বুয়েট ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। চান্সপ্রাপ্ত সবাইকে অভিনন্দন।❤️
Science Maniacs
We are three science maniacs. We want to spread our enthusiasm for science to the students of our country.
06/11/2020
৭ই নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি প্রিপারেশনের আগামি ৩ উইকের রুটিন দেওয়া হল। আমাদের প্রতিটি ক্লাস গুগোল মিটে নেওয়া হবে এবং ক্লাস শুরু হবে বিকেল ৪ টা ১৫ মিনিটে। ডেইলি এক্সাম প্রতিদিন ৩ঃ৩০ টায় অনুষ্ঠিত হবে।
প্রতি শুক্রবার বিকেল ৪ঃ১৫ থেকে উইকলি এক্সাম এবং রাত ৮ টা থেকে ওই উইকের টপিকের উপর সল্ভ ক্লাস হবে। শিক্ষার্থীদের প্রস্তুতির জন্য আমরা শুধু এক্সাম প্যাকের ব্যবস্থা করেছি যেখানে তারা ডেইলি এক্সাম,উইকলি এক্সাম এবং সলভ ক্লাসে অংশগ্রহন করতে পারবে। এক্সাম প্যাকে থাকবে ৬০টি ডেইলি ,১০টি উইকলি,৪ টি ফাইনাল পরীক্ষা(বুয়েট ফাইনাল - ২টি, ভার্সিটি ফাইনাল - ১টি, বিজ্ঞান-প্রযুক্তি ফাইনাল - ১টি)।
পুরো এক্সাম প্যাকের মূল্য মাত্র ২৫০০ টাকা।
[রোড টু ইঞ্জিনিয়ারিং+ভার্সিটি]
আসসালামুয়ালাইকুম,
আশা করি সবাই ভালো আছো।আগামি ডিসেম্বরে এইচএসসি ফলাফল প্রকাশিত হবে,বিষয়টি আমরা আগেই জেনেছি।ধারণা করা যায় ফেব্রুয়ারির মধ্যে বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়ে যাবে।সুতরাং তোমাদের হাতে সর্বোচ্চ ৩ মাস সময় আছে।এই অল্প সময়ে তোমাদের প্রস্তুতিকে সর্বোচ্চ কার্যকরি করার জন্য কিছু পরামর্শ নিয়ে আজকের এই পোস্ট।
কিছু বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা লিখিত পদ্ধতিতে আর কিছু বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা যেহেতু এমসিকিউ পদ্ধতিতে হবে তাই ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে তোমাদের ২ ধরণের প্রশ্ন সম্পর্কে ধারণা থাকতে হবে। ভর্তি পরীক্ষায় সফল হতে হলে শুধু মেধাই যথেষ্ট নয় পাশাপাশি বেশ কিছু বিষয় গুরুত্বপূর্ণ (প্রপার টাইম ম্যানেজমেন্ট, কোশ্চন এনালসিস, প্রেসার কন্ট্রোল) ভূমিকা রাখে। সুতরাং তোমাদের কিছুটা টেকনিক্যালি প্রস্তুতি নিতে হবে।
এবার আসি বিষয়ভিত্তিক প্রস্তুতিতে:
১। গণিত:
গণিতের ক্ষেত্রে কেতাব উদ্দিন স্যারের বই এবং বিগত বছরের প্রশ্ন সমাধানই যথেষ্ট। লিখিত পরীক্ষার ক্ষেত্রে বুয়েট সহ বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় গড়ে প্রতিটি প্রশ্নের জন্য ৩ মিনিট সময় পাওয়া যায় আর উত্তর লিখার জায়গাও লিমিটেড থাকে। তাই মূল পরীক্ষায় ভালো করতে চাইলে সময় ধরে ধরে বাসায় কম স্পেসের মধ্যে সলভিং এর প্র্যাকটিস করতে হবে। এক্ষেত্রে ক্যালকুলেশন গুলো সংক্ষেপে করতে হবে।
