Fin MAccount

Fin MAccount we want to give you a support which is need for developing your knowledge about Businesses Studies.

২৩-২৪ জুলাই, বিআইসিসিতে ৩৫টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে প্রথম আলো আয়োজন করেছে ভর্তি উৎসব। আপনাকে আমন্ত্রণ। লিংক কমেন্টে।
24/07/2023

২৩-২৪ জুলাই, বিআইসিসিতে ৩৫টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে প্রথম আলো আয়োজন করেছে ভর্তি উৎসব। আপনাকে আমন্ত্রণ। লিংক কমেন্টে।

পড়াশুনা  না করে শুধু রব্বি জিদনি ইলমা পড়লে হবে না।   পরীক্ষার এখনো অনেক কসময় বাকি আছে।  পড়া শুরু করেন ভন্ড😑
23/06/2023

পড়াশুনা না করে শুধু রব্বি জিদনি ইলমা পড়লে হবে না। পরীক্ষার এখনো অনেক কসময় বাকি আছে। পড়া শুরু করেন

ভন্ড😑

সেই আদি আমল থেকে কচ্ছপ আর খরগোশের গল্প আমরা সবাই জানি। কিন্তু মজার বিষয় হল আমরা ১ম অধ্যায়টাই বেশি শুনেছি। কিন্তু এই গল...
23/06/2023

সেই আদি আমল থেকে কচ্ছপ আর খরগোশের গল্প আমরা সবাই জানি। কিন্তু মজার বিষয় হল আমরা ১ম অধ্যায়টাই বেশি শুনেছি। কিন্তু এই গল্পের আরো ৩ টি অধ্যায় আছে। যা হয়তো আমরা কেউ শুনেছি, কেউ শুনিনি।
১ম অধ্যায়ঃ এই অধ্যায়ে খরগোশ ঘুমিয়ে যায়, আর কচ্ছপ জিতে যায়। প্রথমবার হেরে যাওয়ার পর খরগোশ বিশ্লেষণ করে দেখল তার পরাজয়ের মূল কারণ 'অতিরিক্ত আত্মবিশ্বাস।' তার মানে অতি আত্মবিশ্বাস যে কারো জন্যই ক্ষতিকর। আর কচ্ছপ বুঝল, লেগে থাকলে সাফল্য আসবেই!
২য় অধ্যায়ঃ হেরে যাওয়ার পর এবার খরগোশ আবারো কচ্ছপকে দৌড় প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করল আর কচ্ছপও রাজী হল। এবার খরগোশ না ঘুমিয়ে দৌড় শেষ করল এবং জয়ী হল। খরগোশ বুঝল, মন দিয়ে নিজের সামর্থের পুরোটা দিয়ে কাজ করলে দ্রুত সফল হওয়া যায়। আর কচ্ছপ বুঝল, ধীর স্থিরভাবে চলা ভালো, তবে কাজে উপযুক্ত গতি না থাকলে প্রতিযোগীতামূলক পরিবেশে জয়ী হওয়া অসম্ভব!
৩য় অধ্যায়ঃ কচ্ছপ এবার খরগোশকে আরেকবার দৌড় প্রতিযোগিতার আমন্ত্রন জানালো। খরগোশও নির্দ্বিধায় রাজী হয়ে গেল। তখন কচ্ছপ বলল, "একই রাস্তায় আমরা ২ বার দৌড়েছি, এবার অন্য রাস্তায় হোক।" খরগোশও রাজী। অতএব নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু হল। যথারীতি খরগোশ জোরে দৌড় শুরু করে দিল। কচ্ছপও তার পিছন পিছন আসতে শুরু করল। কচ্ছপ যখন খরগোশ এর কাছে পৌঁছাল, দেখল খরগোশ দাঁড়িয়ে আছে, কিন্তু দৌড়ের শেষ সীমানায় যেতে পারেনি। কারন দৌড়ের শেষ সীমানার আগে একটি খাল আছে। কচ্ছপ খরগোশ এর দিকে একবার তাকালো, তারপর তার সামনে দিয়ে পানিতে নেমে খাল পার হয়ে দৌড়ের শেষ সীমানায় পৌছে প্রতিযোগিতা জিতে গেল। খরগোশ বুঝল, শুধু নিজের শক্তির উপর নির্ভর করলেই হবে না, পরিস্থিতি আর বাস্তবতা অনুধাবন করাও ভীষণ প্রয়োজনীয়! আর কচ্ছপ বুঝল, প্রথমে প্রতিযোগীর দূর্বলতা খুজে বের করতে হবে, তারপর সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে।
গল্প কিন্তু এখানেই শেষ নয়
চতুর্থ অধ্যায়ঃ এবার খরগোশ কচ্ছপকে আরেকটি দৌড় প্রতিযোগিতার জন্য আহবান জানালো এই একই রাস্তায়। কচ্ছপ ও রাজী। কিন্তু এবার তারা ঠিক করল, প্রতিযোগী হিসেবে নয়, বরং এবারের দৌড়টা তারা দৌড়াবে সহযোগী হিসেবে!
শুরু হল প্রতিযোগিতা। খরগোশ কচ্ছপকে পিঠে তুলে দৌড়ে খালের সামনে গিয়ে থামলো। এবার কচ্ছপ খরগোশ এর পিঠ থেকে নেমে খরগোশকে নিজের পিঠে নিয়ে খাল পার হল। তারপর আবার কচ্ছপ খরগোশ এর পিঠে উঠে বাকী দৌড় শেষ করল আর এবার তার দু'জনই একসাথে জয়ী হল।
আমরা শিখলাম, ব্যক্তিগত দক্ষতা থাকা খুবই ভালো। কিন্তু দলবদ্ধ হয়ে একে অপরের দক্ষতাকে কাজে লাগাতে পারলেই আসে সত্যিকারের সাফল্য যেখানে সবাই বিজয়ীর হাসি হাসতে পারে।
©️Collected from Shahadat bhai

