TAX & VAT Solution

TAX & VAT Solution Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from TAX & VAT Solution, Educational Research Center, Dhaka.

**Individual & Company Tax Return Filling.
**Company Registration & Annual Return Submission.
**Finanacial Statement Preparation & Audit.
** VAT Related All Services.

11/09/2026
অবশেষে ক্ষুদ্র ও মাঝারি সাইজের সকল ব্যবসা ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ১% টার্নওভার কর দেয়ার দায় থেকে মুক্তি পেল! চলতি...
02/09/2026

অবশেষে ক্ষুদ্র ও মাঝারি সাইজের সকল ব্যবসা ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ১% টার্নওভার কর দেয়ার দায় থেকে মুক্তি পেল! চলতি বছর ব্যবসায়ের লাভ ক্ষতি নির্বিশেষে সেলসের উপর ১% কর আরোপ করা হয়েছিল। তবে প্রতিষ্ঠানের নিট মুনাফা অর্জিত হলে সেক্ষেত্রে শুধুমাত্র মুনাফার উপর প্রযোজ্য হারে কর আরোপিত হবে।

28/07/2026

ট্যাক্স বেশি আসলে মন খারাপ হয়। কিন্তু যদি বলি বিনিয়োগ করলে তো প্রায় অর্ধেক ট্যাক্স কমাতে পারতেন? উত্তরে হেসে বলেন, "এইবার করতে পারিনি, আগামীবার করব।" রিটার্ন প্রিপারেশন করার সময় ৩টি সাধারণ ভুল সবচেয়ে বেশি লক্ষ্য করি:

১) বছরের শুরুতে মনে করেন সময় তো আছেই, পরে করব। কিন্তু পরে আর পর্যাপ্ত টাকা না থাকার কারণে যতটুকু বিনিয়োগ করা দরকার, তা আর হয়ে ওঠে না।
২) বিনিয়োগ করেছেন ঠিকই, কিন্তু আয়কর আইনে যে খাতগুলোর কথা বলা হয়েছে, সে অনুযায়ী হয়নি।
৩) একটি বা দুইটি খাতেই সম্পূর্ণ বিনিয়োগ করেছেন, কিন্তু বিনিয়োগের লিমিট শেষ হয়ে গেছে।

13/06/2026

আবারও সঞ্চয়পত্র থেকে প্রাপ্ত মুনাফাকে নিয়মিত আয় হিসাবে গণ্য করে স্ল্যাব অনুযায়ী ট্যাক্স ধার্য করা এবং সেটার উৎসে কাটা ট্যাক্সকে চূড়ান্ত করদায়ের পরিবর্তে অগ্রিম কর হিসাবে গণ্য করার প্রস্তাব করা হয়েছে!

12/06/2026

কোন সন্দেহ নেই ২০২৬-২০২৭ কর বর্ষে সবার করের চাপ বেশ বাড়বে! কারণ এই কর বর্ষ থেকে ১ লক্ষ টাকার উপর ৫% কর প্রদানের স্ল্যাবটি বাতিল করা হয়েছে। পাশাপশি ১০% এবং ১৫% স্ল্যাব দুটি থেকে ১ লক্ষ টাকা করে কমিয়ে দেয়া হয়েছে। রিবেট (রেয়াত) এর হার ১৫% থেকে কমিয়ে ১০% করা হয়েছে। অন্যদিকে গ্রাম/শহর সর্বত্র নূন্যতম কর ৫,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

27/07/2025

এক করদাতার ট্যাক্স রিটার্নে একটি ব্যাংক একাউন্ট দেখানো বাদ পড়ে। পরবর্তীতে সেটি ধরা পড়ায় ওই একাউন্টে জমাকৃত অর্থের ওপর তাকে ট্যাক্স দিতে হয়! সুতরাং রিটার্ন তৈরির সময় সম্পদ বিবরণীতে কোন সম্পদ ভুলেও গোপন করা যাবে না।

13/06/2025

🧾 বেতনভুক্ত ব্যক্তিদের জন্য কর ছাড় সুবিধায় পরিবর্তন (২০২৪ বনাম ২০২৫)

সরকার প্রতিবছর বাজেটে বেতনভুক্তদের করমুক্ত সীমায় কিছু পরিবর্তন আনে। চলতি বছর অর্থাৎ ২০২৫ সালের জন্য এ নিয়মে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট। নিচে তুলনামূলকভাবে তুলে ধরা হলো:

⸻

🔹 ২০২৪ সালের নিয়ম অনুযায়ী (ষষ্ঠ তফসিল, অংশ-১):
• চাকরি থেকে প্রাপ্ত আয় হিসেব করার সময়, করমুক্ত সুবিধা ছিল—
আয়ের এক-তৃতীয়াংশ বা সর্বোচ্চ ৪,৫০,০০০ টাকা — এই দুটি পরিমাণের মধ্যে যেটি কম, সেটি কর থেকে অব্যাহতি পেত।

⸻

🔹 ২০২৫ সালের সংশোধিত নিয়ম অনুযায়ী (ষষ্ঠ তফসিল, অংশ-১):
• এবার করমুক্ত সীমা কিছুটা বাড়ানো হয়েছে। এখন সুবিধা পাওয়া যাবে—
আয়ের এক-তৃতীয়াংশ বা সর্বোচ্চ ৫,০০,০০০ টাকা — এই দুটি পরিমাণের মধ্যে যেটি কম, সেটি কর ছাড়ের আওতায় থাকবে।

⸻

📌 মূল বিষয়:

এই সংশোধনের ফলে বেতনভোগীরা কিছুটা বাড়তি কর ছাড় পাবেন, যা বার্ষিক আয়ে সরাসরি ইতিবাচক প্রভাব ফেলবে।

⸻

আপনার স্যালারি ইনকামের কর হিসাব এখনই আপডেট করুন — নতুন নিয়ম অনুযায়ী পরিকল্পনা করুন।
প্রয়োজনে একজন ট্যাক্স কনসালট্যান্টের সাহায্য নিতে দ্বিধা করবেন না।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when TAX & VAT Solution posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share