আর বিগত বছরের প্রশ্ন সলভের জন্য লিখিত পরীক্ষার ক্ষেত্রে বুয়েট,রুয়েট আর চুয়েট এবং এমসিকিউ এর ক্ষেত্রে ঢাবি,কুয়েট এবং সাস্ট এর অন্তত বিগত ৬-৭ বছরের প্রশ্ন অবশ্যই সমাধান করতে হবে।
২। পদার্থবিজ্ঞানঃ
পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে যেসব বিশ্ববিদ্যালয়ে লিখিত পরীক্ষা হয় বিশেষত বুয়েটে প্রশ্নগুলো কনসেপচুয়াল হয়ে থাকে। অর্থাৎ ব্যাসিক ক্লিয়ার কিনা সেটা যাচাই করা হয়। প্রশ্ন বুঝতে পারলে সহজেই আনসার করা যায়। এক্ষেত্রে শাহজাহান তপন, আমির ইসহাক, গিয়াসউদ্দিন স্যারের বইয়ের থিওরি এবং ম্যাথ গুলো বুঝে বুঝে শেষ করতে হবে। কিন্তু টেক্সট বইয়ের সব কিছু শেষ করার পরও কিছুটা ঘাটতি থেকে যেতে পারে। সেক্ষেত্রে বিভিন্ন বিদেশী রাইটারের বই ( University Physics অথবা Halliday Resnick) কিংবা ইউটিউবে অনেক এডুকেশনাল চ্যানেল আছে সেগুলো দেখা যায়। কিন্তু যাদের অনেক টপিকেই দুর্বলতা থেকে গেছে তাদের ক্ষেত্রে এই পদ্ধতিতে কনসেপ্ট ক্লিয়ার করা অনেক সময়সাপেক্ষ হতে পারে। তাদের জন্য পরামর্শ হলো অভিজ্ঞ কারো সাহায্য নিয়ে টপিকগুলো দ্রুত সমাধান করে ফেলা। আর বিগত বছরের প্রশ্ন সলভের ক্ষেত্রে উপরে যে কথা গুলো বলেছি তা এক্ষেত্রেও অনুসরণ করা।
৩। রসায়ন:
রসায়নের ক্ষেত্রে হাজারী নাগ স্যারের বই পড়াই যথেষ্ট হবে। কিন্তু এইচএসসি তে যারা অন্য বই পড়েছ তাদের নতুন করে হাজারী নাগ স্যারের বই না পড়লেও চলবে কারণ যেই বইয়ের পড়ে তোমরা অভ্যস্ত সেটা ছেড়ে নতুন বই পড়তে গেলে টপিক গুলো অনেক নতুন মনে হবে। তবে জৈব রসায়নের জন্য হাজারী নাগ স্যারের বই থেকে আগে না পড়ে থাকলে নতুন করে পড়তে হবে।
রসায়নে ম্যাথের জন্য যে বই ফলো করছো তার সবগুলো ম্যাথ সলভ করলেই হবে। আর বিক্রিয়া থেকে যেহেতু অনেক প্রশ্ন আসে তাই সেগুলো খুব গুরুত্বসহকারে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। মনে রাখবে ফিজিক্স আর ম্যাথ তোমাকে চান্স পাওয়াবে কিন্তু রসায়ন তোমার পজিশন ঠিক করে দিবে।
--->সব ইঞ্জিনিয়ারিং এবং সাস্টসহ বেশকিছু ভার্সিটিতে ক্যালকুলেটর ব্যবহার করা যায়।সেক্ষেত্রে ক্যালকুলেটরের সঠিক ব্যবহার অনেক সময় বাচিয়ে দিবে।এই ক্ষেত্রে ES/EX series এর ক্যালকুলেটর ব্যবহার করলে ভালো হয়।তবে আমি সাজেস্ট করবো fx-991ex ক্যালকুলেটরটি।এই ক্যালকুলেটরে ডাটা স্টোরেজ,এক লাইনে সমীকরণ সমাধান,ক্যাল্কুলেশন প্রসেস দ্রুত হওয়ার পাশাপাশি অনেক ফাংশন ব্যবহারে মুখস্থ রাখার প্রয়োজন হয় না।সুতরাং একদিন ক্যালকুলেটর ব্যবহারে সময় দিতে পার।
