Apparel Merchandising Academy. Savar, Dhaka.

Apparel Merchandising Academy. Savar, Dhaka. যেকোন শিক্ষা-প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পূর্বে আমাদের শিক্ষা-প্রতিষ্ঠানে ১০টি ফ্রী ক্লাস করুন। ধন্যবাদ।

➡️Apparel Merchandising Academy is one of the best merchandising institute at Savar in Dhaka.

➡️Apparel Merchandising Academy teaches practical merchandising to students just as a merchandiser in a factory or buying house works "step by step" to ship an order after receiving the buyer's garment order.

➡️Consequently, students of Apparel Merchandising Academy can get jobs in merchandising department by showing 4/5 years of experience.

What kind of questions does a merchandiser face on Viva Board? Stay with this ID to get one question and answer every da...
20/11/2024

What kind of questions does a merchandiser face on Viva Board? Stay with this ID to get one question and answer every day from 1st December, 2024.

ভাইভা বোর্ডে একজন মার্চেন্ডাইজার কি ধরণের প্রশ্নের সম্মুখীন হন? ১লা ডিসেম্বর, ২০২৪ থেকে প্রতিদিন একটি করে প্রশ্ন ও উত্তর পেতে এই আইডি'র সঙ্গে থাকুন।

21/11/2022

➡️আপনি কি বায়িং হাউজ কিম্বা গার্মেন্টস ফ্যাক্টরী'তে 'মার্চেন্ডাইজার' হিসেবে উজ্জ্বল ক্যারিয়ার গড়তে আগ্রহী?

➡️আপনি কি গার্মেন্টস মার্চেন্ডাইজিং শেখার জন্য কোনো শিক্ষা-প্রতিষ্ঠানে ভর্তি হতে ইচ্ছুক? যদি ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে যাচাই-বাছাই করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার সুবিধার্থে অন্যান্য শিক্ষা-প্রতিষ্ঠান পরিদর্শন করার পাশাপাশি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানও পরিদর্শন করুন।

➡️আমাদের শিক্ষা-প্রতিষ্ঠান মার্চেন্ডাইজিং-এ আগ্রহী প্রত্যেক শিক্ষার্থীকে ১০টি ফ্রী ক্লাস করার সুযোগ দেয়। এই ১০টি ফ্রী ক্লাস করার মধ্যদিয়ে শিক্ষার্থী'রা আমাদের শিক্ষা-প্রতিষ্ঠান ও অন্যান্য শিক্ষা-প্রতিষ্ঠানের মধ্যে একটি তুলনামূলক পার্থক্য নির্ণয় করে একটি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার সুযোগ পান।

➡️গার্মেন্টস মার্চেন্ডাইজিং সম্পর্কে অধিকাংশ চাকুরিপ্রার্থীদের ধারণাঃ "মামা-খালু-বড়ো ভাই ব্যতীত মার্চেন্ডাইজিং-এর চাকুরি হয় না।" এই ধারণাটি সম্পূর্ণ ভুল। এই ভুল ধারণাটির কারণে অনেক যোগ্য চাকুরিপ্রার্থীও এই প্রফেশন-এ আসতে পারেন না। বিশ্বাস করুনঃ কেবলমাত্র মামা/খালু'র জোরেই নয়, নিজ যোগ্যতাবলেও মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট-এ চাকুরি নেওয়া যায়। মামা-খালু বা বড়ো ভাইয়ের পিছনে অহেতুক সময় অপচয় না করে আপনার বন্ধু-বান্ধব বা আত্মীয়-স্বজনের মধ্যে আছেন এমন পরিচিত একজন মার্চেন্ডাইজার-এর কাছ থেকে কিম্বা সত্যিকারের গার্মেন্টস মার্চেন্ডাইজিং শেখায় এরকম একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে সত্যিকারের গার্মেন্টস মার্চেন্ডাইজিং শিখে নিন। অতঃপর ৩/৪ বছরের অভিজ্ঞতা দেখিয়ে গার্মেন্টস মার্চেন্ডাইজিং রিলেটেড অভিনব একটি সিভি তৈরি করে অনলাইন-এর মাধ্যমে আবেদন করতে শুরু করুন। অভিনব সিভি দেওয়ার কারণে নিশ্চিতভাবেই আপনি ভাইভা বোর্ডে ডাক পাবেন এবং ভাইভা বোর্ড-এ নিজেকে 'অভিজ্ঞ মার্চেন্ডাইজার' প্রমাণ করেই (ট্রেইনি বা এ্যাসিট্যান্ট নয়) সরাসরি "মার্চেন্ডাইজার" হিসেবে চাকুরি নিতে পারবেন। বুদ্ধিমান/বুদ্ধিমতী চাকুরি প্রার্থী/প্রার্থিনী'রা এখন এভাবেই মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট-এ চাকুরি নিচ্ছেন। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি।

