জানুয়ারি সেশনে আমাদের ভৈরব শাখায় কোন ছাত্র ভর্তি নেওয়া হবেনা। রায়পুরা শাখায় ১০ ছাত্র ভর্তি নেওয়া হবে। দ্রুত যোগাযোগ করুন 01927301849
তাহফিজুল কোরআন একাডেমী ভৈরব
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from তাহফিজুল কোরআন একাডেমী ভৈরব, College & University, Dhaka.
শায়খ বশির উদ্দিন তাহফিজুল কোরআন একাডেমী রায়পুরা ও ভৈরব,উয়ভ শাখায় শীতে অজু গোসলের জন্য গিজারের মাধ্যমে গরম পানির ব্যবস্থা রয়েছে।
03/04/2024
আপনার সন্তান কি মাদরাসা থেকে পালিয়ে যায়? কোনভাবেই তাকে মাদ্রাসায় রাখতে পারতেছেন না? সে কি পড়াশোনায় অমনযোগী? অনেক মাদরাসা পাল্টানোর পরও তার পড়াশোনার উন্নতি নেই? মানসম্মত খাবার আর অমানবিক শাসন মুক্ত মাদরাসা খুঁজছেন?
হ্যা! এ ধরনের সমস্যায় জর্জরিত গার্ডিয়ানদেরকেই আমরা খুঁজছি। দুষ্ট , দুর্বল , অমনযোগী,মাদরাসা থেকে পালিয়ে যাওয়া ইত্যাদি সমস্যায় জর্জরিত ছাত্রদের মানসিক সাপোর্ট আর আনন্দ উৎসাহের মাধ্যমে পড়ানো আমাদের মূল উদ্দেশ্য। যারা আপনাদের সন্তান নিয়ে পেরেশানিতে আছেন, পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি ইনশাআল্লাহ মাত্র এক মাসে আপনার সন্তানের আদব আখলাক পড়াশোনা সবকিছু পরিবর্তন হয়ে যাবে। গত চার বছরে আমাদের ব্যাপক সফলতা রয়েছে।
আমাদের উপর আস্থা রাখতে পারেন। সন্তান আপনার, মানুষের মত মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের। আলহামদুলিল্লাহ, আমাদের উভয় শাখা এই বছর জেলা ও উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে।
/+/ হিফজ নুরানী ও নাজারা বিভাগে ভর্তি চলছে।
★শায়খ বশির উদ্দিন তাহফিজুল কোরআন একাডেমী ভৈরব ।
ভাই ভাই পেট্রোল পাম্পের পূর্ব পাশে ,কমলপুর বাস স্ট্যান্ড ভৈরব কিশোরগঞ্জ
★শায়খ বশির উদ্দিন তাহফিজুল কোরআন একাডেমী রায়পুরা
শ্রীরামপুর তরকারি বাজারের পিছনে, রায়পুরা নরসিংদী
পরিচালক, মুফতি যোবায়ের বিন বশির
01927301849
30/03/2024
আলহামদুলিল্লাহ এই বছরের সফলতা:-
★ভৈরব শাখা উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন।
★রায়পুরা শাখা নরসিংদী জেলায় প্রথম স্থান অর্জন।
এছাড়াও আঞ্চলিক পর্যায়ে প্রতিযোগিতায় বেশ কিছু পুরস্কার রয়েছে।
আপনার সন্তানের জন্য হয়তো এমন একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন,যেখানে আন্তর্জাতিক বিশ্বের সাথে তাল মিলিয়ে পড়াশোনা হবে। খাবারের মানও হবে স্বাস্থ্যসম্মত এবং কোয়ালিটিফুল।
হ্যা! রায়পুরাতে আমরাই প্রথম। চ্যালেঞ্জ করে বলছি আমাদের মত মানসম্মত খাবার ও উন্নত পড়াশুনা হয়তো দ্বিতীয় প্রতিষ্ঠান রায়পুরাতে নেই। ভৈরব সেরাদের মধ্যে আমরাও আছি।
★অমানবিক শাসন মুক্ত আনন্দ উৎসাহ দিয়ে পাঠদানে আমরা যথেষ্ট পারদর্শী। অল্প সময়ে আমরা যথেষ্ট ও সুনাম অর্জন করেছি।
তো আপনার সন্তান নিয়ে টেনশন কিসের?