---> ক্যালকুলেটর ছাড়াও হাতে কলমে সমাধান করার চেষ্টা করতে হবে।কারণ বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় না।এক্ষেত্রে দশমিকের ক্যালকুলেশনগুলো একটু হাতে কলমে করার চেষ্টা করতে হবে।
---> যে বিষয়টি না বললেই নয় তা হলো প্রপার টাইম ম্যানেজমেন্ট এবং এক্যুরেসি।কোনো পরীক্ষাতেই তোমাদের সব আন্সার করতে হবে না।দ্রুত নির্ভুল উত্তর করতে পারাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ।বাসায় সময় ধরে প্র্যাকটিস করতে হবে এবং প্রচুর পরীক্ষা দিতে হবে।
---> কনফিডেন্টলি স্কিপ করার ম্যানটালিটি রাখতে হবে।কেননা,কিছু প্রশ্ন,প্রশ্নকর্তারা ইচ্ছা করেই দিয়ে থাকে এই বিষয়টি দেখার জন্য।
--->পরীক্ষায় কোনো অলিম্পিয়াড টাইপের প্রশ্ন হবে না।তোমরা এতদিন যা পড়েছো এইসব বিষয় থেকেই কন্সেপচুয়াল প্রশ্ন করা হবে।সহজ প্রশ্নগুলো অর্থাৎ যেগুলো বই থেকে হুবহু আসবে কিংবা তুমি কনফিডেন্ট যে পারবে সেগুলো আগে দ্রুত নির্ভুলভাবে করতে হবে।আমার সাজেশন হচ্ছে শুরুতেই গণিত দিয়ে শুরু করে একে একে যেগুলো একদম সহজ সেগুলো আগে আগে করে ফেলা,তারপর ফিজিক্স,তারপর ক্যামিস্ট্রি।তারপর আবার ম্যাথ থেকে শুরু করা যেগুলো আমি আগে শেষ করি নি বা পরে করব বলে মার্ক করেছি।এতে আমার পুরো প্রশ্নের উপর একটা ধারণা হয়ে যাবে।দেখা গেল,ম্যাথ পার্ট কঠিন ছিল কিন্তু ফিজিক্স তুলনামুলক সহজ ছিল ,আমি যদি ম্যাথের কঠিন পার্টগুলোতে সময় বেশি ব্যয় করে সমাধান করি পরে দেখা যাবে ফিজিক্স এর সহজ জিনিসগুলো তাড়াহুড়ায় ভুল করে এসেছি কিংবা সময় অভাবে করতে পারি নি।সুতরাং ক্যালকুলেটিভ হওয়া গুরুত্বপূর্ণ।
আসা করি তোমরা ভর্তি প্রস্তুতি সম্পর্কে একটি আইডিয়া পেয়েছো।তোমরা তোমাদের প্রস্তুতিকে শাণিত কর।ইনশাআল্লাহ তোমরা তোমাদের স্বপ্নের ক্যাম্পাসে নিজেদের আসন নিশ্চিত করতে পারবে।শুভ কামনা রইলো😀।
29/10/2020
৭ই নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে পূর্ণাঙ্গ অনলাইন অ্যাডমিশন কোর্স (ইঞ্জিনিয়ারিং + ভার্সিটি - বিজ্ঞান বিভাগ + বিজ্ঞান-প্রযুক্তি) মাত্র ৮০০০ টাকায় ।
আমরা ইতিমধ্যেই জেনে গেছি আগামী জানুয়ারিতে ভার্সিটির ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। তোমাদের প্রস্তুতিকে সহজ করতে আমরা নিয়ে এসেছি ৬০টি লেকচার (Math,Physics,Chemistry), ৬০টি ডেইলি MCQ Exam, ১০টি Weekly Exam এবং ৪টি ফাইনাল পরীক্ষার (বুয়েট ফাইনাল - ২টি, ভার্সিটি ফাইনাল - ১টি, বিজ্ঞান-প্রযুক্তি ফাইনাল - ১টি) একটি কমপ্লিট ইঞ্জিনিয়ারিং+ভার্সিটি Admission Course!