➡️মার্চেন্ডাইজিং ম্যানেজার-এর কাছ থেকে একটি কনফার্ম অর্ডার হাতে পাওয়ার পর ফ্যাক্টরী বা বায়িং হাউজ-এর একজন মার্চেন্ডাইজার নির্দিষ্ট সময়ের মধ্যে ধারাবাহিক ভাবে কিছু সুনির্দিষ্ট কাজ করে একটি অর্ডার শিপমেন্ট করেন। ফ্যাক্টরী বা বায়িং হাউজ-এ চাকুরি নেওয়ার পর একটি অর্ডার কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটা শিখতে একজন নতুন মার্চেন্ডাইজার'কে কমপক্ষে ৩/৪ বছর শ্রম দিতে হয়। বায়ার-এর অর্ডার হ্যান্ডেল করা শিখতে বা গার্মেন্টস মার্চেন্ডাইজিং শিখতে একজন নতুন মার্চেন্ডাইজার'কে কেনো ৩/৪ বছর শ্রম দিতে হয়? মার্চেন্ডাইজিং-এর কাজগুলো কি খুবই কঠিন? আর, কঠিন হওয়ার কারণেই কি নতুনদের মার্চেন্ডাইজিং শিখতে এতোদিন ব্যয় করতে হয়? না, মার্চেন্ডাইজিং মোটেও কঠিন নয়। ফ্যাক্টরী বা বায়িং হাউজ-এর সিনিয়র মার্চেন্ডাইজার'রা নতুনদেরকে হাতে-কলমে মার্চেন্ডাইজিং শিখিয়ে দেন না। মূলতঃ একারণেই মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট-এ চাকুরি নেওয়ার পরেও বায়ার-এর অর্ডার হ্যান্ডেল করা শিখতে ট্রেইনি বা এ্যাসিট্যান্ট মার্চেন্ডাইজারদের জীবন থেকে অহেতুক ৩/৪টি বছর হারিয়ে যায়। অথচঃ মাত্র ৩/৪ মাসেই পুর্নাঙ্গ মার্চেন্ডাইজিং শিখে কারো সাহায্য ছাড়াই বায়ার-এর অর্ডার হ্যান্ডেল করা যায়।

➡️"অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যাকাডেমি" অন্যান্য শিক্ষা-প্রতিষ্ঠানের মতো গতানুগতিক ও বিক্ষিপ্ত পদ্ধতিতে মার্চেন্ডাইজিং শেখায় না, "অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যাকাডেমি" বায়ার-এর অরিজিনাল অর্ডার শীট সঙ্গে নিয়ে সম্পূর্ণ ব্যতিক্রমী পদ্ধতিতে 'স্টেপ বাই স্টেপ' গার্মেন্টস মার্চেন্ডাইজিং শেখায়। ফ্যাক্টরী বা বায়িং হাউজ-এর মার্চেন্ডাইজিং ম্যানেজারের কাছ থেকে একটি অর্ডার হাতে পাওয়ার পর একজন মার্চেন্ডাইজার প্রথম থেকে শিপমেন্ট করা পর্যন্ত ঠিক যেরকম ভাবে 'স্টেপ বাই স্টেপ' কাজ করে অর্ডার'টি শিপমেন্ট করে থাকেন, ঠিক সেরকম ভাবেই "অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যাকাডেমি"র প্রশিক্ষক নেদারল্যান্ডের ZEEMAN বায়ার-এর একটি অরিজিনাল অর্ডার শীট সঙ্গে নিয়ে শিক্ষার্থীদেরকে 'স্টেপ বাই স্টেপ' মার্চেন্ডাইজিং শিখিয়ে থাকেন। মূলতঃ একারণেই "অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যাকাডেমি"র শিক্ষার্থী'রা ফ্রেশার ক্যান্ডিডেট হয়েও ভাইভা বোর্ড-এ নিজেদেরকে ৩/৪ বছরের অভিজ্ঞ চাকুরিপ্রার্থী হিসেবে উপস্থাপন করতে পারেন।

