Madrasatu Ayesha R. Lilbanat

Madrasatu Ayesha R. Lilbanat Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Madrasatu Ayesha R. Lilbanat, Education, Dhaka.

"গোলাপি রঙের কেক"পাঁচ বছরের ছোট্ট যায়নাবের আজ প্রচুর মন খারাপ। খাটের পাশে জানালাটা দিয়ে আকাশ দেখছে সে। নীল আকাশটা আজ ভীষ...
01/10/2025

"গোলাপি রঙের কেক"
পাঁচ বছরের ছোট্ট যায়নাবের আজ প্রচুর মন খারাপ। খাটের পাশে জানালাটা দিয়ে আকাশ দেখছে সে। নীল আকাশটা আজ ভীষণ কালো লাগছে তার কাছে।

দাদি চুপিচুপি পায়ে এসে যায়নাবের পাশে বসল। মাথায় হাত বুলিয়ে কোমল কণ্ঠে বলল, ‘ও আমার জাদুমণি, সোনামণি, আমার হাফিজা, আমার চড়ুই পাখি। মন খারাপ করে না। মা তো ঠিকই বলেছে, জন্মদিন করা তো ভালো না। যেটা ভালো না, সেখানে যাওয়াও তো ভালো না।’

যায়নাব এবার ঠোঁট বাঁকিয়ে কাঁদকাঁদ গলায় বলল, ‘নিশি, ফাতিমা, রিনি, মিতুল ওরা জন্মদিন কেন করে? জানো দিদুন, ফাতিমাদের বাসায় আজ মস্ত বড় কেক এসেছে। গোলাপি রঙের কেকটা কত সুন্দর জানো! সবাই যাবে আমি কেন যাব না? সবাই যা করে আমি তা কেন করতে পারব না?

‘ওরে আমার আদুরি, আমার সোহাগী। তুমি তো স্পেশাল।’

দাদির মুখ থেকে স্পেশাল শব্দটা শুনে একটু ভালো লাগল যায়নাবের। বাবাও তাকে বলেছে সে স্পেশাল। দাদু আর মা-ও তাকে বলে এই শব্দটা।

কিন্তু পরক্ষণেই আবার গাল ফুলিয়ে বলল, ‘না আমি কোনও স্পে-স্পে-স্পে না। আমি ফাতিমার জন্মদিনে যেতে চাই। গোলাপি রঙের জামা পরে। ওর গোলাপি রঙের কেকও খেতে চাই।’

দাদি এবার যায়নাবকে কোলে তুলে নিলেন, ‘বলো তো ময়না পাখি, তোমাকে সব থেকে বেশি কে ভালবাসে?
: বাবা, আম্মি, দাদুভাই আর তুমি।
: না, হয়নি। আবার ভেবে বলো।

যায়নাব এবার চিন্তায় পড়ে গেল–আর কে হতে পারে? কে ভালবাসতে পারে? পরক্ষণেই তার মনে পড়ল আম্মির কথা - আমাদের রব আমাদের সব থেকে বেশি ভালবাসে। আম্মি, বাবা, দাদুভাই, দিদুনের থেকেও বেশি।

: আল্লাহ তা‘আলা আমাকে সব থেকে বেশি ভালবাসে দিদুন।
: মাশাআল্লাহ, তুমি ঠিক বলেছ। এবার বলো তো চড়ুই পাখি, সব থেকে বেশি যে আমাদের ভালবাসে, সে কি কখনও আমাদের ক্ষতি চাইতে পারে?
: না।
: তাহলে তুমি জানো আল্লাহ তা‘আলা আমাদের জন্মদিন পালন করতে নিষেধ করেছেন। জন্মদিনের দাওয়াতেও যাওয়া যাবে না। জন্মদিন সংশ্লিষ্ট কোনও কাজে অংশগ্রহণ করা যাবে না।

এই যে এই দুনিয়াতে তুমি একটা গোলাপি রঙের কেকের লোভে পড়ে জন্মদিনে যেতে চাচ্ছ, এটা তো তোমার জন্য পরীক্ষা। তুমি তোমার লোভকে জিতিয়ে দিয়ে নফ্সকে সফল ও সন্তুষ্ট করতে পারো। আবার লোভকে হারিয়ে দিয়ে গুনাহের কথা চিন্তা করে নফ্সকে বিফল করে সন্তুষ্ট করতে পারো তোমার রবকে।

এখন তুমি বলো, তোমার কী চাই, জন্মদিনের গোলাপি রঙের কেক আর সাথে তোমার রবের অসন্তুষ্টি? না কি জন্মদিনের গোলাপি রঙের কেক থেকে বিরত থেকে তোমার রবের সন্তুষ্টি?

যায়নাব দাদিকে জড়িয়ে ধরে বলল, ‘কেক না দিদুন, রবের সন্তুষ্টি।’
: আলহামদুলিল্লাহ আমার চাঁদ! নিশ্চয়ই তোমার রব তোমাকে এত দেবেন যে তুমি খুশি হয়ে যাবে।

দরজার আড়াল থেকে মেয়ে আর মায়ের কথোপকথন শুনে খুব খুশি হলো আহমেদ।

• • •

দুই মাস পর আজ যায়নাবের একটা স্পেশাল দিন। সে আরবি সবগুলো হরফ পড়া আর লেখা শিখে গেছে। আজ তার মন খুব খুশি। তার ওপর দাদুভাই তাকে একটা পিংক কালারের জামা হাদিয়া দিয়েছে। জামাটা পরে জোনাকির মতো আলো ছড়িয়ে বেড়াচ্ছে সে এঘর থেকে ওঘরে।

এমন সময় আহমেদ ডেকে নিয়ে গেল যায়নাবকে। আর তারপর খুশিতে চমকে উঠল যায়নাব, ‘আরে, কত বড় গোলাপি রঙের কেক!’

