১৯ তম শিক্ষক নিবন্ধন কবে? কি বই পড়বেন?
Lesson - Career & Skills
Lesson - Career & Skills জব প্রস্তুতিতে দেশের অন্যতম বৃহৎ অনলাইন প্ল্যাটফর্ম।
লাখো চাকরি প্রত্যাশীদের স্বপ্ন পূরণের অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু Lesson - Career & Skills’র।
বিসিএস প্রিলিমিনারি, বিসিএস লিখিত, প্রাইমারি ও নিবন্ধন প্রস্তুতি তথা যেকোন সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া সম্ভব এ একটি প্ল্যাটফর্মেই।
আমাদের কোর্সসমূহ:
==================
১। ৪৬ ও ৪৭তম বিসিএস প্রিলিমিনারি এডভান্স ব্যাচ ভর্তি ফি: ২০২০৳। তবে ডিসকাউন্ট অফারে এই মুহূর্তে ভর্তি হতে পারবেন মাত্র ১০২০ টাকায়।
22/10/2025
শীঘ্রই আসছে...
১৯তম শিক্ষক নিবন্ধন ডাইজেস্ট (জেনারেল পার্ট)।
21/07/2025
৪৯তম বিশেষ বিসিএস (শিক্ষা)’র জন্য ১০০% সিলেবাস অনুসরণ করে লেখা ‘ম্যানুয়াল বিসিএস (শিক্ষা) ডাইজেস্ট’ আজ থেকেই অর্ডার করতে পারেন। ২৪-৩৬ ঘন্টার মধ্যে দেশের যেকোন প্রান্তে বইটি নিতে পারবেন। যেতেহু সময় মাত্র ২ মাস সেহেতু আগে থেকেই এ বইটি শেষ করা বুদ্ধিমানের কাজ। যেহেতু ৪৮ ও ৪৯তম’র জেনারেল পার্টের সিলেবাস হুবহু এক সেহেতু আগে যারা ডাইজেস্ট নিয়েছেন তাদের নতুন করে এটা নিতে হবে না। আগেরটাই রিভিশন দিলে চলবে। বইটি ফুরিয়ে যাওয়ার আগেই অর্ডার করুন ইনবক্সে। বিস্তারিত কমেন্টে।
28/06/2025
৪৮ তম বিসিএসে জেনারেল পার্টের ১০০ নম্বরের জন্য ৬৫৬ পৃষ্ঠার বই সম্ভবত খুব বেশি না (৪৭ ও ৪৯ তমতে এ বই থেকে ১৫০ নম্বর কভার হবে। তাই জেনারেল স্টুডেন্টরাও পড়তে পারেন)।
সাধারণ জ্ঞানের প্রত্যেকটি অধ্যায়ে সাম্প্রতিক সংযোজন করা হয়েছে। এছাড়া আলাদা করেও ইরান-ইসরায়েল দ্বন্ধ থেকে শুরু করে গত ১ বছরে ঘটে যাওয়া অতি সাম্প্রতিক ঘটনাবলির জিস্ট আলোচনা করা হয়েছে। সাম্প্রতিকের জন্য আলাদা করে কোন বই পড়তে হবে না। ব্যতিক্রম হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের সিভিল সার্ভিসের ইতিহাস বিষয়ে খুবই সমৃদ্ধ আলোচনা করা হয়েছে।
বাজারের প্রচলিত সকল ডাইজেস্ট থেকে এ বইটি উপস্থাপনায় ভিন্নতা পাবেন। সিক্রেট কিছু টপিক ও ট্রিক্সের জন্য অন্যান্য বই থেকে এ বই থেকে ইনশাআল্লাহ ৮/১০ নম্বর বেশি কমন পবেন। এটাই হয়তো অন্যদের থেকে আপনাকে এগিয়ে রাখবে।
পুরো বইটি সাজেশন মূলক। তবুও পড়ার সময় কোন টপিকে অধিক গুরুত্ব দিবেন তা আমরা শুরুতে আলোচনা করেছি। যাদের সময় কম তারা রিভিশনের জন্য শুধু বোল্ড দেওয়া অংশগুলোতেও চোখ বুলাতে পারবেন। শুধু কোয়ালিটি বই উপহার দেওয়ার জন্য বইটি বের করতে সময়ক্ষেপণ করছি।
দীর্ঘ লেখালেখি ও পড়ানোর অভিজ্ঞতা থেকে বলছি '৮ সাবজেক্টে ৬৫২ পৃষ্ঠার কম পড়তে গেলে আসলে কমন পাওয়া সম্ভব না। তাই এরচেয়ে অতিরিক্ত ছোট ডাইজেস্ট ঝুঁকির কারণ হতে পারে।
