10/04/2026
গত ৩রা এপ্রিল, শুক্রবার হয়ে গেলো কহন বাচিক একাডেমির 'কহন বড়দের দল'-এর এক বছর পূর্তি উৎসব 'কহন সন্ধ্যা'।
আন্তরিক ধন্যবাদ জানাই, অনুষ্ঠানটির মূল আয়োজক 'কহন বড়দের দল'-এর অন্যতম সদস্য সাইদা হোসেন পাপড়ি আপাকে। পাশাপাশি এ আবর্তনের অন্য সকল সদস্য আয়োজনটি সার্থক করতে আন্তরিক সহযোগিতা করেছেন, তাঁদেরকেও ধন্যবাদ।
'কহন সন্ধ্যা'-য় প্রথমে ছিল, এ আবর্তনের সাত জন শিক্ষার্থীর আবৃত্তি পরিবেশন। তারপর আমন্ত্রিত অতিথি কৃষ্টি হেফাজ-সহ আরও কয়েকজনের আবৃত্তি। ছিল শ্রুতি নাটক এবং অনুষ্ঠান শেষ হয়, দেশের প্রথিতযশা এবং অগ্রজ সংগীতশিল্পী লিলি ইসলাম ও আব্দুল ওয়াদুদের সংগীত পরিবেশনার মধ্য দিয়ে।
01/09/2025
আজ থেকে ১০ বছর পূর্বে আজকের দিনে যাত্রা শুরু হয়েছিল 'কহন বাচিক একাডেমি'-র। তাই আজ কহনের সকল শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ী যাঁরা আছেন, তাঁদের সকলের প্রতি রইল অবিরত ভালোবাসা ও কৃতজ্ঞতা।
নিচে যাত্রা শুরুর দিনের উদ্যাপনের ছবিগুলো দেওয়া হলো-
15/06/2024
অভিজ্ঞানপত্র প্রদান অনুষ্ঠান, পর্ব-২
(Certificate Giving Ceremony, Part-2)
গত ১৪ই মে (২০২৪), ছায়ানট সংস্কৃতি-ভবনে 'কহন বাচিক একাডেমি'-এর ১২তম থেকে ১৬তম আবর্তনের অভিজ্ঞানপত্র প্রদান অনুষ্ঠান সম্পন্ন হলো।
আজ অনুষ্ঠানে পরিবেশিত জনাব রফিকুল হকের লেখা 'বই বই হইচই' শ্রুতিনাটির বিভিন্ন মুহূর্তের ছবি দেওয়া হলো। নাটকটি পরিবেশন করেন কহনের ১৬তম আবর্তনের শ্রুতিনাটক বিভাগের শিক্ষার্থীরা।
কহন বাচিক একাডেমির 'অনলাইনে আবৃত্তি প্রশিক্ষণ সার্টিফিকেট কোর্স'-এর ১৭তম আবর্তনের ভর্তি চলছে ...
যোগাযোগ : ০১৬৩১ ৮৪৯৭৫১
০১৯৭৯ ৫১৬১৮১
কহনের ফেসবুক পেইজ লিংক : https://www.facebook.com/kauhonbachik/
কহনের ফেসবুক গ্রুপ লিংক : https://www.facebook.com/groups/2639816609451184
05/06/2024
অভিজ্ঞানপত্র প্রদান অনুষ্ঠান, পর্ব-১
(Certificate Giving Ceremony, Part-1)
গত ১৪ই মে (২০২৪), ছায়ানট সংস্কৃতি-ভবনে 'কহন বাচিক একাডেমি'-এর ১২তম থেকে ১৬তম আবর্তনের অভিজ্ঞানপত্র প্রদান অনুষ্ঠান সম্পন্ন হলো। অভিজ্ঞানপত্র পাওয়া সকল শিক্ষার্থীকে অভিনন্দন। পাশাপাশি অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সম্মানিত অভিভাবকবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। আজ অনুষ্ঠানে আগত সুধীবৃন্দ ও শিক্ষার্থীদের পরিবেশনার ছবিগুলো পোস্ট করছি -
কহন বাচিক একাডেমির 'অনলাইনে আবৃত্তি প্রশিক্ষণ সার্টিফিকেট কোর্স'-এর ১৭তম আবর্তনের ভর্তি চলছে ...
যোগাযোগ : ০১৬৩১ ৮৪৯৭৫১
০১৯৭৯ ৫১৬১৮১
কহনের ফেসবুক পেইজ লিংক : https://www.facebook.com/kauhonbachik/
কহনের ফেসবুক গ্রুপ লিংক : https://www.facebook.com/groups/2639816609451184
11/05/2024
প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
কহন বাচিক একাডেমির ১২তম আবর্তন থেকে ১৬তম আবর্তনের শিক্ষার্থীদের অভিজ্ঞানপত্র (সার্টিফিকেট) দেওয়া হবে। এ উপলক্ষ্যে আগামী ১৪ই মে, মঙ্গলবার, ছায়ানট-সংস্কৃতি ভবনের (বাড়ি ৭২, ১৫এ, ধানমণ্ডি, ঢাকা-১২০৯) ৫০৮ নম্বর কক্ষে সন্ধ্যা ৬:৩০টায় আমরা সবাই মিলিত হবো। অনুষ্ঠানের শুরুতে সাংস্কৃতিক পরিবেশনা এবং পরে অভিজ্ঞানপত্র প্রদান করা হবে।
যে-সকল শিক্ষার্থী অভিজ্ঞানপত্র পাবে তাদের অভিভাবকদের কহনের প্রশাসনিক-সমন্বয়ক জেসমিন লিপির (০১৯৭৯৫১৬১৮১) সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
11/09/2023
'প্রমিত উচ্চারণ ও আবৃত্তি বিষয়ক প্রশিক্ষণ সার্টিফিকেট কোর্স'- এর ষোড়শ আবর্তনের ভর্তি চলছে...
