Nasir Bin Mujaffor

Nasir Bin Mujaffor স্বাস্থ্য সুস্থতা জৈনতা ভালোবাসা সবকিছুর জন্য চায় একটা সুন্দর মন সুন্দর জীবন সুন্দর চিকিৎসা।

18/09/2026

সারাজীবন ভেবেই গেলেন মানুষ কি বলবে?তারা আপনি ভাবলেও বলে গিয়েছে, বলবে আপনি না ভাবলেও বলেছে সামনে আরো বলবে এমনকি মরলেও বলবে ...মারা যাবার পর জিনিস পত্র ভাগাভাগি করতে গিয়েও বলবে
আপনার কর্ম নিয়ে বলবে l এদের বলার কোন শেষ নেই আর আপনি এদের কথায় নিজের অল্প সময় কে নস্ট করে যাচ্ছেন ???
যখন আপনি তাদের চিন্তায় বেশি ডুবে গিয়ে নিজেকে হারিয়ে ফেলে۔۔ জীবনের শেষ মুহূর্তে এসে দাঁড়ালেন
আহা!!অবশেষে তারা বললো......
"ইন্না'লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রা'জিউন!"💔
এক বুক কষ্ট আর আফসোস অভিমান কম আমলনামা নিয়ে আপনাকে ফিরতে হলো রবের কাছে l যেখানেও শূণ্য খাতা নিয়ে আপনি রিক্ত হস্তে দাঁড়িয়ে l

18/09/2026

কালকে রাতে গুলশান থেকে উবারে করে বাসায় ফিরছিলাম।

গাড়িতে উঠার পর চালক খুব বিনয়ের সাথে বললেন
- ম্যাম আমি কল দিয়েছিলাম কারণ অনেকেই রাইড ক্যানসেল করে দেয় লোকেশনে যাওয়ার পর।

বললাম
- না ঠিক আছে এটাই তো নিয়ম। কল তো দিবেনই।

কেন যেন মনে হলো এই ছেলে এই লাইনে নতুন। জিজ্ঞেস করলাম

- আপনি কতদিন উবার চালান?

সে উত্তর দিলো
- ম্যাম, আমি মালয়শিয়া ছিলাম। বড় কোম্পানিতে চাকরী করতাম। ওরা গাড়ির পার্টস বানায়। দেড় লাখ টাকা বেতন। এই জুনেই দেশে আসছি তারপর আর যেতে পারি নাই।

জিজ্ঞেস করলাম
- কেন? ওয়ার্ক পারমিট শেষ? ভিসা এক্সপায়ার হয়ে গেছে ?

সে বলল
- জ্বি না ম্যাম। আমার পাসপোর্ট টা আটকায় দিসে।

আমি- পাসপোর্ট আটকে দিয়েছে মানে কি ? বাংলাদেশ ইমিগ্রেশন? কোন উল্টাপালটা কিছু করসিলেন নাকি ভাই?

সে বলল
- না না ম্যাম। আমার বউ পাসপোর্ট নিয়ে নিসে এয়ারপোর্ট এ দেখা হওয়ার পরই।

আমি - হায় আল্লাহ। কেন ?

সে লাজুক মুখে উত্তর দিলো
- তাঁকে বাসা থেকে নিয়ে একা একা বিয়ে করসিলাম ম্যাম। বিয়ে করে সে তার বাসায় চলে যায়। তার চারদিন পর আমার ফ্লাইট ছিলো। এয়ারপোর্ট এ শেষ দেখা হয়। তারপর পাঁচ বছর আমি দেশে আসি নাই।

আমি বললাম
- কি বলেন আপনি? এটা তো বিরাট ক্রাইম করসেন। তাইলে পাসপোর্ট নেয়া ঠিক আছে।

সে বলল
- আসলে ম্যাম ওখানে প্রতি মাসে দেড় লাখ টাকা একাউন্টে ঢুকতো, ছুটিতে আসলে বেতন বন্ধ থাকতো। দুইমাস ছুটি কাটালে তিন লাখ লস আর আরও পাঁচ লাখ খরচ। এইসব ভেবে আসা হয় নাই।