সন্তান আপনার, গড়ে তোলার দায়িত্ব আমাদের। মাদ্রাসাটি সম্পূর্ণ গেট লক ও সিসি ক্যামেরার আওতাধীন। ২৪ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ এবং শীতে গিজারের মাধ্যমে গরম পানির ব্যবস্থাও রয়েছে।
আসুন আমাদের প্রতিষ্ঠানটি দেখুন। পরামর্শ করুন, আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সিদ্ধান্ত নিন।
যোগাযোগ:- ★ভাই ভাই পাম্পের পূর্ব দিকে, সুজুকি শোরুম এর উপরে। কমলপুর বাসস্ট্যান্ড ভৈরব কিশোরগঞ্জ,01927301849
★শ্রীরামপুর তরকারি বাজারের পিছনে। রায়পুরা, নরসিংদী। 01927301849
প্রচন্ড গরম পড়ায় বিকালে ছাত্রদেরকে গোসল করিয়ে দিলাম।
#ভর্তি_চলছে #ভর্তি_চলছে #ভর্তি_চলছে
অমনোযোগী, দুর্বল,দুষ্ট ও মাদরাসা পালানো ছাত্রদের জন্য আন্তর্জাতিক মানের বিশেষ মাদরাসা
"শায়খ বশির উদ্দিন তাহফিজুল কোরআন একাডেমী ভৈরব " গত ৩ বছরে ব্যাপক সফলতা দেখিয়েছে।
একবার এসে দেখে যান। আশা করি মাদরাসাটি আপনার পছন্দ হবে ইনশাআল্লাহ
★★ অমানবিক শাসন মুক্ত সম্পূর্ণ ব্যতিক্রম একটি প্রতিষ্ঠান।
★★ হিফজখানায় পড়তে চায় না,পড়া আগায় না, পিছনের পড়া ভুলে যায়, মাদরাসা থেকে পালিয়ে যায় বা বাড়িতে আসলে মাদরাসায় যেতে চায় না।
এমন ছাত্র, আনন্দ-বিনোদন ও উৎসাহ প্রদান করে পড়াতে আমাদের বিশেষ পারাদর্শী শিক্ষক রয়েছে।
★★ সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করা হয়।
★★ ২৪ ঘণ্টা গেইটলক।
★★ ওস্তাদদের পাহারায় বাউন্ডারি করা
খোলা মাঠে খেলাধুলার ব্যবস্থা।
★★ নিজেদের ভাঙ্গানো সরিষার তেল ও
মসলা দিয়ে তিন বেলা স্বাস্থ্যসম্মত খাবার।
★★ ফিল্টার করা বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়।
★★শীতে গিজারের গরম পানির ব্যবস্থা রয়েছে।
★★আইপিএসের মাধ্যমে সার্বক্ষণিক বিদ্যুৎ
সরবরাহর ব্যবস্থা রয়েছে।
বি. দ্র. আলেমদের সন্তান ও গরীব ছাত্রদের বিশেষ সুযোগ-সুবিধা দেওয়া হয়।
প্রতিষ্ঠাতা,আল্লামা বশির উদ্দিন (হাফিজাহুল্লাহ)
শায়খূল হাদিস, দারুল উলুম দত্তপাড়া নরসিংদী।
যোগাযোগ :
মুহতামিমঃ আন্তর্জাতিক প্রশিক্ষণপ্রাপ্ত, জাতীয় পুরস্কারপ্রাপ্ত, হাফেজ মাওলানা মুফতি যোবায়ের আহমদ সাকী 01927301849
প্রধান শাখা
তাহফিজুল কোরআন একাডেমী ভৈরব
দ্বিতীয় শাখা
কমলপুর বাসস্ট্যান্ড, ভৈরব, কিশোরগঞ্জ
তাহফিজুল কোরআন একাডেমী রায়পুরা
শ্রীরামপুর মাছ বাজার,রায়পুরা, নরসিংদী
মোবাইল 01927-301849
বিভিন্ন মাদরাসা থেকে আগত ছাত্রদের এভাবে মশক করিয়ে লক্করজক্কর পড়া শ্রুতিমধুর করা হয়।
ভর্তি চলছে!!!
