06/04/2026
যেদিকে তাকাই চারদিকে সবুজ আর সবুজ।
We want to help for exam preparation all student.
06/04/2026
যেদিকে তাকাই চারদিকে সবুজ আর সবুজ।
26/02/2026
১০ হাজার কনস্টেবল পদে বাংলাদেশ পুলিশ এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
বাংলাদেশ পুলিশে ক্যারিয়ার গড়তে আগ্রহী প্রার্থীদের জন্য দারুণ একটি সুখবর! বহুল প্রতীক্ষিত police job circular 2026 প্রকাশিত হয়েছে। বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নারী ও পুরুষ উভয় প্রার্থীর কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। “সেবার ব্রতে চাকরি”—এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।
আপনি যদি ২০২৬ সালের এই পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে চান, তবে নিচে দেওয়া শিক্ষাগত যোগ্যতা, শারীরিক মাপ, আবেদন প্রক্রিয়া এবং পরীক্ষার সময়সূচি মনোযোগ সহকারে পড়ে নিন।
এক নজরে Police Job Circular 2026
বিজ্ঞপ্তির মূল তথ্যগুলো চাকরিপ্রার্থীদের সুবিধার্থে নিচে টেবিল আকারে দেওয়া হলো:
বিবরণ তথ্য
প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ পুলিশ
পদের নাম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (TRC)
শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান (ন্যূনতম জিপিএ ২.৫)
বয়সসীমা ১৮ থেকে ২০ বছর (২৪ মার্চ ২০২৬ তারিখে)
আবেদন শুরুর তারিখ ০৫ মার্চ ২০২৬ (সকাল ১০:০০ টা)
আবেদনের শেষ তারিখ ২৪ মার্চ ২০২৬ (রাত ১১:৫৯ টা)
আবেদন ফি ৪০/- (টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে)
আবেদনের মাধ্যম অনলাইন (Teletalk ওয়েবসাইট)
অফিসিয়াল ওয়েবসাইট police.gov.bd
আবেদনের যোগ্যতা ও শর্তাবলি
বাংলাদেশ পুলিশের এই মেগা নিয়োগে অংশ নিতে হলে প্রার্থীদের কিছু নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে:
১. বয়সসীমা:
প্রার্থীর বয়স ২৪ মার্চ ২০২৬ তারিখে ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা কোটা পদ্ধতি অনুযায়ী নির্ধারিত হবে।
২. জাতীয়তা ও বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। এছাড়া প্রার্থীকে অবিবাহিত হতে হবে (তালাকপ্রাপ্ত/তালাকপ্রাপ্তা গ্রহণযোগ্য নয়)।
৩. শারীরিক মাপ (Physical Requirements):
বিবরণ পুরুষ প্রার্থী নারী প্রার্থী
উচ্চতা (সাধারণ/অন্যান্য) ৫ ফুট ৬ ইঞ্চি ৫ ফুট ৪ ইঞ্চি
উচ্চতা (মুক্তিযোদ্ধা/ক্ষুদ্র নৃ-গোষ্ঠী) ৫ ফুট ৪ ইঞ্চি ৫ ফুট ২ ইঞ্চি
বুকের মাপ (সাধারণ) স্বাভাবিক ৩১", সম্প্রসারিত ৩৩" প্রযোজ্য নয়
দৃষ্টিশক্তি ৬/৬ ৬/৬
(ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী অনুমোদিত পরিমাপের হতে হবে।)
জেলাভিত্তিক পরীক্ষার সময়সূচি (Exam Dates)
police job circular 2026 অনুযায়ী প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই, লিখিত এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার জন্য স্ব-স্ব জেলার পুলিশ লাইন্স মাঠে উপস্থিত থাকতে হবে। নিচে সময়সূচি দেওয়া হলো:
জেলার নাম শারীরিক মাপ ও Physical Endurance Test লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা
মাদারীপুর, কিশোরগঞ্জ, রাজবাড়ী, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, ফরিদপুর, কুমিল্লা, খুলনা ইত্যাদি। ১৫-১৭ এপ্রিল, ২০২৬ (সকাল ০৮:০০) ২২ এপ্রিল, ২০২৬ (সকাল ১০:০০) ০৯ মে, ২০২৬ (সকাল ১০:০০)
