Kamrul Hasan

Kamrul Hasan Public Servant | Civil Servant | Educator
BCS (General Education) Cadre

বিসিএস নন-ক্যাডার পদের দায়িত্ব ও সুযোগ-সুবিধা© রবিউল আলম লুইপা=====================================৪৪তম বিসিএসে উত্তীর্ণ...
29/11/2025

বিসিএস নন-ক্যাডার পদের দায়িত্ব ও সুযোগ-সুবিধা
© রবিউল আলম লুইপা
=====================================

৪৪তম বিসিএসে উত্তীর্ণ, কিন্তু ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হননি এমন প্রার্থীদের মধ্য থেকে নন-ক্যাডারের প্রায় ৪ হাজার শূন্যপদ পূরণ করবে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এর মধ্যে ৯ম গ্রেডের পদ ৫৮৭টি, ১০ম গ্রেড ২৯৭৪টি ও ১১তম গ্রেড ৪১৬টি। গুরুত্ব্বপূর্ণ পদগুলোর দায়িত্ব, সুযোগ-সুবিধা ও পছন্দক্রম নিয়ে পরামর্শ দিয়েছেন ৩৫তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা রবিউল আলম লুইপা...

✅ সহকারী পরিচালক (পাসপোর্ট অধিদপ্তর)

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর রাষ্ট্রের সব পাসপোর্ট ও ভিসাসংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পালন করে। ঢাকাসহ (আগারগাঁওয়ে সদর দপ্তর) প্রতিটি জেলায় আঞ্চলিক কার্যালয় রয়েছে। অধিদপ্তরের কর্মকর্তাদের পদসোপান—উপসহকারী পরিচালক (গ্রেড—১০)> সহকারী পরিচালক (গ্রেড—৯)> উপপরিচালক> অতিরিক্ত পরিচালক> পরিচালক> অতিরিক্ত মহাপরিচালক> মহাপরিচালক। মহাপরিচালক পদে সাধারণত সেনাবাহিনী থেকে একজন কর্মকর্তা প্রেষণে নিযুক্ত থাকেন।
পদটি পছন্দক্রমের প্রথম দিকে রাখতে পারেন।


✅ সাবরেজিস্ট্রার (নিবন্ধন অধিদপ্তর)

নিবন্ধন অধিদপ্তর ভূমি হস্তান্তর দলিল নিবন্ধন ও এ সম্পর্কিত সেবার পাশাপাশি সরকার ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর পক্ষে রাজস্ব ও কর আহরণ করে। অধিদপ্তরের কর্মকর্তাদের পদসোপান—সাবরেজিস্ট্রার> জেলা রেজিস্ট্রার> বিভাগীয় পরিদর্শক> অতিরিক্ত মহাপরিদর্শক (নিবন্ধন)> মহাপরিদর্শক (নিবন্ধন) (আইজিআর)। পদটি পছন্দক্রমের প্রথম দিকে রাখতে পারেন।



✅ সহকারী প্রকৌশলী (শিক্ষা প্রকৌশল অধিদপ্তর)

শিক্ষাপ্রতিষ্ঠানে ভৌত অবকাঠামো উন্নয়ন, নতুন ভবন নির্মাণ, বিদ্যমান ভবনগুলোর সম্প্রসারণ-রক্ষণাবেক্ষণ, মেরামত-সংস্কার এবং আসবাব সরবরাহ করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। প্রতিষ্ঠানটির পদসোপান—উপসহকারী প্রকৌশলী (গ্রেড-১০)> সহকারী প্রকৌশলী (গ্রেড-৯)> নির্বাহী প্রকৌশলী (গ্রেড-৬)> তত্ত্বাবধায়ক প্রকৌশলী (গ্রেড-৪)> অতিরিক্ত প্রধান প্রকৌশলী (গ্রেড-৩)> প্রধান প্রকৌশলী (গ্রেড-২)। পদোন্নতির সুযোগ মোটামুটি ভালো। তবে এটি নির্ভর করে একটি ব্যাচে একসঙ্গে কতজন যোগ দিয়েছে তার ওপর।



