02/04/2026
একজন মেয়েকে সসম্মানে নিজের জীবনের অংশ করে নেওয়ার জন্য অসংখ্য ছেলে দিনরাত পরিশ্রম করে। দেশ হোক বা প্রবাস— কেউ রোদে পু//ড়ে ঘাম ঝরায়, কেউ জীবনের পাহাড়সম চা/প নীরবে সামলে নেয়, আবার কেউ নিজের লালিত স্বপ্নগুলোকে বিসর্জন দিয়ে শুধু একটা সুন্দর ভবিষ্যৎ গড়ার চেষ্টা করে যায়। তাদের এই নিরলস ছুটে চলার পেছনে থাকে পরিবারের মুখে হাসি ফোটানোর তাড়না, ভালোবাসা, দায়িত্ববোধ আর অসংখ্য নীরব ত্যাগ।
কিন্তু বুক ফে/টে যায় তখন, যখন এই অকৃত্রিম বিশ্বাস আর ভালোবাসা অবিশ্বাসের দেয়ালে ধা//ক্কা খেয়ে চূ/র্ণ/বি/চূ/র্ণ হয়ে যায়। এক মুহূর্তেই মাটিতে মিশে যায় একজন পুরুষের বছরের পর বছর ধরে তিল তিল করে জমানো পরিশ্রম, ত্যাগ আর সম্মান।
সম্প্রতি সামনে আসা একটি ভিডিও দেখে মনটা আরও বিষণ্ণ হয়ে গেল। পবিত্র রমজান মাসে, নিজেকে হিজাব আর বোরকার আড়ালে আবৃত রেখেও একজন মানুষ কীভাবে এমন জঘন্য কাজ করতে পারে? মানুষের নৈতিক অবক্ষয় আজ ঠিক কতটা নিচে নেমেছে, তা ভাবলেও শিউরে উঠতে হয়। রাসূল (সা.) বলেছিলেন, কেয়ামতের আগে মানুষ রাস্তায় প্রকাশ্যে অসভ্য কাজ করবে— এসব দৃশ্য দেখলে মনে হয়, আমরা কি তবে সেই ভয়াবহ সময়ের দিকেই এগিয়ে যাচ্ছি?
আমরা অনেক সময় সঠিক বয়সে হালাল পথে জীবন গড়ার কথা শুনলে হাসাহাসি করি, বিষয়টিকে গুরুত্ব দিই না। অথচ এই হালাল পথটাই আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল ও ধ্বং/স থেকে বাঁচাতে পারতো।
চারপাশের এসব অবক্ষয়, প্র/তা/র/ণা আর নোংরামি দেখে আজকাল 'বিয়ে' নামক পবিত্র বন্ধনের প্রতি ইচ্ছাটাই যেন ধীরে ধীরে মরে যাচ্ছে। অজানা এক ভীতি কাজ করে মনে।
ভবিষ্যতের কপালে কী লেখা আছে, তা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন… 😔
#নৈতিক_অবক্ষয় #নীরব_ত্যাগ #বাস্তবতা #হালাল_জীবন #কেয়ামতের_আলামত #রমজান
30/01/2026
আজকে অনুষ্ঠিত িসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নের সমাধান।
22/01/2026
প্রাইমারি সহকারী শিক্ষক পদের মৌখিক পরীক্ষা‼️
29/12/2025
প্রাইমারি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ
১. কিন্ডারগার্টেন শব্দটি কোন ভাষা থেকে আগত?
উত্তরঃ জার্মান
২. কিন্ডারগার্টেন পদ্ধতির প্রবর্তক কে?
উত্তরঃ ফ্রোয়েবল
৩. বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম কি এবং কত সালে গঠিত হয়?
উত্তরঃ কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন। ২৬ জুলাই, ১৯৭২ সালে গঠিত হয়।
৪. বাংলাদেশের জাতীয় শিক্ষানীতি কবে প্রণীত হয়?
উত্তরঃ ২০১০ সালে
৫. জাতীয় শিক্ষানীতি ২০১০ অনুযায়ী প্রাথমিক শিক্ষার মেয়াদ কোন ক্লাস পর্যন্ত?
উত্তরঃ অষ্টম শ্রেণি
৬. বাংলাদেশের শিক্ষার স্তর কয়টি?
উত্তরঃ ৩ টি
৭. প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তরঃ ১৯৮১ সালে
৮. বাংলাদেশের প্রাথমিক শিক্ষার জন্য শিশুদের নির্ধারিত বয়সসীমা কত?
উত্তরঃ ৬ থেকে ১০ বছর
৯. বাংলাদেশে প্রাথমিক শিক্ষা আইন জারি হয় কবে?
উত্তরঃ ১৯৭৪ সালে
১০. বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাস হয় কবে?
উত্তরঃ ১৯৯০ সালে
১১. বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কখন থেকে চালু হয়?
উত্তরঃ ১ জানুয়ারি ১৯৯২
১২. দেশব্যাপী বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় কবে?
উত্তরঃ ১ জানুয়ারি, ১৯৯৩
১৩. বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদে অবৈতনিক শিক্ষার কথা বলা আছে?
উত্তরঃ ১৭ নং অনুচ্ছেদ
১৪. জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি কোথায় অবস্থিত?
উত্তরঃ ময়মনসিংহ
১৫. জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি এর ইংরেজি নাম কি?
উত্তরঃ NAPE (National Academy for Primary Education)
১৬. প্রাথমিক শিক্ষা বিভাগের ট্রেনিং এর শীর্ষ প্রতিষ্ঠান কোনটি?
উত্তরঃ NAEM (National Academy for Educational Management)
১৭. শিক্ষাক্রম প্রণয়ন ও পরিমার্জন, পাঠ্যপুস্তক বিতরণ সম্পর্কিত প্রতিষ্ঠান কোনটি?
উত্তরঃ NCTB (National Curriculum of Text Book)
১৮. শিক্ষা সংক্রান্ত তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও প্রকাশ করে কোন প্রতিষ্ঠান?
উত্তরঃ ব্যানবেইস (BANBEIS)
১৯. ব্যানবেইস প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তরঃ ১৯৭৭ সালে
২০. BANBEIS এর পূর্ণরুপ কি?
উত্তরঃ Bangladesh Bureau of Educational Information and Statistics.
কপিকৃত
29/12/2025
২০২৫ সালে বিভিন্ন পরীক্ষায় আসা ৫০টি প্রশ্ন ও উত্তর