07/01/2022
আন্তর্জাতিক বিষয়াবলি - আলোচিত বিশ্ব:
♦ ইউনেস্কো-বঙ্গবন্ধু আন্তর্জাতিক পুরস্কার
● পুরস্কারের নাম: UNESCO-Bangladesh Bangabandhu Sheikh Mujibur Rahman International Prize for the Creative Economy.
● অর্থমান: ৫০,০০০ মাকিন ডলার (৪২ লাখ ৫০ হাজার টাকা)।
● যাদের প্রদান করা হয়- পুরস্কারে উদ্দেশ্য হলো সৃজনশীল অর্থনীতির ক্ষেত্রে যুব উদ্যোক্তাদের উন্নীত করে এমন উদ্ভাবনী প্রকল্প বা কর্মসূচি প্রণয়ন এবং বিতরণকারী ব্যক্তি, প্রতিষ্ঠান, একটি সত্তা বা বেসরকারি সংস্থার ব্যতিক্রমী উদ্যোগকে স্বীকৃতি দেওয়া এবং পুরস্কৃত করা।
● প্রথম বিজয়ী ২০২১ সালে প্রথম ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সৃজনশীল অর্থনীতি পুরস্কার লাভ করে উগান্ডা ভিত্তিক প্রতিষ্ঠান MoTIV Creations Limited. ১১ নভেম্বর ২০২১ প্রধানমন্ত্রী শেখ হাসিনা UNESCO’র সদর দপ্তরে বিজয়ীর নাম ঘোষণা করেন এবং তাদের হাতে পুরস্কার ও প্রশংসাপত্র তুলে দেন।
♦ ভ্যাকসিন আপডেট: বাংলাদেশে অনুমোদন
৮ নভেম্বর ২০২১ দেশে করোনা চিকিৎসায় মলনুপিরাভির অ্যান্টিভাইরাল ট্যাবলেট জরুরি ব্যবহারের অনুমোদন দেয় সরকার। এরপর ৯ নভেম্বর ২০২১ ঔষধ প্রশাসন অধিদপ্তরের (DGDA) মহাপরিচালক মাহবুবুর রহমান জানান, দেশের তিনটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে প্রথমবারের মতো করোনার ওষুধ মলনুপিরাভির বাজারজাতকরণের অনুমোদন দেওয়া হয়। কোম্পানিগুলো হলো- এসকায়েফ ফার্মাসিউটিক্যালস লি., বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লি. ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস লি.। সর্বশেষ ১৬ নভেম্বর ২০২১ এ ওষুধের আনুষ্ঠানিক ছাড়পত্র দেওয়া হয়।
♦ জাপানে সাধারণ নির্বাচন
৩১ অক্টোবর ২০২১ জাপানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশটির সরকার পরিচালনার জন্য সংসদের (ডায়েট) ৪৬৫ আসনবিশিষ্ট নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের নির্বাচনে জয়লাভ করতে হয়। নিয়ম অনুযায়ী, সরাসরি ভোট হয় ২৮৯ আসনে। বাকি ১৭৬ আসনে প্রতিনিধি নির্বাচিত হন আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থার মধ্য দিয়ে। আর সংখ্যাগরিষ্ঠতা পেতে অন্তত ২৩৩টি আসন পেতে হয়। এবারের নির্বাচনে প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (LDP) ২৬১ আসনে জয় লাভ করে। LDP’র শরিক দল কোমেইতো ৩২ আসনে জয়লাভ করে।
♦ প্রাপ্তিশূন্য-COP26
২০২২ সালে কপ-২৭ জলবায়ু সম্মেলন আয়োজন করবে মিসর এবং ২০২৩ সালে কপ-২৮ জলবায়ু সম্মেলন আয়োজন করবে সংযুক্ত আরব আমিরাত।
♦ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪ প্রস্তাব
১ নভেম্বর ২০২১ কপ-২৬ সম্মেলনের মূল পর্বে লিডার সামিটে বক্তব্য দেন ক্লাইমেট ভালনারেবল ফোরাম (CVF)-এর সভাপতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জলবায়ু নিঃসর পরিবর্তন মোকাবিলায় তিনি বিশ্বনেতাদের সামনে চারটি প্রস্তাব তুলে ধরেন। প্রস্তাবগুলো:
