Life Reloaded

Life Reloaded

Share

Assalamu Alaikum everyone! Welcome to my official Facebook vlog page. Through this page, I’ll be sharing everything that makes life meaningful.

Stay connected — exciting content is coming soon, In Sha Allah!

*#StayTuned #DailyVlogs #LifeJournery

21/01/2026

শূন্য থেকে ইংরেজি বলতে এই ৬৬ টি Structures জানা খুবই গুরুত্বপূর্ণ।

★RULE:1
কোনো কিছু প্রয়োজন বুঝাতে,
আমরা need to use করব।
sub+need to+verb1

I need to learn English.
আমার ইংরেজি শিখা প্রয়োজন।
I need to buy a book.
আমার একটি বই কিনা প্রয়োজন।
I need to help him.
আমার তাকে সাহায্য করা প্রয়োজন।
I need to do the work.
আমার কাজটি করা প্রয়োজন।

★RULE:2
☞I am having a hard time+ ing যুক্ত verb(কোন কিছু করতে সমস্যা হচ্ছে)

1.I am having a hard time understanding my friends.( আমার বন্ধুদের বুঝতে আমার সমস্যা হচ্ছে )
2.I am having a hard time downloading songs.( আমার গান গুলি ডাউনলোড করতে সমস্যা হচ্ছে)
3..I am having a hard time answering your questions.( তোমার প্রশ্নগুলির উত্তর দিতে আমার সমস্যা হচ্ছে)।
Similarly, I am having a hard time understanding the rules. I am having a hard time browsing internet.

★ RULE:3
☞There is something wrong with + noun.( কোন কিছুতে সমস্যা হয়েছে)

1. There is something wrong with computer.(আমার কম্পিউটার এ সমস্যা হয়েছে)

2. There is something wrong with my mobile.(আমার মোবাইলে সমস্যা হয়েছে)

3. There is something wrong with my certificate.(আমার সার্টিফিকেট এ সমস্যা হয়েছে)
4.There is something wrong with my Television.(আমার টেলিভিশন এ সমস্যা হয়েছে)

★Rules:4
☞I have decided to+ verb...(কোন কিছুর সিদ্ধান্ত নিয়েছি)

1.I have decided to learn English.( আমি ইংরেজী শেখার সিদ্ধান্ত নিয়েছি)
2. I have decided to change myself.(আমি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি)
3.I have decided to work hard.(আমি কঠোর কাজ করার সিদ্ধান্ত নিয়েছি)
4.I have decided to help the poor.(আমি গরীবদের কে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি)
5.I have decided to change my bad habits.(আমি আমার খারাপ অভ্যাসগুলি পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি)

★RUlE:5
☞I am trying to + verb.(কোন কিছু করার চেষ্টা করতেছি) যেমন,

1. I am trying to learn English.( আমি ইংরেজী শিখতে চেষ্টা করতেছি)

2. I am trying to do something.(আমি কিছু করার চেষ্টা করতেছি)

3. I am trying to help the street children.( আমি পথশিশু দের সাহায্য করতে চেষ্টা করতেছি)

4. I am trying to clean my room.(আমি আমার ঘর পরিষ্কার করার চেষ্টা করতেছি)
5.I am trying to motivate him.(আমি তাকে অনুপ্রাণিত করার চেষ্টা করতেছি)

★RULE:6
☞I have heard that +.....(আমি শুনেছি যে.....)

1.I have heard that you learn English.(আমি শুনেছি তুমি ইংরেজী শিখ)
2.I have heard that English Group is very useful for learners.(আমি শুনেছি ইংলিশ গ্রুপ শিক্ষার্থী দের জন্য উপকারী)
3.I have heard that he is very talented.(আমি শুনেছি সে খুব মেধাবী)
4.I have heard that you work hard.(আমি শুনেছি তুমি কঠোর কাজ কর)
5.I have heard that you study well.(আমি শুনেছি তুমি ভালভাবে পড়াশুনা কর)
6.I have heard that you like traditional foods.(আমি শুনেছি তুমি traditional খাবার পছন্দ কর)
7.I have heard that you waste your time.(আমি শুনেছি তুমি তোমার সময় অপচয় কর)

★RULE:7
No need - দরকার নেই।
Structure : No need to + verb + obj.