ঢাকা, রাজশাহী, সিলেট, বগুড়া, দিনাজপুর, ফেনী, পটুয়াখালী, রাঙ্গামাটি, নওগাঁ ইত্যাদি। ১৮-২০ এপ্রিল, ২০২৬ (সকাল ০৮:০০) ০৪ মে, ২০২৬ (সকাল ১০:০০) ১৬ মে, ২০২৬ (সকাল ১০:০০)
গাজীপুর, ময়মনসিংহ, কক্সবাজার, মেহেরপুর, নাটোর, গাইবান্ধা, মানিকগঞ্জ ইত্যাদি। ২১-২৩ এপ্রিল, ২০২৬ (সকাল ০৮:০০) ০৬ মে, ২০২৬ (সকাল ১০:০০) ১৮ মে, ২০২৬ (সকাল ১০:০০)
চট্টগ্রাম, রংপুর, বরিশাল, যশোর, নোয়াখালী, পাবনা, কুষ্টিয়া, চাঁদপুর ইত্যাদি। ২৪-২৬ এপ্রিল, ২০২৬ (সকাল ০৮:০০) ১৩ মে, ২০২৬ (সকাল ১০:০০) ২৪ মে, ২০২৬ (সকাল ১০:০০)
(আপনার জেলার সঠিক তারিখটি মূল বিজ্ঞপ্তি থেকে মিলিয়ে নেওয়ার অনুরোধ করা হলো।)
অনলাইনে আবেদন করবেন কীভাবে? (Application Process)
প্রথমে বাংলাদেশ পুলিশের টেলিটক ওয়েবসাইট http://police.teletalk.com.bd এ প্রবেশ করুন।
TRC (Trainee Recruit Constable) অপশন সিলেক্ট করে আবেদন ফর্মটি নির্ভুলভাবে পূরণ করুন।
ফর্ম পূরণের পর একটি User ID পাবেন।
উক্ত User ID ব্যবহার করে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে যেকোনো টেলিটক প্রি-পেইড নম্বর থেকে ২ টি SMS এর মাধ্যমে সার্ভিস চার্জ বাবদ ৪০/- (চল্লিশ) টাকা জমা দিন।
সতর্কীকরণ: বাংলাদেশ পুলিশে নিয়োগ সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে হয়। নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেনে জড়িত থাকলে প্রার্থীর নিয়োগ বাতিলসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
দেশের সেবা করার স্বপ্ন যাদের, তাদের জন্য police job circular 2026 একটি সুবর্ণ সুযোগ। আবেদনের নির্ধারিত সময় (২৪ মার্চ ২০২৬) শেষ হওয়ার আগেই অনলাইনে আবেদন সম্পন্ন করুন এবং শারীরিক ও লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করুন। সরকারি চাকরি ও ক্যারিয়ার বিষয়ক আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।
26/02/2026
একজন আদর্শ চাকুরিজীবীর অফিস সময় এমন হওয়া উচিত আপনি কি বলেন?.........
01/02/2026
পারলে কমেন্টে সমাধান করো।
•
প্রতিষ্ঠানের নামঃ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
পদের নামঃ সহকারী শিক্ষক
পরীক্ষার তারিখঃ ০৯ জানুয়ারি ২০২৬
পরীক্ষার প্রশ্নের মানঃ ৯০
পরীক্ষার সময়ঃ ৯০ মিনিট (১ ঘণ্টা ৩০ মিনিট)
১. নিচের কোন সংখ্যাটি সবচেয়ে বড়?
(ক) √০.৩ (খ) ০.৩ (গ) ০.২ (ঘ) √০.২
উত্তরঃ (ক) √০.৩
২. বাংলা বর্ণমালায় অর্ধ-মাত্রার বর্ণ কয়টি?
(ক) ০৮টি
(খ) ০৯টি
(গ) ১০টি
(ঘ) ০৭টি
সঠিক উত্তর: (ক) ০৮টি
৩. ‘গুদাম’ ও ‘আলমারি’ শব্দ দুটি কোন ভাষা থেকে আগত?
(ক) পর্তুগিজ
(খ) আরবি
(গ) ফরাসি
(ঘ) ফার্সি
সঠিক উত্তর: (ক) পর্তুগিজ
৪. ‘কূল কাঠের আগুন’ - এর প্রকৃত অর্থ কী?
(ক) তীব্র জ্বালা
(খ) অমিতব্যয়ী
(গ) উজ্জ্বল আলো
(ঘ) সীমাবদ্ধ জ্ঞানসম্পন্ন
সঠিক উত্তর:(ক) তীব্র জ্বালা
৫. Find out the correct sentence.
(ক) Knowing little algebra, the problem was difficult to solve.
(খ) Knowing little algebra, I found it difficult to solve the problem.
(গ) Knowing little algebra, solving the problem was difficult.
(ঘ) Knowing little algebra, it was difficult to solve the problem.
সঠিক উত্তর: (খ) Knowing little algebra, I found it difficult to solve the problem.
৬. Bank close at 4 pm _____? Make a tag question?
(ক) must they
(খ) don't they
(গ) isn't they
(ঘ) do they
সঠিক উত্তর: (খ) don't they
৭. বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি?