বুয়েট, রুয়েট, চুয়েট, ঢাবি, বুটেক্স এ লিখিত এবং অন্যান্য সকল ভার্সিটিতে(বিজ্ঞান-প্রযুক্তিসহ) MCQ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়। আমাদের এই কোর্সটি উভয় পদ্ধতির ওপরেই সমান গুরুত্ব দিয়ে পরিচালনা করা হবে। এক্ষেত্রে বিগত বছরের প্রশ্নের সমাধানসহ ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ টপিকগুলো শেষ করা হবে। আমরা প্রতিদিন কোর্সের পূর্ববর্তী ক্লাসের ওপর ডেইলি MCQ Exam নিব এবং সাথে সাথেই ফলাফল দিয়ে দিব। সপ্তাহের ৬টি ক্লাস শেষে লিখিত এবং MCQ পদ্ধতিতে সাপ্তাহিক পরীক্ষা নিব। লিখিত পরীক্ষাটি বুয়েট স্ট্যান্ডার্ডে নেওয়া হবে অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য ৩ মিনিট সময় ধরে মোট ১৫ টি প্রশ্নের (৫টি Math, ৫টি Physics, ৫টি Chemistry) জন্য ৪৫ মিনিট সময় দেওয়া হবে। এক্ষেত্রে প্রশ্ন দেওয়ার পর থেকে আপলোড করার সময়সহ মোট ৫০ মিনিট সময় দেওয়া হবে। সাপ্তাহিক পরীক্ষায় একই সাথে ভার্সিটি এবং বিজ্ঞান-প্রযুক্তি ইউনিটের সাথে সামঞ্জস্য রেখে ৫০ টি MCQ এর জন্য ৩০ মিনিট সময় দেওয়া হবে। ডেইলি MCQ পরীক্ষায় ২৫টি MCQ এর জন্য ১৫ মিনিট সময় দেওয়া হবে। আমাদের লেকচার এবং উক্ত পরীক্ষাগুলোতে নিয়মিত অংশগ্রহণ করলে আমরা নিশ্চয়তা দিতে পারি ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি ভর্তি যুদ্ধ নিয়ে আর ভাবতে হবে না।
প্রতি দুই সপ্তাহ ক্লাস এবং পরীক্ষা শেষে একটি করে সলভ ক্লাস নেওয়া হবে যেখানে প্রত্যেক ইন্সট্রাক্টর উপস্থিত থাকবে তাছাড়া যেকোন সমস্যা যেকোন সময় হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক গ্রুপে জানাতে পারবে। শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি এবং তাদের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টিতে আমরা প্রতি সপ্তাহের সেরা Performer কে পুরষ্কৃত করব।
আমরা পূর্ববর্তী সময়ে ব্যাসিক কিছু বিষয়ের ওপর ভিডিও করেছিলাম। চাইলে সেগুলো দেখে নিতে পারো নিচের Playlist থেকে।
Playlist Link: tiny.cc/tt00tz
তোমরা ভর্তিযুদ্ধে জয়ী হতে এবং তোমাদের স্বপ্নের ক্যাম্পাসে নিজেদের একটি আসন নিশ্চিত করতে দ্রুত এই কোর্স এ এনরোল করে ফেল এবং মনে রাখবে আমরাও তোমাদের সহযোদ্ধা।
কিভাবে এনরোল করব?
১। নিচে দেওয়া বিকাশ নাম্বার তিনটির যেকোন একটিতে কোর্স ফি সেন্ড মানি করতে হবে (মোবাইল রিচার্জ করা যাবে না)
বিকাশ-১: 01912769694 (Personal)
বিকাশ-২: 01404892380 (Personal)
বিকাশ-৩: 01811204753 (Personal)
২। এরপর যে নাম্বারে বিকাশ করেছ (বিকাশ-১/বিকাশ-২/বিকাশ-৩) সেই নাম্বারে একটা ম্যাসেজ করতে হবে। ম্যাসেজে শিক্ষার্থীর নাম, ইমেইল অ্যাড্রেস এবং যে নাম্বার থেকে বিকাশ করা হয়েছে (পারসোনাল/এজেন্ট) সেই নাম্বার লিখতে হবে।
৩। তারপর নিচের ফর্মটি পূরণ করতে হবে।
ফর্ম লিংকঃ tiny.cc/lb21tz
উক্ত ৩টি ধাপ ঠিকঠাকভাবে করতে পারলেই ভর্তি সম্পন্ন হয়ে যাবে।
ক্লাস মিডিয়ামঃ জুম/গুগল মিট
বি.দ্রঃ ৩জন একসাথে ভর্তি হলে প্রত্যেকের জন্য থাকছে ৫০০ টাকা ছাড়।
কোর্স সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারঃ
1.Md. Fahim Shahriar
CSE
Mobile & Whatsapp Number: 01790835375
Fb link: facebook.com/fahim.shahriyar.50/
2.Jaiyan Sadid Ifty
EEE
Mobile & Whatsapp Number: 01534549604
Fb link: facebook.com/jaiyan.ifty
3.Chowdhury Ahmed Hossain
ME
Mobile & Whatsapp Number: 01811204753
Fb Link: facebook.com/chowdhuryahmed509
আসসালামুয়ালাইকুম,
আশা করি সবাই ভালো আছো।আগামি কয়েকমাসের মধ্যেই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে।ঢাবি ইতোমধ্যে তাদের পরীক্ষাপদ্ধতি সম্পর্কে জানিয়ে দিয়েছে।অল্পকিছুদিনের মধ্যেই বাকি বিশ্ববিদ্যালয়গুলো তাদের পদ্ধতি জানিয়ে দিবে।সুতরাং তোমরা বসে না থেকে পড়াশোনা শুরু করে দাও।আজকে আমি পড়াশোনা বিষয়ক না কিন্তু যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় পড়াশোনার পাশাপাশি সমান গুরুত্বপূর্ণ এমনসব বিষয় নিয়ে কিছু লেখার চেষ্টা করব।এই বিষয়গুলো আমার একান্ত অভিমত।
*পড়াশোনার একটি গুরুত্বপূর্ণ দিক হলো মানসিক দক্ষতা।চর্চা করলে মানসিক দক্ষতা বৃদ্ধি পায় ঠিক কিন্তু আমার কাছে মনে হয় পর্যাপ্ত ঘুমও সমান গুরুত্বপূর্ণ।পর্যাপ্ত ঘুম তোমার দৈনন্দিন কর্মদক্ষতাকে(শারিরীক +মানসিক) বৃদ্ধি করবে।সুতরাং পর্যাপ্ত ঘুমাতে(person to person varies) হবে।
*পড়াশোনার জন্য দিনে পড়বো নাকি রাতে?
