উল্লাস একাডেমি - Ullash - The Right Guide On The Way

উল্লাস একাডেমি - Ullash - The Right Guide On The Way

Share

চলার পথে সঠিক পথনির্দেশনা পেতে কানেক্টেড থাকুন।

05/10/2025

মেডিকেল এডমিশন পরীক্ষার্থীদের একটা common প্রশ্ন হল
“আপু, আমি যখন একটা চ্যাপ্টার পড়ে পরীক্ষা দেই তখন নাম্বার ৮০র ওপরে থাকে। যখন অনেকগুলো চ্যাপ্টার বা পুরো বইয়ের উপর পরীক্ষা থাকে তখন নাম্বার ৬০এর ঘরে চলে আসে। এটার সমাধান কি?”

এটার কারণ হলো-
আমরা যখন একটা চ্যাপ্টার পড়ি তখন আমাদের ব্রেইন info গুলো short term memory থেকে working memory তে নিয়ে যায়। এজন্য পড়াটা মনে থাকে এবং তাৎক্ষণিক আমরা পরীক্ষায় ভালো করি। কিন্তু যখন একসাথে অনেকগুলো চ্যাপ্টার বা পুরো বইয়ের পরীক্ষা হয় তখন ব্রেইনের উপর ইনফরমেশন load বেড়ে যায়। তখন আমাদের ব্রেইন এর long term memory তে থাকা ইনফরমেশন গুলো dominant হয়ে যায় এবং অনেক তথ্য বাদ পড়ে যায়।

📍এখন সমাধান কি? কিছু টিপস follow করলেই তোমরা এই সমস্যা থেকে বের হতে পারবে।

✅১. বিরতি দিয়ে পড়া

- পরীক্ষার আগের দিনের জন্য পড়া জমিয়ে না রেখে আগে থেকেই একটু একটু করে পড়া।

- প্রতিদিন বিভিন্ন চ্যাপ্টার রিভিশন দেবে

-দুইদিন পরে একই চ্যাপ্টারের key information গুলো একটা কুইক রিভিশন দিবে।

-এক সপ্তাহ পরে একই পড়া আর একটা কুইক রিভিশন দিবে।

এতে করে সহজেই working memory, long term memory তে কনভার্ট করবে। যার ফলে একই জিনিস অনেকদিন মনে রাখতে পারবে।

✅২. নিজেকে প্রশ্ন করা

- একটা চ্যাপ্টার পড়ার পরে সেখানকার মূল পয়েন্টগুলো মনে করবে। প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে এটা করলে বেশ ভালো হয়। কিছু জিনিস যদি তোমার কাছে কনফিউজিং লাগে বা বারবার ভুলে যাও ট্রাই করবে সেটা explanation সহ মনে রাখার।

-কি ধরনের প্রশ্ন হতে পারে সেটা নিয়ে ধারণার জন্য প্রতি চ্যাপ্টার পড়ার পরে প্র্যাকটিস বুক থেকে ২০ টার মতো question solve করবে at least।

✅৩. Interleaving practice

-একসাথে একটানা একটা বিষয় না পড়ে দিনে ২-৩ টা চ্যাপ্টার থেকে একটু একটু করে বিভিন্ন টপিক পড়া। এতে করে monotony ভাবটা দূর হবে এবং একসাথে different info co-relate করাও শিখবে।

✅৪.summary note

-চেষ্টা করবে প্রত্যেকটা টপিক পড়ার পরে একটা summary note তৈরি করতে। সবচেয়ে ভালো হয় যদি তোমরা মাঝারি সাইজের একটা sticky notes এ key পয়েন্টগুলো লিখে রাখ।

✅৫. Memory consolidation

-৬ থেকে ৮ ঘণ্টা proper sleep অত্যন্ত গুরুত্বপূর্ণ long term memory তৈরি হওয়ার জন্য। অনেকেই রাত জেগে পড়ে কিন্তু সেই পড়াটা দীর্ঘস্থায়ী হয় না বা কিছুদিন পরে ভুলে যায়। যার অন্যতম কারণ হলো memory consolidation না হওয়া। আমরা যখন সারাদিন কাজকর্ম করি এবং পড়াশোনা করি তখন স্বাভাবিকভাবে সন্ধ্যার পরে আমাদের ব্রেইন ক্লান্ত হয়ে যায়। তখন আমাদের দরকার হয় প্রপার স্লিপ এবং রেস্ট। Proper sleep and rest এর পরে আমাদের ব্রেইন আবারও প্রস্তুত হয় নতুনভাবে অনেক ইনফরমেশন গ্রহণ করার জন্য।

সাদিয়া ঐশী
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ
ফাইনাল ইয়ার

10/09/2025

বাংলাদেশ কে সুন্দরভাবে না সাজিয়ে এরা থামবে না।
শিক্ষার্থীরা যাদের পাশে তারা তো থামার প্রশ্নই আসে না।

09/09/2025

ছাত্র দলের আসল পরিচয় দেখুন।
গণেশের ঢাবি ভিসির সাথে বেয়াদবি

09/09/2025

প্রেডিক্ট করুন?