(ক) অক্সফোর্ড
(খ) কেমব্রিজ
(গ) আল আজহার
(ঘ) নালন্দা
সঠিক উত্তর: (ঘ) নালন্দা
সূত্রঃ প্রাইমারি পাসওয়ার্ড বইয়ের পৃষ্ঠাঃ ৫৮২
৮. f(x) = x^3 - 2x + 10 হলে f(0)কত?
(ক) 1
(খ) 5
(গ) 8
(ঘ) 10
সঠিক উত্তর: (ঘ) 10
৯. বিশেষ্য পদের সাথে বিশেষণ পদের যে সমাস হয় তার নাম কী?
(ক) বহুব্রীহি সমাস
(খ) দ্বন্দ্ব সমাস
(গ) কর্মধারয় সমাস
(ঘ) তৎপুরুষ সমাস
সঠিক উত্তর: (গ) কর্মধারয় সমাস
১০. সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের নিয়োগকারী কর্তৃপক্ষ কে?
(ক) মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
(খ) সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
(গ) উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার
(ঘ) জেলা প্রাথমিক শিক্ষা অফিসার
সঠিক উত্তর: (ঘ) জেলা প্রাথমিক শিক্ষা অফিসার
১১. সমার্থক শব্দগুচ্ছ সনাক্ত করুন-
(ক) দীঘি, নদী, প্রবাল
(খ) শৈবালিনী, তরঙ্গিনী, সরিৎ
(গ) গাঙ, তটিনী, অর্ণব
(ঘ) স্রোতস্বিনী, নির্ঝরিণী, সিন্ধু
সঠিক উত্তর: (খ) শৈবালিনী, তরঙ্গিনী, সরিৎ
১২. UNFCCC এর পূর্ণ রূপ কী?
(ক) United Nations Fund for Climate Control Council
(খ) United Nations Framework Convention Climate Council
(গ) United Nations Framework Convention on Climate Change
(ঘ) United Nations Forest Conservation Climate Council
সঠিক উত্তর: (গ) United Nations Framework Convention on Climate Change
১৩. Fill in the blank with right option- 'I am looking forward ______ you.'
(ক) to seeing
(খ) to have seen
(গ) seeing
(ঘ) to see
সঠিক উত্তর: (ক) to seeing
১৪. ১ - ০.০৯৯৯= ?
(ক) ০.৯০০১
(খ) ০.১
(গ) ০.০০১
(ঘ) ০.৯৯৯৯
উত্তরঃ (ক) ০.৯০০১
১৫. বাগধারার যুগলের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থক?
(ক) অমাবস্যার চাঁদ, আকাশ কুসুম
(খ) বক ধার্মিক, বিড়াল তপস্বী
(গ) রুই কাতলা, কেঁচো গণ্ডূষ
(ঘ) বক ধার্মিক, ভিজে বিড়াল
সঠিক উত্তর: (খ) বক ধার্মিক, বিড়াল তপস্বী
১৬. ‘সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই’ এই পঙ্ক্তিটির রচয়িতা কে?
(ক) বিবেকানন্দ
(খ) চণ্ডীদাস
(গ) বিদ্যাপতি
(ঘ) রামকৃষ্ণ
সঠিক উত্তর: (খ) চণ্ডীদাস
১৭. ‘শিশুর দেও মন নিজ নিজ পাঠে’- এখানে ‘পাঠে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
(ক) অধিকরণে ৭মী
(খ) অপাদানে পঞ্চমী
(গ) কর্মে পঞ্চমী
(ঘ) অধিকরণে পঞ্চমী
সঠিক উত্তর: (ক) অধিকরণে ৭মী
১৮. বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি?
(ক) কুদরত-ই-খুদা কমিশন
(খ) মজিদ উদ্দিন কমিশন
(গ) শামসুল হক কমিশন
(ঘ) মাজেদ খান কমিশন
সঠিক উত্তর: (ক) কুদরত-ই-খুদা কমিশন
১৯. কোন বানানটি শুদ্ধ?
(ক) নীরীক্ষন (খ) নীরিক্ষন (গ) নিরীক্ষন (ঘ) নিরীক্ষণ
উত্তরঃ (ঘ) নিরীক্ষণ
২০. ‘সহপাঠীর’ অনুভূতি বুঝতে পারা কোন ধরনের লক্ষণ?