শায়খ বশির উদ্দিন
তাহফিজুল কোরআন একাডেমী ভৈরব
তাহফিজুল কোরআন একাডেমী রায়পুরা
বিস্তারিত যোগাযোগ 01927301849
05/04/2023
★★ দুর্বল ও হতাশ ছাত্র গড়ে তোলার গল্প- ২
শায়খ বশির উদ্দিন
তাহফিজুল কোরআন একাডেমী ভৈরব
তাহফিজুল কোরআন একাডেমী ভৈরব
নাম, রাকিবুল ইসলাম
পিতা, মুসলিম উদ্দিন। পেশা, কৃষক
লক্ষ্মীপুর, ভৈরব, কিশোরগঞ্জ।
ছেলেটি নিজ এলাকার মাদরাসায় পড়ত। ১ বছরে ৫ পারা পড়ে কিতাব বিভাগে ভর্তি হয়। তার উস্তাদের অভিযোগ ছিল,সে ক্লাসে ঘুমায়, অমনোযোগী ও ব্রেন দূর্বল। কিন্তু তার বাবা মার নিয়ত তাকে হাফেজ বানাবে। তার কিতাব বিভাগের ওস্তাদ, মাওলানা বোরহান সাহেব আমার আব্বার ছাত্র।
তিনি ছেলেটিকে আমার কাছে নিয়ে আসেন এবং পুর্ণ হালত বর্ণনা করেন। আমি বড় ছাত্র পড়াতে আগ্রহী না। বোরহান ভাইয়ের পীড়াপীড়িতে এক মাসের জন্য পরীক্ষামূলক রেখে দেই। এরপর তাকে বিভিন্নভাবে হিফজ পড়ার জন্য উৎসাহিত করতে থাকি। ১৫-২০ দিন যাওয়ার পর তার মধ্যে প্রবল আগ্রহ দেখতে পাই।
এরপর তাকে ভর্তি করা হয়। প্রথমে এক পৃষ্ঠা করে ছবক দিত। মাঝে মাঝে গ্যাপও যেত। এরপর দেড় পৃষ্ঠ। এখন দুই পৃষ্ঠা করে ছবক দেয়। দেড় বছরে 18 পাড়া পড়েছে। পিছনের পড়া গুলো ইয়াদ আছে। নিয়মিত আমুখতা শোনাচ্ছে। আল্লাহ চাহেতু কোরবানি ঈদের পর পর হাফেজ হয়ে যাবে।
নম্র ভদ্র আদবওয়ালা এই ছেলেটি আমার মাদরাসার সবার বড়। ছোটদের সাথে তার আচরণ খুবই প্রশংসনীয়। আল্লাহ তাকে যোগ্য হাফেজ আলেম হিসেবে কবুল করুন - আমীন।
03/04/2023
★★ দুর্বল ও হতাশ ছাত্র গড়ে তোলার গল্প-১ ★★
*নাম, আম্মার আব্দুল্লাহ
*পিতা,মাও.আব্দুল্লাহ আর মাজেদ
মদিনা প্রবাসী , সাবেক শিক্ষক, ফরিদাবাদ মাদরাসা ঢাকা। (তিনি আব্দুল হাই পাহাড়পুরী রহ.এর খাদেম ছিলেন) *বাসা, সাইনবোর্ড,ঢাকা।
ছেলেটি গতবছর রমজানের পর আমাদের মাদরাসায় আসে। ঢাকার বিভিন্ন মাদরাসায় তিন বছরে ১৪ পারা পড়েছে। ৩ বছর পড়ানোর পর ঢাকার হুজুররা তার বাবাকে জানিয়ে দিল সে হিফজ পড়তে পারবে না।
এমতাবস্থায় তিনি ফেসবুকের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে পুর্ণ হালত বর্ণনা করেন।
আমি ওনাকে বললাম, আপনার ছেলেকে আমার কাছে পাঠান, আমি তার সাথে কথা বলে হালত জানার চেষ্টা করি।
তাকে তার বড় ভাইয়ের সাথে পাঠালো।
আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কয় পৃষ্ঠা করে সবক শোনাতে পারো? সে বলল, ১পৃষ্ঠা।
তাহলে তো ৩ বছরে তোমার হিফজ শেষ হয়ে যাওয়ার কথা। কারণ ১২পারা পড়তে সময় লাগে ২৪০ দিন। ২৪০ দিনে ৮ মাস। যদি কেউ বছরের আট মাস এক পৃষ্ঠা করে ছবক দেয়, দুই বছরের ২৪ পারা হবে। আড়াই বছরে পুর্ণ হিফজ শেষ হয়ে যাবে।
সে কোন জবাব না দিয়ে মাথা নিচু করে ফেলল।
আবার জিজ্ঞেস করলাম,আমুখতা (পিছনের পড়া) কতটুকু করে শোনাতে? জবাব, ১০ পৃষ্ঠা।
পিছনের পড়া সব ইয়াদ আছে?
জবাব, না।
কয় পারা ইয়াদ আছে? কোন জবাব নেই।
তুমি কি হিফজ শেষ করতে পারবে?