No need to tell.- বলার দরকার নাই।
No need to wait.- অপেক্ষা করার দরকার নাই।
No need to write. -লেখার দরকার নাই।
No need to stand.- দাঁড়ানোর দরকার নাই।

No need to sit.- বসার দরকার নাই।
No need to go.- যাওয়ার দরকার নাই।
No need to eat.- খাওয়ার দরকার নাই।
No need to learn.- শেখার দরকার নাই।
No need to cook.- রান্না করার দরকার নাই।
No need to work.- কাজ করার দরকার নাই।
No need to believe. - বিশ্বাস করার দরকার নাই।
No need to waste time.- সময় অপচয় করার দরকার নাই।
No need to stop.- বন্ধ করার দরকার নাই।

★RULE:8
How often দিয়ে বাক্য গঠনঃ-

=> How often will you do? - তুমি কতবার করবে?
=> How often do you exercise? - তুমি কতদিন পর পর ব্যায়াম কর।
=> How often do you visit your parents? - তুমি কতদিন পর পর তোমার মা-বাবার সাথে দেখা কর?
=> How often do you change your password? - তুমি কতদিন পর পর তোমার পাসওয়ার্ড পরিবর্তন কর?
=> How often do you need facial? - কতদিন পর পর তোমার ফেসিয়াল করা প্রয়োজন হয়?
=> How often do you visit the library? কতদিন পরপর তুমি লাইব্রেরী পরিদর্শন কর?
=> How often do you go to doctor for checkup? - তুমি চেকআপের জন্য কতদিন পর পর ডাক্তারের কাছে যাও?
=> How often do you log in to Facebook account?
কতদিন পর পর তুমি ফেসবুক একাউন্টে লগইন কর?

✅ Conversation
A. How often do you use the computer?
(কতদিন পরপর তুমি কম্পিউটার ব্যবহার কর?)
B. Every day. I can’t think anymore without computer.
(প্রত্যেকদিন. আমি কম্পিউটার ছাড়া কোনকিছু চিন্তাও করতে পারি না)
A. How often do you take physical exercise? (তুমি কতদিন পর পর শরীরচর্চা কর?)
B. Every day. I keep myself fit by doing this. (প্রতিদিন। এর মাধ্যমে আমি নিজেকে ফিট রাখি)

★RULE:9
I will be able to -আমি পারবো

আমি করতে পারবো - I will be able to do

আমি আসতে পারবো - I will be able to come

আমি যেতে পারবো - I will be able to go

আমি আসতে পারবো না - I won’t be able to come

আমি যেতে পারবো না - I won’t be able to go

আমি কাজটি করতে পারবো - I will be able to do the work
আমি কাজটি করতে পারবো না - I won’t be able to do the work

তুমি কি করতে পারবে? - will you be able to do?

তুমি কি করতে পারবে না? - Won’t you be able to do?

রুবি আসতে পারবে - Rubi will be able to come

রুবি আসতে পারবে না - Rubi won’t be able to come

রুবি কি আসতে পারবে না? - Won’t Rubi be able to come?

আমি করতে সক্ষম হয়েছি - I have been able to do

★RULE:10
SHOULD HAVE=থাকা উচিত

আপনার শালীনতা থাকা উচিত
You should have modesty
তোমার একটি গাড়ি থাকা উচিত
You should have a car
তোমার প্রাপ্তবয়স্কদের প্রতি শ্রদ্ধা থাকা উচিত
You should have respect for adults
শিক্ষদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকা উচিত
We should have respect for teacher.
পড়াশোনায় তোমার মনোযোগ থাকা উচিত
You should have attention for study

★RULE:11
AS+ADJECTIVE +AS

As bright as day( দিনের মতো উজ্জ্বল)
As black as coal( কয়লার মতো কালো)
As hard as iron( লোহার মতো শক্ত)
As cold as ice( বরফের মতো ঠান্ডা)
As brave as lion( সিংহের মতো সাহসী)
As strong as tiger( বাঘের মতো শক্তিশালী)
As pure as flower (ফুলের মতো পবিত্র)
As clear as day( দিনের মতো পরিষ্কার)

★RULE:12
Therevis no difficulty in + verb+ing

1.There is no difficulty inTalking
-কথা বলায় কোন সমস্যা নেই
2.There is no difficulty in searching
-খোজায় কোন সমস্যা নেই
3.There is no difficulty in reserving
-সংরক্ষণ করায় কোন সমস্যা নেই
4.There is no difficulty in flowering

ফুল তোলায় কোন সমস্যা নেই
5.There is no difficulty in saving
রক্ষা করায় কোন সমস্যা নেই
6.There is no difficulty in cooking
রান্না করায় কোন সমস্যা নেই
7.There is no difficulty in describing
বর্ননা করায় কোন সমস্যা নেই
8.There is no difficulty in checking
পরিক্ষা করায় কোন সমস্যা নেই

★RULE:13
I like the way + sub + verb

1. I like the way you talk
আমি তোমার কথা বলার ভঙ্গি পছন্দ করি।

2. I like the way you walk
আমি তোমার হাটার ধরন পছন্দ করি।

3. I like the way he loves
আমি তার ভালোবাসার তরিকা পছন্দ করি।

4. I like the way they fight
আমি তাদের মারামারির পদ্ধতি পছন্দ করি।

5. I like the way you play football
আমি তোমার ফুটবল খেলার কৌশল পছন্দ করি।

তার লেখার ধরনটা আমার ভালো লাগে।
I like the way she writes.

