Primary & NTRCA

Primary & NTRCA যদি কোনো চাকরির সুযোগ না আসে তবে অন্যদের চাকরির সুযোগ করে দেয়ার ব্যবস্থা কর।
— মিল্টন বারলে

15/12/2025

গণপূর্ত অধিদপ্তর (pwd) এর নিয়োগ পরীক্ষার সময়সূচী প্রকাশ
পরীক্ষার তারিখঃ ২৯ ডিসেম্বর ২০২৫

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গণপূর্ত অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী (ই-এম)ম (১০ম গ্রেড) পদের পরীক্ষার্থীদের বাছাই (MCQ Type) পরীক্ষার কেন্দ্র, সময়সূচি, আসন বিন্যাস ও নির্দেশাবলি।

Admit:

15/12/2025
15/12/2025

আপনাদের সম্পত্তি খাস হয়ে গেলে ফিরে পাবেন কিভাবে? জেনে নিন---।
Advocate Md. Mozammel Hoque (অ্যাডভোকেট মো: মোজাম্মেল হক) আইনী পরামর্শ ও সেবা কেন্দ্র 01830-168668

CS ও SA রেকর্ডে ব্যক্তিমালিকানা বা আপনাদের আছে,
কিন্তু BS (সর্বশেষ) রেকর্ডে খাস খতিয়ান (সরকারি নামে) হয়েছে।

এটা হলে আপনি বা আপনার উত্তরাধিকাররা এখনো জমির প্রকৃত মালিক হতে পারেন — এবং রেকর্ড সংশোধন করে পুনরায় ব্যক্তিমালিকানায় আনার সুযোগ আছে।

এখন আপনার করণীয় ধাপে ধাপেঃ
ধাপ ১: রেকর্ড যাচাই ও সংগ্রহ করুন
CS, SA, RS/BS খতিয়ান তুলনা করে ভুল কোথায় হয়েছে তা নির্ধারণ করুন।

আপনি CS বা SA-তে কীভাবে মালিক ছিলেন তার দলিল, দখলের প্রমাণ, খাজনা রসিদ, প্রাচীন দাখিলা এসব সংগ্রহ করুন।

ধাপ ২: খাস খতিয়ান কেন হয়েছে সেটা বোঝা জরুরি
BS রেকর্ডে খাস খতিয়ান হয়ে থাকতে পারে:

জমি অনাবাদি ছিল

ওয়ারিশরা নামজারি করেননি

দখলদার অনুপস্থিত ছিল

জরিপকালে ভুল তথ্য দেওয়া হয়েছে

এসব হলে আপনি “ভুল সংশোধন” (record correction) চেয়ে আবেদন করতে পারবেন।

ধাপ ৩: আবেদন করতে হবে AC (Land) বরাবর
আবেদনপত্রের বিষয় হতে পারে:

"BS রেকর্ডে খাস খতিয়ান সংশোধন করে পূর্ববর্তী CS/SA মালিকানা অনুযায়ী নাম অন্তর্ভুক্তির আবেদন।"

আবেদনে সংযুক্ত করবেন:

CS/SA খতিয়ান

আপনার দলিল (রেজিস্ট্রেশন/হেবানামা/ওয়ারিশান দলিল)

খাজনার রসিদ

দখলের প্রমাণ (তালগাছ, বাঁশঝাড়, ঘরবাড়ি, ফসলের ছবি)

প্রতিবেশীর সাক্ষ্য (চেয়ারম্যানের প্রত্যয়ন পত্র)

ধাপ ৪: তদন্ত ও প্রতিবেদন হবে
AC Land অফিস থেকে সার্ভেয়ার এসে জমি পরিদর্শন করবে

প্রতিবেশীর সাক্ষ্য নেবে

আপনি জমিতে আছেন কি না তা দেখবে

ধাপ ৫: রেকর্ড সংশোধনের সুপারিশ
তদন্ত সন্তোষজনক হলে AC Land অফিস হতে খাস রেকর্ড বাতিল করে ব্যক্তিমালিকানা রেকর্ড করার সুপারিশ পাঠাবে।