বইটি এখন থেকে সারাদেশে পাওয়া যাচ্ছে। আমাদের থেকে বইটি কুরিয়ারে নিতে কমেন্ট / ইনবক্সে নক দিন।
01/06/2025
Essay/রচনা/ফোকাসে যারা ভিন্নতা খুঁজছেন তাদের জন্য এ বইটি আদর্শ হতে পারে। বইটি সারাদেশে পাওয়া যাচ্ছে।
26/05/2025
ম্যানুয়াল ষাণ্মাসিক সম্পাদকীয় বইটি আজ থেকে সারাদেশে পাওয়া যাবে। এক নজরে পুরো সূচিপত্রটি ভালো করে একবার দেখে নিন যে বইটি আপনার দরকার কি-না। বইটিতে ২০২৫ সালের প্রায় সব গুরুত্বপূর্ণ ঘটনাকে পরীক্ষায় আসার উপযোগী করে উপস্থাপন করা হয়েছে। সাথে ইম্পিরিকাল, কনসেপচুয়াল, ৮ টি অতি সাম্প্রতিক Essay, ২ টি বাংলা রচনা ও আনলিমিটেড ফোকাস রাইটিং পাবেন। পাবেন অনুবাদ ও সম্পাদকীয় বিশ্লেষণ। সেই সাথে থাকছে ৪৪ তম ভাইভার উপযোগী অনেক তথ্য।
বইটি ৪৬ তম বিসিএস লিখিত, ৪৪ তম ভাইভা, বিসিএস প্রিলি, ১৮শ' বিজেএস, ব্যাংক ফোকাস রাইটিং ও অন্যান্য লিখিত পরীক্ষার উপযোগী।
[বি:দ্র: বইটির কভারে অনিচ্ছাকৃত 'ষাণ্মাসিক' বানানটি অশুদ্ধ লেখার জন্য অগ্রীম ক্ষমা চেয়ে নিচ্ছি।]
21/03/2025
ম্যানুয়াল লিখিত আন্তর্জাতিক বিষয়াবলি বইটি নিয়ে ৪০ ও ৪১তম বিসিএসের মেধাবী ক্যাডারগণের মন্তব্যসমূহ নিচে তুলে ধরছি। বইগুলো কেনার আগে একবার পড়তে পারেন…
"বিসিএস পরীক্ষায় যতগুলো সাব্জেক্ট পড়তে হইছে তার মধ্যে আমি সবচেয়ে ভয় পাইতাম আন্তর্জাতিক বিষয়াবলী। সিলেবাসের কোনো কুল কিনারা নাই তার উপর আবার প্রতিনিয়ত আপডেটেড ইনফরমেশন জেনে রাখতে হয়। এর মধ্যে জীবনেও আগে পেপার এ বিনোদনের পাতা ছাড়া অন্য কোনো পাতা পড়তাম না যে দেশে দেশে কি হচ্ছে, তাদের আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক কেমন সেসব জানবো। রিটেন পরীক্ষার সময় অকূল পাথার এ পড়েছিলাম। এত এত মোটা মোটা বই!! এত তথ্য! কোনটা জরুরি বোঝার উপায় নেই। এত পড়ার সময় ও নেই। খুব তড়িঘড়ি করে কোনোরকমে প্রিপারেশন নিয়েছিলাম। গোছানো ছিল না একেবারেই। আমার খুব হিংসা হচ্ছে এবারের রিটেন পরীক্ষার্থী দের এরকম একটা গোছানো, প্রাঞ্জল আর পরিমিত তথ্যসমৃদ্ধ বই কেন আমার পরীক্ষার সময় আমি পেলাম না। আমার ভবিষ্যৎ দুই সহকর্মী ও খুব কাছের দুইজন মানুষ KM Rafsaan Rabbi ও Mahir Dyan অনেক পরিশ্রম করে পরীক্ষার্থী দের কথা মাথায় রেখে বইটা লিখেছেন। একদম আড়ম্বরহীন ঠিক যতটুকু দরকার ততটুকুই আছে বইটিতে।
বি.দ্র. এটা কোনো স্পন্সরড রিভিউ না।"
- জান্নাতুল ফেরদৌস তিলা; ৪০তম বিসিএস প্রশাসন (মেধাক্রম: ১ম)
