01/03/2024
✅যে তিনটি বিষয় আপনার সন্তানের আত্মবিশ্বাস বাড়াবে। 💪
✅বর্তমানে সন্তানকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলা অনেক চেলেঞ্জিং একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। বাবা-মা হিসেবে সন্তানের এ কয়টি বিষয় খেয়াল করা উচিত।
✅১ম. বিষয়: বাচ্চাদের উপযোগী করে কিছু রূলস তৈরি করা রুটিন তৈরি করা যেগুলোর ভেতর দিয়ে বাচ্চারা বেড়ে উঠবে। বাচ্চারা তাদের অবচেতনমনেই নিয়ম পছন্দ করে, সুতরাং তাদের কোনরকম বাড়াবাড়ি ছাড়াই সুন্দর কিছু কমিউনিকেশন ডিসিপ্লিন প্রস্তুত করা। অবশ্যই সেগুলো এমন হতে হবে যে, যেখানে বাচ্চারা ভালোমন্দের পার্থক্য করতে পারে। বাচ্চারা চায়, তাদেরকে যত্ন নেওয়া হোক এবং শিক্ষা দেওয়া হোক।
✅২য়.বিষয়: বাচ্চাদের নিজেদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া। তারা কোন সিদ্ধান্ত নিলে বা কোন ভালো কাজ করলে আপনি তার সাথে সেলিব্রেশন করতে পারেন। তাকে প্রশংসা করতে পারেন। এর জন্য পুরস্কার দেওয়া। আর কোন ভুল কিছু হলে তাকে সরাসরি এটাক না করে ভালোভাবে উদাহরণ টেনে বুঝিয়ে বলা যেতে পারে। এভাবে সে আত্মবিশ্বাসী হয়ে গড়ে উঠবে। এবং এ জাতিয় আরো ভালো ভালো সিদ্ধান্ত সে আত্মবিশ্বাসের সাথে নিতে পারবে।
✅৩য়. বিষয়: বাচ্চাদের সাথে নির্দিষ্ট কিছু ম্যানারে কথা বলা। তাদের সিচুয়েশন বুঝে কথা বলা। তাদরে সাথে এমনভাবে কথা বলা যেন তাদে আত্মবিশ্বাস গড়ে উঠে। তাদের ব্যক্তিত্ব গঠনে হেল্প করে। তারা ফিল করে যে আমার বাবা আমার সবচেয়ে বড় বন্ধু আমার মা আমার সবচেয়ে বাড় বন্ধু।