✅ সহকারী পরিচালক/উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা (উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো)

সার্বিক সাক্ষরতা আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়লে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কার্যক্রম বা কাজ বেড়ে যায়। ঢাকাসহ (প্রধান কার্যালয় তেজগাঁও শিল্প এলাকায়) ৬৪ জেলায় এর অফিস রয়েছে। পদোন্নতি পেয়ে সহকারী পরিচালক> উপপরিচালক> পরিচালক> মহাপরিচালক হওয়ার সুযোগ রয়েছে। পরিচালক ও মহাপরিচালক পদে সাধারণত প্রেষণে পদায়ন দেওয়া হয়। উপজেলা পর্যায়ে প্রথমবারের মতো লোকবল নিয়োগের প্রক্রিয়া চলমান আছে।



✅ ইনস্ট্রাক্টর (প্রাথমিক শিক্ষা অধিদপ্তর)

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মৌলিক প্রশিক্ষণ, বিষয়ভিত্তিক প্রশিক্ষণ ও বিদ্যালয় পরিদর্শন ইনস্ট্রাক্টরদের প্রধান কাজ। প্রথমবারের মতো বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে ইনস্ট্রাক্টর নিয়োগ দেওয়া হচ্ছে। পদোন্নতি পেয়ে ইনস্ট্রাক্টর> সহকারী সুপারিনটেনডেন্ট> সুপারিনটেনডেন্ট> উপপরিচালক>পরিচালক হওয়া যায়। তবে পদোন্নতি অনেকটাই ধীরগতির।



✅ সহকারী রাজস্ব কর্মকর্তা (জাতীয় রাজস্ব বোর্ড)

সহকারী রাজস্ব কর্মকর্তাদের ছয়টি কাস্টম হাউস, ১১টি ভ্যাট কমিশনারেট, তিনটি বন্ড কমিশনারেট, প্রতিটি বন্দর, প্রতিটি জেলাসহ শুল্ক মূল্যায়ন ও প্রত্যর্পণ, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মূসক নিরীক্ষা ও গোয়েন্দা অধিদপ্তর, সেন্ট্রাল ইন্টেলিজেন্স ইউনিট, আপিল কমিশনারেট, আপিল ট্রাইব্যুনালসহ শুল্ক ও আবগারিসংশ্লিষ্ট দপ্তরগুলোয় পদায়ন করা হতে পারে। শুল্ক ও আবগারি বিভাগের পদসোপান—সহকারী রাজস্ব কর্মকর্তা (গ্রেড-১০)> রাজস্ব কর্মকর্তা (গ্রেড-৯ নন-ক্যাডার)> সহকারী কমিশনার (গ্রেড—৯ ক্যাডার)> উপকমিশনার> যুগ্ম কমিশনার> অতিরিক্ত কমিশনার> কমিশনার> সদস্য। নন-ক্যাডার পদ থেকে সাধারণত ১-২টি র‌্যাংকে পদোন্নতি পাওয়া যায়। অন্য পদগুলো ক্যাডার থেকে পদায়ন করা হয়।



✅ সহকারী উপজেলা নির্বাচন অফিসার

(বাংলাদেশ নির্বাচন কমিশন)

নির্বাচন কমিশন বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পাশাপাশি জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নির্বাচনের দায়িত্ব পালন করে আসছে। নির্বাচন কমিশনের (সদর দপ্তর ঢাকায়) প্রতিটি বিভাগ, জেলা ও উপজেলায় স্থানীয় দপ্তর রয়েছে। নির্বাচন কমিশনের কর্মকর্তাদের পদসোপান— সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা> উপজেলা নির্বাচন কর্মকর্তা/সহকারী সচিব> জেলা নির্বাচন কর্মকর্তা/সিনিয়র সহকারী সচিব> জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা/উপসচিব> আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা/যুগ্ম সচিব> অতিরিক্ত সচিব> নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব।