“নিজে আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র হবার কারণে বিসিএসের প্রস্তুতির সময় দেখেছিলাম বাজারে আন্তর্জাতিক বিষয়াবলির কোয়ালিটি বইয়ের কি অভাব! অন্যান্য সাব্জেক্টের ফাউন্ডেশন একজন বিসিএস প্রত্যাশীর স্কুল, কলেজ বা ভার্সিটিতেই হয়ে থাকলেও অধিকাংশ বিসিএস প্রত্যাশী দেখা যায় এই 'আন্তর্জাতিক বিষয়াবলি'-র সাথে এই বিসিএসের প্রস্তুতিতে এসেই পরিচিত হয়। এ কারণেই আমার ইচ্ছা ছিল বিসিএস ক্যাডার হবার পরে বাজারের আন্তর্জাতিক বিষয়াবলির কোয়ালিটি বইয়ের যে শূণ্যতা সেখানে নতুন কিছু নিয়ে আসবো। এ কারণেই বিগত ৪৪তম বিসিএস লিখিতর আগে ২০২২ সালে লিখে ফেলেছিলাম ম্যানুয়াল বিসিএস লিখিত আন্তর্জাতিক। Manual BCS Written I.A এর প্রথম সংস্করণ। সাথে লেখক হিসেবে ছিলেন বাংলাদেশের একটি স্বনামধন্য পত্রিকার আন্তর্জাতিক ডেস্কে প্রায় তিন বছর কাজ করা, আমার বর্তমান সহকর্মী Mahir Dyan এবং চাকরি প্রত্যাশীদের সাধারণ জ্ঞানের জন্য এক বিশ্বস্ত নাম Abdur Rahman Srabon।
গত বিসিএসে যারাই বইটি পড়েছিলেন তারা বলেছিলেন এই বইটি বাজারের গাইড বইগুলো থেকে ভিন্নভাবে সাজানো হয়েছে, সহজে আন্তর্জাতিক সম্পর্কের জটিল বিষয়গুলো এক্সপ্লেইন করা হয়েছে, একাডেমিক ভ্যালুজ অক্ষুণ্ণ রাখা হয়েছে প্রতিটি লেখায় আর সর্বোপরি পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য যেভাবে লেখা উচিত ঠিক সেভাবেই এখানে প্রতিটি প্রশ্নের উত্তর উপস্থাপন করা হয়েছে।
এ কারণে এ বছরে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট দেবার পর থেকেই মূঠোফোন, সোশ্যাল মিডিয়াতে প্রচুর বার্তা আসতে শুরু করে বই আসার সম্ভাব্য তারিখ নিয়ে। মানুষের এই অকুণ্ঠ ভালোবাসায় দ্বিতীয় সংস্করণ লেখার অনুপ্রেরণা হিসেবে কাজ করে। পেশাগত কাজের বাইরে সময় বের করে কীভাবে সময় নিয়ে বইটি আপডেট করা হয়েছে তা কাছের মানুষ মাত্রই জানেন। সে গল্প নাহয় তোলা থাক অন্যদিনের জন্য।
আমাদের সর্বাত্মক চেষ্টা ছিল পরীক্ষার্থীদের জন্য সেরাটা উপহার দেয়া। এজন্য দ্বিতীয় মুদ্রণ আনার আগে গত একবছরে বিশ্বের বিভিন্নরকম সংকট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে, বানানের ক্ষেত্রে বিশেষ জোর দেয়া হয়েছে এবং বিশেষ করে রেফারেন্সের বিষয়ে জোর দেয়া হয়েছে যাতে করে কোন পরিক্ষার্থী এই রেফারেন্স ব্যবহার করে এ বিষয়ে আরো বিস্তারিত জানার ইচ্ছা থাকলে তা জানতে পারেন।
এখন এই শ্রম কতটা সার্থক হয়েছে তা বলতে পারবেন পরিক্ষার্থীরাই। বইটি ইতোমধ্যে সারা বাংলাদেশেই পাওয়া যাচ্ছে। আপনাদের ফিডব্যাকের অপেক্ষায় থাকলাম।”
- কে. এম. রাফসান রাব্বি; ৪০তম বিসিএস প্রশাসন (মেধাক্রম: ৪৯)
"বিসিএস লিখিত প্রস্তুতির ক্ষেত্রে আমার কাছে সবচেয়ে জটিল বিষয় ছিল আন্তর্জাতিক বিষয়াবলি। খেয়াল করবেন, অন্যান্য বিষয়ে লিখিত প্রস্তুতি সম্পর্কে লিখলেও আমি এখনো আন্তর্জাতিক বিষয়াবলি নিয়ে কিছুই লিখিনি। এই বিষয়টি একদিকে যেমন সহজ সিলেবাস কেন্দ্রীক আবার অন্যদিকে নিয়ত পরিবর্তনশীল আন্তর্জাতিক ব্যবস্থার জটিলতার মধ্যেও আবদ্ধ।