তার খেলার ধরনটা আমার ভালো লাগে।
I like the way he plays.

তার শেখানোর ধরনটা আমার ভালো লাগে।
I like the way he teaches.

নেগেটিভ করতে হলে 'don't' যুক্ত করতে হবে।
তার লেখার ধরনটা আমার ভালো লাগে না।
I don't like the way she writes.

তার খেলার ধরনটা আমার ভালো লাগে না।
I don't like the way he plays.

তার শেখানোর ধরনটা আমার ভালো লাগে না।
I don't like the way he teaches.

★RULE:14
Would you mind এর সঠিক ব্যবহার। আপনি যদি ভদ্রভাবে কাউকে কোন সুপারিশ করতে চান, তখন ব্যবহার করবেন …

👉Would you mind + Verb+ing….?
Or,
👉Would you please + verb…...?

আপনি কি একটু সরে বসবেন ?
👉Would you mind moving aside please?
👉Would you please move aside please.

আমাকে কিছু টাকা ধার দিবেন কি ?
👉Would you mind lending me some money?
👉Would you please lend me some money ?

আপনার নামটা বলবেন কি ?
👉Would you mind telling me your name?
👉Would you please tell me your name.?

★RULE:15
There এর ব্যাবহার(থাকা অর্থে)

1.সেখানে একটি গাড়ি আছে
=there is a car.
2. সেখানে 20 টা গাড়ি আছে।
=there are twenty cars.
3.সেখাto নে কোনো গাড়ি নেই।
=There is no car.
4. সেখানে একটি গাড়ি ছিল
=there was a car.
5. সেখানে 20টা গাড়ি ছিল।
=there were Twenty cars.
6. সেখানে কোন গাড়ি ছিল না।
=there was no car.

have,has,had-থাকা

7. তার একটা গাড়ি আছে।
=he has a car.

8. তাদের কোনো গাড়ি নেই
=they have no car.

9. তার একটি গাড়ি ছিল।
=he had a car.

10. তার কোন গাড়ি ছিল না
=he had no car.

11. আমার একটি গাড়ি হবে।Did will have a car.

12. মিনার গাড়ি হবে না।
=mina will have no car.

★RULE:16
সম্ভাবনা বেশি হলে would ব্যবহার হয়, কম হলে May, Might..

I would go to Dhaka next month.
আগামি মাসে আমি ঢাকা যেতে পারি
I would go to London next yr.
আগামি বছর আমি লন্ডন যেতে পারি
I would do this work.
আমি এই কাজটি করতে পারি.
i would drink tea at night.
আমি রাত্রে চা খেতে পারি.
Today I would play football.
আজ আমি ফুটবল খেলতে পারি।

★RULE:17
Supposed to + am, is, are, was, were = কথা আছে/ কথা ছিল

আমার ঢাকা যাওয়ার কথা ছিল।
I was supposed to go to Dhaka.
আমার কলমটি কেনার কথা আছে।
I am supposed to buy this pen.
তার বাজারে আসার কথা আছে
He is supposed to come to market
তাদের ফুটবল খেলার কথা আছে
They are supposed to play football

★RULE:18
Don't be upset- মন খারাপ করিও না

মন খারাপ করিও না তুমি একটি সুন্দর মেয়েকে বিয়ে করবে।
Don't be upset you will marry a beautiful girl.
মন খারাপ করিও না তুমি একটি সুন্দর ছেলেকে বিয়ে করবে।
Don't be upset you will marry a handsome boy.
হতাশ হইও না তুমি একদিন খারাপ সময় কাটিয়ে উঠবে।
Don't be upset you will overcome bad time one day.
হতাশ হto relinquishজীবন উজ্জ্বল হবে।
Don't be upset you will shine in life.
হতাশ হইও না তুমি একটি ভালো চাকরি পাবে
Don't be upset you will get a good job.

★RULE:19
It’s bad to + verb- এটা----খারাপ

It is bad to say.... এটা বলা খারাপ।
It is bad to see.... এটা দেখা খারাপ।
It is bad to listen.... এটা শুনা খারাপ।

★RULE:20
Something to + verb( কিছু---আছে)

Something to do.... কিছু করার আছে।
Something to say.... কিছু বলার আছে।
Something to eat....কিছু খাওয়ার আছে।

★RULE:21
Let's notএর ব্যবহার

Let's not do it....চলো আমরা এটা না করি
Let's not see it.... চলো আমরা এটা না দেখি।
Let's not eat it.... চলো আমরা এটা না খাই।
Let's not watch television....চলো টিভি না দেখি

★RULE:22
It is time to + verb- এখন সময়

It is time to eat.... এখন খাওয়ার সময় হয়েছে।
It is time to go.... এখন যাওয়ার সময় হয়েছে।
It is time to recite.... এখন তেলাওয়াতের সময় হয়েছে।

★RULE:23
How else এর ব্যবহার- আর কিভাবে

★How else shall i love you?
আর কিভাবে আমি তোমায় ভালোবাসবো?
★How else shall i tell you?
আর কিভাবে আমি তোমায় বলবো?
★How else shall i make you undrestand?
আর কিভাবে আমি তোমায় বুঝাবো?
★How else shall i miss you?
আর কিভাবে আমি তোমায় মিস করবো?