---যেকোনো সময় তবে ঘুম থেকে উঠে সাথে সাথেই পড়তে হবে।কেউ ভোরে ঘুম থেকে উঠে পড়ে আবার অনেকে রাত জেগে পড়ে।যদি কেউ রাতে পড়ে তাহলে নিশ্চিত করবে যে তুমি ঐ সময়ে পড়বে।যেহেতু রাতে সবাই ঘুম থাকে এবং তোমাকে কেউ মনিটর করছে না,তখন নিজের ইচ্ছেমত যা খুশি তা করার মনোভাব(Human nature) সৃষ্টি হয়। ওই সময়ে পড়ালেখা না করে facebook,youtube,game,movie এইসবে সময় দিলে এর চেয়ে বড় ক্ষতি আর কিছু নেই।সময় এবং পজিটিভ এনার্জি উভয়ই নষ্ট হচ্ছে।রাতে মনোযোগ দিয়ে পড়তে পারলে কন্টিনিউ কর আর দিনে পরদিন ঘুম থেকে উঠে অবশ্যই পড়তে বসতে হবে।তবে আমি সাজেস্ট করব রাতে পর্যাপ্ত ঘুমিয়ে সকাল সকাল পড়াশোনা শুরু করা।
*ঘুম থেকে উঠলাম কিন্তু উঠে সাথে সাথে ভারি খাবার বিশেষত ভাত না খাওয়াই ভালো।এতে কিছু সময় পর পড়ার গতি কমে আসে।এক্ষেত্রে মোটমুটি ক্ষুধা মিটে এইরকম হাল্কা খাবার খেতে পার।একসাথে বেশি না খেয়ে একটু পর পর খেতে পার। সাথে চা/কফি খেতে পার।
*যখনই Tired লাগবে মোবাইল,পিসি না ব্যবহার করে সাথে সাথে হাল্কা ঘুমোতে পার। এই বিষয়টিকে power sleep বলে যা কর্মদক্ষতা অনেক বাড়িয়ে দেয়।আমি একে টাইম waste বলবো না, investment বলবো।
*দৈনিক অন্তত ৭-৮ ঘণ্টা ইফিক্টিভলি পড়ার চেষ্টা করবে কোচিং এর পরীক্ষা+ক্লাস এইসব বাদ দিয়ে।
*পরীক্ষার অন্তত ৩ সপ্তাহ আগে থেকে সকালে উঠার অভ্যাস করতে হবে(must) কারণ পরীক্ষাগুলো সকালেই হয়।এইরকম অনেককেই দেখেছি পরীক্ষা প্রস্তুতি খুবই ভালো।অর্থাৎ কোচিং এর পরীক্ষাগুলোয় দুর্দান্ত ফলাফলের পরও আসল পরীক্ষায় খারাপ করে আসলো।এর অনেকগুলো কারণের মধ্যে আমার কাছে প্রধান যেটা মনে হল পরীক্ষার আগের রাতের দুশ্চিন্তা এবং অপর্যাপ্ত ঘুম।
*তোমরা তোমাদের ধর্মীয় অনুশাসনগুলো অবশ্যই পালন করবে।এইসব বিষয় পালন করা যেমন ফরজ ঠিক একইভাবে এই অনুশাসনগুলো তোমাকে আত্নিক পরিশোদ্ধতা দিবে,যেকোনো কাজে মনোযোগ দিতে সাহায্য করবে।
*উপরের বিষয়গুলো একটা cycle মেইনটেইন করে করার চেষ্টা করবে।
মনে রাখবে পরীক্ষায় সবকিছু তোমার অনুকূলে থাকবে না,তোমাকে অনুকূলে আনার জন্য চেষ্টা করতে হবে।ইনশাআল্লাহ সঠিক প্রস্তুতির মাধ্যমে
তোমরা তোমাদের সপ্নের বিশ্ববিদ্যালয়ে নিজের আসন নিশ্চিত করতে পারবেই এবং এ জন্য চেষ্টা চালিয়ে যাও।শুভ কামনা রইলো।
18/10/2020
শুরু হতে যাচ্ছে পূর্ণাঙ্গ অনলাইন অ্যাডমিশন কোর্স (ইঞ্জিনিয়ারিং + ভার্সিটি - বিজ্ঞান বিভাগ + বিজ্ঞান-প্রযুক্তি) মাত্র ৮০০০ টাকায়।