যাদের মন বসে পড়ার টেবিলে তারা এই টিপস গুলা ফলো করতে পারেন।
23/06/2023

যাদের মন বসে পড়ার টেবিলে তারা এই টিপস গুলা ফলো করতে পারেন।

গত পর্বে আমরা মোট মুনাফা পর্যন্ত শিখেছিলাম। ছবিতে মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিলে পরিচালনা মুনাফা পাওয়া যায় দেখ...
09/06/2023

গত পর্বে আমরা মোট মুনাফা পর্যন্ত শিখেছিলাম। ছবিতে মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিলে পরিচালনা মুনাফা পাওয়া যায় দেখানো হয়েছে। এখন আমরা পরিচালন ব্যয়গুলো কি কি সেগুলো জানব।

পরিচালন ব্যয়ঃ
বেতন ও ভাতা
ভ্রমণ ও যাতায়াত খরচ,
প্রশিক্ষণ ভাতা
ছাপা ও মনিহারি
ডাক ও তার খরচ
বিদ্যুৎ গ্যাস ও পানি/ উপযোগ খরচ
অফিসও গোডাউন ভাড়া
ইজারা ভাড়া
ব্যাংক চার্জ,
বিপণন ও বিজ্ঞাপন
প্যাকিং খরচ
বিক্রয় পরিবহন
দালানকোঠার অবচয়
অবচয়
বিক্রয় কমিশন
বীমা খরচ
আইন খরচ
বাট্টা খরচ
সুনামের অবলোপন
পেমেন্টের অবলোপন
ট্রেডমার্কের অবলুপন
কু ঋণ খরচ
আপ্যায়ন খরচ
ইত্যাদি।

এইচ এস সি ১৭ ই আগস্ট থেকে।
08/06/2023

এইচ এস সি ১৭ ই আগস্ট থেকে।

21/02/2023

আর্থিক অবস্থার বিবরণী একদিনে শিখা যায় না। তাই আমরা প্রতিদিন অল্প অল্প করে শিখবো।আজকে আমরা বিশদ আয় বিবরণী তৈরি করা শিখবো।


বিশদ আয় বিবরণী প্রতিষ্ঠান অনুযায়ী বিভিন্নভাবে প্রস্তুত করা যায়।
আমরা সেবামূলক প্রতিষ্ঠান ও ক্রয়- বিক্রয় কারী প্রতিষ্ঠানের জন্য আয় বিবরণী প্রস্তুত করবো।

সেবামূলক প্রতিষ্ঠানের জন্য বিশদ আয় বিবরণী ---------

সকল প্রকার আয়সমূহ থেকে ব্যয়সমূহ বাদ দিলে নিট লাভ / ক্ষতি পাওয়া যাবে।


ক্রয়- বিক্রয়কারী প্রতিষ্ঠানের জন্য ----------

ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের বিশদ আয় বিবরণী প্রস্তুত করতে বেশ কয়েকটি ধাপের প্রয়োজন। যেমনঃ মোট লাভ/ ক্ষতি, পরিচালন মুনাফাও নিট লাভ / ক্ষতি।