লিখিত আন্তর্জাতিক Empirical Issues অধিকাংশই সাম্প্রতিক ইশু ভিত্তিক প্রশ্ন হয়ে থাকে। কনসেপচুয়াল প্রশ্নগুলোও শতভাগ কমন আশা করাটা অসম্ভবের পর্যায়ে। সেখানে বাজারের বইগুলোও যথেষ্ট সাপোর্টিভ না। ইম্পিরিকাল ইশুগুলো সেরকম আপডেট পাওয়া যায় না। কনসেপচুয়াল ইশুতেও গ্যাপ থেকে যায়। কিছু কিছু বই অতিরঞ্জিত ডাটা-চার্ট-ম্যাপের বাহারি উপস্থাপনায় ভরপুর, আসল জিনিসে ফাঁকা!
এই জায়গাগুলোতে ফোকাস করে আমাদের বন্ধু রাফসান, ক্যাম্পাসের বড়ভাই শ্রাবন ভাই এবং মাহির দায়ান ভাইয়ের রচনা ও সম্পাদনায় বাজারে এসেছে ম্যানুয়াল বিসিএস লিখিত আন্তর্জাতিক বিষয়াবলি বইটি।
সময়ের চাহিদার কথা মাথায় রেখে অপ্রাসঙ্গিক টপিকগুলো বাদ দিয়ে অত্যাবশক ইশুগুলো গোছানো, সাবলীল ও সহজবোধ্য ভাষায় উপস্থাপন করা হয়েছে বইটিতে। সাম্প্রতিক ইশুগুলোর প্রতিটিই টাচ করা হয়েছে। সবচেয়ে ভালো দিক হলো বইটি সাজানো হয়েছে ৪০তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত একঝাঁক তরুণ ক্যাডারদের সুপরামর্শ ও তাদের ব্যক্তিগত নোটগুলো দিয়ে। বইটি হাতে নিয়ে দেখার পর মনে হয়েছে ৪০-এর আগে এরকম গোছানো একটা বই পেলে হয়তো আরও ভালো করতাম।
আশা করা যায় আন্তর্জাতিক বিষয়াবলির অপ্রতিদ্বন্দ্বী সাপোর্টিং ম্যাটেরিয়াল হতে যাচ্ছে এই বইটি।''
-সোহেল রহমান শাস্ত্রী; ৪০ তম বিসিএস পুলিশ
বিসিএস রিটেন পরীক্ষায় যে বিষয়টি নিয়ে সমস্যা পোহাতে হয়েছে তা হলো আন্তর্জাতিক বিষয়াবলী। আবার পররাষ্ট্র বিষয়ক বরাবরই আমার প্রথম পছন্দ থাকায় আন্তর্জাতিক বিষয়াবলী গভীরভাবে জানা ও বোঝা যেমন ছিল জরুরি, তেমনি আগ্রহও ছিল। কয়েকটি বই পরিবর্তন করেও সন্তুষ্ট হতে পারেনি বিভিন্ন কারণে। যেমন: অস্পষ্ট কনসেপ্ট, অপ্রাসঙ্গিক লিখে উত্তর বড় করা, কিছু বিষয়ের নির্ঘাত ভুল উত্তর, একই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে বার বার লিখে পয়েন্ট বড় করা, পরীক্ষায় লেখার অনুপযোগী ভাষার ব্যবহার করা।
আমি এখন যে বইটির ব্যাপারে লিখছি, সেই "ম্যানুয়াল বিসিএস লিখিত আন্তর্জাতিক বিষয়াবলি" বইটির দুজন লেখকই আমার পূর্ব পরিচিত। রাফসানের সাথে পরিচয় কুইজিং কমিউনিটিতে থাকার মাধ্যমে। পরবর্তীতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দায় একই সাথে কাজের অভিজ্ঞতা। মাহির ভাইয়ের সাথেও পরিচয় একই জায়গা থেকে, যার বিশ্লেষণ ক্ষমতা বরাবরই আমাকে মুগ্ধ করেছে। উক্ত সংস্থায় এই দুজনেরই কাজ ছিল বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের জাতীয় নিরাপত্তার কৌশলগত দিক নিয়ে, যার ফলে তারা আন্তর্জাতিক সম্পর্কের বিভিন্ন প্রায়োগিক কাজে যুক্ত থেকেছে। এছাড়া, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে একাডেমিক অধ্যায়নের কারণে রাফসানের আন্তর্জাতিক বিষয়ে পূর্বের তাত্ত্বিক জ্ঞানের স্পষ্ট ছাপ রয়েছে এই বইতে। দুজনই বর্তমানে বিসিএস এডমিন ক্যাডার হিসেবে কর্মরত আছেন।