(ক) প্রথাগত
(খ) জ্ঞানগত
(গ) আবেগগত
(ঘ) ইচ্ছাগত
সঠিক উত্তর: (গ) আবেগগত
২১. ‘অরণ্যে রোদন’ বাঘধারার ইংরেজি অনুবাদ করুন-
(ক) Wild cries
(খ) Wild forest
(গ) Cry in the wilderness
(ঘ) Weep at forest
সঠিক উত্তর: (গ) Cry in the wilderness
২২. 'To beat about the bush' means-
(ক) to hide the truth
(খ) to speak directly
(গ) to delay the matter
(ঘ) to talk irrelevantly
সঠিক উত্তর: (ঘ) to talk irrelevantly
২৩. Which period is known as the 'golden age' of English literature?
(ক) the Eighteen century
(খ) the Victorian age
(গ) the Elizabethan age
(ঘ) the Restoration age
সঠিক উত্তর: (গ) the Elizabethan age
২৪. বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
(ক) ৯
(খ) ১২
(গ) ১৬
(ঘ) ৪
সঠিক উত্তর: (ক) ৯
২৫. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘তোতা কাহিনী’ গল্পে তোতা কিসের প্রতীক?
(ক) শিক্ষকের
(খ) গণতান্তের
(গ) শিশুর
(ঘ) গবেষকের
সঠিক উত্তর: (গ) শিশুর (প্রচলিত উত্তর অনুযায়ী এখানে শিক্ষা ব্যবস্থার বলির পাঁঠা হিসেবে শিশুকে নির্দেশ করা হয়েছে)
২৬. উল্লাস এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
(ক) উল + লাস
(খ) উৎ + লাস
(গ) উ + লাস
(ঘ) উৎ + লাশ
সঠিক উত্তর: (খ) উৎ + লাস
২৭. Which one is wrong spelling?
(ক) Happiness
(খ) Necessary
(গ) Prosparity
(ঘ) Influence
সঠিক উত্তর: (গ) Prosparity (Correct: Prosperity)
২৮. বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি?
(ক) শব্দ
(খ) চিহ্ন
(গ) বর্ণ
(ঘ) ধ্বনি
সঠিক উত্তর: (ক) শব্দ
২৯. Who wrote the novel, "The god of small things"?
(ক) Kiran Deshai
(খ) Anita Desai
(গ) Arundhuti Ray
(ঘ) Orhan Pamuk
সঠিক উত্তর: (গ) Arundhuti Ray (Roy)
৩০. ‘হৃদয় মাঝে মেঘ উদয় করি, নয়নের মাঝে কড়িল বারি’, এখানে কী ধরনের অলংকারের প্রয়োগ হয়েছে?
(ক) বিষম
(খ) বিরোধাভাস
(গ) অসংগতি
(ঘ) বিভাবনা
সঠিক উত্তর: (গ) অসংগতি
৩১. গ.সা.গু. নির্ণয় করুন:4a^2-1, 2a^2+a-1
(ক) a + 1
(খ) 2a + 1
(গ) a - 1
(ঘ) 2a - 1
সঠিক উত্তর: (ঘ) 2a - 1
৩২. ১৮ ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ৩০° কোণে মাটি স্পর্শ করল। খুঁটিটি মাটি হতে কত উঁচুতে ভেঙেছিল?
(ক) ৫ ফুট
(খ) ১২ ফুট
(গ) ৯ ফুট
(ঘ) ৬ ফুট
সঠিক উত্তর: (ঘ) ৬ ফুট
৩৩. ‘জোছনা’ কোন শ্রেণির শব্দ?
(ক) যৌগিক
(খ) তৎসম
(গ) দেশি
(ঘ) অর্ধতৎসম
সঠিক উত্তর: (ঘ) অর্ধতৎসম
৩৪. বিশ্ব মানবাধিকার দিবস কবে?
(ক) ২৬ জুন
(খ) ০১ আগস্ট
(গ) ১০ ডিসেম্বর
(ঘ) ০১ মে
সঠিক উত্তর: (গ) ১০ ডিসেম্বর
৩৫. 'Salt of life' stands for-
(ক) Saline water
(খ) Sodium chloride
(গ) Valuable things
(ঘ) Sorrows of life
সঠিক উত্তর: (গ) Valuable things
৩৬. কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি কত?
(ক) ৩৬০°
(খ) ১৮০°
(গ) ১৪০°
(ঘ) ২৭০°
সঠিক উত্তর: (ক) ৩৬০°
৩৭. Ayesha is a good girl. বাক্যে girl শব্দটি-
(ক) material noun
(খ) proper noun
(গ) common noun
(ঘ) collective noun
সঠিক উত্তর: (গ) common noun
৩৮. "To err is human, forgive divine", is a line of a poem by-
(ক) Pope
(খ) Shelley
(গ) Milton
(ঘ) Shakespeare
সঠিক উত্তর: (ক) Pope
৩৯. কোনটি নঞ তৎপুরুষ নয়?