আমি বললাম
- ভিসা যখন আছে, চাকরী আছে তখন বরং আপনার বৌকে ভিজিট ভিসা করিয়ে বেড়াতে নিয়ে যান। সে আপনার কাজের জায়গা দেখলে, আপনার সাথে কিছুদিন থাকতে পারলে আর ঝামেলা করবে না। পরে আস্তে ধীরে তাকেও নিয়ে যাবেন একবারে।

সে উত্তর দিলো
- না ম্যাম। সে নিজেও যাবে না, আমাকেও আর যেতে দিবে না। সে বলে তার টাকা লাগবে না, স্বামী লাগবে। দেশে যা রোজগার করতে পারবো তাতেই তার চলবে। সে টাকা চায় না, সে আমাকে চায়।

জিজ্ঞেস করলাম
- আপনি রাজি এই প্রস্তাবে?

বললো- জ্বি ম্যাম রাজি। প্রবাস জীবন কার ভালো লাগে? এখন বাসায় ঢুকলে কেউ খাবার নিয়ে অপেক্ষা করে। আব্বা আম্মা বোন এর চেহারা দেখি প্রতিদিন। এইটা অনেক আনন্দের।

আমি - আর কামাই রোজগার?

সে - রিজিক এর মালিক আল্লাহ। এই সেকেন্ড হ্যান্ড গাড়িটা কিনে উবার চালাচ্ছি। আস্তে ধীরে চিন্তা করবো আর কিছু করা যায় কিনা।

আমি নামতে নামতে বললাম
- পাসপোর্টওয়ালিকে আমার শুভেচ্ছা দিয়েন। তাঁকে বইলেন বাংলার ঘরে ঘরে তার মতো বউ দরকার। ভালো থাকেন আপনারা।

বি: দ্র: - কাল সারাদিন মনটা খুব খারাপ ছিলো। একটা আধাঘণ্টার কথোপকথনে মনটা চট করে ভালো হয়ে গেলো।

অতটুকু সময়ের মধ্যে একটা মানুষের জীবন, প্রেম, দাম্পত্য, প্রবাস জীবন, কত কিছু দেখে ফেললাম।

তবে একেবারে বুকে এসে লেগেছে ওই কথাটা
- সে টাকা চায় না। সে আমাকে চায়।

আহারে সব পুরুষ যদি বুঝতো এই সহজ কথাটা…….

মেয়েরা অনেক কিছু চায় তখনই যখন সে মানুষটাকে পায় না…🙂

♻️“আত্মবিশ্বাস‎, ব্যক্তিগত উন্নতি এবং মানসিক শান্তি নষ্ট করে দেওয়ার জন্য আমাদের দৈনন্দিন জীবনের কিছু ক্ষতিকর অভ্যাসই যথে...
18/09/2026

♻️“আত্মবিশ্বাস‎, ব্যক্তিগত উন্নতি এবং মানসিক শান্তি নষ্ট করে দেওয়ার জন্য আমাদের দৈনন্দিন জীবনের কিছু ক্ষতিকর অভ্যাসই যথেষ্ট। জীবনকে সঠিক পথে চালিত করতে এবং সাফল্য অর্জন করতে হলে আজই এই ৫টি ক্ষতিকর অভ্যাস ত্যাগ করা জরুরি:
‎
✅‎১. অতীতের ভুল আঁকড়ে ধরে থাকা🚶
‎
👉· ‎অতীত থেকে শিক্ষা নেওয়া:

অতীতে যা ঘটে গেছে তা পরিবর্তন করা সম্ভব নয়। অতীতের ব্যর্থতা বা ভুলকে আঁকড়ে ধরে বসে থাকলে কেবল কষ্টই বাড়ে এবং ভবিষ্যতের গতি থমকে যায়।

👉· ‎সামনে এগিয়ে যাওয়া:

অতীতকে একটি শিক্ষণীয় অভিজ্ঞতা হিসেবে দেখা উচিত। ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে শুধরে নেওয়া এবং মন থেকে পুরনো স্মৃতি মুছে ফেলে সামনে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ।
‎
✅‎২. অনিয়ন্ত্রণযোগ্য বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করা
‎
🌿· ‎সময় ও শক্তির অপচয়:

জীবনের অনেক বিষয়ই আমাদের হাত বা নিয়ন্ত্রণের বাইরে থাকে। যে বিষয়গুলো পরিবর্তন করার ক্ষমতা আমাদের নেই, সেগুলো নিয়ে দিনরাত চিন্তা করলে মানসিক চাপ এবং দুশ্চিন্তা ছাড়া আর কিছুই পাওয়া যায় না।

🥀· ‎বাস্তবসম্মত হওয়া:

আমরা যেসব বিষয় নিয়ে ভয় পাই বা দুশ্চিন্তা করি, তার ৯০% জিনিসই বাস্তবে কখনো ঘটে না। তাই অপ্রয়োজনীয় বিষয় নিয়ে মাথা না ঘামিয়ে কেবল নিজের কাজ এবং চেষ্টার ওপর মনোযোগ দেওয়া উচিত।
‎
✅‎৩. নিজের মানসিক শান্তির জন্য অন্যের ওপর নির্ভরশীল হওয়া❌
‎
💕· ‎আবেগের চাবিকাঠি অন্যের হাতে না রাখা:

নিজের আনন্দের কারণ যখন অন্য কেউ হয়ে ওঠে, তখন নিজের মানসিক শান্তি অন্যের আচরণের ওপর নির্ভর করে। মানুষের একটি খারাপ ব্যবহার বা অবহেলা আপনার পুরো দিনের শান্তি নষ্ট করে দিতে পারে।

🧘· ‎স্বাবলম্বী মানসিকতা: নিজের মনকে শান্ত রাখা এবং নিজের ভেতর আনন্দ খুঁজে নেওয়ার দায়িত্ব সম্পূর্ণ নিজের। অন্যকে আপনার মানসিক অবস্থা নিয়ন্ত্রণ করার সুযোগ না দেওয়াই শ্রেয়।
‎
✅‎৪. নিজেকে অযোগ্য ভাবা ও আত্মবিশ্বাসের অভাব
‎
👉· ‎নিজের স্বকীয়তা চেনা:

প্রত্যেক মানুষের ভেতরেই এমন কিছু অনন্য প্রতিভা ও যোগ্যতা থাকে যা অন্য কারো নেই। আপনার বর্তমান পরিস্থিতি হয়তো কঠিন হতে পারে, কিন্তু সেই পরিস্থিতি চিরকাল এক থাকবে না।

🥀· ‎ধৈর্য ও বিশ্বাস: সময় বদলাতে বেশি সময় লাগে না। নিজের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেললে উন্নতির পথ বন্ধ হয়ে যায়। তাই পরিস্থিতি যাই হোক না কেন, নিজের সামর্থ্যের ওপর পূর্ণ আস্থা রাখা প্রয়োজন।
‎
✅‎৫. অন্যের জীবনের সঙ্গে নিজের জীবনের তুলনা করা
‎
🌿· ‎অদৃশ্য বাস্তবতার বিচার করা:

সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বাইরে থেকে অন্য কারো জীবন দেখে তাকে নিজের সঙ্গে তুলনা করা বড় ভুল। আপনি কেবল ততটুকুই দেখতে পান যা তারা দেখাতে চায়; কিন্তু তাদের পেছনের কঠিন লড়াই, দুঃখ বা সংগ্রাম আপনার অজানা।

🚶· ‎নিজের যাত্রায় মনোযোগ দেওয়া:

প্রত্যেকের জীবনের পরিবেশ, পরিস্থিতি এবং সুযোগ আলাদা। অন্যের সঙ্গে তুলনা করলে কেবল হতাশা জন্ম নেয়। অন্যের অগ্রগতির দিকে না তাকিয়ে প্রতিদিন নিজেকে গতকালের চেয়ে কিছুটা উন্নত করাই আসল সাফল্য।
‎
👉‎নিজের জীবন পুনর্গঠনের উপায়🔥
‎
‎উপরে উল্লিখিত ৫টি ক্ষতিকর অভ্যাস দূর করতে পারলে জীবন অনেক সহজ ও সুন্দর হয়ে ওঠে।
‎
🌻· ‎আজ থেকেই সচেতন হন: প্রতিদিন নিজের চিন্তাভাবনা পর্যবেক্ষণ করুন। যখনই এসব নেতিবাচক অভ্যাস মাথায় আসবে, সঙ্গে সঙ্গে নিজের মনকে অন্যদিকে ঘুরিয়ে দিন।