এক লাফে বাবার কোলে যায়নাব। বাসার সবাই মিলে মজা করে কেকটা খেল। হঠাৎ যায়নাবের কুরআনের একটি আয়াত মনে পড়ে গেল, “নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি।”

আপনার সন্তানের সূরা ফাতিহার শিক্ষক আপনি নিজেই হন। তাহলে সে সারাজীবনে যতবার সালাতের ভিতরে এবং বাহিরে সূরা ফাতিহা পড়বে, আপ...
01/10/2025

আপনার সন্তানের সূরা ফাতিহার শিক্ষক আপনি নিজেই হন। তাহলে সে সারাজীবনে যতবার সালাতের ভিতরে এবং বাহিরে সূরা ফাতিহা পড়বে, আপনি ততবার নেকি পেতেই থাকবেন, যদি আপনি মা*রা যান তাহলেও এই নেকি চলতেই থাকবে।

— শায়খ সুলাইমান আর রুহাইলি (হাফি.)

"শীঘ্রই তোমার 'রব' তোমাকে এত দিবেন যে, তুমি খুশি হয়ে যাবে।"      -সূরা আদ-দুহাঃ৫
29/09/2025

"শীঘ্রই তোমার 'রব' তোমাকে এত দিবেন যে, তুমি খুশি হয়ে যাবে।"
-সূরা আদ-দুহাঃ৫

25/09/2025

"নিয়োগ বিজ্ঞপ্তি"
জরুরি ভিত্তিতে মাদরাসাতু আয়েশা(রা.)লিলবানাত-এ একজন অভিজ্ঞ নূরানী শিক্ষিকা প্রয়োজন।
যোগ্যতা সমূহ-
১.নূরানী মুয়াল্লিমাহ ট্রেনিং সম্পন্নকারিনী।
২.কমপক্ষে ২/৩ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
৩.হাতের লেখা সুন্দর হতে হবে।

আগ্রহী প্রার্থীরা আবেদন করার জন্য নিম্নলিখিত নাম্বারে যোগাযোগ করুন।
মোবাইল নাম্বার -০১৩১৭২৪৮০২৭
CV প্রদানের জন্য পেইজে ইনবক্স করুন।

বি:দ্র:-(মেধার ভিত্তিতে সদ্য নূরানী ট্রেনিং প্রাপ্ত আগ্রহী প্রার্থীরাও অগ্রাধিকার পাবেন)

Eid Mubarak Everyone 🖤🖤
28/06/2023

Eid Mubarak Everyone 🖤🖤

27/08/2022
প্রশ্নআমার বাচ্চার বয়স ২ বছর পূর্ণ হওয়ার আগেই একজন আলেমকে দুধ পান করানোর সময় সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আড়াই বছর ...
29/06/2022

প্রশ্ন
আমার বাচ্চার বয়স ২ বছর পূর্ণ হওয়ার আগেই একজন আলেমকে দুধ পান করানোর সময় সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আড়াই বছর পর্যন্ত পান করানো যাবে। তারপর হারাম হবে। এখন জানতে পারলাম, ২ বছরের পর দুধ পান করানো যাবে না।

আমার জানার বিষয় হল, দুই বছরের পর দুধ পান করানোর কোনো সুযোগ আছে কি না? এবং ঐ আলেমের কথা সঠিক কি না? দয়া করে দলিলসহকারে জানালে কৃতজ্ঞ হব।

উত্তর
বিশুদ্ধ মত অনুযায়ী সন্তানকে দুধ পান করানোর মেয়াদ চান্দ্র বছর হিসেবে দুই বছর। কুরআন মজীদে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, (তরজমা) আর মায়েরা তাদের সন্তানদের পূর্ণ দুই বছর দুধ পান করাবে। (এ বিধান) তার জন্য যে দুধ পানের (মেয়াদ) পূর্ণ করতে চায়। -সূরা বাকারা : ২৩৩

আরেক আয়াতে ইরশাদ হয়েছে, আর তার (সন্তান) দুধ ছাড়ানো হয় দু বছরে। -সূরা লুকমান : ১৪

সুতরাং দুই বছর পূর্ণ হওয়ার পর সন্তানকে আর দুধ পান করানো যাবে না। তাই আড়াই বছর পর্যন্ত পান করানো যাবে- এ কথা ঠিক নয়।

-সূরা বাকারা : ২৩৩; তাফসীরে তবারী ৪৯৬২; মুখতাসারুত তহাবী ২২০; ফাতহুল কাদীর ৩/৩০৯; গুনইয়াতু যাবীল আহকাম শুরুম্বুলালীয়া ১/৩৫৫, ৩৫৬; আলবাহরুর রায়েক ৩/২২৩

আপনার সন্তান কথা বলতে শিখলে প্রথমেই তাকে কালিমা(লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সা.)শেখানছোট থেকেই তাকে দ্ব...
15/05/2022

আপনার সন্তান কথা বলতে শিখলে প্রথমেই তাকে কালিমা(লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সা.)শেখান
ছোট থেকেই তাকে দ্বীনি শিক্ষা দিন🖤

Address

Dhaka
1215

Website

Alerts

Be the first to know and let us send you an email when Madrasatu Ayesha R. Lilbanat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category