17/08/2026
দেশব্যাপী সেবামূলক কার্যক্রমের পাশাপাশি মানুষের কাছে নৈতিকতা, ইসলামের সৌন্দর্য ও শিক্ষা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।
এই ধারাবাহিকতায় মানবসেবার দাওয়াহ কার্যক্রম পরিচালনা এবং উপকারভোগীদের কাছে নৈতিক ও ইসলামের শিক্ষা পৌঁছে দিতে ৭ জন উদ্যমী, নিষ্ঠাবান দাঈ নিয়োগ দেয়া হবে।
আপনি এই পদে নিজেকে যোগ্য মনে করলে অনুগ্রহপূর্বক গুগল ফরম পূরণ করুন।
✅ পদ: দাঈ
✅ পদের সংখ্যা: ০৭ জন
✅ কর্মস্থল: আস-সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক নির্ধারিত দেশের যেকোনো স্থান
✅ যোগ্যতা ও শর্তাবলি
• স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তাকমিল/কামিল/মাস্টার্স ইন ইসলামিক স্টাডিজ।
• ইসলামি জ্ঞান ও দাওয়াহ সম্পর্কে সুদৃঢ় ধারণা।
• MS Office, Google Workspace এবং Ai ইত্যাদি সম্পর্কে সম্যক ধারণা।
• কমিউনিকেশন স্কিলে পারদর্শিতা।
• মাঠপর্যায়ে দেশব্যাপী কাজ করার মানসিকতা ও শারীরিক সক্ষমতা থাকা।
✅ দায়িত্ব ও কর্তব্যসমূহ
• আস-সুন্নাহ ফাউন্ডেশনের অধীনে দেশব্যাপী দাওয়াহভিত্তিক যাবতীয় কার্যক্রম পরিচালনা।
• মানবসেবা বিভাগ কর্তৃক পরিচালিত স্বাবলম্বীকরণ প্রকল্প পরিচালনা।
• মাঠপর্যায়ে উপস্থিত থেকে উপকারভোগীদের দ্বীনি-নৈতিক তদারকি।
• আস-সুন্নাহ ফাউন্ডেশনের নীতি ও আদর্শ মেনে চলা।
✅ নিয়োগ ও বাছাই প্রক্রিয়া
• প্রাথমিক ইন্টারভিউ এবং প্রযুক্তিগত ও ইলমী যোগ্যতা যাচাইয়ের মাধ্যমে প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকা করা হবে।
• সংক্ষিপ্ত তালিকায় অন্তর্ভুক্ত প্রার্থীদের ৩ দিনের আবাসিক ক্যাম্পে অংশ নিতে হবে।
• ক্যাম্পের মূল্যায়নে ৭ জনকে ১ বছরের প্রকল্প-ভিত্তিক নিয়োগ দেওয়া হবে।
• সন্তোষজনক কর্মদক্ষতার ভিত্তিতে ১ বছর পর চাকরি স্থায়ীকরণ হতে পারে।
✅ সুযোগ-সুবিধা
• উম্মাহর জন্য কাজ করার সুবর্ণ সুযোগ।
• বেতন: ১৮,০০০ – ২৫,০০০ টাকা।
• থাকা-খাওয়ার ব্যবস্থা।
• বছরে দুটি ঈদ বোনাস।
• বাৎসরিক বেতন বৃদ্ধির সুযোগ।
🔗 গুগল ফরম লিংক :
https://asf.sh/DaiRecruitment