10/05/2025
যদি আপনি না জানেন, তাহলে আপনি জালিয়াতি এবং ক্ষতির সম্মুখীন হবেন। সাম্প্রতিক সময়ে, আমি কিছু লোককে, এমনকি কিছু হোমিওপ্যাথিক ডাক্তারকেও এই ধরনের ভুলের শিকার হতে দেখেছি।
অনেকেই, যদি অপ্রত্যাশিতভাবে গর্ভধারণ করে, তাহলে তারা সেই গর্ভাবস্থা বহন করতে চান না। সেক্ষেত্রে, তারা প্রথমেই যা করেন তা হল তাদের পিরিয়ড নিয়মিত করার জন্য ফার্মেসি থেকে ঔষধ কিনে খেয়ে থাকেন। অথবা যদি কারো অকাল গর্ভপাত হয়ে থাকে।
তারপর তাদের সেই গর্ভাবস্থা সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়েছে কিনা, সেটা জানতে আবারো প্রসাবের প্রেগনেন্সি টেস্ট করেন, এবং পরীক্ষার ফলাফল যথারীতি পজিটিভ আসে। আর তখনই বিপত্তি/ঝামেলার শুরু হয়। তারা ভাবতে শুরু করে যে তাদের গর্ভাবস্থা এখনও সম্পূর্ণরূপে ক্লিয়ার হয় নাই। এরপর তারা কোন নার্সিং হোম, ক্লিনিক বা কোন ডাক্তারের কাছে যায়, এবং তারপর তাদের অন্ধকারে হাইকোর্ট দেখানো হয় এবং ডিএন্ডসি বা অন্য কোনও জটিল চিকিৎসা পরিকল্পনার প্রস্তাব দিয়ে প্রচুর অর্থ হাতিয়ে নেওয়া হয়।
এখনে আসল সত্য হল, গর্ভধারণ করার পরে প্রসাবে যে হরমোন পাওয়া যায়, যা প্রস্রাব পরীক্ষার ফলাফলকে পজিটিভ করে তোলে তা গর্ভপাতের পরে রক্ত বা প্রস্রাব থেকে তাৎক্ষণিকভাবে অদৃশ্য হয়ে যায় না। এটি ২ মাস বা ৬০ দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। এই সময়ের মধ্যে রক্ত বা প্রসাব পরীক্ষা করলে রিপোর্টটি পজিটিভ হবে।

Dr. Md Mazharul Islam
Send a message to learn more