🧘· ‎নিজের লক্ষ্যে অবিচল থাকুন: অন্যকে না দেখে কেবল নিজের লক্ষ্য ও কাজ নিয়ে ব্যস্ত থাকুন। নিয়মিত পরিশ্রম এবং সঠিক মানসিকতাই আপনাকে সাফল্যের চূড়ায় নিয়ে যাবে।
‎
‎👉🔥এমনই সব পাওয়ারফুল টিপস এবং প্র্যাকটিক্যাল জীবন দর্শন পেতে আমাদের পেজটি 'ফলো' করে রাখুন। হারিয়ে যাওয়ার আগেই যুক্ত হোন আমাদের সাথে! 🤝

--------------------------------------------------------

প্রতিদিন এমন লেখা পড়তে চাইলে পেজটি Follow করুন।
ভালো লাগলে Like 👍, Comment ✍️ ও Share 🧑‍🧑‍🧒‍🧒 করুন।
সময় দিয়ে পড়ার জন্য ধন্যবাদ ❤️

09/09/2026

মির্জা গালিবের উক্তি গুলা আমার ইদানীং খুব ভাল্লাগে,অনেক কথা ই নিজের জীবনের সাথেও মিলাইতে পারি!

09/09/2026

যদি আল্লাহ আপনার জন্য কাউকে জীবনসঙ্গী হিসেবে নির্ধারণ করে থাকেন, তবে তিনি যথাসময়ে তার হৃদয়ে আপনার জন্য ভালোবাসা; মায়া ও গ্রহণযোগ্যতা সৃষ্টি করবেন। তাই কারও ভালোবাসা পাওয়ার জন্য নিজেকে ছোট করবেন না, কারও মন জয়ের জন্য নিজের আত্মসম্মান বিসর্জন দেবেন না।

আল্লাহ আপনার জন্য যা লিখে রেখেছেন, তা কখনো আপনাকে এড়িয়ে যাবে না। নির্ধারিত সময়ে, সর্বোত্তম উপায়ে তা আপনার কাছেই পৌঁছাবে। তাই ধৈর্য ধরুন, দোয়া করুন এবং আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্কুল রাখুন। ❤️

আজ বিয়ের রাত। নতুন বউকে আমার ঘরে বসিয়ে রাখা হয়েছে। একটু পরেই সে ঘরে যেতে হবে। ভাবতে গেলেই হাত-পা সব ঠান্ডা হয়ে আসছে। একব...
09/09/2026

আজ বিয়ের রাত। নতুন বউকে আমার ঘরে বসিয়ে রাখা হয়েছে। একটু পরেই সে ঘরে যেতে হবে। ভাবতে গেলেই হাত-পা সব ঠান্ডা হয়ে আসছে। একবার এক নাটকে দেখেছিলাম, ‘বর সাহেব ভয়ের চোটে ‘বালাগাল উলা বি কামালিহি কাসাফাদদু জা বিজামালিহি’...’ পড়তেছে! আজকে আমার অবস্থাও সেরকমই হবে মনে হচ্ছে।

নতুন বর। বিরাট লজ্জা শরমের কথা। তাই আপন বাড়িতেও গলা ছেড়ে স্বাভাবিক ভঙ্গিতে কথা বলতে পারছি না। একমাত্র ছোটভাইটাকে কাছে ডেকে বললাম, ‘সোনা ভাই আমার! ফ্রিজ থেকে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আয়তো।’
আবার অবস্থা দেখে সে সাপনের কপাটি দাঁত বের করে বলল, ‘ভাইয়া তোর অবস্থা দেখে মনে হচ্ছে, একটু পর তুই পুলসিরাত পার হতে যাবি। একটু এদিক-ওদিক হলেই খেল খতম। তোর অবস্থান হয় হাবিয়া অথবা লাযা দোযখে হতে যাচ্ছে।’ এসব বলেই খিলখিলিয়ে হাসি...

