জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবোর্ড বাংলাদেশ

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবোর্ড বাংলাদেশ

জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবোর্ড বাংলাদেশ বেফাকুল মাদারিসিদ্দীনিয়্যা বাংলাদেশ

প্রেস বিজ্ঞপ্তিছাত্র/ছাত্রীদের শারীরিক ও মানসিক শাস্তি প্রদান রোধ, ইসলাহী কার্যক্রম জোরদার, ছাত্র/ছাত্রী-সুরক্ষা কমিটি ক...
20/09/2026

প্রেস বিজ্ঞপ্তি

ছাত্র/ছাত্রীদের শারীরিক ও মানসিক শাস্তি প্রদান রোধ, ইসলাহী কার্যক্রম জোরদার, ছাত্র/ছাত্রী-সুরক্ষা কমিটি কার্যকরকরণ ও মাদরাসাবিরোধী অপপ্রচার রোধকল্পে আল-হাইআতুল উলয়া কর্তৃক দেশের ছয়টি বোর্ড ও অধিভুক্ত মাদরাসাসমূহের প্রতি সুনির্দিষ্ট দিক-নির্দেশনা প্রদান

সম্প্রতি দেশের বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে কওমি মাদরাসায় ছাত্র নির্যাতন ও কতিপয় ব্যক্তির অনৈতিক কার্যকলাপ সংক্রান্ত কিছু সংবাদ ও অভিযোগ প্রচারিত হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক ও দুঃখজনক। এ বিষয়ে আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ সুস্পষ্টভাবে জানাচ্ছে— কোনো ব্যক্তি প্রকৃতপক্ষে অপরাধ বা অনৈতিক কাজে জড়িত থাকলে তার সুষ্ঠু তদন্ত ও আইনানুগ বিচার নিশ্চিত করা এবং অপরাধীকে কোনোরূপ প্রশ্রয় না দেওয়াই আল-হাইআতুল উলয়ার অবস্থান। তবে বিচ্ছিন্ন কিছু ঘটনাকে কেন্দ্র করে সমগ্র কওমি মাদরাসা শিক্ষাব্যবস্থা, লক্ষ লক্ষ শিক্ষার্থী ও শিক্ষকসমাজকে প্রশ্নবিদ্ধ করা এবং ব্যক্তির অপরাধের দায় মাদরাসা, বোর্ড কিংবা সামগ্রিক আলেম-উলামা ও ছাত্রসমাজের ওপর চাপিয়ে দেওয়া সংগত নয়।

এই প্রেক্ষাপটে গত ২৯ রবীউল আউওয়াল ১৪৪৮ হিজরী / ১২ সেপ্টেম্বর ২০২৬ ঈসাব্দ অনুষ্ঠিত আল-হাইআতুল উলয়ার স্থায়ী কমিটির ৬৯তম সভা এবং ইতঃপূর্বে ১৪ সফর ১৪৪৮ হিজরী / ২৯ জুলাই ২০২৬ ঈসাব্দ অনুষ্ঠিত সংশ্লিষ্ট সাবকমিটির সভায় গৃহীত সিদ্ধান্তের আলোকে; হাকীমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী (রহ.), শায়খুল হাদীস হযরত মাওলানা মুহাম্মদ যাকারিয়া কান্ধলভী (রহ.) ও উলামায়ে দেওবন্দের তা‘লীম-তারবিয়ত সংক্রান্ত রচনাবলি এবং প্রসিদ্ধ দীনি প্রতিষ্ঠানসমূহের ফতোয়ার অনুসরণে; আল-হাইআতুল উলয়া দেশের ছয়টি বোর্ডের অধিভুক্ত সকল ছাত্র ও ছাত্রী মাদরাসার উদ্দেশ্যে নিম্নরূপ দিক-নির্দেশনা জারি করেছে—

১. শাসনের শরয়ী সীমা নির্ধারণ

শাসনের একমাত্র উদ্দেশ্য হবে শিক্ষার্থীর সংশোধন ও কল্যাণ, প্রতিশোধ নয়। রাগের অবস্থায় কাউকে শাস্তি দেওয়া যাবে না। শাসনের ক্ষেত্রে ধাপে ধাপে অগ্রসর হতে হবে— প্রথমে নম্র সতর্কতা, প্রয়োজনে মৃদু ভর্ৎসনা, এরপর রাগ-ধমক; একান্ত অপরিহার্য হলে সর্বশেষ ধাপ হিসেবে অভিভাবককে ডেকে লিখিতভাবে অবহিত করে অভিভাবকসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে— কোনো অবস্থাতেই ছাত্র/ছাত্রীকে শাস্তিস্বরূপ প্রহার করা যাবে না, যা সম্পূর্ণ নিষিদ্ধ। লাঠি, বেত বা কোনো যন্ত্র দিয়ে আঘাত করা, মুখমণ্ডল-মাথা বা স্পর্শকাতর অঙ্গে আঘাত করা এবং হাড় ভাঙা, রক্তপাত বা দাগ সৃষ্টিকারী যেকোনো শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। প্রকাশ্যে অপমান, গালমন্দ, তিরস্কার, কটু ভাষা বা ঘৃণাসূচক সম্বোধন এবং অন্য যেকোনো মানসিক নির্যাতনমূলক আচরণও পরিহারযোগ্য বলে জানানো হয়েছে। এ সীমা লঙ্ঘনকারী শিক্ষক/শিক্ষিকা শরীয়ত ও বিধি উভয় দৃষ্টিতে জবাবদিহিতার আওতাভুক্ত থাকবেন।