আজকে মোট লাভ পর্যন্ত শিখবো-----------

বিবরন টাকা টাকা টাকা

বিক্রয় ৳৳৳
(+) অলিখিত বিক্রয়। ৳৳৳
_____
(-) বিক্রয় ফেরত। ৳৳৳

(-) বিক্রয় বাট্টা ৳৳৳
_____
৳৳৳
(-)বিক্রয়মূল্যে পন্য উত্তোলন ৳৳৳
_____
৳৳৳
(-)বিক্রয় ভ্যাট (৳৳৳*15/115) ৳৳৳
[ বিক্রয় এর উপর ১৫ % ভ্যাট ধরতে বললে,
বিক্রয় সংক্রান্ত সকল লেনদেনের
পরে যে amount পাবো তার
সাথে ১৫ দিয়ে গুন ১১৫ দিয়ে ভাগ ] _____
নীট বিক্রয় ৳৳৳

(-) বিক্রিত পন্যের ব্যয়ঃ

প্রারম্ভিক মজুদ পন্য। ৳৳৳

ক্রয়। ৳৳৳

(+) অলিখিত ক্রয়। ৳৳৳
________
৳৳৳
(-) ক্রয় ফেরত / ক্রয় বাট্টা ৳৳৳
______
৳৳৳
(-) পন্য উওোলন ৳৳৳
_______
৳৳৳
(-) বিনামুল্যে পন্য বিতরন। ৳৳৳
_______
৳৳৳
(-) ক্রয়মূল্য এর উপর
১৫% ভ্যাট (৳৳৳* ১৫/১১৫) ৳৳৳
_______
নীট ক্রয়। ৳৳৳
ক্রয় পরিবহন। ৳৳৳
আমাদানি শুল্ক / নগর শুল্ক। ৳৳৳
ডক চার্জ। ৳৳৳
মজুরি ৳৳৳

_____
৳৳৳
(-) সমাপনী মজুদ পন্য ৳৳৳
______
৳৳৳
_____
মোট লাভ / ক্ষতি ৳৳৳
=====

এস এস সি ২০২৩ এর রুটিন।  আর বেশি সময় নেই।   পড়াগুলো ঝালিয়ে নাও।
21/02/2023

এস এস সি ২০২৩ এর রুটিন। আর বেশি সময় নেই। পড়াগুলো ঝালিয়ে নাও।

যৌথ মূলধনী কোম্পানির অংক করতে মোট চারটি   জাবেদা মনে রাখলেই যথেষ্ট।⭕১. শেয়ার আবেদনের জন্য;  📌📌 📌ব্যাংক হিসাব ডেবিট      ...
12/02/2023

যৌথ মূলধনী কোম্পানির অংক করতে মোট চারটি জাবেদা মনে রাখলেই যথেষ্ট।

⭕১. শেয়ার আবেদনের জন্য;

📌📌 📌ব্যাংক হিসাব ডেবিট
শেয়ার আবেদন হিসাব ক্রেডিট

⭕২. ইস্যুকৃত শেয়ারের জন্য;

♦️[ সমহারের জন্য]♦

📌📌📌 শেয়ার আবেদন হিসাব ডেবিট
শেয়ার মূলধন হিসাব ক্রেডিট

♦️[ অবহারের জন্য]♦

📌📌📌 শেয়ার আবেদন হিসাব ডেবিট
শেয়ার অবহার হিসাব ডেবিট
শেয়ার মূলধন হিসাব ক্রেডিট

♦️[ অধিহারের জন্য]♦

📌📌📌 শেয়ার আবেদন হিসাব ডেবিট
শেয়ার অধিহার হিসাব ক্রেডিট
শেয়ার মূলধন হিসাব ক্রেডিট

⭕৩.শেয়ার আবেদন ফেরত আসলে ;

📌📌📌শেয়ার আবেদন হিসাব ডেবিট
ব্যাংক হিসাব ক্রেডিট

[( easy technic)📍শেয়ার ফেরত আসলেই শেয়ার আবেদনের যে জাবেদা দিয়েছিলেন তার বিপরীত করে দিবেন ]

⭕৪. ব্যংক চার্জ/ ব্যাংক কমিশন / অবলেখক কমিশন / শেয়ার ইস্যু সংক্রান্ত খরচ ইত্যাদি খরচের জন্য;

📌📌📌 খরচগুলো ( অবলেখকের কমিশন /ব্যাংক চার্জ ইত্যাদি ) ডেবিট
ব্যাংক হিসাব ক্রেডিট

HSC - 2023  এর  শর্ট সিলেবাসে পরীক্ষা হবে।   আর হিসাববিজ্ঞানে আর্থিক অবস্থার বিবরনী  থাকবেই।  তোমাদের ও আছে।  আজকে আমরা ...
12/02/2023

HSC - 2023 এর শর্ট সিলেবাসে পরীক্ষা হবে। আর হিসাববিজ্ঞানে আর্থিক অবস্থার বিবরনী থাকবেই। তোমাদের ও আছে। আজকে আমরা আর্থিক অবস্থার বিবরণী সম্পর্কে ছোটখাটো আলোচনা করবো। আর্থিক বিবরনী সম্পর্কে কিছু জেনে নেই -------

♦️ আর্থিক অবস্থার বিবরনী কি?

