হাদীসের কিছু বানী -Tamanna Tonni.

হাদীসের কিছু বানী -Tamanna Tonni. আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ?

22/09/2021

যারা নিফাসকে হায়য এবং হায়যকে নিফাস বলেন।

উম্মু সালামা (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেনঃ আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সঙ্গে একই চাদরের নীচে শুয়ে ছিলাম। হঠাৎ আমার হায়েয দেখা দিলে আমি চুপি চুপি বেরিয়ে গিয়ে হায়েযের কাপড় পরে নিলাম। তিনি বললেনঃ তোমার কি নিফাস দেখা দিয়েছে? আমি বললাম, হ্যাঁ। তখন তিনি আমাকে ডাকলেন। আমি তাঁর সঙ্গে চাদরের ভেতর শুয়ে পড়লাম। (৩২২, ৩২৩, ১৯২৯; মুসলিম ৩/২, হাঃ ২৯৬, আহমাদ ২৬৫৮৭) (আ.প্র. ২৮৯, ই.ফা. ২৯৪)

22/09/2021

স্ত্রীর হায়য অবস্থায় তার কোলে মাথা রেখে কুরআন তিলাওয়াত করা।

আবু ওয়াইল (রহঃ) তাঁর ঋতুবতী দাসীকে আবু রাযিন (রহঃ) এর নিকট পাঠাতেন, আর দাসী জুযদানে পেঁচিয়ে কুরআন মাজিদ নিয়ে আসত।

২৯৭। আয়িশা (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেনঃ নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমার কোলে হেলান দিয়ে কুরআন তিলাওয়াত করতেন। আর তখন আমি হায়েযের অবস্থায় ছিলাম।

22/09/2021

ঋতুকালীন ঋতুমতী মহিলাদের প্রতি নির্দেশ।

আল্লাহর বাণীঃ ‘‘তারা আপনার কাছে জিজ্ঞেস করে রক্তস্রাব সম্বন্ধে। আপনি বলুনঃ তা অশুচি। কাজেই রক্তস্রাব অবস্থায় তোমরা স্ত্রীগমন থেকে বিরত থাকবে এবং পবিত্র না হওয়া পর্যন্ত তাদের নিকটবর্তী হবে না। সুতরাং যখন তারা উত্তমরূপে পরিশুদ্ধ হবে তখন তোমরা তাদের কাছে ঠিক সেভাবে গমন করবে যেভাবে আল্লাহ্ তোমাদের আদেশ দিয়েছেন। আল্লাহ তওবাকারীদের ভালবাসেন এবং যারা পবিত্র থাকে তাদেরও ভালবাসেন।’’ (সূরাহ্ আল-বাক্বারাহ্ ২/২২২)

22/09/2021

তওবা
০১. বান্দা যখন অপরাধ স্বীকার করে এবং তওবা করে, তখন আল্লাহ তার তওবা কবুল করেন। -সহিহ বোখারি

তওবা মানে ফিরে আসা। তওবা করার অর্থ হলো- অন্যায়, অপরাধ ও ভুল হয়ে গেলে তা স্বীকার করে সে জন্যে অনুশোচনা করা ও তা থেকে, ফিরে আসা এবং এমন কাজ আর কখনও না করার সিদ্ধান্ত নেওয়া।

০২. সব আদম সন্তানই ভুল করে। তবে এদের মধ্যে উত্তম হলো- তারা যারা ভুলের জন্যে তওবা করে। -তিরমিজি

30/08/2021

কারও এমন হুকুম মানা যাবে না, যাতে আল্লাহর হুকুম অমান্য করতে হয়। -সহিহ মুসলিম

30/08/2021

মুসলমান মুসলমানের ভাই। সে তার ভাইয়ের প্রতি অত্যাচার করে না এবং তাকে অপমানিতও করে না। -সহিহ মুসলিম

30/08/2021

হাদিসের শিক্ষা হলো- আয়না যেমন ময়লা দূর করতে এবং সাজ সৌন্দর্য গ্রহণ করতে সাহায্য করে, তেমনি একজন মুমিনের কর্তব্য তার মুমিন ভাইয়ের দোষত্রুটি দূর ও সুন্দর গুণাবলী অর্জন করার কাজে সাহায্য করা।

30/08/2021

অত্যাচারিতের ফরিয়াদ বা আর্তনাদ থেকে নিজেকে আত্মরক্ষা করো। -সহিহ বোখারি

30/08/2021

😍অনুমান ও কুধারণা করা থেকে বিরত থাকো, কেননা অনুমান হলো- বড় মিথ্যা কথা। -সহিহ বোখারি

27/08/2021

মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন : অত্যাচার করা থেকে বিরত থাকা। কেননা, কিয়ামতের দিন অত্যাচার অন্ধকারের রূপ নেবে। -সহিহ মুসলিম

27/08/2021

মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন :: আমার পরে সবচেয়ে বড় দানশীল সে, যে কোনো বিষয়ে জ্ঞান লাভ করলো- অতঃপর তা ছড়িয়ে দিলো। -বায়হাকি

25/08/2021

যে জ্ঞানের সন্ধানে বের হয়, সে আল্লাহর পথে বের হয়। -তিরমিজি

Address

Mirpur/Dhaka/Bangladesh
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when হাদীসের কিছু বানী -Tamanna Tonni. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to হাদীসের কিছু বানী -Tamanna Tonni.:

Shortcuts

Share