আজ প্রথম নিজের রুমে ঢুকতে সংকচ কাজ করছে। বুকটা ‍দুরুদুরু করে কাঁপছে। তার উপর ভিতরের মানুষটার সাথে আমার তেমন কোন পরিচয় নেই। কই থেকে কিভাবে শুরু করব; আল্লাহ জানে। বিসমিল্লাহ বলে রুমে ঢুকে পড়লাম...
সব বাসর ঘর যেমন হয় আমাদের বাসর ঘরটাও তেমনি। নতুন কিছু করে নিজেকে সবার থেকে আলাদা প্রমাণ করবার সামান্যতম প্রচেষ্টাও করিনি। ফুলে ঘেরা ঘাটটার কাছে গিয়ে ছোট করে সালাম দিয়ে বললাম, ‘এইখানে বসি?’
সে মাথা দুলিয়ে ইশারায় বুঝাল, ‘জ্বি আপনি বসতে পারেন।’
বসতে বসতে নিজের বুকের ধুকধুকানি স্পষ্ট শুনতে পেলাম। তারপর মনে মনে ‘বিসমিল্লাহ... বলে কথা বলতে শুরু করলাম....

‘আপনার সঙ্গে বিয়ে হবার আগে আপনার পরিবার নিশ্চয় আমার সম্পর্কে খোঁজ খবর নিয়েছে। আশে পাশের দশ জন মানুষ যখন বলেছে, ‘ছেলেটা ভালো’। তখনই আপনার বাবা-মা আমার সঙ্গে বিয়ে দিতে রাজি হয়েছে। আর সেসব মানুষ আমার কি দেখে ভালো বলেছে জানেন?

তারা আমাকে পাঁচ ওয়াক্ত নামায পড়া দেখে সেকারণেই ভালো বলেছে। কিন্তু জানেন কি , মুনাফিকের সর্দার আব্দুল্লাহ বিন উবাইও পাক্কা নামাযি ছিল। বরঞ্জ তাকে বেশিরভাগ সময় মাসজিদের প্রথম কাতারেই দেখা যেত। তাই শুধু নামায পড়লেই কেউ ভালো হয়ে যায় না। অনেক রাত হয়ে গেছে। এইবার ঘুমিয়ে পড়ুন...’

এরপর আরো আনুষ্ঠানিকতা শেষ করে আসল সংসার শুরু করতে দিন দশেক লেগে গেল। এরপর আমিও কর্মজীবনে যোগ দিলাম আর আমার নতুন বউও তার সংসারটাকে বুঝে নিতে শুরু করল। সেইদিন অফিস থেকে ফেরার সময় দেখলাম, একটা কম বয়সী মেয়ে দুই হাতে বেলী ফুল আর বকুল ফুলের মালা নিয়ে ঘুরছে। তারা মূল টার্গেট গাড়িতে বসে থাকা অভিজাত শ্রেণীর মানুষগুলো। আমার মত মধ্যবিত্ত বাইক ওয়ালার কাছে ওরা আসে না। তাই অগত্যা ডাক দিয়ে বেলী এবং বকুল ফুলের দু’টি মালা কিনে ফেলললাম।

কলিংবেজ বাজানোর ১০ সেকেন্ড না হতেই দরজাটা খুলে গেল। বউ দরজা ধরে দাঁড়িয়ে আছে। তার চোখ চলে গেল আমার হাতে ধরে রাখা ফুলগুলোর দিকে। তার এই চোখের দৃষ্টিতে লজ্জায় আমার নাক ঘামতে শুরু করল। তারপর আমতা আমতা করে বললাম, ‘রাস্তায় ছোট একটা মেয়ে বিক্রি করতেছিল। কি মনে করে যেন কিনে ফেললাম।’ তারপর হড়হড় করে রুমের দিকে হাটা ধরলাম।