ম্যানুয়াল বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলি লিখিত প্রকাশিত হবার আগেই আমার বিসিএস লিখিতর যাত্রা মোটামুটি সম্পূর্ণ হয়ে যাওয়ায় এই বইটি পড়ে প্রস্তুতি নেবার সুযোগ হয়নি। তবে বইটি যখন রিভিউ এর আমার কাছে আসে আমি প্রথমেই লক্ষ্য করি সেসব বিষয়, যেগুলো আমি শুরুতেই উল্লেখ করেছি। আমার আগ্রহের কেন্দ্রে ছিল সেই সব প্রশ্নের উত্তর গুলো যেগুলো আমি অন্য বেশ কয়েকটি বইতে ভুল পেয়েছি। এবং বইটি আমাকে নিরাশ করেনি। Most Favoured Nation, Back Channel Diplomacy এর মত বিসিএস পরীক্ষায় আসা প্রশ্নগুলোর উত্তর যেখানে অন্য বইতে ভুল দেওয়া, এই বইটিতে আমি পেয়েছি স্পষ্ট ব্যাখ্যা। বইটি যতটুকু পড়ার সুযোগ হয়েছে তাতে দেখেছি অপ্রাসঙ্গিক বিষয়ের অবতারণা নেই, কোনো বিষয়ে খাপছাড়া ব্যাখ্যা না দিয়ে সংক্ষিপ্তভাবে পূর্ণাঙ্গ কনসেপ্ট দেওয়ার চেষ্টা করা হয়েছে, এবং সর্বোপরি বইটি যথেষ্ট গবেষণা করে লেখা হয়েছে। কোনো কিছুই ভুল ক্রুটি মুক্ত নয় তবে আমি মনে করি যেসব বই পড়ে প্রস্তুতি নিয়েছিলাম সেগুলো থেকে এই বইটি গুণগতভাবে উৎকর্ষ।
দোকানের অনেক বইয়ের মাঝে আমরা যখন যাচাই বাছাই করি, এই বইটি নি:সন্দেহে আপনি তুলনার জন্য অন্যান্য বইয়ের পাশে রাখতে পারেন।”
- আসিফ খান প্রান্ত; ৪১তম বিসিএস পররাষ্ট্র (মেধাক্রম: ১৮)
“সেই স্কুলজীবন থেকে বন্ধু এবং এখন সহকর্মী এবং অতি শীঘ্রই আমার স্যার হতে যাওয়া মানুষটি KM Rafsaan Rabbi, ৪০ তম বিসিএস এর প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। টেন মিনিট স্কুলের দৌলতে এই মানুষটিকে অনেক মানুষই বেশ ভালোমতই চেনেন, তার গুণগান গাওয়ার প্রয়োজন বোধ করছি না।
তবে তার সহকর্মীদের সাথে তার সৃষ্টিশীল কর্মের একটা উদাহরণ নিয়ে আজকে দুটি কথা বলতে চাই। আমার বিসিএস প্রস্তুতি আর আট-দশটা সাধারণ ছেলের মতই ছিল, তাই আমি সাজেশন বা পরামর্শ দেয়ার মত করে কোন পোস্ট দেই নি। কারণ আমি যা জানি, মূলত সেগুলো লোকমুখেই প্রচলিত। তবে আমি বাজারের অনেকগুলো বইই পড়েছি, এর অন্যতম কারণ মহামারীর লকডাউনের সময়টাকে কাজে লাগিয়েছিলাম। আপনাদের ক্ষেত্রে এত অলস সময় আপনারা পাবেন না, এত বই পড়তেও পারবেন না, প্রয়োজনও দেখি না।
তবে আন্তর্জাতিক বিষয়াবলীর লিখিত প্রস্তুতি নিতে চাইলে আমার মতে বর্তমানে ম্যানুয়াল বিসিএস লিখিত আন্তর্জাতিক। ম্যানুয়াল বিসিএস লিখিত আন্তর্জাতিক। Manual BCS Written I.A এই বইটি অপ্রতিদ্বন্দী। এবং এই একটি বইই যথেষ্ট।
বন্ধুর বইয়ের ব্র্যান্ডিং করছি বলে অনেকে ভাবতেই পারেন, এটাই স্বাভাবিক। তাই আমি একটা প্রশ্ন এবং তার উত্তর দিয়ে একটু ব্যাখ্যা করতে চাচ্ছি।
লিখিত পরীক্ষার একটি কনসেপচুয়াল প্রশ্ন পরীক্ষায় এসেছিল আন্তর্জাতিক রাজনীতিতে "মানবিক হস্তক্ষেপ" নীতিটি কী?