★RULE:24
could এর ব্যবহার।

আমি হাটতে পারতাম।
I could walk.
তুমি কাজটি করতে পারতে।
You could do the work.

সাধারণত কাউকে ভদ্রতার সহিত কোনো প্রশ্ন করতে বা সৌজন্য প্রকাশে could এর ব্যবহার হয়, তবে বাক্যগুলি সাধারণত প্রশ্নবোধক হয়,
যেমন, Could you please tell me the time?
দয়া করে সময়টা আমাকে বলতে পারবেন?

Could you lend me your book?
আপনার বইটি কি আমায় ধার দিতে পারবেন?

Could you come to my home.
আপনি আমার বাড়িতে আসতে পারবেন কি?

Could you help me with some money?
আপনি আমায় কিছু টাকা দিয়ে সাহায্য করতে পারবেন কি?

★RULE:50
How about + verb(ing) + extension-কেমন হয়।

How about learning computer?
কম্পিউটার শিখলে কেমন হয়?

How about reading newspaper?
পত্রিকা পড়লে কেমন হয়?

How about going home?
বাড়ি গেলে কেমন হয়?

How about learning english?
ইংরেজি শিখলে কেমন হয়?

★RULE:51
বাংলা শব্দের শেষে -তে প্রত্যয় থাকলে ইংরেজী করতে হলে তার আগে to যোগ করতে হয়। যেমন
Eat= খাওয়া, to eat= খাইতে
go = যাওয়া, to go = যাইতে
খাইতে আসো = Come to eat.
গুমাইতে যাও= Go to sleep.
........

★RULE:52
বাংলায় শব্দের শেষে -মান, কিংবা -অন্ত থাকলে ইংরেজি করার সময় তার সাথে ing যুক্ত হয়।
যেমন:-
ঘুমন্ত বালক= Sleeping boy.
চলন্ত ট্রেন= Moving Train.
উড়ন্ত পাখি= Flying Bird.
............

★RULE:53
বাংলা শব্দের শেষে যদি-- ইয়া-প্রত্যয় থাকে তবে ইংরেজী করার সময়
Having been+ V.P.P করতে হয়।
যেমন
পদত্যাগ করিয়া - Having been Resigned.
নির্বাচিত হইয়া -Having been elected.
শিক্ষিত হইয়া- Having been educated.
.....................

★RULE:54
কোন কিছু ইচ্ছে হচ্ছে বা ইচ্ছে করছে প্রকাশ করতে চাইলে নিম্নরূপ হবে । Feel like+ V+ing

আমার চা পান করতে ইচ্ছে হচ্ছে=
I feel like drinking tea.
আমার ঘুমাইতে ইচ্ছে করছে =
I feel like sleeping.
আমার পড়তে ইচ্ছে হচ্ছে না=
I don't feel like reading.
.....................

★RULE:55 বাংলা বাক্যে যদি "কিনা" টাইপের ভঙ্গি থাকে তাহলে ইংরেজী তে কিনার পরিবর্তে If ব্যবহার করতে হয়।

যেমন সে গিয়েছিলো কিনা/ আমি জানি না = I don't know if he went.

জানি না আমাকে তোমার মনে পড়ে কিনা, কিন্তু তুমি সবসময় আছো আমার কল্পনায় = I don't know if you recall me, but you are always in my contemplation.

★RULE:56
প্রতীক্ষায় আছি/অপেক্ষার প্রহর গুনছি - এই ধরনে ভঙ্গিতে বাক্য থাকলে তখন নিম্নরূপ হবে।
Looking forward to+ verb+ ing
যেমন:-
তোমার সাথে দেখা করার প্রতীক্ষায়
আছি - I am looking forward to meeting you.

আমি বাড়ি যাওয়ার অপেক্ষার প্রহর গুনছি- I am looking forward to going home.
.......

★RULE :57
কিছু করতে গিয়ে ও করতে পারেনি এমন বুঝাতে,,,
sub+ couldn't about to + verb 1 + obj.

