Beloved Bashundhara

Beloved Bashundhara

Share

Think positive hange Mind

Photos from Beloved Bashundhara's post 17/03/2023
17/03/2023

We from the GreenMind International School gratefully remember our beloved Bangabandhu Sheikh Mujibur Rahman on the occasion of his 103rd birth anniversary,as on this date of 17th March in 1920,our Father of the Nation was born.

Photos from Beloved Bashundhara's post 14/02/2023

গ্রিন মাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে পিঠা উৎসব অনুিষ্ঠত

পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসে জমজমাট পিঠা উৎসবের আয়োজন করলো ঢাকার অন্যতম গ্রিন মাইন্ড ইন্টারন্যাশনাল স্কুল। ক্ষুদে শিক্ষার্থীদের সঙ্গে বাহারি পিঠাপুলির সঙ্গে পরিচিত করাতে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বসুন্ধরা আবাসিক এলাকার ই-ব্লক সংলগ্ন স্কুলটি সেজেছিলো ভিন্ন সাজে।

পিঠার স্বাদ নেয়ার পাশাপাশি মন মাতানো সংগীত ও নৃত্যের ছন্দে নেচেছে কোমলমতি শিশুরা। দেখা যায়, নানা রকম পিঠাপুলির পসরা সাজিয়ে রাখা আছে। এর মধ্যে কতিপয় পিঠা একেবারেই নতুন আবার কিছু অতিপরিচিত। প্রতিটা পিঠার ওপরে লেখা আছে পরিচিতি নাম। এসব পিঠার নামও বেশ বাহারি। শিশুরা বাবা-মায়ের হাত ধরে ঘুরে দেখছেন স্টল। জেনেছেন আবহমান বাংলার প্রচলিত এবং নতুন নতুন পিঠা সম্পর্কে। একই সঙ্গে চলেছে নৃত্য ও সংগীত পরিবেশন। সেখানে স্কুলের কচিকাঁচা শিক্ষার্থীরাই নৃত্যসহ মন মাতানো গান পরিবেশন করেছে। পুরো স্কুল রূপ নিয়েছিল অনিন্দ্য মিলনমেলায়।

পিঠা উৎসবে ছিলো ভাপাপুলি, দুধপুলি, ঝিনুক, পাটিসাপটা, জামাই সোহাগী, গোলাপ, চিতই, পায়েস, পুডিং, তেল পিঠা, দুধ চিতই, ফুল পিঠা, ক্ষির, মুঠা পিঠা, রস গোলাপ ও কেকসহ অর্ধশতাধিক পিঠাপুলি।

জানা-অজানা পিঠা সম্পর্কে জানতে পেরে এবং স্বাদ গ্রহণ করতে পেরে খুশি শিক্ষার্থীরা। মায়ের সঙ্গে পিঠা উৎসবে আসা নার্সারির শিক্ষার্থী উমামাহ্ রহমান কথামনি বলেন, ‘এখানে এসে আমরা অনেক আনন্দ পেয়েছি। অনেক রকম পিঠার স্বাদ নিতে পেরেছি। আমাদের অনেক ভালো লেগেছে।’

জান্নাত নামে আরেক শিক্ষার্থী বলেন, আমাদের স্কুলে অনেক সুন্দর আয়োজন হয়েছে। এখানে অনেক রকম পিঠার সঙ্গে পরিচিত হলাম; নতুন নতুন পিঠা খেলাম। অনেক ভালো লেগছে।’

গ্রিন মাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল সাদেকা বানু আঁখি বলেন, ‘ফাল্গুনের প্রথম দিনে শীত পরবর্তী বসন্তের শুরুতে আমরা এই আয়োজন করেছি। ঋতু পরিবর্তনের সময় বিভিন্ন বাহারী পিঠার মাধ্যমে মেহমান আপ্যায়নের যে ঐতিহ্য, তা ঢাকা শহরের শিশুরা ভুলে যেতে বসেছে। তাছাড়া ফাস্টফুড খাওয়ায় তাদের স্বাস্থ্যহানী ঘটছে। এই আয়োজনের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীরা কিছুটা হলেও এসব ঐতিহ্য সম্পর্কে জানতে ও ধারণ করতে পারবে বলে আমরা মনে করি।’

Photos from Beloved Bashundhara's post 07/02/2023

In the month of International mother language day, our senior section students made posters

Photos from Beloved Bashundhara's post 07/02/2023

Wonderful music class at GMIS.
We are progressing towards excellence.

07/02/2023

Our music room and our wonderful students

06/02/2023

School is a child's second home. We ensure their best experience with love, care and encouragement.
Get your child enrolled and see the difference.

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Dhaka
1229