(ক) অনেক
(খ) অপরাহ্ন
(গ) অনিষ্ট
(ঘ) অনৈক্য
উত্তরঃ (খ) অপরাহ্ন
৪০. ARRANGE শব্দটির বর্ণগুলো কত প্রকারে সাজানো যায়, যাতে R-দুইটি পাশাপাশি থাকে না?
(ক) ৩৬০
(খ) ১৪০
(গ) ৯০০
(ঘ) ১২৬০
সঠিক উত্তর: (গ) ৯০০
৪১. a2b3/c2d কে a3b2/cd3 দ্বারা ভাগ করলে ভাগফল কত?
(ক) ab2/ca (খ) ab2/cd (গ) b2c/ad (ঘ) bd2/ac
উত্তরঃ (ঘ) bd2/ac
৪২. বাংলায় অনুবাদ করুন: I am sick of him.
(ক) সে আমাকে অসুস্থ করে দিয়েছে
(খ) তাকে আমার অসহ্য লাগে
(গ) সে যে অসুস্থ আমি তা জানি
(ঘ) আমি তার কারণে অসুস্থ
সঠিক উত্তর: (খ) তাকে আমার অসহ্য লাগে
৪৩. 'মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই' পঙ্ক্তিটি কার রচনা?
(ক) সিকান্দার আবু জাফর
(খ) শরতচন্দ্র চট্টোপাধ্যায়
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) কাজী নজরুল ইসলাম
সঠিক উত্তর: (গ) রবীন্দ্রনাথ ঠাকুর
৪৪. ২০২৫ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হলেন-
(ক) ওমর এস ইয়াসি (খ) জন এস মার্টিনিস
(গ) মারিয়া কোরিনা মাচাদো (ঘ) রিচার্ড রবসন
উত্তরঃ (গ) মারিয়া কোরিনা মাচাদো
৪৫. দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি?
(ক) বুড়ো শালিকের ঘাড়ে রোঁ
(খ) বিয়ে পাগলা বুড়ো
(গ) কিঞ্চিৎ জলযোগ
(ঘ) লীলাবতী
সঠিক উত্তর: (খ) বিয়ে পাগলা বুড়ো
৪৬. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয়?
(ক) ১৯৯৮
(খ) ১৯৯৯
(গ) ২০০০
(ঘ) ২০০১
সঠিক উত্তর: (খ) ১৯৯৯
৪৭. বাতাসের কোন উপাদান মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে?
(ক) নাইট্রোজেন
(খ) জলীয় বাষ্প
(গ) অক্সিজেন
(ঘ) কার্বন ডাই-অক্সাইড
সঠিক উত্তর: (ক) নাইট্রোজেন
৪৮. ৫/৬ এর ৬/৭ + ১ (৩)/৭ - এর সাথে কত যোগ করলে যোগফল ১ হবে?
(ক) ২/৩ (খ) ১/৪ (গ) ১/২ (ঘ) ১/৩
উত্তরঃ (গ) ১/২
৪৯. প্রত্যেক ভাষার ৩টি মৌলিক অংশ হলো-
(ক) ধ্বনি, শব্দ, বাক্য
(খ) বর্ণ, সমাস, সন্ধি
(গ) সমাস, কারক, ধ্বনি
(ঘ) পদ, বর্ণ, ধ্বনি
সঠিক উত্তর: (ক) ধ্বনি, শব্দ, বাক্য
৫০. 'Syntax' means-
(ক) Sentence building
(খ) Suplimentary tax
(গ) Synchronizing act
(ঘ) Manner of speech
সঠিক উত্তর: (ক) Sentence building
সূত্রঃ প্রাইমারি পাসওয়ার্ড বইয়ের পৃষ্ঠাঃ ৭৫৭
৫১. Amin said, "I shall go to school." change the sentence to indirect speech-
(ক) Amin said that he would go to school.
(খ) Amin said that I shall go to school.
(গ) Amin said that I would go to school.
(ঘ) Amin said that he will go to school.
সঠিক উত্তর: (ক) Amin said that he would go to school.
৫২. 'Out and Out' means-
(ক) Thoroughly
(খ) Whole heartedly
(গ) Not at all
(ঘ) Brave
সঠিক উত্তর: (ক) Thoroughly
৫৩. ৩০ টাকা ৭৫ টাকার শতকরা কত?
(ক) ৪০%
(খ) ৩৫%
(গ) ২৫%
(ঘ) ৩৭ $\frac{১}{২}$%
সঠিক উত্তর: (ক) ৪০%
৫৪. একটি স্কুলের ৭০% ছাত্র ফুটবল, ৭৫% ছাত্র হকি এবং ৮০% ছাত্র ক্রিকেট পছন্দ করে। ঐ স্কুলের কত শতাংশ ছাত্র তিনটি খেলাই পছন্দ করে?
(ক) ৩৫%
(খ) ৫০%
(গ) ২৫%
(ঘ) ৩০%
সঠিক উত্তর: (গ) ২৫% (সূত্র অনুযায়ী: ১০০ - (৩০+২৫+২০) = ২৫)
৫৫. একজন বাংলাভাষী শিশুর প্রাথমিক শিক্ষায় প্রথম ধাপ কী?