I couldn't about to tell you.
আমি তোমাকে বলতে গিয়ে ও বলতে পারিনি।
I couldn't about to forget you.
আমি তোমাকে ভুলতে গিয়ে ও ভুলতে পারিনি।
I couldn't about to tell the truth.
আমি সত্যটা বলতে গিয়ে ও বলতে পারিনি।
He couldn't about to come.
সে আসতে চেয়েও আসতে পারেনি।

★RULE:58
I know +how to +v1

1. I know how to swim.
= আমি জানি কিভাবে সাঁতার কাটতে হয়।

2. I know how to cook.
= আমি জানি কিভাবে রান্না করতে হয়।

3. I know how to speak English.
= আমি জানি কিভাবে ইংরেজি বলতে হয়।

★RULE:59
Do you know how to(তুমি কি জানো কিভাবে......?)

1. Do you know how to recite Holy Quran= তুমি কি জানো কিভাবে কুরআন তিলাওয়াত করতে হয়?

2. Do you know how to respect others?=তুমি কি জানো কিভাবে অন্যদের সম্মান করতে হয়।

3. Do you know how to talk Sweetly?= তুমি কি জানো কিভাবে সুমধুর ভাবে কথা বলতে হয়।

4. Do you know how to speak in English? তুমি কি জানো কিভাবে ইংরেজি তে কথা বলতে হয়?

5. Do you know how to play football?
তুমি কি জানো কিভাবে ফুটবল খেলতে হয়?

★60
Having a lot of fun= আনন্দ পাচ্ছি /মজা পাচ্ছি।

আমি ইংরেজি শিখে অনেক মজা পাচ্ছি=
I am having a lot of fun learning English.

আমি গরিবদের সাহায্য করে অনেক আনন্দ পাচ্ছি=I am having a lot of fun helping the poor.

আমরা গল্প করে অনেক মজা পাচ্ছি=
We are having a lot of fun gossiping.

আমি এই বইটি পড়ে অনেক মজা পাচ্ছি=
I am having a lot of fun reading this book.

তারা মিরাজের সাথে কথা বলে অনেক মজা পাচ্ছে=They are having a lot of fun talking to Miraj.

★61
Yet to -- এখনো করা হয়নি।

আমি এখনো তাকে প্রপোজ করিনি।
I am yet to propose her.

আমার এখনো বাজারে যাওয়া হয়নি।
I am yet to go to market.

ইউসুফ এখনো আসেনি।
Yousuf is yet to come.

তারা এখনো শুরু করেনি।
They are yet to start.

আমরা এখনো চাঁদপুরে যাইনি।
We are yet to go to Chandpur.

★62
Did দিয়ে বাক্য তৈরি

তুমি কি ইংরেজি শিখে ছিলে?
Did you learn English?

গতকাল তুমি ইংরেজি প্রাকটিস করেছিলে?
Did you practice English yesterday?

তুমি কি কলেজে গিয়েছিলে?
Dis you go to College?

তারা কি গতরাতে টিভি দেখেছিলো?
Did they watch television last night?

তুহিন কি মাদ্রাসায় এসেছিলো?
Did Tuhin come to Madrasah?

নুসরাত কি গরিবদের সাহায্য করেছিলো?
Did Nusrat help the poor?

★63
Cannot + resist + ing = আমি আর পারছি না।

ইংরেজি না শিখে আর পারছি না।
I cannot resist learning English.

তোমাকে না ভালবেসে আর পারছি না।
I cannot resist loving you.

আম্মুর সাথে কথা না বলে আর পারছি না।
I cannot resist talking to my Mom.

ফ্যান না চালিয়ে আর থাকতে পারছি না।
I cannot resist turning on the fan.

ঠান্ডা পানি না খেয়ে আর থাকতে পারছি না।
I cannot resist drinking cold water.

স্পোকেন রুলস শিখতে মিরাজ ভাইকে ফলো না করে আর পারছি না।
I cannot resist following Miraj Bhai to learn spoken rules.

★64
It is no use+ ing( আসলে কোন লাভ নেই)

সময় অপচয় করে আসলে কোন লাভ নেই।
It is no use wasting time.

এখন ঘুমিয়ে আসলে কোন লাভ নেই।
It’s no use sleeping now.

বইটা কিনে আসলে কোন লাভ নেই।
It is no use buying the book.

মানুষের সাথে খারাপ ব্যবহার করে আসলে লাভ নাই।
It is no use misbehaving with people.

নামায ছাড়িয়া আসলে লাভ নেই
It is no good relinquishing prayer.

★ 65
Likely to= সম্ভাবনা আছে

আমাদের ঢাকা যাওয়ার সম্ভাবণা আছে= We are likely to go to Dhaka.

তুমি ও আমি বিকেলে ইংরেজি প্রাকটিস করার সম্ভাবনা আছে=I and you are likely to practice english in the afternoon.

তাদের আজকে পুকুরে মাছ ধরার সম্ভাবনা আছে=Today they are likely to catch fish in the pond.

এখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে= It is likely to rain here.

সে সকালে বাজারে যাওয়ার সম্ভাবণা আছে= He is likely to go to market in the morning.

