04/05/2026
শুভ জন্মদিন হাউস অব কুইজার্সের সাবেক সভাপতি Rashed Muhammad Musa. হাউস অব কুইজার্সের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং আগামীদিনগুলোর জন্য শুভকামনা ❤️
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from House of Quizzers, Dhaka University, Sheikh Mujibur Rahman Hall, University of Dhaka, Dhaka.
House of Quizzers, established in 2015 at Sheikh Mujibur Rahman Hall, University of Dhaka, is a dedicated quiz club that actively promotes knowledge and intellectual engagement among students.
04/05/2026
শুভ জন্মদিন হাউস অব কুইজার্সের সাবেক সভাপতি Rashed Muhammad Musa. হাউস অব কুইজার্সের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং আগামীদিনগুলোর জন্য শুভকামনা ❤️
আসসালামু আলাইকুম
আশা করি সবাই ভালো আছেন।
আগামী ৩০ এপ্রিল ২০২৬, রোজ বৃহস্পতিবার, হাউস অব কুইজার্সের নিয়মিত সেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের সেশনটি যৌথভাবে আয়োজন করা হচ্ছে কবি জসিম উদ্দিন হল কুইজ ক্লাবের সাথে।
কুইজ মাস্টার হিসেবে থাকবেন কবি জসিম উদ্দিন হল কুইজ ক্লাবের কুইজ ও ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্রেটারি, সাব্বির আলী।
টপিক: মধ্যপ্রাচ্য ও ইরান
স্থান: ১০২০ ক্লাব রুম (হাউস অব কুইজার্স)
সময়: রাত ১০টা
সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ করা হচ্ছে।
26/04/2026
‘PQREC Presents 2nd DUQS International Quiz Fest 2026' is right around the corner. So, it's high time to know about what you'll get! Apart from souvenirs and crests, you have chance to win prize money. Dhaka University Quiz Society is offering a total of 2 lacs in prizepool for the winners of different segments. So, wait no more, register now and win the prize money that's waiting for you.
অচিরেই আয়োজিত হতে চলেছে ‘পিকিউআরইসি প্রেজেন্টেস ২য় ডিইউকিউএস ইন্টারন্যাশনাল কুইজ ফেস্ট ২০২৬’। তাই এখনই সময় জানার - অংশগ্রহণে আপনি কি পাচ্ছেন! ক্রেস্ট, স্যুভেনিরসহ বিভিন্নভাবে মূল্যায়নের পাশাপাশি আপনি পাচ্ছে অর্থমূল্য জিতে নেয়ার সুযোগ। ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটি মোট ২ লাখ টাকা সমমূল্যের প্রাইজপুল ঘোষণা করছে। বিভিন্ন সেগমেন্টে বিজয়ীরা ঘরে নিয়ে ফিরবেন এই অর্থ পুরস্কারসমূহ। তাই আর দেরি না করে রেজিস্ট্রেশন করুন এখনই এবং জিতে নিন কাঙ্ক্ষিত অর্থ পুরস্কার।
◼️ Registration Links
▫️Inter-school: https://forms.gle/P4rKwP9WryNZ1Ubs9
▫️Inter-college: https://forms.gle/9CzSrMhgHZ5pmHop7
▫️Inter-university: https://forms.gle/hrXQ6RPaAaYhDRXs8
▫️Mega Quiz: https://forms.gle/Ypoid9K6bZRiYfQY6
▫️International: https://forms.gle/hvFf5vNEEHToCRHL6
▫️Thematic Quiz (WARQUEST): https://forms.gle/6G5nanCpEJDSq6aW9
16/04/2026
হাউস অব কুইজার্সের নিয়মিত সেশনের ধারাবাহিকতায় ১৬ই এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার আন্তর্জাতিক বিষয়াবলির উপর একটি প্রাণবন্ত ও জমজমাট সেশন অনুষ্ঠিত হয়।
উক্ত সেশনে কুইজ মাস্টার হিসেবে দায়িত্ব পালন করেন হাউস অব কুইজার্সের দপ্তর সম্পাদক হাফিজুল ইসলাম (হাফিজ)।
প্রতিযোগিতামূলক ও উত্তেজনাপূর্ণ এই সেশনে বিজয়ীর গৌরব অর্জন করে ইব্রাহিম।
সেশনে উপস্থিত ছিলেন হাউস অব কুইজার্সের সম্মানিত সভাপতি মোহাম্মদ আরিফ এবং সাধারণ সম্পাদক জাহিদ খন্দকার।সকলের আন্তরিক অংশগ্রহণে সেশনটি ছিল প্রাণবন্ত ও সফল।
20/03/2026
বছর ঘুরে আবার ফিরে এলো পবিত্র ঈদুল ফিতর। আনন্দ, ভালোবাসা ও সম্প্রীতির এক অনন্য উৎসব। ঈদ আমাদের শেখায় একসাথে হাসতে, একে অপরের পাশে দাঁড়াতে এবং ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে। এই দিনে ধনী-গরিবের সকল ভেদাভেদ ভুলে গিয়ে সবাই মেতে ওঠে আনন্দের মহোৎসবে।
এই পবিত্র দিনে আসুন, আমরা পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও ক্ষমার মানসিকতা নিয়ে নতুন করে পথচলা শুরু করি। সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।
হাউস অব কুইজার্সের পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
🌙 ঈদ মোবারক!