(ক) বাংলা ও গণিতের স্বাক্ষরতা
(খ) বাংলা ও ইংরেজিতে দক্ষতা
(গ) বাংলা ও আরবিতে দক্ষতা
(ঘ) স্বাক্ষরতা
সঠিক উত্তর: (ঘ) স্বাক্ষরতা (নোট: অনেক ক্ষেত্রে 'ক' উত্তর হিসেবে ধরা হয়, তবে মৌলিক ধাপ স্বাক্ষরতা)
৫৬. পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭০ বছর। ০৭ বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল ৬:১। ০৫ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে?
(ক) ৩:১ (খ) ৫:১ (গ) ৭:২ (ঘ) ৪:১
উত্তরঃ (ক) ৩:১
৫৭. নিচের কোনটি সামঞ্জস্যপূর্ণ নয়?
(ক) ফেসবুক
(খ) টুইটার
(গ) লিংকড ইন
(ঘ) উইকিপিডিয়া
সঠিক উত্তর: (ঘ) উইকিপিডিয়া
৫৮. কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন ছন্দে লিখিত?
(ক) অক্ষরবৃত্ত ছন্দ
(খ) গদ্য ছন্দ
(গ) মাত্রাবৃত্ত ছন্দ
(ঘ) স্বরবৃত্ত ছন্দ
সঠিক উত্তর: (গ) মাত্রাবৃত্ত ছন্দ
৫৯. Profession of teaching-
(ক) History (খ) Linguistic (গ) Teachership (ঘ) Pedagogy
উত্তরঃ (ঘ) Pedagogy
৬০. টাকায় ১০টি ও টাকায় ১৫টি করে সমান সংখ্যক লিচু কিনে সব লিচু টাকায় ১২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
(ক) ৩০% লাভ (খ) লাভ বা ক্ষতি কিছুই হবে না (গ) ২৫% লাভ (ঘ) ২৫% ক্ষতি
উত্তরঃ (খ) লাভ বা ক্ষতি কিছুই হবে না
৬১. The correct passive form of "you must shut these doors" is-
(ক) These doors must be shut
(খ) These must be shut doors
(গ) Shut must be the doors
(ঘ) Shut the doors you must
সঠিক উত্তর: (ক) These doors must be shut
৬২. Never tell a lie. - what is the passive form?
(ক) A lie is never told. (খ) A lie is never be told.
(গ) Let a lie never be told. (ঘ) Let not a lie be told ever.
উত্তরঃ (গ) Let a lie never be told.
৬৩. Which sentence is correct?
(ক) He is an MA
(খ) He is an LMAF
(গ) All of them
(ঘ) You are an MBBS
সঠিক উত্তর:(গ) All of them
৬৪. নিচের কোন রেখাটি বাংলাদেশের মধ্য দিয়ে গিয়েছে?
(ক) কর্কট ক্রান্তি রেখা
(খ) মকর ক্রান্তি রেখা
(গ) সুমেরু বৃত্ত
(ঘ) বিষুব রেখা
সঠিক উত্তর: (ক) কর্কট ক্রান্তি রেখা
সূত্রঃ প্রাইমারি পাসওয়ার্ড বইয়ের পৃষ্ঠাঃ ৪০৯ এবং জব’স পাসওয়ার্ড এর শর্ট সাজেশন ও মডেল টেস্ট বইয়ের পৃষ্ঠা ৬২
৬৫. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
(ক) হামিদুর রহমান
(খ) হামিনুজ্জামান
(গ) লুই আই কান
(ঘ) তানভীয় কবির
সঠিক উত্তর: (ক) হামিদুর রহমান
৬৬. নবায়নযোগ্য জ্বালানী কোনটি?
(ক) কয়লা
(খ) পেট্রোল
(গ) পরমাণু শক্তি
(ঘ) প্রাকৃতিক গ্যাস
সঠিক উত্তর: (গ) পরমাণু শক্তি (নোট: প্রদত্ত অপশনগুলোর মধ্যে অন্য তিনটি জীবাশ্ম জ্বালানী, তাই পরমাণু শক্তিকে এখানে নবায়নযোগ্য বা বিকল্প হিসেবে উত্তর ধরা হয়)
৬৭. (০.০০৪)^২ = ?
(ক) ০.০০৮ (খ) ০.০০১৬ (গ) ০.০০০১৬ (ঘ) ০.০০০০১৬
উত্তরঃ (ঘ) ০.০০০০১৬
৬৮. শিক্ষাদানের প্রথম ধাপ কোনটি?