★66

Fond of= পছন্দ করি।
আমি ভ্রমণ করতে পছন্দ করি।
I am fond of traveling.

আমি কোরআন তেলাওয়াত করতে পছন্দ করি। I am fond of reciting Quran.

আমি মাছ ধরতে পছন্দ করি।
I am fond of catching fish.

সে পত্রিকা পড়তে পছন্দ করে।
She is fond of reading newspapers.

তারা ঘুরতে পছন্দ করে।
They are fond of roaming around.

রিমি গল্প বলতে পছন্দ করে।
Rimi is fond of telling stories.

13/08/2025

Fishing market

01/08/2025

Assalamu Alaikum everyone!
Welcome to my official Facebook vlog page — your new window into my daily life, travels, and experiences!
Through this page, I’ll be sharing my personal moments, places I explore, interesting stories, and everything that makes life meaningful. Your support means the world to me — so don’t forget to like, share, and follow the journey.

Let’s build a community together where we learn, enjoy, and grow. Stay connected — exciting content is coming soon, In Sha Allah!

*

25/07/2022

স্ত্রীর জটিল হিসাব
➖➖➖➖➖➖
এক স্বামী তার স্ত্রীর কাছ থেকে ২৫০ টাকা ধার নিল।
তার কিছুদিন পর আবার ২৫০ টাকা নিল। তার কিছুদিন পর স্ত্রী তার স্বামীর কাছে পাওনা টাকা চাইলো।
স্বামী জিজ্ঞেস করলো কতো হয়েছে?
স্ত্রী বলল ৪১০০ টাকা !
কিভাবে? স্বামী জিজ্ঞেস করল।

স্ত্রী খাতায় লিখে ঠিক এভাবেই হিসেব দিল
👇👇👇👇
২ ৫ ০ টাকা
+২ ৫ ০ টাকা
--------------------------------------
মোট- ৪ ১০ ০ টাকা
স্বামী হতবাক হয়ে ভাবতে লাগলো কোন স্কুলে পড়েছে কে জানে !
স্বামী বুদ্ধি খাটিয়ে ভেবে দেখল যে, ও যেভাবে গণিত শিখেছে ওকে সেভাবেই শোধ দিতে হবে।
সে ১০০ টাকা দিয়ে স্ত্রীকে দিয়ে জিজ্ঞেস করল আর কতো পাবে খাতায় হিসেব করে দেখাও।

স্ত্রী ঠিক আগের মতো হিসাব করল-
👇👇👇👇
৪ ১ ০ ০ টাকা
- ১ ০ ০ টাকা
------------------------
৪ টাকা

স্ত্রীকে ৪ টাকা দিয়ে বলল হিসাব বরাবর ! 🤣

দুজনেই এভাবে আনন্দিত হয়ে জীবন অতিবাহিত করতে লাগল।
কিন্তু মাঝখান থেকে গণিতের মৃত্যু হয়ে গেল। 😉🤭🥱

13/07/2022

৪৫ তম বিসিএস বাংলা সিলেবাস ও মান বন্টন (45 BCS syllabus)

বাংলা ভাষা – (নম্বর ১৫)
বাংলা সাহিত্য – (নম্বর ২০)
⇒ প্রাচীন ও মধ্য যুগ (মার্ক ৫)

⇒ আধুনিক যুগ (মার্ক ১৫)

বিসিএস বাংলা রেফাররেন্স বুকঃ

বাংলা ব্যাকরণ ৯ম-১০ম শ্রেনীর বোর্ড বই (নতুন সংস্করণ)
ভাষা ও শিক্ষা – হায়াত মামুদ
হুমায়ূন আজাদের লাল নীল দীপাবলি
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর
অনুশীলন করার জন্য যেকোনো একটা ভালো মানের গাইড (যেমনঃ এমপিথ্রি বাংলা/অগ্রদূত বাংলা/প্রফেসরস)। তাছাড়া প্রশ্ন ব্যাংক সমাধান ব্যাখা সহ পড়তে হবে।

আপনি চাইলে আরো কিছু বই পড়তে পারেন-

বাংলা সাহিত্যের ইতিহাস – মাহবুবুল আলম
শিকর বাংলা ভাষা ও সাহিত্য
বিসিএস বাংলা ভাষা প্রস্তুতি (45 BCS bangla preparation)

সিলেবাসঃ

প্রয়োগ-অপপ্রয়োগ
বানান ও বাক্যশুদ্ধি
পরিভাষা
সমার্থকশব্দ
বিপরীতশব্দ
ধ্বনি ও বর্ণ
শব্দ
পদ
বাক্য
প্রত্যয়
সন্ধি
সমাস
কিছু কিছু টপিক সিলেবাসে দেয়া নেই কিন্তু এগুলো থেকেও প্রশ্ন হয়। যেমনঃ উপসর্গ। উপসর্গটা মেবি শব্দের সাথে এড করে দিয়ে দেয়। কিন্তু সিলেবাসে না লেখা থাকায় অনেকেই তা বাদ দিয়ে দেয়।

