আজকের এই দিনে-Today in history

আজকের এই দিনে-Today in history Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আজকের এই দিনে-Today in history, Education, Dhaka.

18/12/2021

আজ (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস।

16/12/2021
✅আজ (১৫ডিসেম্বর) অবসরে যাচ্ছেন : দেশের ২২তম প্রধান বিচারপতি “সৈয়দ মাহমুদ হোসেন”।তিনি অবসরে গেলে আপিল বিভাগে বিচারপতি থাক...
15/12/2021

✅আজ (১৫ডিসেম্বর) অবসরে যাচ্ছেন : দেশের ২২তম প্রধান বিচারপতি “সৈয়দ মাহমুদ হোসেন”।তিনি অবসরে গেলে আপিল বিভাগে বিচারপতি থাকবেন- ৪ জন।
Note : প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের ক্ষমতার মেয়াদ ৩০ ডিসেম্বর শেষ হবে। ১৬–১৮ ডিসেম্বর পর্যন্ত সরকারি ছুটি ও অবকাশকালীন বন্ধ ১৬ - ৩১ ডিসেম্বর পর্যন্ত। যার ফলে আনুষ্ঠানিক বিচারক হিসেবে অবসরে যাচ্ছেন আজ।

14/12/2021

জাতিসংঘের "চ্যাম্পিয়ন অব গ্লোবাল চেঞ্জ" পুরস্কার পেলেন - ড. মুহাম্মদ ইউনুস।

09/12/2021

যুক্তরাষ্ট্রের পর চীনের বেইজিংয়ে অনুষ্ঠিতব্য ২০২২ সালের উইন্টার অলিম্পিক বয়কটের ঘোষণা দিল অস্ট্রেলিয়া।

09/12/2021

আজ ৯ ডিসেম্বর, আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য : ‘আপনার অধিকার, আপনার দায়িত্ব: দুর্নীতিকে না বলুন’।

07/12/2021

ঢাকায় এক দিনের বৃষ্টি বিগত ৫০ বছরের রেকর্ড ভাঙলো।আজ সোমবার সকাল ৬ টা শুরু করে সন্ধা ৬ পর্যন্ত ৯৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে

05/12/2021

আজ (৫ ডিসেম্বর) ‘বিশ্ব মৃত্তিকা দিবস-২০২১’। দিবসটির এবারের প্রতিপাদ্য : ‘লবণাক্ততা রোধ করি, মাটির উৎপাদনশীলতা বৃদ্ধি করি।’

আজ ০৩ ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস।প্রতিবছর ৩ ডিসেম্বরকে বিশ্ব প্রতিবন্ধী দিবস হিসেবে পালন করা হয়। ১৯৯২ সাল থেকে এই দ...
03/12/2021

আজ ০৩ ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস।

প্রতিবছর ৩ ডিসেম্বরকে বিশ্ব প্রতিবন্ধী দিবস হিসেবে পালন করা হয়। ১৯৯২ সাল থেকে এই দিবসটি পালিত হয়ে আসছে জাতিসংঘের তত্ত্বাবধানে। শারীরিকভাবে অসম্পূর্ন মানুষদের প্রতি সহমর্মিতা ও সহযোগীতা প্রদর্শন ও তাদের কর্মকান্ডের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যেই এই দিবসটির সূচনা।

03/12/2021

আজ শুক্রবার, ০৩ ডিসেম্বর ২০২১, ১৮ অগ্রহায়ণ ১৪২৮, ২৭ রবিউস সানী ১৪৪৩

৩ ডিসেম্বর এর উল্লেখযোগ্য ঘটনাবলী:

১৭৯০ - লর্ড কর্নওয়ালিস ফৌজদারি বিচারের দায়িত্ব নবাবের কাছ থেকে নিজের হাতে নিয়ে নেন।
১৮১০ - ব্রিটিশরা ফরাসিদের কাছ থেকে মৌরিতাস দেখল করে নয়।
১৮১৮ - ২১তম অঙ্গরাজ্য হিসেবে আমেরিকার যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত হয় ইলিনয়।
১৮২৮ - এন্ড্রু জ্যাকসন আমেরিকার সপ্তম প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৮৫১ - একনায়ক লুই নেপোলিয়নের বিরুদ্ধে প্যারিসের জনগণের বিদ্রোহ শুরু হয়।
১৯৪১ - দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রসার লগ্নে জাপান পার্ল হারবার আক্রমণ করে।
১৯৫৫ - বাংলা একাডেমী, বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়।
১৯৬৭ - দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ডা. ক্রিশ্চিয়ান বার্নার্ড প্রথমবারের মত মানবদেহে হৃৎপিণ্ড প্রতিস্থাপন করেন।
১৯৭১ - মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তান ভারত আক্রমণ করে বসে। ভারতে দ্বিতীয় বার জরুরি অবস্থা জারি করা হয় ।( ০৩/১২/১৯৭১ হতে ২১/০৩/১৯৭২)
১৯৭৬ - বিখ্যাত পপশিল্পী বব মারলিকে হত্যার উদ্দেশ্যে পরপর দুটি গুলি করা হয়। তিনি বেঁচে যান।
১৯৮৩ - বাংলা ভাষায় প্রথম ‘ছোটদের অভিধান’ প্রকাশ করে বাংলা একাডেমী।
১৯৮৪ - ভারতের ভূপালে একটি মার্কিন কারখানা থেকে বিষাক্ত রাসায়নিক গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় অন্ততঃ আড়াই হাজার মানুষ প্রাণ হারায়।
১৯৯০ - তেহরানে ফিলিস্তিন বিষয়ক প্রথম ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়।
১৯৯৯ - বাংলাদেশে প্রথম নারী গ্রন্থমেলা ধানমন্ডি মহিলা কমপ্লেক্সে অনুষ্ঠিত।
২০০০ - ইউক্রেনের কিয়েভে চেরনোবিল পারমাণবিক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুই হাজারেরও বেশি পঙ্গু শিশুর জন্য পেনশন দাবী করা হয়।