এভাবে কেটে গেল অনেকদিন। শুক্রবার ছুটির দিন। মাগরিবের নামায শেষে দু’জনের জন্য আইসক্রিমের কোন কিনে বাসায় ফিরলাম। বারান্দায় বসে দুজনে যখন আইসক্রিম খাচ্ছিলাম তখন সে বলল, ‘আপনাকে একটা প্রশ্ন করি?’
আমার বুকটা ধক করে উঠল। আল্লাহ জানে আবার কিনা কি বলে!
গম্ভীর কন্ঠে বললাম, ‘হুম বল’।

‘সেদিন বাসর ঘরে ঐসব বলেছিলেন কেন?’
আমি বলতে শুরু করলাম। দেখ, ‘আমাদের দেশের মেয়েরা বিরাট একটি স্বপ্ন নিয়ে তার বৈবাহিক জীবন শুরু করে। তার বরের সম্পর্কে সে সম্পূর্ণ একটি কাল্পনিক ধারণা নিয়ে সংসার শুরু করে। সে মনে মনে বিশ্বাস করে, তার বর সবার থেকে আলাদা। তার বর অন্য আট-দশ জনের মত নয়। কিন্তু সংসার জীবনের কয়েকমাস অতিবাহিত হবার পরই তার সেই ভুল ভেঙ্গে যায়। তার বরের মানবিক দুর্বলতাগুলো তার সামনে উন্মুক্ত হয়ে যায়। তখনই সে হতাশ হয়ে পড়ে আর ঠিক এসময়ই নতুন সংসারে ঝগড়ার অবতারনা ঘটে।

আমি তোমাকে ওসব বলেছি, যেন তুমিও একই ভুল না কর। আমরা কেউই ফেরেশতা নই, মানুষ। তাই অন্য আর আট-দশ জনের মত মানবিক দুর্বলতা থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু কল্পনাবিলাসী সেসব বউদের জন্য এসব দুর্বলতা মেনে নেওয়া বেশ কঠিন হয়ে যায়। তোমার ক্ষেত্রে যেন এইসব কিছু না হয় তাই ঐদিন ওসব কথা বলেছি।’

আমরা মানুষ হিসেবে একটু বেশিই কল্পনাবিলাসী। আর আমাদের বাঙালী রমনীরা স্বাভাবিকের চেয়ে একটু বেশিই পতিভক্ত। আর এই পতিভক্তির কারণেই তারা নিজেদের বরকে মহাপুরুষ ভেবে সংসার শুরু করে। কিন্তু সংসারের কিছুদিন পরই বুঝতে পারে সেতো মহাপুরুষ নয় মানবিক দুর্বলতা সম্পন্ন অতি সাধারণ মানুষ।
--------------------------------------------------------
‘আমার বিবাহ’
শাহমুন নাকীব ফারাবী

09/09/2026

হলে হলে খবর দে ভাইভা কোটার কবর দে!!
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ভাইদের স্লোগান শুরু❤️

09/09/2026

অতীতের বোঝা পিঠে বয়ে বেড়ানোর চেয়ে বাকি জীবনটা সুন্দর অধ্যায়ে পরিণত করার চেষ্টা করাই জীবনের সার্থকতা।

09/09/2026

জীবন হলো এমন এক সমীকরণ যা হিসাব বুঝিয়ে দেয় এবং একই সাথে বুঝে নেয়।

09/09/2026

একজন জ্ঞানী মানুষ বলেছিলেন- "সত্য বলার কারণে যদি তোমার চারপাশটা খালি হয়ে যায়, তাহলে বুঝে নিও এতদিন তুমি কিছু আবর্জনাকে আগলে রেখেছিলে।"

সত্য কথা বলতে কখনোই আমার গলার স্বর কাঁপে না। আমি সত্যটা বলতে দ্বিতীয়বার ভাবি না। সত্য বলার কারণে যদি আমার কাছের কেউ আমাকে অপছন্দ করে তাহলে সে আমাকে পছন্দ করুক আমি চাইও না।

সত্য বলার কারণে যদি আমার জীবন থেকে কিছু মানুষ হারিয়ে যায় আমি কখনোই তাদের ফিরে পেতে চাই না!!!

Address

Dhaka
1100

Telephone

+8801515612566

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nasir Bin Mujaffor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Nasir Bin Mujaffor:

Shortcuts

Share

Category