আমরা ইতিমধ্যেই জেনে গেছি আগামী জানুয়ারিতে ভার্সিটির ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। তোমাদের প্রস্তুতিকে সহজ করতে আমরা নিয়ে এসেছি ৬০টি লেকচার (Math,Physics,Chemistry), ৬০টি ডেইলি MCQ Exam, ১০টি Weekly Exam এবং ৪টি ফাইনাল পরীক্ষার (বুয়েট ফাইনাল - ২টি, ভার্সিটি ফাইনাল - ১টি, বিজ্ঞান-প্রযুক্তি ফাইনাল - ১টি) একটি কমপ্লিট ইঞ্জিনিয়ারিং+ভার্সিটি Admission Course!
বুয়েট, রুয়েট, চুয়েট, ঢাবি, বুটেক্স এ লিখিত এবং অন্যান্য সকল ভার্সিটিতে(বিজ্ঞান-প্রযুক্তিসহ) MCQ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়। আমাদের এই কোর্সটি উভয় পদ্ধতির ওপরেই সমান গুরুত্ব দিয়ে পরিচালনা করা হবে। এক্ষেত্রে বিগত বছরের প্রশ্নের সমাধানসহ ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ টপিকগুলো শেষ করা হবে। আমরা প্রতিদিন কোর্সের পূর্ববর্তী ক্লাসের ওপর ডেইলি MCQ Exam নিব এবং সাথে সাথেই ফলাফল দিয়ে দিব। সপ্তাহের ৬টি ক্লাস শেষে লিখিত এবং MCQ পদ্ধতিতে সাপ্তাহিক পরীক্ষা নিব। লিখিত পরীক্ষাটি বুয়েট স্ট্যান্ডার্ডে নেওয়া হবে অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য ৩ মিনিট সময় ধরে মোট ১৫ টি প্রশ্নের (৫টি Math, ৫টি Physics, ৫টি Chemistry) জন্য ৪৫ মিনিট সময় দেওয়া হবে। এক্ষেত্রে প্রশ্ন দেওয়ার পর থেকে আপলোড করার সময়সহ মোট ৫০ মিনিট সময় দেওয়া হবে। সাপ্তাহিক পরীক্ষায় একই সাথে ভার্সিটি এবং বিজ্ঞান-প্রযুক্তি ইউনিটের সাথে সামঞ্জস্য রেখে ৫০ টি MCQ এর জন্য ৩০ মিনিট সময় দেওয়া হবে। ডেইলি MCQ পরীক্ষায় ২৫টি MCQ এর জন্য ১৫ মিনিট সময় দেওয়া হবে। আমাদের লেকচার এবং উক্ত পরীক্ষাগুলোতে নিয়মিত অংশগ্রহণ করলে আমরা নিশ্চয়তা দিতে পারি ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি ভর্তি যুদ্ধ নিয়ে আর ভাবতে হবে না।
প্রতি দুই সপ্তাহ ক্লাস এবং পরীক্ষা শেষে একটি করে সলভ ক্লাস নেওয়া হবে যেখানে প্রত্যেক ইন্সট্রাক্টর উপস্থিত থাকবে তাছাড়া যেকোন সমস্যা যেকোন সময় হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক গ্রুপে জানাতে পারবে। শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি এবং তাদের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টিতে আমরা প্রতি সপ্তাহের সেরা Performer কে পুরষ্কৃত করব।
আমরা পূর্ববর্তী সময়ে ব্যাসিক কিছু বিষয়ের ওপর ভিডিও করেছিলাম। চাইলে সেগুলো দেখে নিতে পারো নিচের Playlist থেকে।
Playlist Link: facebook.com/watch/102894304908852/3718281591549711?_rdc=1&_rdr
তোমরা ভর্তিযুদ্ধে জয়ী হতে এবং তোমাদের স্বপ্নের ক্যাম্পাসে নিজেদের একটি আসন নিশ্চিত করতে দ্রুত এই কোর্স এ এনরোল করে ফেল এবং মনে রাখবে আমরাও তোমাদের সহযোদ্ধা।
কিভাবে এনরোল করব?