এখন এর উত্তর অবশ্যই প্রায় সব প্রার্থীই করতে পারবে আমার বিশ্বাস। কারণ এখন প্রায় সবাই অত্যন্ত মনোযোগ দিয়ে পড়াশুনা করে এবং প্রয়োজনীয় রিসোর্স খুবই হাতের নিকটে। কিন্ত ম্যানুয়ালে যে স্টাইলে উত্তরটা দেয়া আছে সেটার গঠনটা দেখেন,
• প্রথম লাইনেই আছে মানবিক হস্তক্ষেপের সংজ্ঞা, খুবই স্বাভাবিক
• এরপরের লাইনই ওয়েস্টফেলিয়ান আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তিমূলে যা রয়েছে যেমন সার্বভৌমত্ব তা লঙ্ঘন করে মানবিক হস্তক্ষেপ।
• এরপর এর প্রেক্ষাপট, জাতিসংঘে ২০০৫ সালে এটি উত্থাপিত হয়েছিল। এর মূল উদ্দেশ্য ছিল চারটি, গণহত্যা, যুদ্ধাপরাধ, জাতিগর নির্মূল ও মানবতাবিরোধী অপরাধ। R2P এর ব্যাপারটি এসেছে।
• আমেরিকার কাউন্সিল অব ফরেন রিলেশন্স এর প্রকাশিত Humanitarian Intervention: Crafting a Workable Doctrine এর মানবিক হস্তক্ষেপের তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে।
• এরপর সিরিয়া-ইরাক সহ কিছু উদাহরণ।
• এরপর এর গঠনমূলক সমালোচনা, সাম্রাজ্যবাদের সাথে তুলনা, একটু উক্তি
•এর সমাধান হিসাবে বিকল্প যে Humanitarian Assistance হতে পারে তার পরামর্শ।
দেখেছেন, একটি উত্তর কতটা সুন্দরভাবে সূচনা থেকে উপসংহার পর্যন্ত অল্প কথায় টেনে একটা সুন্দর লুপ করা যায়? এখানে আপনার ব্যাক্তিগত পরামর্শও উল্লেখ থাকলো। এভাবে শুধু একটি না প্রায় প্রতিটি প্রশ্নই এমনভাবে সাজানো আপনি এটা অনুসরণ করলেই একটি সুন্দর পরীক্ষা দিতে পারবেন। আর বই হুবহু অনুসরণ যদি না করতে চান, অন্তত একটা দিকনির্দেশনা পাবেন কীভাবে আপনি নেট সার্চ করে কীসের পর কীভাবে সাজিয়ে আপনার উত্তরকে অন্য সবার থেকে আলাদা করে একটু ভালো নম্বর পাবেন।
আর অবশ্যই শুধু আমার বা অন্য কারো কথা না, নিজে যাচাই করার জন্য হলেও বইটি একবার দেখার জন্য অনুরোধ থাকলো।