➡️সঠিক পদ্ধতিতে একটি অর্ডার সঠিক ভাবে শিপমেন্ট করা শিখতে পারলেই পৃথিবীর যেকোন বায়ার-এর অর্ডার হ্যান্ডেল করা যায়। কারণ, প্রত্যেক বায়ার-এর অর্ডার হ্যান্ডেল করার পদ্ধতি প্রায় একই রকমের। "অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যাকাডেমি"র শিক্ষার্থী'রা সঠিক মার্চেন্ডাইজিং শিখতে পারেন বলেই তাঁরা মামা-খালু-বড়ো ভাইয়ের পিছনে না ঘুরে সিভি'তে ৪/৫ বছরের অভিজ্ঞতা দেখিয়ে ভাইভা বোর্ড-এ নিজেকে 'অভিজ্ঞ মার্চেন্ডাইজার' প্রমাণ করেই মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট-এ চাকুরী নিয়ে থাকেন।

➡️আপনি যদি বায়িং হাউজ বা গার্মেন্টস ফ্যাক্টরী'তে মার্চেন্ডাইজার হিসেবে উজ্জ্বল ক্যারিয়ার গড়ার সংকল্প করে থাকেন, তাহলে "আগের কাজ পরে, পরের কাজ আগে" -এরকম বিক্ষিপ্ত পদ্ধতিতে মার্চেন্ডাইজিং না শিখে 'স্টেপ বাই স্টেপ' পদ্ধতি অনুসরণ করে সঠিক গার্মেন্টস মার্চেন্ডাইজিং শিখুন। তাহলে কিছুদিনের মধ্যেই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যাবেন।

➡️গার্মেন্টস মার্চেন্ডাইজিং সম্পর্কে বিস্তারিত জানতে কিম্বা ১০টি ফ্রী ক্লাস করতে "অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যাকাডেমি, সাভার, ঢাকা"তে নির্দিধায় চলে আসুন।

➡️কোর্স ফীঃ ১২,০০০/=
➡️কোর্স-এর মেয়াদঃ ৪ মাস।
➡️সপ্তাহে ৩ টি ক্লাস নেওয়া হয়।
➡️প্রতিটি ক্লাস-এর সময়ঃ ২ ঘন্টা।
➡️৪ মাসে কোর্স ফী পরিশোধের ব্যবস্থা।
➡️আলাদাভাবে কোন ভর্তি ফী দিতে হয় না।
➡️প্রতিমাসের ১৫ তারিখে নতুন ব্যাচ শুরু হয়।

➡️(শনিবার, সোমবার, বুধবার) ব্যাচ-এ অথবা (রবিবার, মঙ্গলবার বৃহস্পতিবার) ব্যাচ-এ ক্লাস করতে পারবেন। প্রতি ব্যাচ-এ খুব কমসংখ্যক স্টুডেন্ট নিয়ে প্রাইভেট পড়ানোর মতো করে মার্চেন্ডাইজিং শেখানো হয়। কোন ব্যাচ-এ ৮ জনের বেশি শিক্ষার্থী নেওয়া হয় না।

➡️ক্লাস-এর সময়সূচীঃ
➡️সকাল ৬টা থেকে ৮টা।
➡️সকাল ৯টা থেকে ১১টা।
➡️সকাল ১১টা থেকে দুপুর ১টা।
➡️বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা।
➡️সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা।
➡️রাত ৮টা থেকে রাত ১০টা।

➡️অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যাকাডেমি। ৫৫/৫ (৩য় তলা), মজিদপুর চৌরাস্তা, মজিদপুর, সাভার বাসষ্ট্যান্ড, সাভার, ঢাকা।

➡️Contact No: +88 017 18 65 65 44

যেকোন শিক্ষা-প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পূর্বে আমাদের শিক্ষা-প্রতিষ্ঠানে ১০টি ফ্রী ক্লাস করুন। ধন্যবাদ।

Address

55/5 (3rd Floor), Mozidpur (Chowrasta), Savar Bus Stand, Savar-1340
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Apparel Merchandising Academy. Savar, Dhaka. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Apparel Merchandising Academy. Savar, Dhaka.:

Shortcuts

Share