১। নিচে দেওয়া বিকাশ নাম্বার তিনটির যেকোন একটিতে কোর্স ফি সেন্ড মানি করতে হবে (মোবাইল রিচার্জ করা যাবে না)
বিকাশ-১: 01912769694 (Personal)
বিকাশ-২: 01404892380 (Personal)
বিকাশ-৩: 01811204753 (Personal)
২। এরপর যে নাম্বারে বিকাশ করেছ (বিকাশ-১/বিকাশ-২/বিকাশ-৩) সেই নাম্বারে একটা ম্যাসেজ করতে হবে। ম্যাসেজে শিক্ষার্থীর নাম, ইমেইল অ্যাড্রেস এবং যে নাম্বার থেকে বিকাশ করা হয়েছে (পারসোনাল/এজেন্ট) সেই নাম্বার লিখতে হবে।
৩। তারপর নিচের ফর্মটি পূরণ করতে হবে।
ফর্ম লিংকঃ https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdDpsbtyVhlyxKNY6D6aTzs_0sp4t4BbbxZL3cUoNsbEAQk0A/viewform
উক্ত ৩টি ধাপ ঠিকঠাকভাবে করতে পারলেই ভর্তি সম্পন্ন হয়ে যাবে।
ক্লাস মিডিয়ামঃ জুম/গুগল মিট
কোর্স সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারঃ
1.Md. Fahim Shahriar
CSE
Mobile & Whatsapp Number: 01790835375
Fb link: facebook.com/fahim.shahriyar.50/
2.Jaiyan Sadid Ifty
EEE
Mobile & Whatsapp Number: 01534549604
Fb link: facebook.com/jaiyan.ifty
3.Chowdhury Ahmed Hossain
ME
Mobile & Whatsapp Number: 01811204753
Fb Link: facebook.com/chowdhuryahmed509
**Think Smartly**
একটি প্রশ্নের একাধিক বিকল্প সমাধান থাকলেও প্রতিযোতামূলক পরীক্ষায় আমাদের সহজ এবং দ্রুত সমাধান করতে হয়।এই ভিডিওটিতে একটি সহজ সমস্যার দ্রুত সমাধানের চেষ্টা করা হয়েছে।ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন।
আসসালামু আলাইকুম। আমরা ইতিমধ্যেই এইচএসসি-২০২০ ফলাফল নিয়ে অবগত হয়েছি। এই ফলাফল এর ভালো-খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করছি না। তবে আমরা একটা পরিসংখ্যান দেখতে পারি। পূর্ববর্তী ফলাফল বিশ্লেষণ করে আমরা দেখতে পাই এসএসসি-২০১৮তে মোট এ+ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১১১,২১৩ জন এবং জেএসসি-২০১৫তে মোট এ+ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ২০৭,৪৩৫। অর্থাৎ আমরা ধরে নিতে পারি উভয় পরীক্ষাতেই এইচএসসি-২০ ব্যাচ থেকে এ+ পেয়েছে ৯০ হাজারের কাছাকাছি সংখ্যক শিক্ষার্থী। বিগত বছরগুলোর এইচএসসির ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় ২০১৯ এ এ+ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৪৪,০৪৯ এবং ২০১৮তে ৩০,৪৮২। আবার ২০১৭তে এই সংখ্যা ছিল ৩৮,০৫৩। অর্থাৎ ২০২০ এর ফলাফল থেকে ধরে নেওয়া যায় এ বছর এ+ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বিগত বছরগুলাতে এ+ পাওয়া শিক্ষার্থী সংখ্যার দ্বিগুণ বা আরো বেশি।
মাননীয় শিক্ষামন্ত্রীর প্রেস ব্রিফিং থেকে অনুমান করা যায়, জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি কার্যক্রম শুরু হতে পারে। সুতরাং তোমরা প্রত্যেকেই এখন ভর্তি যুদ্ধের যোদ্ধা। যেহেতু ভর্তি যুদ্ধ শুরু হয়েই গেছে সেহেতু তোমাদের প্রয়োজন এখন পর্যাপ্ত দিকনির্দেশনা এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা। সঠিক সিদ্ধান্ত বলতে আমরা বুঝাচ্ছি এই সময়ে এসে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ৩টি(ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি, মেডিকেল) ভাগে ভাগ হয়ে যায়। এখন কোন পথে আমি আগাব এই সিদ্ধান্ত