আর কোন কিছুকেই বাইবেল ধরা উচিত না, কারো জন্য এই বই হতে পারে আন্তর্জাতিকে কোপ দেয়ার অস্ত্র কারো জন্য হতে পারে একেবারেই ধ্বংস হবার মূলমন্ত্র। কারণ আপনার ধারণক্ষমতা যতটুকু, ততটুকুই গ্রহণ করবেন এবং বই থেকে বেসিকটা ক্লিয়ার করে নিবেন আর দিকনির্দেশনার দিকে নজর রাখবেন। আশা করি খুব ভালো ফল পাবেন।”
-নোমান ইবনে হাফিজ; ৪১তম বিসিএস প্রশাসন (মেধাক্রম: ৫০)
“৪০ তম বিসিএস লিখিত পরীক্ষার সময় আন্তর্জাতিক বিষয়াবলি নিয়ে ভালোই বিপদে পড়েছিলাম। কারণ, যে কোন লেখার ক্ষেত্রে আমার প্রাধান্য থাকে সহজবোধ্যতা আর সাবলীলতা। কিন্তু, আমার কাছে মনে হয়েছিলো বাজারে গতানুগতিক যে সকল বই পাওয়া যায়, সে সকল বইতে এই জটিল বিষয়টি সেরকম সাবলীলভাবে ফুটিয়ে তোলা হয়নি। ফলশ্রুতিতে ইন্টারনেট ঘেটে বা বিভিন্ন সম্পাদকীয় কলাম পড়ে নিজের মতো করে লেখার অভ্যাস ই ছিলো শেষ ভরসা। ৪১ এর সময়ে ওই ৪০ এর প্রস্তুতি ই ছিলো আমার সম্বল! তবে আমার মতো অনেকের এই কমন সমস্যাটি অনুধাবন করতে পেরে ৪০ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের আমার ২ জন সহকর্মী KM Rafsaan Rabbi , যিনি নিজেই আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র এবং Mahir Dyan, যিনি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণ ও পর্যবেক্ষণ করছেন, অসাধারণ একটি বই উপহার দিয়েছেন। বইটি পড়ে আমার মনে হয়েছে, আমি আমার সময়ে যে রকম সহজ ভাষার প্রয়োগ আর সাবলীলতা খুজেছিলাম, এই বইটি তখন বাজারে থাকলে আমার কষ্ট অনেকখানি লাঘব হতো। ৪৫ তম বিসিএস লিখিত পরীক্ষার্থী এবং পরবর্তী বিসিএস পরীক্ষার্থীরা বইটি বাজারে গিয়ে দেখতে পারেন। যদি আমার মতো সহজভাষা আর সাবলীলতা আপনাদের ভালো লাগে, তাহলে আশা করি এই বইটাও আপনাদের ভালো লাগবে।”
- কুন্তল বিশ্বাস; ৪১তম বিসিএস পররাষ্ট্র (মেধাক্রম: ০৮)
“গত বিসিএস লিখিত গুলোতেও এই বইটা নিয়ে বলসিলাম। এবারও যারা বিসিএস লিখিত দিবেন, আন্তর্জাতিক বিষয়াবলীতে এই বইটা নিশ্চিতভাবে অসামান্য একটা সহায়ক হবে। উল্লেখ্য, গত বিসিএস লিখিততে এম্পিরিকাল ও প্রব্লেম সলভিং ১০০% এবং কনসেপচুয়াল প্রায় ৭০% কমন এসছিল!