ধাপ ৬: মামলার প্রয়োজন হলে
যদি অফিস কোনো কারণে রেকর্ড সংশোধন না করে, তবে আপনাকে করতে হবে:

সিভিল কোর্টে ডিক্লারেটরি মামলা (Declaratory Suit)
বিষয়: “আমি এই জমির প্রকৃত মালিক, খাস রেকর্ড ভুল”

রেকর্ড সংশোধনের রায় হলে, সেটি নিয়ে ভূমি অফিসে আবেদন করে নামজারি করবেন।

15/12/2025

ব্রেকিং..
আগামী ২ জানুয়ারি দেশের ৬১টি জেলায় একযোগে প্রাইমারি নিয়োগ পরীক্ষা গ্রহণ করা হবে।
-প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

12/12/2025

রাজধানীতে প্রা ণ গেল ২ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর

12/12/2025

১৯তম সার্কুলার প্রকাশের কাজ চলমান ।
-এনটিআরসিএ কর্মকর্তা।

12/12/2025

ছুটির দিনে জুনিয়রকে নিয়ে কাজের ফাকে
Advocate Md. Mozammel Hoque (অ্যাডভোকেট মো: মোজাম্মেল হক) 01830-168668 আইনী পরামর্শ ও সেবা কেন্দ্র

12/12/2025

“জমি কেনার আগে এই ৫ ভুল করলে, আজীবন বিরোধ পিছু নেবে!” ⚠️🏠

জমি কেনা মানেই শুধু টাকা আর দলিল নয়… একটু ভুল সিদ্ধান্তই আপনাকে ফেলে দিতে পারে দীর্ঘ বছরের মামলা, বিরোধ আর মানসিক যন্ত্রণায় 😔⚖️
তাই জমি কেনার আগে এই ৫টা ভুল কখনোই করবেন না 👇

🔴 ১. শুধু দলিল দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া
অনেকে ভাবে, দলিল থাকলেই সব ঠিক ✅ কিন্তু বাস্তবতা হলো —
📌 খতিয়ান (পর্চা)
📌 নামজারি
📌 রেকর্ড
এই ৩টি না মিললে, দলিলের মূল্য প্রায় শূন্য!

🔴 ২. খতিয়ান না দেখে জমি কেনা
খতিয়ানেই লেখা থাকে প্রকৃত মালিক কে 📄
যার নামে খতিয়ান নেই, তার কাছ থেকে কিনলে আপনি আইনগত মালিক হবেন না ❌

🔴 ৩. দাগ ও নকশা যাচাই না করা
মৌজা ম্যাপে আপনার জমিটি ঠিক কোথায় আছে, কতটুকু — এটা না দেখেই অনেকে জমি কিনে ফেলে 😱
পরে দেখা যায়,
👉 জমি রাস্তায়
👉 জমি খালে
👉 জমি সরকারি

🔴 ৪. অংশীদার (ওয়ারিশ) যাচাই না করা
একজন বিক্রি করলেই সব সম্পত্তি বিক্রি হয়ে যায় না।
যদি অন্য ওয়ারিশ থাকে, তাহলে পরবর্তীতে তারা এসে ভাগ চাইবে, মামলা দেবে ⚖️💥

🔴 ৫. জমিতে দখল আছে কি না না দেখা
দখলে কারা আছে? তাদের কোনো দাবি আছে কি?
এই বিষয়গুলো না জেনে জমি কিনলে ভবিষ্যতে দখল নিতে গিয়ে বড় ঝামেলায় পড়তে পারেন 😤

⚠️ মনে রাখবেন:
একবার ভুল করলে সেটা শুধরে নিতে লাগে বছরের পর বছর 😔
তাই জমি কেনার আগে
✅ দলিল
✅ খতিয়ান
✅ নামজারি
✅ ম্যাপ
✅ দখল
সব যাচাই না করে এক টাকাও দিবেন না!