(ক) পাঠ পরিকল্পনা
(খ) প্রশ্নোত্তর
(গ) পর্যালোচনা
(ঘ) মূল্যায়ন
সঠিক উত্তর: (ক) পাঠ পরিকল্পনা
৬৯. 'অধ্যয়ন' শব্দের বিশেষণ কী?
(ক) অধ্যায়নকৃত
(খ) অধীত
(গ) অধ্যয়নরত
(ঘ) পঠিত
সঠিক উত্তর: (খ) অধীত
৭০. কোন শব্দে 'সম্যক' অর্থে 'পরা' উপসর্গটি ব্যবহৃত হয়েছে?
(ক) পরাধীন (খ) পরাগায়ন (গ) পরামর্শ (ঘ) পরাক্রান্ত
উত্তরঃ (গ) পরামর্শ
৭১. বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাস হয় কোন সালে?
(ক) ১৯৯০
(খ) ১৯৯১
(গ) ১৯৯২
(ঘ) ১৯৯৩
সঠিক উত্তর: (ক) ১৯৯০
৭২. কোন পদটি সাংবিধানিক পদ নয়?
(ক) প্রধান নির্বাচন কমিশনার
(খ) চেয়ারম্যান, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন
(গ) চেয়ারম্যান, জাতীয় মানবাধিকার কমিশন
(ঘ) মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
সঠিক উত্তর: (গ) চেয়ারম্যান, জাতীয় মানবাধিকার কমিশন
৭৩. The most famous poet of English literature is-
(ক) William Wordsworth
(খ) T. S. Eliot
(গ) John dryden
(ঘ) Alexander pope
সঠিক উত্তর: (ক) William Wordsworth
৭৪. Neither the moon nor the stars ______ visible last night. The verb to fill in the gap should be-
(ক) are
(খ) were
(গ) had been
(ঘ) was
সঠিক উত্তর: (খ) were
৭৫. The writer was popular ______ young readers (fill in the blank)
(ক) at
(খ) of
(গ) with
(ঘ) for
সঠিক উত্তর: (গ) with
৭৬. শিশুর কোন আচরণটি সামাজিক বিকাশের উদাহরণ?
(ক) পড়াশোনায় ভালো ফল করা
(খ) ছবি আঁকায় পারদর্শিতা
(গ) বন্ধুদের সাথে খেলাধুলা
(ঘ) শ্রেণিকক্ষে নির্দেশ মেনে চলা
সঠিক উত্তর: (গ) বন্ধুদের সাথে খেলাধুলা
৭৭. বাংলাদেশ ক্রিকেট দল কোন সালে টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে?
(ক) ১৯৯৯
(খ) ২০০০
(গ) ২০০১
(ঘ) ১৯৯৮
সঠিক উত্তর: (খ) ২০০০
৭৮. বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে "সকল শিশুর জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা" উল্লেখ করা হয়েছে-
(ক) ১৮ অনুচ্ছেদ
(খ) ১৯ অনুচ্ছেদ
(গ) ১৫ অনুচ্ছেদ
(ঘ) ১৭ অনুচ্ছেদ
সঠিক উত্তর: (ঘ) ১৭ অনুচ্ছেদ
৭৯. ০, ১, ২, ৩ ও ৪ দ্বারা গঠিত ০৫ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল কত হবে?
(ক) ৫৩৪৪৪
(খ) ৫৩২৪৪
(গ) ৫৩৪৪২
(ঘ) ৫৩৪৪৬
সঠিক উত্তর: (ক) ৫৩৪৪৪
৮০. জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে যে অভিজ্ঞতা অর্জন করে তা হলো-
(ক) উপানুষ্ঠানিক শিক্ষা
(খ) পারিবারিক শিক্ষা
(গ) অনানুষ্ঠানিক শিক্ষা
(ঘ) আনুষ্ঠানিক শিক্ষা
সঠিক উত্তর: (গ) অনানুষ্ঠানিক শিক্ষা
৮১. Who, Which, What are-
(ক) Reflexive pronoun
(খ) Indefinite pronoun
(গ) Demonstrative pronoun
(ঘ) Relative pronoun
সঠিক উত্তর: (ঘ) Relative pronoun
৮২. একটি বর্গাকার জমির দৈর্ঘ্য ২০% বাড়ালে এবং প্রস্থ ১০% কমালে ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি/হ্রাস পাবে?
(ক) ৫% বৃদ্ধি
(খ) ১০% বৃদ্ধি
(গ) ৮% বৃদ্ধি
(ঘ) ২% বৃদ্ধি
সঠিক উত্তর: (গ) ৮% বৃদ্ধি
৮৩. কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?
(ক) ১১/১৪ (খ) ১৭/২১ (গ) ৫/৬ (ঘ)১২/১৫
উত্তরঃ (ক) ১১/১৪
৮৪. 'ব্রেটন উডস ইনস্টিটিউট' বলতে কোন সংস্থাকে বোঝায়?