২. ইসলাহী কার্যক্রম জোরদারকরণ

প্রতিটি মাদরাসায় শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের জন্য নিয়মিত ইসলাহী মজলিস, নবনিযুক্ত শিক্ষকদের জন্য বাধ্যতামূলক তারবিয়াতি মজলিস এবং অভিভাবক-সমাবেশ আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে সমস্যা দ্রুত মাদরাসা কর্তৃপক্ষের গোচরে আসে।

৩. ছাত্র/ছাত্রী-সুরক্ষা কমিটি অনতিবিলম্বে কার্যকরকরণ

প্রতিটি মাদরাসায় ‘সুরক্ষা কমিটি’ গঠন বা পুনর্গঠন করে তা সক্রিয় রাখতে হবে। যেকোনো অভিযোগ অবশ্যই কমিটির নিকট পেশ করার সুযোগ থাকতে হবে এবং ৭ দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন পেশ করতে হবে। কমিটি না থাকা বা নিষ্ক্রিয় থাকা প্রমাণিত হলে তা ইলহাক স্থগিত বা বাতিলের কারণ হতে পারে।

৪. মাদরাসাবিরোধী অপপ্রচার রোধে করণীয়

প্রতিটি বোর্ডে পৃথক ‘মাদরাসা মনিটরিং সেল’ গঠন, বোর্ডভিত্তিক পৃথক হটলাইন চালু, শিক্ষক-কর্মচারী নিয়োগে সতর্কতা, অভিযোগ পাওয়ামাত্র তাৎক্ষণিক নিরপেক্ষ তদন্ত এবং মিথ্যা অপবাদ ও মিডিয়া ট্রায়ালের শিকার নিরপরাধ ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে আইনগত প্রতিকারের ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনে আল-হাইআতুল উলয়ার কেন্দ্রীয় হটলাইন নম্বর 01700-763178 (হোয়াটসঅ্যাপ)-এর সঙ্গে যোগাযোগ করা যাবে।

আল-হাইআতুল উলয়া দেশের সকল কওমি মাদরাসা, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের প্রতি উপর্যুক্ত নির্দেশনা যথাযথভাবে অনুসরণের জন্য আহ্বান জানাচ্ছে।

বার্তা প্রেরক,
চেয়ারম্যান মহোদয়ের আদেশক্রমে,
মু: অছিউর রহমান
অফিস ব্যবস্থাপক,
আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ

19/09/2026

জরুরি বার্তা

জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষাবোর্ডের ফযীলত মারহালায় পরীক্ষা দেওয়ার জন্য শর্ত হলো দুইটি। যথাঃ
১. সানাবিয়া উলইয়া সানিয়াতে উত্তীর্ণ হতে হবে যে কোন বোর্ড থেকে।
২. সানাবিয়া উলইয়া সানিয়া ও ফযীলত মারহালা এর মাঝে এক বছরের পঠন গ্যাপ থাকতে হবে।

নাযিমে ইমতিহান
ফয়সাল উমর ফারুক

14/09/2026

প্রেস বিজ্ঞপ্তি

দাওরায়ে হাদীস নিবন্ধনে শিক্ষার্থীদের বয়স নির্ধারণে আল-হাইআতুল উলয়ার সিদ্ধান্ত

গত শনিবার, ২৯ রবিউল আউওয়াল ১৪৪৮ হিজরী, ১২ সেপ্টেম্বর ২০২৬ ঈসায়ী তারিখে আল-হাইআতুল উলয়া লিল-জামি'আতিল কওমিয়া বাংলাদেশ-এর মুহতারাম চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান সাহেব (দামাত বারাকাতুহুম)-এর সভাপতিত্বে আল-হাইআতুল উলয়ার কার্যালয়ে স্থায়ী কমিটির ৬৯তম সভা অনুষ্ঠিত হয়। সভায় দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার নিবন্ধনকালে আবেদনকারীদের বয়স সানাবিয়্যা বা সানাবিয়্যা উলয়া পর্যায়ে নিবন্ধনকালীন বয়সের সাথে অভিন্ন রাখার সিদ্ধান্ত নিয়েছে আল-হাইআতুল উলয়া।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, সানাবিয়্যা বা সানাবিয়্যা উলয়ার নিবন্ধনের সময় শিক্ষার্থীর যে বয়স উল্লিখিত থাকবে, দাওরায়ে হাদীস (তাকমীল)-এর নিবন্ধনেও সেই বয়সই বহাল থাকবে। দাওরায়ে হাদীসের নিবন্ধনের সময় কোনো শিক্ষার্থীর বয়স পরিবর্তন বা সংশোধন করার সুযোগ থাকবে না; এমনকি দাওরায়ে হাদীস পরীক্ষা সম্পন্ন হওয়ার পরও এই বয়স অপরিবর্তিত থাকবে।