14/08/2025

HSC 26 ব্যাচ, তোমাদের অনেককেই দেখি এখনও কলেজ নিয়ে মন খারাপ করে বসে থাকো, ২য় বর্ষে এসেও! এটা একদমই অপ্রয়োজনীয় — একধরনের বোকামি বললেই চলে। বড় কলেজে, এমনকি নটর ডেমে চান্স পাওনি বলে এখনো হতাশ হয়ে আছো তোমরা। এই হতাশা থেকেই তোমাদের অনেকেই পড়াশোনায় ঠিকমতো মন বসাতে পারো না।

এই লেখাটা ঠিক তোমাদের জন্যই।

আমি নটর ডেম কলেজে ভর্তি হয়েছিলাম ২০১৮ সালে। পুরো কলেজ লাইফে অসংখ্য মানুষের সঙ্গে পরিচয় হয়েছে। কারও কারও ট্যালেন্ট দেখে যেমন মুগ্ধ হয়েছি, তেমনি এমন অনেককেও দেখেছি যাদের SSC-র বেসিকও দুর্বল ছিল — ভাগ্যের জোরে নটর ডেমে এসে পড়েছে।

তুমি জানো, নটর ডেম থেকে অনেকেই HSC-তে পর্যন্ত ফেইল করে? অনেকেই A+ মিস করে। আর এডমিশনে? শুনে হাসি পাবে — বুয়েটে যেই ৩০০–৪০০ জন চান্স পায়, সেগুলো নিয়েই সবাই মাতামাতি করে। কিন্তু ওই কলেজের বাকি হাজারখানেক শিক্ষার্থী, যারা কোনো পাবলিক ভার্সিটিতেই চান্স পায় না — সেই গল্প কয়জন বলেছে তোমাকে?

এই কথাগুলো শুধু নটর ডেম না, সব বড় কলেজের জন্যই প্রযোজ্য।

আসল সত্যি কী জানো?
ভালো কলেজ মানেই ভালো ভার্সিটি না।
বরং কলেজ অ্যাডমিশনের হাইপকে পুঁজি করে কিছু অসাধু লোক কোটি কোটি টাকার ব্যবসা করে নেয় — আর বলির পাঠা হয় আমার ছোট ভাইবোনেরা।

সব কিছু বলতে চাই না আজ — বললে অনেকের গায়ে আগুন ধরে যাবে।

শুধু এটুকু মনে রেখো—
বুয়েটের স্যাররা নটর ডেম চিনেন না, কোনো বড় কলেজ চিনেন না।
তারা চিনেন কেবল:
→ কঠোর পরিশ্রম
→ প্রবলেম সলভিং এবিলিটি।

তাই যেই কলেজেই থাকো না কেন,
তোমার হাতে যতটুকু সময় আছে, সেটার সর্বোচ্চ ব্যবহার করো।
নিজের সেরাটা দাও।

BUET ক্যাম্পাসে এসো —
আমি যেগুলো বললাম,
তুমি প্রমাণ করে দাও ওগুলোই সত্যি।
নিজেকে প্রমাণ করো।

যেন একদিন তোমার কোনো জুনিয়র যখন বলবে,
"ভাইয়া/আপু, আমি নটর ডেমে চান্স পাইনি..."
তখন তুমি বলতে পারো —
"নটর ডেমে চান্স পাও নাই? ওয়েল, আই হ্যাভ আ স্টোরি!"
"You Missed Notre Dame? Well, I Have A Story."

– নাফিস আহমেদ মৃধা
সিভিল ইঞ্জিনিয়ারিং, BUET
Ex-Notredamian

29/07/2025

আপনারাই মন্তব্য করুন

28/07/2025

ছাত্র লীগের জায়গা ছাত্রদল নিতে চাচ্ছে।

26/07/2025

😃😃

26/07/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

Photos from উল্লাস একাডেমি - Ullash - The Right Guide On The Way's post 26/07/2025

পরীক্ষা কে কে দিবে?

23/07/2025

এসএসসি পরীক্ষার পর কোন কলেজে ভর্তি হলে সবচেয়ে ভালো হবে এটা নিয়ে যারা চিন্তিত তারা কমেন্ট করো।

21/07/2025

😥😥

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Dhaka
1216