01/03/2023
িজেএস_প্রিলি_প্রস্তুতি (প্রিলি পাশের কৌশল, সাজেশন এবং গাইডলাইন) শেয়ার করবো।
বই সমূহঃ
১। আইন পাঠ ১ম ও ২য় খন্ড এবং লিগ্যাম প্রশ্নব্যাংক
২। প্রফেসর'স ১০ম থেকে ৪৪তম বিসিএস প্রিলি. প্রশ্ন সমাধান
৩। বিশেষ আইনের সর্বশেষ সংশোধনীসহ সবগুলো দাগানো গেজেট, মূল আইন থেকে নিচের নির্দেশনা অনুযায়ী পড়তে পারেন।
কোন গুলো বেশি গুরুত্ব দিবেন ক্রম অনুসারে,
১। সংবিধান - প্রতিটি অনুচ্ছেদ নম্বর এবং শিরোনাম মনে রাখার চেষ্টা করতে হবে। তার সাথে মূল সংবিধান থেকে আমার ABM Siddiq পেজে শেয়ার করা আছে দাগানো অংশগুলো পড়তে হবে এবং আইন পাঠ ২য় খন্ড থেকে MCQ গুলো আপনি সঠিক ভাবে উত্তর করতে পারেন সেটা নিশ্চিত করতে হবে।
২। ঐচ্ছিক ১, ঐচ্ছিক ২ - থেকে শাস্তি হুবহু, বিচার, আপিল কোন আদালতে কত দিনের মধ্যে হবে ধারা সহ টেকনিকে মনে রাখতে হবে এবং ঐচ্ছিক ১, ঐচ্ছিক ২ এর বিশেষ আইনগুলো সর্বশেষ সংশোধনীসহ সবগুলো দাগানো গেজেট পড়তে হবে তাহলে প্রিলি রিটেন এর জন্যে যথেষ্ট মনেকরি।
৩। CrPC, CPC, Evidence, Penal Code, জেনারেল ক্লজেজ এক্ট বিগত বছরের প্রিলি-রিটেন পরীক্ষায় যে ধারা গুলো থেকে প্রশ্ন এসেছে, সে ধারাগুলোর নম্বর এবং শিরোনাম মনে রাখতে হবে। আইন পাঠ ১ম খন্ড থেকে MCQ গুলো আপনি সঠিকভাবে উত্তর করতে পারেন তা নিশ্চিত করতে হবে।
৪। সুনির্দিষ্ট প্রতিকার আইন, তামাদি আইন, দেওয়ানী আদালত আইন, MFLO, FCO, বিবাহ বিচ্ছেদ আইনের সবগুলো ধারার নম্বর ও শিরোনাম মুখস্থ করতে হবে। তার সাথে আইন পাঠ ১ম খন্ড ও ২য় খন্ড থেকে সবগুলো MCQ উত্তর সঠিকভাবে করতে পারেন তা নিশ্চিত করতে হবে।
৫। মুসলিম এবং হিন্দু আইন উত্তরাধিকারী বণ্টনের ক্ষেত্রে স্বচ্ছ ধারনা থাকতে হবে, সাথে রিটেন অংশের জন্যে আইনের ইতিহাস, দান, উইল, বিবাহ, ওয়াকফ্, দত্তক সহ অন্যান্য যে টপিকগুলো পড়বেন সেগুলো প্রিলির আগেই বিস্তারিত পড়ে নিতে হবে।
৬। সম্পত্তি সংক্রান্ত আইন গুলোর জন্যে আইন পাঠ ২য় খন্ড থেকে MCQ সঠিক ভাবে উত্তর করা নিশ্চিত করতে হবে এবং বিগত বছরের প্রিলি-রিটেন পরীক্ষায় যে ধারা গুলো থেকে প্রশ্ন এসেছে সেই ধারাগুলোর নম্বর এবং শিরোনাম মুখস্থ করতে হবে।
৭। সাধারণ বিষয়গুলোর ক্ষেত্রে -
গনিত - লিগ্যাম প্রশ্ন ব্যাংক থেকে বিজেএস বিগত বছরের সকল ম্যাথ সাথে, বিসিএস এর ১০ম থেকে ৪৪তম বিসিএস প্রিলি ম্যাথ যেগুলো আপনার বিজেএস সিলেবাস কাভার করে তা বুঝে বুঝে শটকার্ট সমাধান করতে হবে।
বিজ্ঞান- বিসিএস+বিজেএস বিগত সালের প্রশ্ন ব্যাংক (আমি বিজ্ঞানে দুর্বল, তাই কিছুই পড়িনি, এটা বাদ দিয়েছিলাম), কম্পিউটার অংশে বিগত বছরের বিসিএস এবং বিজেএস প্রিলি প্রশ্ন পড়তে পারেন।
সাধারন জ্ঞানঃ ১০ টার মধ্যে ৪/৫ টা এভাবেই কমন পাবেন তারপরও সাম্প্রতিক পরীক্ষার ৩ মাস পূর্বের কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রথম ৪/৫ পৃষ্ঠা পড়তে পারেন।
বাংলাঃ বিজেএস রিটেন সিলেবাস দেখে গুরুত্বপূর্ণ সাহিত্যিক/কবিদের সাহিত্যকর্মের নাম,গুরুত্বপূর্ণ কবিতার লাইন,উক্তি, বিখ্যাত লেখা, গুরুত্বপূর্ণ চরিত্র দেখতে পারেন।
ইংরেজিঃ গুরুত্বপূর্ণ ল্যাটিন টার্ম, বিখ্যাত উক্তি,চিত্রকর্ম ইংরেজি সাহিত্যের যুগ বিভাগ, এবং Non-finite verb (১ নম্বর অবশ্যই থাকে) ভালো করে পড়তে হবে।
আমার ১৩তম, ১৪তম, ১৫তম প্রিলি পাশের অভিজ্ঞতা থেকে বলতে পারি এগুলো পড়লেই আপনি প্রিলিতে ৭০% নম্বর সঠিক করতে পারবেন। তবে আইন অংশটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পড়তে হবে।
Course Instructor,
ABM Siddiq
Assistant Judge/Judicial Magistrate (Recommended), 15 BJS
LLB Hons. (1st Class 4th),
LLM in International Law (1st Class 3rd),
Jahangirnagar University.
Law Officer
Bangladesh House Building Finance Corporation (2018 Batch)
Former,
Lecturer,
Department of Law.
City University Bangladesh.
Former Recommended Officer, Pubali Bank ltd.
N.B. Formar Faced -
.
#সম্পূর্ণ_ভিডিও_লেকচার_পেতে_ভর্তি_কনফার্ম_করে_সিক্রেট_গ্রুপে_জয়েন_করুন।