01/03/2023
কহন বাচিক একাডেমির 'অফলাইন ও অনলাইনে আবৃত্তি প্রশিক্ষণ সার্টিফিকেট কোর্স'-এর পঞ্চদশ আবর্তনের ভর্তি চলছে ...
ভর্তির শেষ তারিখ : ২৫শে মার্চ ২০২৩ শনিবার (১১ই চৈত্র ১৪২৯)
যোগাযোগ :
০১৬৩১ ৮৪৯৭৫১
০১৯৭৯ ৫১৬১৮১
০১৭১৮ ২৬৬৪৩১
(শুরুতে রমজান মাসে ক্লাসের সময়ে কিছু পরিবর্তন হবে এবং ইদের/ঈদের পর প্রদত্ত সময় অনুযায়ী ক্লাস হবে)
Facebook Group Link : https://www.facebook.com/groups/2639816609451184
page Link : https://www.facebook.com/kauhonbachik
02/04/2022
আমাদের আরিফ ভাই আর নেই
বাংলাদেশের সংস্কৃতিকর্মীদের একজন অভিভাবক, আমাদের প্রিয়জন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের প্রাক্তন সাধারণ সম্পাদক, খ্যাতিমান আবৃত্তিশিল্পী ও শিক্ষক হাসান আরিফ গত ১লা এপ্রিল শুক্রবার দুপুর ১টা ৫০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে 'কহন বাচিক একাডেমি'-র পক্ষ হতে গভীর শোক প্রকাশ ও তাঁর আত্মার শান্তি কামনা করছি। হাসান আরিফের সঙ্গে কহনের কিছু স্মৃতি-
21/03/2022
অভিজ্ঞানপত্র প্রদান অনুষ্ঠান
আজ কহনের প্রাথমিক ধাপের শিক্ষার্থীদের 'অভিজ্ঞানপত্র প্রদান' পর্বের ছবিগুলো পোস্ট করছি।
কহন বাচিক একাডেমির 'অনলাইনে আবৃত্তি প্রশিক্ষণ সার্টিফিকেট কোর্স'-এর ত্রয়োদশ আবর্তনের ভর্তি চলছে ...
ভর্তির শেষ তারিখ : ২৬শে মার্চ ২০২২ শনিবার (১২ই চৈত্র ১৪২৮ শনিবার)
যোগাযোগ : ০১৬৩১ ৮৪৯৭৫১ , ০১৯৭৯ ৫১৬১৮১
19/03/2022
অভিজ্ঞানপত্র প্রদান অনুষ্ঠান
(Certificate Giving Ceremony)
গত ১৭ই মার্চ ছায়ানট সংস্কৃতি-ভবনে 'কহন বাচিক একাডেমি'-এর ৯ম, ১০ম এবং ১১তম আবর্তনের অভিজ্ঞানপত্র প্রদান অনুষ্ঠান সম্পন্ন হলো।অভিজ্ঞানপত্র পাওয়া সকল শিক্ষার্থীকে অভিনন্দন। পাশাপাশি অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সম্মানিত অভিভাবকবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই।
আজ কহনের প্রাক প্রাথমিক ধাপের শিক্ষার্থীদের 'অভিজ্ঞানপত্র প্রদান' পর্বের ছবিগুলো পোস্ট করছি।
কহন বাচিক একাডেমির 'অনলাইনে আবৃত্তি প্রশিক্ষণ সার্টিফিকেট কোর্স'-এর ত্রয়োদশ আবর্তনের ভর্তি চলছে ...
ভর্তির শেষ তারিখ : ২৬শে মার্চ ২০২২ শনিবার (১২ই চৈত্র ১৪২৮ শনিবার)
যোগাযোগ : ০১৬৩১ ৮৪৯৭৫১ , ০১৯৭৯ ৫১৬১৮১
19/03/2022
কহন বাচিক একাডেমির 'অনলাইনে আবৃত্তি প্রশিক্ষণ সার্টিফিকেট কোর্স'-এর ত্রয়োদশ আবর্তনের ভর্তি চলছে ...
ভর্তির শেষ তারিখ : ২৬শে মার্চ ২০২২ শনিবার (১২ই চৈত্র ১৪২৮ শনিবার)
যোগাযোগ : ০১৬৩১ ৮৪৯৭৫১ , ০১৯৭৯ ৫১৬১৮১