আমাকে নিতে হবে। তবে ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটির প্রস্তুতি একই সাথে সহজেই নেওয়া যায়। মেডিকেলের ক্ষেত্রে ব্যাপারটি একটু ভিন্ন। এখন আমরা ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটির প্রস্তুতি নিয়ে যদি একটু আলোচনা করি তাহলে যে জিনিসগুলায় আমাদের গুরুত্ব দেওয়া উচিত সেগুলো হল বিষয়ভিত্তিক স্বচ্ছ ধারণা, প্রোপার টাইম ম্যানেজমেন্ট, ইফিসিয়েন্সি অর্থাৎ কম সময়ে নির্ভুল উত্তর করতে পারা।
যেহেতু সময় অনেক কম এবং প্রতিযোগিতাটা সারাদেশের সাথে সুতরাং প্রত্যেকটা মোমেন্ট নিজেকে এক ধাপ আগায়ে নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে আমাদের নিয়মিত রুটিন করে পড়তে হবে। আর আমরা এতদিন যা কিছুই করি না কেন এই সময়ে এসে অবহেলা করলে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে। তাই অন্য সব কিছু বাদ দিয়ে পড়াশোনাটায় সর্বোচ্চ সময় দেওয়াটাই এখন লক্ষ্য হওয়া উচিত। পড়াশোনার পাশাপাশি খাওয়াদাওয়া এবং স্বাস্থ্যের প্রতিও লক্ষ্য রাখা উচিত। দিনশেষে তুমি কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলে যে স্যাটিসফেকশনটা আসে তা আর কোন কিছুর সাথে তুলনাযোগ্য না। আমরা তোমাদের সকলের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
আসসালামুয়ালাইকুম,গত ৪ই অক্টোবর সরলরেখার উপর যে ক্লাসটি নেওয়া হয়েছে তার ভিডিও রেকর্ডিং দেওয়া হল।শিক্ষার্থীদের সুবিধার জন্য ক্লাসে যে হোয়াইট বোর্ডটি ব্যবহার করা হয়েছে তার পিডিএফ দেওয়া হয়েছে।কারো কোনো সমস্যা এবং জানার কিছু থাকলে আমাদের জানাতে পার এবং দ্রুতই আমরা আমাদের বাকি লেকচারগুলো আপলোড করে দিব।আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।
Whiteboard link:
https://drive.google.com/file/d/1gJHNDYmr_rCSH0Dk_JuJyikD_LAbLqh5/view?usp=sharing
For better quality:
https://drive.google.com/file/d/175m-cdh6AVTEbjVDpr666vf6DNFs9fHy/view?usp=sharing
08/10/2020
আজ সন্ধ্যা ৭টায় পদার্থবিজ্ঞানের গুরুত্তপূর্ণ টপিক "নিউটনিয়ান মেকানিক্স" এর উপর ক্লাস নিবে বুয়েটের তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশলের জাইয়ান সাদীদ ইফতি।সকলকে ক্লাসে আমন্ত্রণ জানানো হল।
মিটিং লিংকঃ https://meet.google.com/ubz-mdoo-zfp
ইনশাআল্লাহ ৬ঃ৩০ টা থেকে এপ্রোভাল শুরু হবে।
যারা Google Meet ইন্সটল করতে পার নি,তারা এই লিংক এ প্রবেশ করে ইন্সটল করে নিতে পারঃ
https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.meetings&hl=en&gl=US&referrer=utm_source%3Dgoogle%26utm_medium%3Dorganic%26utm_term%3Dgoogle+meet+play+store+link&pcampaignid=APPU_1_A2d-X67vKoGcmgeI3KDABQ
07/10/2020
আবরার ভাইয়ের স্মরণে এবং শোক প্রকাশ করে আমরা আজকের দিনের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখছি।সবাই উনার রুহের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করবেন।
আজকে সন্ধ্যা ৭টা থেকে উচ্চতর গণিতের "ফাংশন ও ফাংশনের লেখচিত্র" এর ওপর একটি ফ্রি ক্লাসের আয়োজন করা হয়েছে। সবাইকে ক্লাসে আমন্ত্রণ জানানো হচ্ছে।
মিটিং লিংকঃ meet.google.com/prz-jftz-exo
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Buet
Dhaka