এবারের লেটেস্ট ভার্শনটা কেনার আগে Mahir ভাইয়ের লেখা ভূমিকাটা পড়লেই বুঝতে পারবেন কতটা আন্তরিকতা আর ইনোভেশন নিয়ে বইটা লিখসেন তারা। মাহির ভাইয়ের সাথে কাজ করার অভিজ্ঞতা থেকে বলতে পারি, উনার সাংবাদিকতার অভিজ্ঞতা, গোয়েন্দা সংস্থায় স্ট্র্যাটেজিক উইং এ লেখালেখি ও প্রকাশনার অভিজ্ঞতা, দেশি বিদেশি জার্নালে পাবলিকেশনস ও সর্বোপরি ইংরেজি সাহিত্যের ব্যাকগ্রাউন্ড থাকার কারণে বিভিন্ন বিষয়কে নান্দনিকভাবে উপস্থাপন করার অসাধারণ কলাকৌশল ও সক্ষমতা আছে তার। যার পুরোটাই এই বই এ তিনি কাজে লাগিয়েছেন।
অপরদিকে Rafsaan আইআর এর ছাত্র। দুটো অর্গানাইজেশনে একসাথে কাজ করেছি। আমার স্মৃতি থেকে বলতে পারি, রাফসান শুধু আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র না, ও বিষয়টাকে ওউন করে। আমরা যদি একটা কানাগলিতে দাঁড়িয়ে ১০ মিনিট চাও খাই, সেখানে কীভাবে ও যেন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর কোন একটা রেলেভ্যান্ট টপিক তুলে আনে! রাফসানের এই প্যাশনটা আপনি বইটায় খুঁজে পাবেন।
আমার একটাই আফসোস, নিজের বিসিএস লিখিত পরীক্ষায় মাহির ভাই আর রাফসানের এই বইটার মতো কোন ম্যাটেরিয়াল হাতের কাছে ছিল না। আপনারা যারা লিখিত পরীক্ষার আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে ভাবছেন, চোখ বন্ধ করে বইটা নিয়ে নিতে পারেন। ”
- এ. এইচ. এম আজিমুল হক; ৪০তম বিসিএস প্রশাসন (মেধাক্রম: ৫ম)
''বিসিএস লিখিত পরীক্ষার সময় আন্তর্জাতিক বিষয়াবলি নিয়ে সবচেয়ে বেশি বিপদে পড়েন পরীক্ষার্থীরা। কারণ, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়টি বুঝতে হলে ইতিহাস থেকে শুরু করতে হয়। হাতে অল্প সময় থাকার কারণে এতো ডিটেইলস পড়া সম্ভব হয়না।
সমস্যাটি অনুধাবন করতে পেরে ৪০ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২ জন সহকর্মী KM Rafsaan Rabbi যিনি নিজেই আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র এবং Mahir Dyan , যিনি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণ ও পর্যবেক্ষণ করছেন, অসাধারণ একটি বই উপহার দিয়েছেন। বইটিতে দ্বিপাক্ষিক, বহুপাক্ষিক আন্তর্জাতিক সমস্যা ও সমাধান খুব সংক্ষেপে বুলেট পয়েন্ট আকারে বিশ্লেষণ করা হয়েছে, যা বাজারের গতানুগতিক বই থেকে একেবারেই ভিন্ন। ৪৫ তম বিসিএস লিখিত পরীক্ষার্থী এবং পরবর্তী বিসিএস পরীক্ষার্থীরা বইটি সংগ্রহ করতে পারো। আশা করি এই একটা বই আন্তর্জাতিক বিষয়াবলি এর জন্য যথেষ্ট হবে।''
-মানস কীর্তনীয়া নয়ন; ৪০তম বিসিএস পুলিশ।
03/03/2025
এটাকে সম্পাদকীয় না বলে বরং ম্যানুয়াল লিখিত সিরিজের বাংলাদেশ, আন্তর্জাতিক ও ইংরেজির সাপ্লিমেন্ট-২ বলা যেতে পারে।
ইতোপূর্বে যারা ম্যানুয়ালের বাংলাদেশ, আন্তর্জাতিক নিয়েছেন তারা আপডেট টপিকের জন্য এ বইটি পড়বেনই। বইটিতে ১৯টি সাম্প্রতিক কনসেপচুয়াল, ৮টি ইম্পিরিকাল, ২টি সাম্প্রতিক Essay, ৩৯টি বাংলা সম্পাদকীয় বিশ্লেষণ, ৪টি অনুবাদ ও ২৪টি ইংরেজি সম্পাদকীয় ও ফোকাস রাইটিং পাবেন। এর সাথে যদি জানুয়ারি সম্পাদকীয় মিলিয়ে পড়তে পারেন তাহলে তো আরো ভালো। এবার দাম কমিয়ে নির্ধারিত হয়েছে ৭০৳। মঙ্গলবার সকাল থেকে ঢাকায় ও বুধবার থেকে ঢাকার বাইরে পাওয়া যাবে।
26/02/2025
৪৬ তম বিসিএস লিখিত আন্তর্জাতিক বিষয়াবলি এর নতুন এডিশন শনিবার থেকে পাওয়া যাবে।
12/02/2025
আজ থেকে সারা বাংলাদেশে পাওয়া যাচ্ছে...
08/02/2025
প্রিলি থেকে ভাইভা - ম্যানুয়াল সিরিজের এক সেট কোয়ালিটি বই পড়ুন!
17/01/2025
এই এক সেট কোয়ালিটি বই পড়ুন
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Navana Farida Visage, 277 Elephant Road Dhaka
Dhaka
1205