👉 যে বিবরণীর মাধ্যমে কোন প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সময়ের পর নির্দিষ্ট আর্থিক ফলাফল, আর্থিক অবস্থা ও ভবিষ্যৎ নির্দেশনা পাওয়া যায় তাকে আর্থিক বিবরণী বলে।

♦️ আর্থিক অবস্থা জানতে কয়টি বিবরণী প্রস্তুত করতে হয়??

👉আর্থিক বিবরণী প্রস্তুত করতে তিনটি বিবরণী প্রস্তুত করতে হবে। এছাড়া কোম্পানির প্রয়োজন অনুযায়ী আরো প্রয়োজনীয় বিবরণী আছে।

♦️প্রস্তুত করতে যে তিনটি বিবরণী আমাদের প্রয়োজন ----

👉 বিশদ আয় বিবরনী বা আয় বিবরণী , মালিকানা সত্ত্ব বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্ত পত্র।

♦️ IAS-1 এর ১০নং অনুযায়ী আর্থিক বিবরনের উপাদান কয়টি?

👉 পাঁচটি। যথাঃ আর্থিক অবস্থার বিবরণী, বিশদ আয় বিবরণী, মালিকানা স্বত্ব বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, হিসাব ও তাৎপর্য নীতি ও ব্যাখ্যামূলক নোট।

♦️আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে কয়টি উপাদানের প্রয়োজন এবং আর্থিক অবস্থার বিবরণী কেন তৈরি করা হয়??

👉তিনটি। যথাঃ- সম্পদ, দায় ও মালিকানা স্বত্ব। আর্থিক ফলাফল নিরূপণের জন্য আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা হয়।

♦️বিশদ আয় বিবরণী কি?

👉যে বিবরণীর মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক বছর শেষে লাভ বা ক্ষতির পরিমাণ জানা যায় তাকে বিশুদ আয় বিবরণী বলে। অর্থাৎ আয় থেকে ব্যয় বাদ দিলে যা পাওয়া যায়।

♦️মালিকানা স্বত্ব বিবরণী কি?

👉মালিকানা স্বত্ব বলতে প্রতিষ্ঠানের সম্পত্তির ওপর মালিকের দাবীকে বোঝায়।

📌📌FinMAccount সম্পর্কে কিছু তথ্য: 📌🔒 FinMAccount এর ফুল মিনিং কি?📌🔑Finance থেকে Fin, Management  থেকে M এবং Accounting থ...
13/12/2022

📌📌FinMAccount সম্পর্কে কিছু তথ্য:

📌🔒 FinMAccount এর ফুল মিনিং কি?

📌🔑Finance থেকে Fin, Management থেকে M এবং Accounting থেকে Account নিয়ে তৈরি FinMAccount.

📌🔒FinMAccount কি কি সেবা দিবে?

📌🔑অনলাইন ক্লাস, বিষয়ভিত্তিক যেকোনো সমস্যা সমাধান, বিগত সালের প্রশ্ন সমাধান, ফ্রি কনসাল্টেশন।

📌🔒 FinMAccount এর উদ্দেশ্য কি?

📌🔑 কমার্সের শিক্ষার্থীদের জন্য FinMAccount কে (বিনামূল্যে সেবা দিয়ে) বিশস্ততার প্রতীক বানানো।

📌🔒 FinMAccount কতক্ষন সেবা প্রদান করবে?

📌🔑 24/7 h

📌🔒সমস্যাগুলো কিভাবে জানাবো?

📌🔑FinMAccount এর গ্রুপে পোস্ট করে অথবা গ্রুপ থেকে তৈরি করা চ্যাটবুটে টেক্সট করে।

📌🔒FinMAccount কাদের সেবা দিয়ে থাকে?

📌🔑নবম- দশম শ্রেণী ও একাদশ - দ্বাদশ শ্রেণী।

📌🔒FinMAccount এর এডমিন সম্পর্কে জানতে চাই...

📌🔑Aysha Akther। continuing BBA (honours) Department of Finance and Banking। Digital Marketer।

Address

Dhaka
1362

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fin MAccount posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share