আমাদের জানতে হবে। এর জন্য আমরা একটু পেছনের দিকে তাকাবো।
১৯৩৫ সালে কোকাকোলাকে কোশার হিসেবে সার্টিফাইড করা হয়। কোশার হলো ইহুদীদের ধর্মীয় দৃষ্টিকোন থেকে হালাল খাবার। বিভিন্ন দেশে ভ্রমণকালে মুসলিমদের অনেকেই হারাম এড়ানোর জন্য ইহুদীদের কোশার মিল অর্ডার করে থাকে কারন কোশার মিলে শুকরের মাংস থাকেনা। এখন কোকাকোলাকে কোশার সার্টিফিকেশনের জন্য কাজ করেছে ইহুদীরাই, কারন তারা ব্যপকভাবে জিউস ও জেন্টাইল (নন-ইহুদী) দের মাঝে এটার প্রসার চাচ্ছিলো। এটা ছিলো প্রথম ধাপ।
এরপর ১৯৬৬ সালে যখন ইজরাইলে প্রথম কোকাকোলার ফ্র্যাঞ্চাইজ আর বটলিং কোম্পানি স্থাপন করা হয় তখন আরবলীগ এটার প্রতিবাদ করেছিলো। কোন একটা দেশে বা স্থানে কোকাকোলার ফ্র্যাঞ্চাইজ দেওয়ার জন্য কোকাকোলার অনুমতি অবশ্যই লাগবে। এই ব্র্যান্ডগুলোই হচ্ছে একটা যুদ্ধের প্রথম ক্যাজুয়ালিটি নির্ধারণ করে। আরবলীগের বয়কট ছিলো মুসলিমদের স্ট্রেটেজিক্যাল বয়কট যা কোকাকোলা অস্বীকার করেছিলো। কারন খুব সিম্পল, তারা চাচ্ছিলো ইজরাইলকে সহায়তা করতে।
ইজরাইলী কোম্পানি CBC বা Central Bottling Company এর আরেক নাম হচ্ছে Coca cola Isreal যারা কোকাকোলার একটা ডিস্ট্রিবিউটর। বাইরের পরিবেশে এটাকে অফিশিয়াল অ্যাফিলিয়েশন হিসেবে দেখালেও ভেতরের ঘটনা মোটেও এমন না। ১৯৯৭ সালে ইজরাইল সরকার কোকাকোলাকে টানা ৩০ বছর করে সাপোর্ট দেওয়ার জন্য Israel Trade Award Dinner এ সম্মানিত করে। এই ৩০ বছর কোকাকোলা কিভাবে ইজরাইলকে সহায়তা করেছে? মোটা অংকের ট্যাক্স আর বিভিন্ন অজুহাতে ডোনেশনের মাধ্যমে।
সম্প্রতি ২০২৩ সালে তুরস্ক পার্লামেন্ট কোকাকোলা আর নেসলের সব ধরনের পণ্য আমদানী বন্ধের ঘোষনা দিয়েছে কোকাকোলার ইজরাইল প্রীতির জন্যই। যা আগে ছিলো, এখনো আছে। শুধু তুরস্ক নয়, সারাবিশ্বের মুসলিমরাই কোকাকোলা, পেপসি, ফান্টা, স্প্রাইট, স্টারবাকস, কেএফসিসহ ইজরাইলের সাথে সম্পর্কিত সকল ব্র্যান্ডকে বয়কট করছে। আর এটার প্রভাবও মারাত্মক। ইতিমধ্যেই কেএফসির অনেক ফ্র্যাঞ্চাইজ বন্ধ হয়ে গেছে, কোকাকোলা প্রফিট ফেরানোর জন্য পাগলের মত মার্কেটিং করছে। তাদের পরাজয় আমাদের বিজয়ের প্রথম ধাপ। এই ধাপে আপনিও শামিল হউন।
আমি মুফতি নই, আলিম নই। কিন্তু আমার সামান্য জ্ঞানে যা উপলব্ধি করেছি তা হলো এই সময়ে আপনার পছন্দের তালিকা থেকে কোকাকোলা-পেপসি বাদ দেওয়াটাও এক ধরনের বড় কোরবানি। পশু কোরবানির সাথে সাথে আল্লাহ আমাদের এই কোরবানিও কবুল করুন। আমিন।