• প্রধান কার্বন নিঃসরণকারীদের অবশ্যই উচ্চাভিলাষী জাতীয় পরিকল্পনা দাখিল এবং তা বাস্তবায়ন করতে হবে।
• উন্নত দেশগুলোকে অভিযোজন এবং প্রশমনে অর্ধেক অর্ধেক (৫০:৫০) ভিত্তিতে বার্ষিক ১০০ বিলিয়ন ডলার সরবরাহ করার প্রতিশ্রুতি পূরণ করতে হবে।
• উন্নত দেশগুলোকে স্বল্প খরচে অধিক ক্ষতিগ্রস্ত দেশগুলোকে নিরাপদ ও পরিবেশবান্ধব প্রযুক্তি সরবরাহ করতে হবে।
• সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা বৃদ্ধি, নদীভাঙ্গন, বন্যা ও খরার মতো দুর্যোগের কারণে বাস্তুচ্যুত জলবায়ু অভিবাসীদের দায়িত্ব নেওয়াসহ জলবায়ু পরিবর্তন ইস্যুতে ক্ষতি ও ধ্বংস মোকাবিলা করতে হবে।
♦ সপ্তম টি-২০ বিশ্বকাপ ২০২১
[আয়োজন: ৭ম; সময়কাল: ১৭ অক্টোবর-১৪ নভেম্বর ২০২১; অংশগ্রহণকারী দেশ: ১৬টি; মোট খেলা: ৪৫টি; ভেন্যু: ৪টি (দুবাই, শারজাহ, আবুধাবি ও মাস্কট); চ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া; রানার্স আপ: নিউজিল্যান্ড; ম্যান অব দ্য ফাইনাল: মিচেল মার্শ; ম্যান অব দ্য টুর্নামেন্ট: ডেভিড ওয়ার্নার।]
ব্যাটিং রেকর্ড
সর্বোচ্চ রান: ভারত; ২১০/২; বিপক্ষ-আফগানিস্তান। সর্বনিম্ন রান : নেদারল্যান্ডস; ৪৪/১০; বিপক্ষ-শ্রীলংকা, সর্বাধিক রান : বাবর আজম (পাকিস্তান); ৬ ম্যাচে ৩০৩, সর্বোচ্চ ইনিংস : জস বাটলার (ইংল্যান্ড); ১০১* (৬৭ বলে), মোট সেঞ্চুরি : ১টি; জস বাটলার (ইংল্যান্ড), সর্বাধিক হাফ সেঞ্চুরি : বাবর আজম (পাকিস্তান); ৪টি, সর্বাধিক ছক্কা : জস বাটলার; ১৩টি।
বোলিং রেকর্ড
সর্বাধিক উইকেট : ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলংকা); ৮ ম্যাচে ১৬টি সেরা বোলিং : অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া); ৫/১৯; বিপক্ষ-বাংলাদেশ, হ্যাটট্রিক : ৩টি; কার্টিস ক্যামফার (আয়ারল্যান্ড), ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলংকা) ও কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা)।
বিবিধ
• ২০১৬ টি-২০ বিশ্বকাপ পর্যন্ত আফ্রিদি ৩৯ উইকেট নেয় ৩৪ ম্যাচে। ২০২১ সালের টি-২০ বিশ্বকাপে সাকিব আল হাসান সে রেকর্ড ভেঙে দিয়ে ৩১ ম্যাচে ৪১ উইকেট তুলে নেয়। আন্তর্জাতিক টি-২০ সবচেয়ে বেশি (১০৮) উইকেটের মালিক সাকিব।
• টি-২০ ক্রিকেটে বল হাতে ৫৩ ম্যাচে দ্রুততম ১০০ উইকেটের খাতায় নাম লেখান আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান।
• ২০২২ সালের বিশ্বকাপে আর গ্রুপ পর্বে নয় সরাসরি সুপার ১২-এ খেলবে বাংলাদেশ। সুপার ১২ নিশ্চিত করা বাকী ৭ দল: অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড ও নামিবিয়া ২০২২ বিশ্বকাপ নিশ্চিত করলেও খেলতে হবে প্রথম রাউন্ড।
• প্রথমবারের মতো ICC’র নন টেস্ট প্লেয়িং দেশ হিসেবে সুপার টুয়েলভে খেলতে এসেই জয় পাওয়া প্রথম দলে পরিণত হয়েছে নামিবিয়া।
• আন্তর্জাতিক টি-২০ বিশ্বকাপে ৪ বলে ৪ উইকেট নেন একমাত্র কার্টিস ক্যামফার (আয়ারল্যান্ড)।
©