আজ বৃহস্পতিবার, ০২ ডিসেম্বর ২০২১, ১৭ অগ্রহায়ণ ১৪২৮, ২৬ রবিউস সানী ১৪৪৩ হিজরী  ২ ডিসেম্বর এর উল্লেখযোগ্য ঘটনাবলী:১৮০৪ - ন...
02/12/2021

আজ বৃহস্পতিবার, ০২ ডিসেম্বর ২০২১, ১৭ অগ্রহায়ণ ১৪২৮, ২৬ রবিউস সানী ১৪৪৩ হিজরী

২ ডিসেম্বর এর উল্লেখযোগ্য ঘটনাবলী:

১৮০৪ - নেপোলিয়ান ক্ষমতায় অধিষ্ঠিত হন।
১৮১৫ - নেপালের রাজা ও ব্রিটিশদের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত।
১৮২৩ - স্বাধীনচেতা মার্কিন রাষ্ট্রপতি জেমস মনরো তার বিখ্যাত ও মনরো নীতি ঘোষণা করেন।
১৮৫২ - তৃতীয় নেপোলিয়নকে সম্রাট করে দ্বিতীয় ফরাসি সাম্রাজ্য ঘোষিত হয়।
১৮৫৬ - ফ্রান্স ও স্পেনের সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।
১৮৫৯ - আমেরিকার দাস বিদ্রোহী ও সমাজ সংস্কারক জন ব্রাউনকে ফাঁসি দেওয়া হয়।
১৯৪২ - স্ট্যালিন গ্রাডে জার্মানির পরাজয়।
১৯৪২ - শিকাগোতো বিশ্বের প্রথম আণবিক চুল্লি পরীক্ষামূলক ভাবে শুরু হয়,
১৯৪৬ - ব্রিটিশ সরকার ভারতের চার নেতাকে সংসদীয় সভায় যোগ দিতে নিমন্ত্রণ করেছিল। তারা হলেন- নেহরু, বলদেব সিং, জিন্নাহ ও লিয়াকত আলী।
১৯৪৭ - ফিদেল ক্যাস্ট্রো ঘোষণা দেন তিনি মার্কসিস্ট-লেনিনিস্ট এবং কিউবার লক্ষ্য সমাজতন্ত্র।
১৯৪৮ - ফ্রাঙ্ক যোসেফ অস্ট্রিয়ার রাজা হন।
১৯৫৪ - এশিয়ার দেশ লাওস পূর্ণ স্বাধীনতা লাভ করে।
১৯৫৬ - কিউবার অবিসংবাদিত নেতা ফিদেল কাস্ট্রো স্বাধীনতা সংগ্রাম শুরু করেন।
১৯৭১ - পাক বাহিনীর হামলায় রামপুরা ও মালিবাগে ক্ষতিগ্রস্ত হয় বিদ্যুৎ সরবরাহ লাইন। নোয়াখালী থেকে চট্টগ্রামের পথে পথে শুরু হয় সম্মুখযুদ্ধ।
১৯৭১ - সংযুক্ত আরব আমিরাত ব্রিটিশ উপনিবেশবাদ থেকে স্বাধীনতা অর্জন করে।
১৯৭৫ - বিকালে চেয়ারম্যান মাও সেতুং সফররত মার্কিন প্রেসিডেন্ট কেরালড রুডোলফ ফোর্ড, তার স্ত্রী বেটি ফোর্ড এবং তার সফরসংগীদের সঙ্গে সাক্ষাৎ করেন।
১৯৭৮ - রোমে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল সদর দফতর স্থাপিত,
১৯৮২ - ইউনিভার্সিটি অব উতাহ মেডিকেল সেন্টারে বিশ্বের প্রথম কৃত্রিম হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়। এ কৃত্রিম হৃৎপিণ্ড দিযে় দন্ত চিকিৎসক বার্নে ক্লার্ক ১১২ দিন বেঁচে ছিলেন।
১৯৮৪ - ভূপালে বিষগ্যাসে ৩ হাজার লোক নিহত এবং ৫০ হাজার লোক ক্ষতিগ্রস্ত হয়।
১৯৮৯ - ভিপি সিং ভারতের প্রধানমন্ত্রী নিযুক্ত হন।
১৯৯০ - একীভূত জার্মানিতে প্রথম সাধারণ নির্বাচনে হেলমুট কোলের নেতৃত্বে ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট দল জয়লাভ করে।
১৯৯৫ - লাওস প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
১৯৯৬ - মার্কিন ইন্টার কোম্পানি শক্তিসম্পদ মন্ত্রণালয়ের জন্য বিশ্বের সবচেয়ে দ্রুত সুপার কম্পিউটার অবিষ্কার করেন।
১৯৯৭ - পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত

01/12/2021

আগামী ৪ ও ৫ ডিসেম্বর ঢাকায় বিশ্ব শান্তি সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে বিশ্বের ৫০টি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when আজকের এই দিনে-Today in history posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category