Purno Smart Shopping

Purno Smart Shopping

Share

Smart Gadgets • Home Essentials • Everyday Useful Products

PURNO SMART SHOPPING
স্মার্ট কেনাকাটার বিশ্বস্ত ঠিকানা

28/02/2024

আগামী ৪ মার্চ থেকে
কোরিয়ান ভাষা লটারি রেজিষ্ট্রেশন শুরু হচ্ছে।
সঠিক ও নির্ভুল রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করুন - 01911422542 (WhatsApp)

18/02/2024

কোরিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণে অনলাইন চূড়ান্ত নিবন্ধন-২০২৪-এর নোটিশ প্রচারের পর পর্যালোচনা সাপেক্ষে এইচআরডি কোরিয়ার পরামর্শ অনুযায়ী সকল সনদ প্রদান আপাতত শিথিল করা হলো। তবে চূড়ান্তভাবে উত্তীর্ণদের রোস্টারের সময় উৎপাদন শিল্প, জাহাজ নির্মাণ শিল্প, কনস্ট্রাকশন ও মৎস্য খাতে নির্ধারিত স্যাব-ক্যাটাগরি অনুযায়ী প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে।

17/02/2024

ইপিএস কর্মসূচির আওতায় দক্ষিণ কোরিয়ায় কর্মী নির্বাচনের লক্ষ্যে কোরিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণে অনলাইন নিবন্ধন-২০২৪ সংক্রান্ত নোটিশ। বিস্তারিত ১ম কমেন্টসে।

16/02/2024

কোরিয়ান ভাষা পারদর্শী সম্ভাব্য রেজিষ্ট্রেশন আগামী ২০ ও ২১ ফেব্রুয়ারী এবং লটারি নিবন্ধন হবে ৪ ও ৫ মার্চ

16/02/2024

কোরিয়ান ভাষা পরীক্ষার জন্য নিবন্ধন সংক্রান্ত জরুরি নোটিশ

ইপিএস কর্মসূচির আওতায় দক্ষিণ কোরিয়ার উৎপাদন শিল্প, জাহাজ নির্মাণ শিল্প, কনস্ট্রাকশন ও মৎস্য (সমুদ্র ও উপকূলবর্তী) খাতে বাংলাদেশি প্রার্থীদের চাকরির লক্ষ্যে দক্ষিণ কোরিয়ারি নির্ধারিত জব রোস্টারে অন্তর্ভুক্ত জন্য কোরিয়ান ভাষা পরীক্ষায় (ইউবিটি) অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন সম্পন্ন করা হবে।

কোরিয়ান ভাষা পারদর্শী (আগে আসলে আগে পাবেন ভিত্তিতে) সম্ভাব্য নিবন্ধন আগামী ২০ ও ২১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ এবং সাধারণ (লটারি) সম্ভাব্য নিবন্ধন আগামী ৪ ও ৫ মার্চ ২০২৪ তারিখ।

প্রার্থীর যোগ্যতা নিম্নরূপ:
১। শিক্ষাগত যোগ্যতা এসএসসি/সমমান;
২। কোরীয় ভাষা পড়া, লেখা ও বোঝার পারদর্শিতা থাকতে হবে (সনদ বাধ্যতামূলক);
৩। বয়স সীমা ১৮ থেকে ৩৯ বছর
৪। পাসপোর্ট-এর মেয়াদ ১৯ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত হালনাগাদ থাকা সাপেক্ষে;
৫। পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে নাম ও জন্ম তারিখ এবং ছবির মিল থাকতে হবে;
৬। 3D (Dirty, Difficult and Dangerous) কাজ করার আগ্রহ থাকতে হবে;
৭। উৎপাদন, জাহাজ নির্মাণ, কনস্ট্রাকশন ও মৎস্য (সমুদ্র ও উপকূলবর্তী) কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে (এ সংক্রান্ত সনদ বাধ্যতামূলক);
৮। কালার ব্লাইন্ডনেস বা রঙ বোঝার সক্ষমতার সমস্যা মুক্ত হতে হবে;
৯। পোশাক-পরিচ্ছদ, আচার-আচরণ ও কথোপকথনে মার্জিত হতে হবে;
১০। মাদকাসক্ত/সিফিলিস শনাক্ত ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন;
১১। ফৌজদারি অপরাধে জেল বা অন্য কোনো শাস্তি প্রাপ্ত ব্যক্তির অযোগ্য বলে বিবেচিত হবেন;
১২। দক্ষিণ কোরিয়ায় অবৈধভাবে অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন;
১৩। দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আছে এমন ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন এবং
১৪। ই-৯ বা ই-১০ ভিসায় কোরিয়াতে ৫ বছরের বেশি অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন।

