05/11/2025
প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগ বাতিলের সিদ্ধান্তে আমরা গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করছি। সংগীত ও শারীরিক শিক্ষা শিশুদের মানসিক, নৈতিক ও সাংস্কৃতিক বিকাশের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। এই দুটি বিষয় কেবল বিনোদন নয়, বরং শিক্ষার মৌলিক অংশ যা শিশুদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সর্বাঙ্গীনভাবে গড়ে তোলার জন্য প্রাথমিক স্তরে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগ অপরিহার্য। এই নিয়োগ বাতিলের সিদ্ধান্ত শুধু সংস্কৃতি ও শিক্ষার ক্ষতি নয়, বরং এটি একটি প্রজন্মকে সাংস্কৃতিকভাবে বিপন্ন করে তুলবে।
আসুন সকলে একসাথে প্রতিবাদের আওয়াজ তুলি।
24/10/2025
২০২৪-২৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে নিয়মিত মাস্টার্স প্রোগ্রামে শূন্য আসনে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। ভর্তি প্রসঙ্গে বিস্তারিত জানতে সংগীত বিভাগের ওয়েবসাইট চেক করুন।
লিংক- https://www.du.ac.bd/body/DMUSIC?fbclid=Iwb21leANoCwZjbGNrA2gLAGV4dG4DYWVtAjExAAEeYvjf1FLR-co6r0BCif7MsaCooKSh9gftaRtTE_vNLJaqZQvhu03spIx7dn0_aem_oQn3NtfE5VZgZxejXzV2NA
16/05/2025
আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম ভর্তি পরীক্ষা ২০২৪-২৫ এর সংগীত বিভাগের ফলাফল প্রকাশিত হয়েছে।
সবাইকে অভিনন্দন। ❤️
23/04/2025
২০২৪-২৫ সেশনে সংগীত বিভাগে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার বিজ্ঞপ্তি।
01/03/2025
"জন্মভূমি বাংলা মা আমার"
সংগীত বিভাগ কর্তৃক প্রথম মৌলিক গান ,যেটি বিভাগের ইউটিউব চ্যানেলে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে।
গানটি শুনতে নিচের লিংক এ ক্লিক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন💙
Jonmobhumi Bangla Maa Amar.
This music video is the first attempt by the Department of Music, University of Dhaka YouTube Channel. This patriotic song was written and composed by one of...
25/02/2025
সুহৃদ,
শুভেচ্ছা গ্রহণ করুন। সংগীত বিভাগ তার নিয়মিত আয়োজন এবং সবচেয়ে বড় অনুষ্ঠান "সংগীত উৎসব-২০২৫" নিয়ে আসছে। এবারের প্রতিপাদ্য "ঐতিহ্য ও আধুনিকতায় বাংলার লোকগান।" সবান্ধব আমন্ত্রণ রইলো বাঙালির প্রাণের সুর লোকগানের মহাসমারোহে যুক্ত হওয়ার।
📆 তারিখ: ২৭ফেব্রুয়ারী, ২০২৫
🕰️ বিকাল ৩টা
📍 ভেন্যু: টিএসসি অডিটোরিয়াম, ঢাকা বিশ্ববিদ্যালয়
16/02/2025
"ঋতুরাজ বসন্ত এসে গেছে"
সকলে আমন্ত্রিত...
আগামীকাল (১৭.০২.২০২৫) সকাল ১১ টায়,আমতলা প্রাঙ্গণে।
28/01/2025
সুহৃদ,
সংগীত বিভাগ কর্তৃক আয়োজিত "শাস্ত্রীয় সংগীত সন্ধ্যা, ২০২৫" এ আপনি সবান্ধব আমন্ত্রিত। ❤️
সময়: ২৯জানুয়ারি; বিকাল- ৪.০০টায়
স্থান: আর.সি.মজুমদার মিলনায়তন, ঢাকা বিশ্ববিদ্যালয়।