সভায় সিদ্ধান্ত হয়, এ নিয়ম ১৪৪৯ হিজরী শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে ইন-শা-আল্লাহ।

সংশ্লিষ্ট সকল বোর্ড, দাওরায়ে হাদীস মাদরাসা ও শিক্ষার্থীদের এ বিষয়ে বিশেষভাবে অবহিত করা হচ্ছে।

চেয়ারম্যান মহোদয়ের আদেশক্রমে,

মুঃ অছিউর রহমান
অফিস ব্যবস্থাপক
আল-হাইআতুল উলয়া লিল-জামি'আতিল কওমিয়া বাংলাদেশ

06/09/2026
03/09/2026

📢 জরুরি ঘোষণা

১৪৪৮ হিজরি/২০২৭ সনের দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় ১০ দিন বৃদ্ধি

আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ-এর অধীনে অনুষ্ঠিতব্য ১৪৪৮ হিজরি/২০২৭ সনের দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার নিবন্ধন কার্যক্রমে ছাত্রী পরীক্ষার্থীদের ফিঙ্গারপ্রিন্ট গ্রহণের জন্য নির্ধারিত ডিভাইসের সাময়িক প্রাপ্যতা-সংকটের বিষয়টি বিবেচনা করে নিবন্ধনের সাধারণ সময়সীমা আরও ১০ (দশ) দিন বৃদ্ধি করা হয়েছে।

🗓️ বর্ধিত সময়সীমা

নিবন্ধনের বর্ধিত সময়সীমায় কোনো বিলম্বিত ফি ছাড়াই আবেদন করা যাবে।

শেষ তারিখ:

১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

অর্থাৎ, ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রবিবার পর্যন্ত নির্ধারিত নিয়মে নিবন্ধনের আবেদন করা যাবে এবং এ সময়ের মধ্যে নিবন্ধনের জন্য কোনো বিলম্বিত ফি প্রযোজ্য হবে না।

যেসব মহিলা মাদরাসা এখনো ছাত্রী পরীক্ষার্থীদের নিবন্ধন সম্পন্ন করতে পারেনি, তাদেরকে বর্ধিত সময়ের মধ্যে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস সংগ্রহে সাময়িক অসুবিধার কারণে যেসব মাদরাসা এখনো ডিভাইস ক্রয় করতে পারেনি, তারা ইতোমধ্যে ডিভাইস ক্রয়কারী নিকটবর্তী মাদরাসার সহযোগিতা নিয়ে ছাত্রী পরীক্ষার্থীদের ফিঙ্গারপ্রিন্ট গ্রহণপূর্বক নিবন্ধন সম্পন্ন করবে। এ লক্ষ্যে জেলা ভিত্তিক ডিভাইসধারী মাদরাসার তালিকা মাদরাসা এডমিনদের প্রদান করা হয়েছে।

সকল মহিলা মাদরাসার মুহতামিম, মাদরাসা এডমিন ও সংশ্লিষ্ট দায়িত্বশীলদের প্রতি অনুরোধ—বর্ধিত সময়সীমার সর্বোচ্চ সদ্ব্যবহার করে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করুন।

চেয়ারম্যান মহোদয়ের আদেশক্রমে

মু: অছিউর রহমান
অফিস ব্যবস্থাপক
আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ

01/09/2026

প্রেস বিজ্ঞপ্তি

১৪৪৮ হিজরী/২০২৭ সনের দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে আগামী বৃহস্পতিবার

ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৬ ঈসাব্দ, মঙ্গলবার:

আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর অধীনে পরিচালিত ১৪৪৮ হিজরী/২০২৭ সনের দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় আগামী ৩ সেপ্টেম্বর ২০২৬ ঈসাব্দ, বৃহস্পতিবার শেষ হবে।

গত ২০ সফর ১৪৪৮ হিজরী, ৪ আগস্ট ২০২৬ ঈসাব্দ, মঙ্গলবার থেকে অনলাইনে এ বছরের দাওরায়ে হাদীস পরীক্ষার নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। দেশের সকল দাওরায়ে হাদীস মাদরাসার পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাধারণ সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য আগামীকাল ও পরশুই শেষ সুযোগ।