আপনার ও আপনার পরিবারের জন্য রইল দোয়া ও শুভকামনা। 💙
লেখা এবং ভিজ্যুয়াল : মোহাম্মদ আরিফ
13/03/2026
হাউস অব কুইজার্সের ইফতার মাহফিল ২০২৬ 🖤
৯ মার্চ ২০২৬,(১৯ শে রমজান ১৪৪৭ হিজরি)
সোমবার।
12/03/2026
গত ৯ মার্চ ২০২৬, পবিত্র রমজানের ১৯তম দিনে হাউস অব কুইজার্সের আয়োজনে অনুষ্ঠিত হয় “রমাদান কুইজ ২০২৬”।
উক্ত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন হাউস অব কুইজার্সের সম্মানিত মডারেটরবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটির বর্তমান সভাপতি সাদমান মুজতবা রাফিদ, সাবেক সভাপতি ওয়াসি আহমেদ এবং সাধারণ সম্পাদক মুনতাসীর বিল্লাহ ইমন। এছাড়াও উপস্থিত ছিলেন হাউস অব কুইজার্সের সম্মানিত অ্যালামনাই সদস্যবৃন্দ।
হলের নবীনদের উদ্দেশ্যে বক্তব্য — মোহাম্মদ আরিফ, সভাপতি, হাউস অব কুইজার্স।
05/03/2026
খোশ আমদেদ মাহে রমজান 🌙
বছর ঘুরে আবার আমাদের মাঝে উপস্থিত হয়েছে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস-পবিত্র মাহে রমজান। এই বরকতময় মাসকে সামনে রেখে হাউস অব কুইজার্স, শেখ মুজিবুর রহমান হল, ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজন করতে যাচ্ছে রমাদ্বান কুইজ প্রতিযোগিতা ও ইফতার মাহফিল।
ইসলাম, ইসলামের ইতিহাস, সংস্কৃতি এবং কুরআন-হাদিস সম্পর্কে জ্ঞান যাচাই ও সমৃদ্ধ করার লক্ষ্যে সকলকে এই আয়োজনে অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে।
📅 তারিখ: ৯ মার্চ ২০২৬, সোমবার
⏰ সময়: দুপুর ২:৩০ মিনিট
📍 স্থান: টিভি রুম, জুলাই শহীদ স্মৃতি ভবন, শেখ মুজিবুর রহমান হল, ঢাবি
📚 কুইজের বিষয়বস্তু:
ইসলাম,ইসলামের ইতিহাস,ইসলামি সংস্কৃতি,পবিত্র কুরআন এবং হাদিস
প্রতিযোগিতার ধরন: একক (Individual Quiz)
রেজিষ্ট্রেশন লিংক : https://forms.gle/khUqxNocZ4Znx6GK7
প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা থাকবে।
সকলকে সময়মতো উপস্থিত থেকে এই জ্ঞানভিত্তিক আয়োজনে অংশগ্রহণ করার জন্য আন্তরিকভাবে আহ্বান জানানো হচ্ছে।
ধন্যবাদান্তে:
মোহাম্মদ আরিফ
সভাপতি (01740728529)
জাহিদ খন্দকার
সাধারণ সম্পাদক (01640014026)
হাউস অব কুইজার্স
শেখ মুজিবুর রহমান হল
ঢাকা বিশ্ববিদ্যালয়