12/12/2025

🔴 জমি কেনার সময় আপনাকে যেসব বিষয়ে অবশ্যই সতর্ক হতে হবেঃ
আপনি কি জমি কিনতে চাচ্ছেন বা ভবিষ্যতে জমি কেনার কোন প্ল্যান আছে! তাহলে জমি কেনার জন্য আপনাকে কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। না হলে জমি কেনার পর দেখতে পারেন আপনার ক্রয়কৃত জমির মালিক অন্যএকজন। তাই জমি কেনার সময় আপনার করণীয় কি হবে সেটা না জানলে জমি কেনা বৃথা যেতে পারে। কাজেই এখন জেনে নিন জমি কেনার আগে, কেনার সময় এবং কেনার পর আপনার করণীয় কী।
🔴 জমি কেনার আগে নিম্নলিখিত বিষয়গুলি অত্যন্ত গুরত্ব সহকারে দেখতে হবে।
✅ জমি কেনার আগে করণীয়ঃ
◾ জমি বিক্রেতার নামে রেজিষ্ট্রিকৃত দলিল আছে কিনা অথবা বৈধ স্বত্ব আছে কি না, দখলি স্বত্ব আছে কিনা।
◾ হালসন পর্যন্ত খাজনার রশিদ আছে কি না।
◾ দলিলে উল্লেখিত পরিমান জমি তার দখলে আছে কি না।
◾ জমিটি সম্পুর্ন বা আংশিক বিক্রি করা হয়েছে কি না।
◾ জমিটির অন্য কোন ওয়ারিশ আছে কি না।
◾ জমির দলিলটি জাল কিনা।
◾ মালিকের নামে জমিটি খারিজ করা আছে কি না।
◾ দলিলে উল্লেখিত দাগ নম্বর নকশার সাথে মিল আছে কি না এবং রেকর্ডের সঙ্গে খতিয়ানের মিল আছে কি না।
◾ বিক্রেতা ক্রয় সুত্রে, না উত্তরাধিকার সুত্রে জমিটির মালিক হয়েছেন।
◾ জমিটি বর্গা বা বন্ধক দেওয়া আছে কি না।
◾ জমিটি সহশরিকগন কিনতে চায় কি না।
◾ উকিল নোটিশ করা।
◾ সরেজমিনে খোঁজ নেওয়া ইত্যাদি।
◾ বড় ধরনের প্লটে জমি বিক্রি করলে বিক্রিত জমি কোন অংশে চৌহদ্দি উল্লেখ পূর্বক বিক্রিত জমি দখল চিহ্নিত করতে হবে।
◾ বিক্রিত জমিতে কোন সরকারি স্বার্থ জড়িত আছে কিনা যাচাই করতে হবে। যেমন-খাস, অর্পিত, পরিত্যক্ত, কোর্ট অফ ওয়ার্ড, ২৫ বিঘা, সিলিং বহির্ভূত, ওয়াকফ, দেবোত্তর অধিগ্রহণকৃত, কিনা ব্যাংক কর্তৃক ঋণ লওয়া আছে কিনা, বন্ধক দেওয়া আছে কিনা, সার্টিফিকেট মামলা, দেওয়ানী মামলা আছে কিনা ইত্যাদি যাচাই করতে হবে।
◾ বিক্রিত জমিতে যাতায়াতের কোন সরকারি বেসরকারি রাস্তা আছে কিনা যাচাই করতে হবে।
◾ বিক্রিত জমি বিক্রির জন্য অন্য কাউকে আমমোক্তার বা এ্যাটর্নী নিয়োগ করা আছে কিনা যাচাই করতে হবে।
◾ বিক্রিত জমি প্রতিবেশীদের সাথে বিরোধ আছে কিনা যাচাই করতে হবে।
◾ বিক্রিত জমি বিক্রেতা ইতিপূর্বে অন্য কাহারো নিকট বিক্রি করেছেন কিনা যাচাই করতে হবে।
◾ বিক্রিত দাগের ভূমি সংশ্লিষ্ট মৌজা ম্যাপের সাথে সরেজমিন সঠিক আছে কিনা যাচাই করতে হবে।
◾ বিক্রেতা ওয়ারিশ সূত্রে জমির মালিক হলে রেজিস্ট্রিকৃত আপোষ বন্টননামা দলিল আছে কিনা যাচাই করতে হবে।
◾ পিতার ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ভূমি ক্রয়ের ক্ষেত্রে বিক্রিত জমিতে অন্য ওয়ারিশগন প্রাপ্ত কিনা এবং দখল আছে কিনা যাচাই করে দেখতে হবে।
✅ জমি কেনার সময় করণীয়ঃ
◾ জমির দলিলের স্ট্যাম্প ক্রেতার নামে খরিদ করা ও রশিদ যত্ন সহকারে রাখা।
◾ জমি রেজিস্ট্রির সময় ক্রেতা ও বিক্রেতার উপস্থিত থাকা ও স্বাক্ষর/টিপসহি দেওয়া।
◾ নিজ নামে দলিল সম্পাদন ও রেজিট্রি করা।
◾ দলিল রেজিস্ট্রির রশিদ সংগ্রহ করা ও যত্ন সহকারে তা সংরক্ষন করা।
◾ ক্রেতা বিক্রেতার পাসপোর্ট সাইজের ছবি জমা দেওয়া।
◾ বিক্রেতার ক্রমানুসারে ২৫ বছরের মালিকানার ইতিহাস।
◾ জমির চৌহদ্দি।
◾ বিক্রেতার নামে নামজরিপ কপি এবং আরএস পর্চা উপস্থাপন।
✅ জমি কেনার পর করণীয়ঃ
◾ রেজিট্রিকৃত জমি দখল করা।
◾ নিজ নামে খারিজ করা।
◾ নিজ নামে খাজনা দিয়ে রশিদ সংগ্রহ করা ও যত্ন সহকারে সংরক্ষন করা।
◾ রশিদ জমা দিয়ে সাবরেজিট্রি অফিস থেকে মুল দলিল সংগ্রহ করা।
◾ জমির সকল কাগজপত্র যত্ন সহকারে সংরক্ষণ করা।
Advocate Md. Mozammel Hoque (অ্যাডভোকেট মো: মোজাম্মেল হক) 01830-168668 আইনী পরামর্শ ও সেবা কেন্দ্র

