Iqra Quran Online Madrasah

Iqra Quran Online Madrasah ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরয।(ইবনু মাজাহ)���

19/08/2022
22/04/2022

মাসজিদ আল-হারামের ইমাম শাইখ মাহির রমজানের শেষ দশ দিনের জন্য চমৎকার এক আমলের ফর্মুলা দিয়েছেন।

১. প্রতিদিন এক দিরহাম (এক টাকা) দান করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর বা ১০০০ মাস পর্যন্ত প্রতিদিন এক টাকা দান করার সাওয়াব পাবেন।

২. প্রতিদিন দুই রাকা'আত নফল সালাত আদায় করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন দুই রাকা'আত নফল সালাত আদায় করার সাওয়াব পাবেন।

৩. প্রতিদিন তিনবার সূরা ইখলাস পাঠ করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন এক খতম ক্বুর'আন পাঠের সাওয়াব পাবেন।

তিনি আরো বলেন, এ কথাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিন, যারা আপনার এ কথা শুনে আমল করবে, আপনিও তাদের আমলের সমপরিমাণ সাওয়াব পাবেন ইনশাআল্লাহ্। কারণ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "ভালো কাজের পথপ্রদর্শনকারী আমলকারীর সমপরিমাণ সাওয়াব পাবে, কিন্তু আমলকারীর সাওয়াবে কোনো ঘাটতি হবে না।" (মুসলিম, ২৬৭৪)

আল্লাহ্ সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমীন।

05/04/2022

#কুরআন শিক্ষার ফযিলত-

সাহল ইবনু মু‘আয আল-জুহানী (রহঃ) হতে তার পিতা থেকে বর্ণিত,
রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, "যে ব্যক্তি কুরআন পাঠ করে এবং তদনুযায়ী আমল করে, ক্বিয়ামতের দিন তার পিতা-মাতাকে এমন মুকুট পরানো হবে যার আলো সূর্যের আলোর চাইতেও উজ্জ্বল হবে। ধরে নাও, যদি সূর্য তোমাদের ঘরে বিদ্যমান থাকে (তার আলো কিরূপ হবে?)। তাহলে যে ব্যক্তি কুরআন অনুযায়ী আমল করে তার ব্যাপারটি কেমন হবে, তোমরা ধারণা করো তো!
[সুনানে আবু দাউদ, হাদিস নং ১৪৫৩]

সুবহানআল্লাহ!
আল্লাহ রাব্বুল আলামিন কত মেহেরবান,.
শুধুমাত্র কুরআন পাঠ ও সে অনুযায়ী আমল করার মাধ্যমেই পিতামাতার জন্য এই উপহার প্রস্তুত করা সম্ভব।

এর চেয়ে সম্মানিত উপহার আর কিছু কি হতে পারে?

কুরআন তিলাওয়াত শুধুমাত্র রবের সন্তুষ্টির উদ্দেশ্যেই, সাথে থাকলো এই উত্তম প্রতিদানের আশা।

_হাফসা'

19/12/2021

নিশ্চয় মুনাফিকরা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে এবং তুমি তাদের জন্য কোনো সাহায্যকারী পাবে না।(সূরা নিসাঃ১৪৫)

18/12/2021

রাসূলুল্লাহ(সঃ) ইরশাদ করেছেন_

মুমিন কখনও দোষারোপকারী ও নিন্দাকারী হতে পারে না, অভিসম্পাতকারী হতে পারেনা এবং কটুভাষীও হয় না।।(সুনানে তিরমিযী,হাদিস নং-১৯৭৭)

Address

Jatrabari
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Iqra Quran Online Madrasah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category