অতএব, ১৪৪৮ হিজরী/২০২৭ সনের দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক যে সকল পরীক্ষার্থী এখনো নিবন্ধন সম্পন্ন করেনি, তাদেরকে আগামী ৩ সেপ্টেম্বর ২০২৬ ঈসাব্দ, বৃহস্পতিবারের মধ্যে নিজ নিজ মাদরাসার মাধ্যমে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

একই সঙ্গে দেশের সকল দাওরায়ে হাদীস মাদরাসার মুহতামিম, নাজিমে তা‘লীমাত, মাদরাসা এডমিন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিজ নিজ মাদরাসার সকল যোগ্য পরীক্ষার্থীর নিবন্ধন যথাসময়ে সম্পন্ন হয়েছে কি না, তা নিশ্চিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। কোনো যোগ্য পরীক্ষার্থী যাতে নিবন্ধন থেকে বাদ না পড়ে, সে বিষয়ে মাদরাসা কর্তৃপক্ষকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

নিবন্ধনের সাধারণ সময়:
২০ সফর ১৪৪৮ হিজরী / ৪ আগস্ট ২০২৬ ঈসাব্দ থেকে
২০ রবীউল আউওয়াল ১৪৪৮ হিজরী / ৩ সেপ্টেম্বর ২০২৬ ঈসাব্দ পর্যন্ত।

বর্ধিত সময়:
২১ রবীউল আউওয়াল ১৪৪৮ হিজরী / ৪ সেপ্টেম্বর ২০২৬ ঈসাব্দ থেকে
৩০ রবীউল আউওয়াল ১৪৪৮ হিজরী / ১৩ সেপ্টেম্বর ২০২৬ ঈসাব্দ পর্যন্ত।

সাধারণ সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে ব্যর্থ হলে পরবর্তীতে বর্ধিত সময়ে নির্ধারিত নিয়ম ও প্রযোজ্য ফি অনুযায়ী নিবন্ধনের সুযোগ থাকবে। তবে ৩০ রবীউল আউওয়াল ১৪৪৮ হিজরী / ১৩ সেপ্টেম্বর ২০২৬ ঈসাব্দের পর নিবন্ধনের কোনো আবেদন গ্রহণ করা হবে না।

আল-হাইআতুল উলয়ার অধীন সকল বোর্ডের দায়িত্বশীলগণকেও নিজ নিজ বোর্ডের অধীন দাওরায়ে হাদীস মাদরাসাসমূহকে বিষয়টি অবহিত করা এবং নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা ও নির্দেশনা প্রদানের জন্য অনুরোধ করা যাচ্ছে।

পরীক্ষার্থী, মাদরাসা কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত সময়সীমার প্রতি গুরুত্বারোপ করে শেষ মুহূর্তের জটিলতা এড়াতে যথাসম্ভব দ্রুত নিবন্ধন সম্পন্ন করার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হলো।

চেয়ারম্যান মহোদয়ের আদেশক্রমে,

মু: অছিউর রহমান
অফিস ব্যবস্থাপক
আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ

১১ তম মারকাজী পরীক্ষার নিবন্ধন ও পরীক্ষার ফি সংক্রান্ত বিবরণ
30/08/2026

১১ তম মারকাজী পরীক্ষার নিবন্ধন ও পরীক্ষার ফি সংক্রান্ত বিবরণ

29/08/2026

অফিস পরিবর্তনের কারণে আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত বোর্ডের সনদ প্রদান কার্যক্রম বন্ধ থাকবে।
ইলমুল কেরাত পরীক্ষার্থীরা ৬ সেপ্টেম্বর থেকে সনদ উত্তোলন পারবেন।
ঠিকানা নতুন অফিস আফতাবনগর লোকেশন পূর্বের পোস্টে দেয়া আছে

বোর্ড অফিসের নতুন লোকেশনবাসা-১৮, (২য় তলা লিফটের -১) রোড-লেকভিউ, ব্লক-ই, সেক্টর -১ আফতাবনগর জহুরুল ইসলাম সিটি, বাড্ডা, ঢা...
29/08/2026

বোর্ড অফিসের নতুন লোকেশন
বাসা-১৮, (২য় তলা লিফটের -১) রোড-লেকভিউ, ব্লক-ই, সেক্টর -১ আফতাবনগর জহুরুল ইসলাম সিটি, বাড্ডা, ঢাকা -১২১২।

Address

House/18, Lake View Road, Block-E, Sector 1, Jahirul Islam City Aftab Nagar, Bada
Dhaka
1212

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 13:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801841419005

Alerts

Be the first to know and let us send you an email when জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবোর্ড বাংলাদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবোর্ড বাংলাদেশ:

Shortcuts

Share