12/12/2025

আমাদের ক্ষমা করবেন ড. ইউনুস 🙏
আসিফ মাহমুদ , মাহফুজ উপদেষ্টা পদ ছেড়ে দেয়ার সাথে সাথে আরেকটা জিনিস নিশ্চিত হইলো- নির্বাচন হচ্ছে। অর্থাৎ ড. ইউনুস আর থাকছেন না।

চাঁন্দাবাজ, খুনি, ক্ষমতালোভীদের কাছে সুদখোর ইউনূস হলেও আমাদের কাছে ইউনূস আল্লাহর দেয়া একটা গিফ্ট।

কারণ দেশের সংকটময় সময়ে এই লোক ছাড়া হাল ধরার কেউ ছিলো না।

আল্লাহর রহমতে, বড় ধরনের গৃহযুদ্ধ কিংবা দাদাদের আগ্রাসন থেকে আমাদের সেইফ করছে।

ইউনুস শপথ নেয়ার পর থেকে আমরা অসংখ্যবার বলছি, এই লোকটারে চাইলেও বেধে রাখা যাবে না। উনি কিছু স্পেসিফিক দায়িত্ব পালন করেই চলে যাবেন। শান্তিতে একটু কাজ করতে দেন।

অথচ একটা গোষ্ঠী বারবার উনারে ক্ষমতালোভী/সেইন্টমার্টিন আমেরিকাকে দিয়ে দিচ্ছে/ নির্বাচন দিবে না/ ক্ষমতায় থাকার খায়েস/ ফখরুদ্দিন-মঈন উদ্দিন বিভিন্ন জনের সাথে তুলনা করতো, অপমান করতো।

কি অবস্থা এখন আপনাদের? ইউনুস কিন্তু একটু চেষ্টা করলেই আরো ২/৩ বছর থেকে যাইতে পারতো। এরকম খারাপ সময়ও আসে নাই যে জনগণ উনারে বিদায় করে দিবে। যাইহোক, কিছু অসভ্য গোষ্ঠী ছাড়া লোকটা সবার কাছেই সম্মানিত থাকবেন।

সংগৃহীত

Address

Dhaka

Telephone

+8801830168668

Website

Alerts

Be the first to know and let us send you an email when Primary & NTRCA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Primary & NTRCA:

Shortcuts

Share

Category