উপসর্গ
বাগধারা
বাক্য সংকোচন
কারক
রিসেন্ট কয়েকটা বিসিএস পরীক্ষায় বাগধারা ও এক কথায় প্রকাশ থেকে অনেক গুলো প্রশ্ন আসছে। তাই এই টপিক টা গুরুত্ব সহকারে পড়তে হবে।

৪৫ তম বিসিএস প্রিলিমিনারি ফ্রি প্রস্তুতি ও লাইভ এক্সাম দিতে “হ্যালো বিসিএস” এপ ডাউনলোড করুন।

তাছাড়া আরো কিছু টপিক আছে যেগুলো থেকে মাঝে মাঝে আসে-

বিরাম চিহ্ন
বচন পুরুষ
দিরুক্তি শব্দ
লিঙ্গ
ণ ত্ব- ষ ত্ব বিধান
পদাশ্রিত নির্দেশক

কিছু পরামর্শ

👉 সিলেবাসের টপিক ধরে ধরে প্রথমে বিগত বছরের বিসিএস পরীক্ষার এনালাইসিস করুন। ব্যাকরণ অংশটা ভালো করে প্রস্তুতি নিলে সহজেই ১০ এর উপরে পেয়ে যাবেন।

👉 ব্যাকরণের জন্য নবম-দশম শ্রেণির ব্যাকরণ বইটা খুব ভালো করে পড়বেন, বিশেষ করে নানা নিয়মের উদাহরণগুলো ভালো করে দেখবেন! সঙ্গে একটা এমসিকিউ বাংলা গাইডও রাখতে পারেন। ফলে বিগত বছরে আসা বিসিএস পরীক্ষার প্রশ্ন ও সমাধান দেখে নিতে পারবেন।

👉 বিগত বছরের প্রশ্ন এনালাইসিস করলে দেখা যায়

⇒ কয়েকটা টপিক খুব গুরুত্ব সহকারে পড়া উচিৎ। যেমনঃ বানান ও বাক্যশুদ্ধি, পরিভাষা, সমার্থকশব্দ, ধ্বনি ও বর্ণ, শব্দ, পদ, প্রত্যয়, সন্ধি, বিপরীত শব্দ। কেননা এগুলো থেকে প্রায় প্রতি বছরই প্রশ্ন আসে।

⇒ বাগধারা, বাক্য সংকোচন, উপসর্গ, কারক এগুলোও ভালো করে পড়তে হবে।রিসেন্ট কয়েকটা বিসিএসে বাগধারা ও বাক্য সংকোচন থেকে কয়েকটা প্রশ্ন এসেছে । কারক থেকে বিসিএস এ অবশ্য অনেক কম এসেছে কিন্তু অন্যান্য চাকরীর পরীক্ষার জন্য এটি গুরুত্বপূর্ণ।

⇒ বিরাম চিহ্ন, বচন পুরুষ,দিরুক্তি শব্দ, লিঙ্গ, ণ ত্ব- ষ ত্ব বিধান, পদাশ্রিত নির্দেশক ইত্যাদি টপিক থেকে মাঝে মধ্যে প্রশ্ন এসেছে। এগুলো পড়বেন কিন্তু একটু কম গুরুত্ব সহকারে পড়তে পারেন।

আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ আছে। কেউ চাইলে এডড হতে পারেন।

৪৫ তম বিসিএস বাংলা সাহিত্য প্রস্তুতি (45 BCS bangla preparation)

সিলেবাসঃ

প্রাচীনযুগ
মধ্যযুগ
আধুনিকযুগ
প্রাচীন যুগ :

চর্যাপদ (বিস্তারিত)
মধ্যযুগ : কিছু গুরুত্বপুর্ণ টপিক

শ্রীকৃষ্ণকীর্তন
মঙ্গলকাব্য
অনুবাদ সাহিত্য
নাথ সাহিত্য
লোকসাহিত্য
আরাকান রাজসভা
মর্সিয়া সাহিত্য
বৈষ্ণব সাহিত্য
কবিয়াল ও শায়ের (পুথিঁ সাহিত্য)
আরও পড়ুনঃ বিসিএস লিখিত বাংলা প্রস্তুতি
আধুনিক যুগ : কিছু গুরুত্বপুর্ণ টপিক

কবি সাহিত্যিক / লেখক
পত্রিকা
মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থাবলি
পটভূমি
⇒ মুক্তিযুদ্ধ