(ক) ক ও খ উভয়ই
(খ) আইএমএফ
(গ) বিশ্বব্যাংক
(ঘ) এডিবি
সঠিক উত্তর: (ক) ক ও খ উভয়ই (মূলত আইএমএফ এবং বিশ্বব্যাংক দুটিই)
৮৫. লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?
(ক) সাহেব
(খ) বেয়াই
(গ) সঙ্গী
(ঘ) কবিরাজ
সঠিক উত্তর: (ঘ) কবিরাজ
৮৬. Find the appropriate meaning (synonym) of truce
(ক) strong
(খ) trifle
(গ) ceasefire
(ঘ) turbulent
সঠিক উত্তর: (গ) ceasefire
৮৭. Identify the imperative sentence-
(ক) It has been raining since morning
(খ) I shall go to college
(গ) stand up
(ঘ) Momin is singing a song
সঠিক উত্তর: (গ) stand up
৮৮. বিজ্ঞান শব্দের যুক্ত বর্ণের সঠিক রূপ কোনটি?
(ক) জ্ + ঞ
(খ) ঞ + গ
(গ) ঞ্ + জ
(ঘ) গ্ + ঞ
সঠিক উত্তর: (ক) জ্ + ঞ
৮৯. দুইটি সংখ্যার ল.সা.গু ৩৬ এবং গ.সা.গু ০৬। একটি সংখ্যা ১২ হলে অপরটি কত?
(ক) ১৮
(খ) ৯
(গ) ১২
(ঘ) ১৫
সঠিক উত্তর: (ক) ১৮
সূত্রঃ প্রাইমারি পাসওয়ার্ড বইয়ের ২৪১ পৃষ্ঠার অনুরূপ এবং জব’স পাসওয়ার্ড এর শর্ট সাজেশন ও মডেল টেস্ট বইয়ের ১২৯ পৃষ্ঠার অনুরূপ
৯০. a-b+b(a-b)/a-b = কত?
(ক) 1+b
(খ) (1-b)(a-b)/ a-b
(গ) 1+b/a-b
(ঘ) a+b
সঠিক উত্তর: (ক) 1+b
আজকের প্রাইমারির পরীক্ষাতে কে কত পাবেন? একটা জরিপ হয়ে যাক।
20/12/2025
আপনি জিতে গেছেন "ওসমান হাদী"ভাই!!
বলেছিলেন সংসদ নির্বাচনে যে ভোট পাবেন তাতেই আলহামদুলিল্লাহ!
আর আজ লক্ষ লক্ষ মানুষ আপনাকে নিয়ে সংসদ ভবনের সামনে! ✊✊✊
বছর পর বছর রাজনীতি করা কোন রাজনীতিবিদ বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনি মরে গেলে এর ধারে কাছে মানুষ আপনার জানাযায় আসবে বা আপনাকে মনে রাখবে?? 🤲🤲
রাজনীতি হোক মানুষের অধিকারের জন্য, দেশের জন্য 👊!
আবার বলি আপনি জিতে গেছেন ওসমান হাদী..ভাই দেশকে দেখিয়ে দিয়ে গেছেন ❤️ দেশ প্রেমিক কেমন হতে হয়।
আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক 🤲
আমিন।
22/11/2025
১,১৫২টি পদে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ।
22/11/2025
Big thanks to Instrumentation Process, Tarikul Islam, Tarikul Islam
for all of your support! Congrats for being top fans on a streak 🔥!
12/09/2025
....... 📖📕📔📗📘📚📓📒🖋️🖊️📝🖌️🖍️🗒️✒️✏️ATEO Exam 12/09/2025
পরীক্ষা শেষ হলেই, শুধু প্রশ্নের সমাধান দেওয়া হয়। এখানে কোন প্রকার বেআইনি কোন কাজ করা হয় না। দয়া করে অসৎ উদ্দেশ্যে কেউ আমাদের ফোন দিবেন না।
যে কোন প্রশ্নের সমাধান পেতে পরীক্ষার প্রশ্ন আমাদের পাঠিয়ে দেন
09/08/2025
১৭৯১ পদের খাদ্য অধিদপ্তরের চাকরির পরীক্ষার প্রশ্ন
খাদ্য অধিদপ্তরের কর্মচারী নিয়োগ পরীক্ষা-২০২৩
পদের নাম: মেকানিক্যালফোরম্যান, অপারেটর,সহকারী ফোরম্যান, মিলরাইট, ল্যাবরেটরি সহকারী, সহকারী অপারেটর,
স্টেভেডর সরদার,ভেহিক্যাল মেকানিক,সহকারী মিলরাইট,মিল অপারেটিভ, সাইলো
অপারেটিভ
বিস্তারিত নিচেঃ