নিবন্ধনের পদ্ধতি
এইচআরডি কোরিয়ার চাহিদা মোতাবেক মোট ৪৩,০৫২ (তেতাল্লিশ হাজার বায়ান্ন) জন প্রার্থী নিম্নবর্ণিত দুই ধাপে কোরিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে। সম্ভাব্য প্রার্থীর সংখ্যা নিম্নরূপ:
১। কোরিয়ান ভাষা পারদর্শীদের বিশেষ পদ্ধতিতে ৩০,৬৫২ জন (উৎপাদন শিল্প-১৭৪৬০, মৎস্য-৭৭৬০ ও কনস্ট্রাকশন-৪২৬৮ এবং জাহাজ নির্মাণ-১১৬৪);
২। লটারি পদ্ধতিতে ১২,৪০০ (উৎপাদন শিল্প) জন।
৩। প্রার্থীর যেকোনো একটি ধাপে আবেদন করতে পারবে।
৪। কোনো প্রার্থী দুই ধাপে আবেদন করলে তার নিবন্ধন বাতিল বলে গণ্য হবে।

উক্ত কার্যক্রমের প্রস্তুতি চলছে। আগামীকাল এ সংক্রান্ত চূড়ান্ত নোটিশ বোয়েসেল ওয়েবসাইট ও এ পেইজে প্রচার করা হবে।

সংশ্লিষ্ট সকলকে বহুল প্রচারের জন্য শেয়ার করার পরামর্শ দেয়া হলো।

13/02/2024

জরুরি নোটিশ

ইপিএস কর্মসূচির আওতায় দক্ষিণ কোরিয়ার উৎপাদন শিল্প, জাহাজ নির্মাণ শিল্প, কনস্ট্রাকশন ও মৎস্য (সমুদ্র ও উপকূলবর্তী) খাতে বাংলাদেশি প্রার্থীদের চাকরির লক্ষ্যে দক্ষিণ কোরিয়ারি নির্ধারিত জব রোস্টারে অন্তর্ভুক্ত জন্য কোরিয়ান ভাষা পরীক্ষায় (ইউবিটি) অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন সম্পন্ন করা হবে। প্রার্থীর যোগ্যতা নিম্নরূপ:

১। শিক্ষাগত যোগ্যতা এসএসসি/সমমান;
২। কোরীয় ভাষা পড়া, লেখা ও বোঝার পারদর্শিতা থাকতে হবে;
৩। বয়স সীমা ১৮ থেকে ৩৯ বছর
৪। পাসপোর্ট-এর মেয়াদ ১৯ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত হালনাগাদ থাকা সাপেক্ষে;
৫। পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে নাম ও জন্ম তারিখ এবং ছবির মিল থাকতে হবে;
৬। 3D (Dirty, Difficult and Dangerous) কাজ করার আগ্রহ থাকতে হবে;
৭। উৎপাদন, জাহাজ নির্মাণ, কনস্ট্রাকশন ও মৎস্য (সমুদ্র ও উপকূলবর্তী) কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে;
৮। কালার ব্লাইন্ডনেস বা রঙ বোঝার সক্ষমতার সমস্যা মুক্ত হতে হবে;
৯। পোশাক-পরিচ্ছদ, আচার-আচরণ ও কথোপকথনে মার্জিত হতে হবে;
১০। মাদকাসক্ত/সিফিলিস শনাক্ত ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন;
১১। ফৌজদারি অপরাধে জেল বা অন্য কোনো শাস্তি প্রাপ্ত ব্যক্তির অযোগ্য বলে বিবেচিত হবেন;
১২। দক্ষিণ কোরিয়ায় অবৈধভাবে অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন;
১৩। দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আছে এমন ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন এবং
১৪। ই-৯ বা ই-১০ ভিসায় কোরিয়াতে ৫ বছরের বেশি অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন।

নিবন্ধনের পদ্ধতি
এইচআরডি কোরিয়ার চাহিদা মোতাবেক মোট ৪৩,০৫২ (তেতাল্লিশ হাজার বায়ান্ন) জন প্রার্থী নিম্নবর্ণিত দুই ধাপে কোরিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে। সম্ভাব্য প্রার্থীর সংখ্যা নিম্নরূপ:
১। কোরিয়ান ভাষা পারদর্শীদের বিশেষ পদ্ধতিতে ৩০,৬৫২ জন (উৎপাদন শিল্প-১৭৪৬০, মৎস্য-৭৭৬০ ও কনস্ট্রাকশন-৪২৬৮ এবং জাহাজ নির্মাণ-১১৬৪);
২। লটারি পদ্ধতিতে ১২,৪০০ (উৎপাদন শিল্প) জন।
৩। প্রার্থীর যেকোনো একটি ধাপে আবেদন করতে পারবে।
৪। কোনো প্রার্থী দুই ধাপে আবেদন করলে তার নিবন্ধন বাতিল বলে গণ্য হবে।

উক্ত কার্যক্রমের প্রস্তুতি চলছে। যথা শিঘ্রই এ সংক্রান্ত চূড়ান্ত নোটিশ বোয়েসেল ওয়েবসাইট ও এ পেইজে প্রচার করা হবে।

