Invensef Education

Invensef Education “আসুন সুশিক্ষার আলো ছড়িয়ে দিই সারা পৃথিবীতে।“

ইনভেনসেফ এডুকেশন

“আসুন সুশিক্ষার আলো ছড়িয়ে দিই সারা পৃথিবীতে।“

“মানুষ হতে হলে আমাদের সুশিক্ষার আলোয় আলোকিত হতে হবে।“

একটা বিড়াল জন্ম নিলেই সে বিড়াল; একটা কুকুর জন্ম নিলেই সে কুকুর; কিন্তু জন্ম নিলেই একটা মানব শিশু মানুষ হয়না, মানুষ হতে হলে তাকে সঠিক শিক্ষার আলোয় আলোকিত হতে হয়।

তাহলে শিক্ষা কি?

মহান সৃষ্টিকর্তা মানুষকে জন্মগত ভাবেই চিন্তাশীল ও সৃষ্টিশীল বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন। শিক্ষা হচ্ছে এমন আলো যার প্রভাবে একজন মানুষ জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে তার সুপ্ত চিন্তাশক্তি ও সৃষ্টিশীলতা বিকশিত করতে সাহায্য করে। অর্থাৎ শিক্ষার আলোয় মানুষ নিজেকে আলোকিত করতে পারে।

কিন্তু সকল শিক্ষাই কিন্তু সঠিক শিক্ষা নয়। শিক্ষা সম্পর্কিত বিষয়ে সাধারনত পাঁচটি শব্দ বেশি শোনা যায়। ১) শিক্ষা; ২) অশিক্ষা; ৩) সুশিক্ষা; ৪) কুশিক্ষা; এবং ৫) স্বশিক্ষা;

যেকোনো বিষয়ে জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনকে শিক্ষা বলে;
শিক্ষার অভাবকে অশিক্ষা বলে;
শিক্ষার সাথে সুচিন্তা ও নৈতিকতার সমন্বয়ে অর্জিত শিক্ষাকেই সুশিক্ষা বলে;
সুচিন্তা ও নৈতিকতার বর্জিত শিক্ষাই মূলত কুশিক্ষা।
গতানুগতিক একাডেমিক শিক্ষা ব্যবস্থার বাইরে থেকে মানুষ নিজ দৃষ্টিভঙ্গি, আপন প্রজ্ঞা ও জ্ঞান দ্বারা যা কিছু অর্জন করে তাই স্বশিক্ষা।

সুশিক্ষাই হচ্ছে সেই প্রকৃত শিক্ষা যা একজন মানব শিশুকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে। সুশিক্ষাই হচ্ছে শিক্ষার মুল উদ্দেশ্য। মানুষকে সুশিক্ষার আলোয় আলোকিত করাই শিক্ষার মুল কাজ। সুশিক্ষার আলোয় আলোকিত হয়ে একজন মানুষ প্রকৃত ভাল মানুষ হিসেবে গড়ে উঠে নিজের এবং অন্যের কল্যাণে নিজের ভূমিকাকে প্রতিষ্ঠিত করতে পারে।

প্রতিটি পিতা-মাতাই চায় তার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে উঠুক। একজন ভাল মানুষ হয়ে গড়ে উঠুক। নিজেকে নিজের, পরিবারের, এলাকার, সমাজের, দেশের এবং সর্বোপরি সামগ্রিক কল্যাণে নিজেকে নিয়োজিত করুক। সুশিক্ষিত হওয়ার মাধ্যমেই একজন মানব শিশু নিজেকে প্রকৃত মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে।

সুশিক্ষা একাডেমি হচ্ছে সেই প্ল্যাটফর্ম যেখানে সুশিক্ষিত হবার পথে আপনার সঙ্গী হয়ে আপনাকে আরেকটু এগিয়ে দিতে আগ্রহী। আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন।

ধন্যবাদ,
ইনভেনসেফ এডুকেশন

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Invensef Education posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Invensef Education:

Shortcuts

Share