13/07/2026
বন্যার্তদের আর্তনাদে সাড়া দিই, মানবতার হাত বাড়িয়ে দেই!🚨
চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে ভয়াবহ বন্যায় পানিবন্দি অসংখ্য মানুষ আজ মানবেতর জীবনযাপন করছেন। তীব্র খাদ্য, বিশুদ্ধ পানি, ঔষধসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকটে থাকা এই অসহায় মানুষদের সাহায্যে এগিয়ে এসেছে ডিআইআইটি (DIIT) পরিবার।
এই মানবিক বিপর্যয়ে বন্যাদুর্গতদের সহায়তার জন্য একটি জরুরি তহবিল গঠন করা হয়েছে। আসুন, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী এই মানুষগুলোর দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিই। আপনার ক্ষুদ্র একটি অনুদানও হয়তো বাঁচিয়ে দিতে পারে একটি পরিবারের প্রাণ।
কিভাবে অনুদান দেবেন?
🔸 আপনার অনুদান সরাসরি আপনার ক্লাস প্রতিনিধি (CR), ব্যাচ কো-অর্ডিনেটর অথবা অ্যাকাউন্টস অফিসার (জনাব রাসেল)-এর নিকট জমা দিতে পারেন।
🔸 বিকাশ/নগদ (Personal): 01840-131765
(বিঃদ্রঃ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অনুদান পাঠানোর সময় রেফারেন্সে বা মেসেজে অবশ্যই আপনার Class ID উল্লেখ করবেন।)
🗓 অনুদান পাঠানো ও বিতরণের শেষ তারিখ: ১৬ জুলাই, ২০২৬
প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দকে এই তহবিলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে। আসুন, সবাই মিলে বিপদের দিনে মানুষের পাশে দাঁড়াই।