সংশ্লিষ্ট সকলকে বহুল প্রচারের জন্য শেয়ার করার পরামর্শ দেয়া হলো।

12/02/2024

গত সপ্তাহে সিউলে অনুষ্ঠিত বার্ষিক প্রতিবেদন প্রকাশের উপর ভিত্তি করে এ বছর রেকর্ড সংখ্যক বাংলাদেশী কর্মী কোরিয়াতে প্রবেশ করতে পারবে বলে আশা করা হচ্ছে।

২০২৪ সালে বাংলাদেশ থেকে প্রায় ৭০% (ভাষা দক্ষ) এবং আর ৩০% লটারি ভিত্তিক সার্কুলার প্রকাশ করবে।

ফেব্রুয়ারির মাসেই বোয়েসেল হোমপেজে আবেদন গ্রহণ করতে পারে। চলতি বছর বিদ্যমান ম্যানুফ্যাকচারিং ও জাহাজ নির্মাণ শিল্পের সঙ্গে মৎস্য ও নির্মাণ শিল্প যুক্ত হয়েছে।

জাহাজ নির্মাণ শিল্পে ১১৬৪ জন, মৎস্য শিল্পে ৭৭৬০ জন এবং নির্মাণ শিল্পে ৪২৬৮ জন লোক। উৎপাদন শিল্পে ১৭৪৬০ জন। ৪ টি ভিন্ন খাতে মোট ৩০৬৫২ জন ভাষা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। ২০২৪ সালে মোট ৪টি ভিন্ন খাতে কোটা প্রায় ১০৭০৫ টি।

যারা দক্ষিণ কোরিয়ায় যাওয়ার জন্য অপেক্ষারত রয়েছেন এবং কোরিয়ান ভাষা পড়তেছেন সকলের জন্য শুভকামনা রইল। সামনে সার্কুলারকে কেন্দ্র করে এখনই আপনার প্রস্তুতি মূলক পড়া শুরু করে দিন।

06/02/2024

সকল শিক্ষার্থীর মনের আশা আল্লাহ সুবহানাহু ওয়া তায়া'লা কবুল করুন।

22/01/2024

২০২৫ সালের মধ্যে ইপিএস সিস্টেমে কর্মীদের পক্ষে যায় এমন কিছু নিয়ম পরিবর্তন হবে। ইপিএস সিস্টেমে মালিকদের বেশি প্রাধান্য দেওয়ায় কর্মীদের প্রতি বেশি অন্যায্য হচ্ছে এই মর্মে কর্মীদের পক্ষে যাবে এমন কিছু আইন সংশোধন হবে।

22/01/2024

কোরিয়ার জব অ্যাপ্লিকেশন ফর্মে বয়স,বয়স অনুযায়ী ওজন, উচ্চতা এবং সুন্দর-স্মার্ট একটি ছবি খুবই গুরুত্বপূর্ণ কেননা ভিসা ইস্যু করার সময় এই চারটি জিনিস ছাড়া মালিকরা আর কিছু দেখতে পারে না।
ওহ আরেকটি জিনিস বলতে ভুলে গেছি সেটা হলো কোরিয়ার রিযিক।

বাকি যে জিনিস থাকে এগুলো কোন ফ্যাক্টর না।

15/01/2024

🚨 প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী! 🇰🇷
কোরিয়ান ভাষা পরীক্ষায় পাস করার পর স্কিল টেস্টের ধাপে গিয়ে আপনার চোখের কালার ব্লাইন্ড প্রবলেম থাকলে আপনি বাদ পড়ে যাবেন। ❌
তাই আগে থেকেই ক্লালার বাইন্ড চেক করে কোরিয়ার লাইনে আসার পরামর্শ রইলো। নিচের দেওয়া গুগল ফর্ম লিঙ্কে 👇 ক্লিক করে কালার ব্লাইন্ড পরীক্ষা দিতে পারেন ফ্রি।
https://forms.gle/n7Qxs7e6VoUSx2qd9

10/01/2024

দক্ষিণ কোরিয়া
2024 সালে ভাষা পারদর্শীর জন্য এখনই প্রস্তুতি নেওয়ার বড় সুযোগ। বসে না থেকে এখন থেকেই ভাষা শিখে নিজেকে এগিয়ে রাখুন।

সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যাওয়ার জন্য অবশ্যই কোরিয়ান ভাষা জানতে হবে। আগামী ভাষা পারদর্শী বা লটারি সার্কুলারে যারা আবেদন করতে চাচ্ছেন, তাদের জন্য নতুন কোরিয়ান অফলাইন ও অনলাইন ব্যাচে ভর্তি চলছে!
যে সকল ভাইয়েরা ভর্তি হতে চান দ্রুত যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। WhatsApp নম্বর:- 01911422542

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

Dhaka