⇒ ভাষা আন্দোলন

⇒ ৬৯

⇒ ৪৩

⇒ দেশভাগ

⇒ নদী/ গ্রামীন জীবন

⇒ তেভাগা আন্দোলন

বিভিন্ন সাহিত্য প্রতিষ্ঠান
⇒ ফোর্ড উইলিয়াম কলেজ

⇒ ইয়ং বেঙ্গল

⇒ বঙ্গীয় ও মুসলিম সাহিত্য সমিতি

⇒ ঢাকা মুসলিম সাহিত্য সমাজ

⇒ বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি

⇒ বাংলা একাডেমি

কবি সাহিত্যকদের ক্ষেত্রে পিএসসির প্রিলির সিলেবাসে কোন কবির উল্লেখ না থাকলেও রিটেনের সিলেবাসে ১৭ জনের নাম দেওয়া আছে। কিন্তু এই ১৭ জনের মধ্যে ১১ জন কবি থেকে প্রায়ই প্রিলিতে প্রশ্ন এসে থাকে। তারা হলেন;

বিসিএস পরীক্ষার সব ধরনের টিপস পেতে এই ফেসবুক গ্রুপটি ফলো করতে পারেন।

গুরুত্বপুর্ণ ১১ জন কবিঃ

১। রবীন্দ্রনাথ ঠাকুর

২। কাজী নজরুল ইসলাম

৩। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

৪। জসীম উদদীন

৫। মাইকেল মধুসূদন দত্ত

৬। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

৭। মীর মশাররফ হোসেন

৮। দীনবন্ধু মিত্র

৯। বেগম রোকেয়া সাখাওয়াৎ হোসেন

১০। কায়কোবাদ

১১। ফররুখ আহমদ

এছাড়াও পিএসসির লিখিত সিলেবাসে আরও যাদের নাম উল্লেখ আছে তারা হলেনঃ

১২। ঈশ্বরচন্দ্রগুপ্ত

১৩। বিহারী লাল চক্রবর্তী

১৪। প্রমথ চৌধুরী

১৫। নজিবর রহমান

১৬। জীবনানন্দ দাশ

১৭। শরৎচন্দ্র

এই সব কবি থেকেও বিসিএস প্রিলিতে প্রশ্ন এসে থাকে।

বাংলা সাহিত্যে পঞ্চপাণ্ডব নামে খ্যাত সাহিত্যিকগণ সম্বন্ধেও আপনাকে বিস্তারিত পড়তে হবে। পঞ্চপাণ্ডবগণ হলেনঃ

১। জীবনানন্দ দাশ

২। বিষ্ণু দে

৩। অমিয় চক্রবর্তী

৪। সুধীন্দ্রনাথ দত্ত

৫। বুদ্ধদেব বসু

তাছাড়া আরো কয়েকজন লেখক আছেন তাদের থেকেও প্রশ্ন আসে। যেমনঃ ড. মুহাম্মদ শহীদুল্লাহ, মুনীর চৌধুরী, শামসুর রহম্মান, শওকত ওসমান, মানিক বন্দ্যোপাধ্যায়, দিজেন্রলাল রায়, মানিক বন্দ্যোপাধ্যায়, হুমায়ূন আহমেদ, মুজতবা আলী, গিরিশচন্দ্র সেন, নির্মলেন্দ গুণ, সৈয়দ অলিউল্লাহ ইত্যাদি।


কিছু পরামর্শঃ

👉 প্রথমে বিগত সালের প্রশ্ন এনালাইসিস করুন

👉 মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলন বিষয়ক যে সাহিত্যকর্ম রয়েছে সেগুলো গুরুত্ব সহকারে পড়ুন।

👉 ঐতিহাসিক সংবাদপত্র ও সম্পাদক, লেখকদের সাহিত্যিক ছদ্মনাম ও উপাধি, বাংলা সাহিত্যের বিখ্যাত চরিত্র সমূহ, বাংলা সাহিত্যের যা কিছু প্রথম তা পড়ুন। ভ্রমণ কাহিনি, আত্মজীবনী, বিখ্যাত উক্তিসমূহ দেখুন।

👉 বাংলা একাডেমি ও পুরস্কার, এশিয়াটিক সোসাইটি, সাহিত্য সমাজ, ইয়ংবেংগল, ফোর্ড উইলিয়াম কলেজ, বঙ্গীয় ও মুসলিম সাহিত্য সমিতি,.ঢাকা মুসলিম সাহিত্য সমাজ সম্পর্কে পড়ুন।

👉 ওরা এগারোজন( রবীন্দ্রনাথ, নজরুল, রোকেয়া, জসীমউদ্দিন, বিদ্যাসাগর, মীর মশাররফ, মাইকেল মধুসূদন, দীনবন্ধু, বঙ্কিম , ফররুখ, কায়কোবাদ) ছাড়াও আরো অনেক কবি আছে যেগুলো থেকে বিগত বছরে প্রশ্ন এসেছে। সেই কবিদের সম্পর্কেও পড়ুন।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Dhaka