সহজে স্বীকারোক্তি, না।
এটা কি তুমি নিজ থেকে বলেছ? নাকি অন্য কেউ বলেছে?
অনেক সময় চলে গেলেও কোন জবাব দিচ্ছেনা।
অনেক পীড়াপীড়ির পর বলল,হুজূররা বলে পারবোনা।
এরপর আমি সাদুদ্দীন তাফতাতানী রহ.সহ অনেক মনীষীদের গল্প শুনালাম। সাথে তার বাবার মনের আশা পূরণ করে দেখিয়ে দিতে বললাম। আরো বললাম, তোমার বাবা মদিনায় থাকে। রসুল সা. এর রওজার পাশে বসে তোমার জন্য দোয়া করলে তুমি অবশ্যই হিফজ পড়তে পারবে ইনশাআল্লাহ।
এরপর বললাম,বল!
ইনশাআল্লাহ আমি হিফজ শেষ করবই!
মিনমিনিয়ে বলল,জী ইনশাআল্লাহ।
আমি বললাম,মাথা উঁচু করে আত্মবিশ্বাস নিয়ে জোরে বলো, ইনশাআল্লাহ আমি হিফজ শেষ করব।
এবার সে মাথা উঁচু করে আত্মবিশ্বাস নিয়ে বলল ইনশাল্লাহ আমি হিফজ শেষ করব।
এবার তার চোখে মুখে দৃঢ়তা দেখতে পেলাম।
এরপর তাকে ভর্তি করালাম।
এখন আমার মিশন হল তাকে আত্মবিশ্বাসী করে তোলা। প্রতিনিয়তই তাকে বিভিন্ন সফল মনীষীদের গল্প শোনাচ্ছি। আশা-জাগানিয়া বাণী দিয়ে তার ব্রেনকে ওয়াশ করে ফেলার চেষ্টা। এভাবে ১০-১৫ দিন কেটে গেল। এবার পড়াশোনা শুরু করার পালা।
তবে দুঃখজনক কথা হলো,পিছনের সব পড়া সে ভুলে গেছে। এমনকি আমপারাটাও তার ইয়াদ নেই।
শুরু হলো নতুন করে সবক পড়া। আমপাড়া শেষ করতে লেগে গেল দশ দিন। এভাবে ১পৃষ্ঠা, দেড় পৃষ্ঠা, ২ পৃষ্ঠা, যখন যেমন পারে নতুন করে সবক পড়তে লাগলো। হাটি হাটি পা পা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। নম্র ভদ্র আলেম ফ্যামিলির এই ছেলেটি এখন পড়াশোনায় বেশ মনোযোগী। আসরের পরে যখন খেলাধুলার ছুটি দেই, সে পর্দার আড়ালে কোরআন শরীফ নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে। এই হতাশ ছাত্রটির এমন আগ্রহ দেখে রবের কৃতজ্ঞতায় চোখে পানি চলে আসে। তার জন্য প্রাণ খুলে দোয়া করেছি।
গত এক বছরে ১৬ পারা হিফজ করেছে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে আগামী রোজার আগেই সে পূর্ণ কোরানুল কারীম হিফজ করে ফেলবে ইনশাআল্লাহ।
তবে আফসোস! তার পুরো ফ্যামিলি মদিনাতে চলে যাওয়ায় সে আর থাকতে পারলো না। রোজার আগেই চলে গেল। ঐ মূহুর্তে আমার বুক ফেটে কান্না আসছিল। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। বহু কষ্টে হাসি মুখে বিদায় দিলাম। ছেলেটিকে খুবই ভালোবাসায়।তাকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। ভেবেছিলাম হিফজ শেষ করলেই বিদায় দিয়ে দিব। কারণ এদিকে তার কোন আত্মীয়-স্বজন নেই। ঢাকা থেকে তার মা আসা-যাওয়া করতে পারে না। একাই ঝুঁকি নিয়ে ঢাকা থেকে আসা-যাওয়া করতে হয়। কিন্তু....
আমার আশা, আশায় থেকে গেল....
দোয়া করি বাবা তুমি যেখানেই থেকো, ভালো থেকো,সুস্থ থেকো। মনোযোগ দিয়ে পড়াশোনা করো। তোমার এই নগণ্য ওস্তাদের মনের আশাটা তুমি পুরা করো।
আল্লাহ যেন হাশরের কঠিন মুসিবতে তোমার উসিলায় এই পাপিষ্ঠকে মাফ করেন-আমীন।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Telephone
Website
Address
Dhaka
78678