✅ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক/খাদ্য পরিদর্শক (খাদ্য অধিদপ্তর)

খাদ্য পরিদর্শক (১০ম গ্রেড)> উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (নন-ক্যাডার ৯ম গ্রেড)> সহকারী খাদ্য নিয়ন্ত্রক (ক্যাডার ৯ম গ্রেড)> জেলা খাদ্য নিয়ন্ত্রক (ষষ্ঠ গ্রেড) প্রভৃতি পদে পদোন্নতি পাওয়া যায়। অর্থাৎ নন-ক্যাডার থেকে পদোন্নতি পেয়ে ক্যাডারভুক্ত হওয়ার সুযোগ রয়েছে। খাদ্য পরিদর্শকরা সাধারণত উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, জেলা খাদ্য নিয়ন্ত্রক, প্রধান কার্যালয়ে পদায়ন পেতে পারেন; অথবা নিজেই উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দপ্তর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।



✅ সহকারী শিক্ষক (মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর)

চাকরির ফিডার পূর্তি ও অভিজ্ঞতা দিয়ে সহকারী শিক্ষক থেকে সহকারী প্রধান শিক্ষক, সহকারী জেলা শিক্ষা অফিসার, প্রধান শিক্ষক, জেলা শিক্ষা অফিসার ও উপপরিচালক (মাধ্যমিক) পদে পদোন্নতি পাওয়া সম্ভব। শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষা অফিস ছাড়াও সরকার ও মন্ত্রণালয় একজন সহকারী শিক্ষককে শিক্ষাসংক্রান্ত কাজে যেকোনো দপ্তরে পদায়ন করতে পারে। মাধ্যমিক বিদ্যালয়ে পদায়নকালে ক্লাসে পাঠদান, বিভিন্ন ধরনের পরীক্ষা ও অনুষ্ঠান উদযাপন কমিটিতে কাজসহ একজন সহকারী শিক্ষককে নানা কাজে ব্যস্ত থাকতে হয়।



✅ ডেপুটি জেলার (কারা অধিদপ্তর)

ডেপুটি জেলার থেকে পদোন্নতি পেয়ে জেলার> উপ—তত্ত্বাবধায়ক (ডেপুটি সুপার)> কারা তত্ত্বাবধায়ক (জেল সুপার)> জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক (সিনিয়র জেল সুপার)> সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি)> উপ-কারা তত্ত্বাবধায়ক (ডিআইজি) ইত্যাদি পদে পদোন্নতি পাওয়া যায়। কারা অধিদপ্তরের ঊর্ধ্বতন পদগুলোতে প্রেষণে কর্মকর্তা পদায়ন করা হয়।



✅ অডিটর (সিএজি)

অডিটর পদটি অডিট বিভাগের ১১তম গ্রেডের একটি পদ। অডিট বিভাগে ক্যাডার বহির্ভূত কর্মকর্তাদের পদক্রম—জুনিয়র অডিটর> অডিটর> এসএএস সুপার (১০ম গ্রেড)> অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার (৯ম গ্রেড)> জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসার (ডিএএফও)/উপপরিচালক > পরিচালক।

⛔ নন-ক্যাডার পছন্দক্রম নির্ধারণে খেয়াল রাখুন
© রবিউল আলম লুইপা
====================================

✅ তুলনামূলক বিশ্লেষণ : আপনি এরই মধ্যে কোনো চাকরিতে কর্মরত থাকলে বা সুপারিশপ্রাপ্ত থাকলে যে নন-ক্যাডার চাকরিগুলো আপনি নিশ্চিতভাবেই করবেন শুধু সেই পদগুলো পছন্দক্রমে রাখবেন। এর জন্য বর্তমান চাকরির নিয়োগবিধি এবং পছন্দের নন-ক্যাডার চাকরির নিয়োগবিধির তুলনামূলক বিশ্লেষণ করতে পারেন। দুই পদে কর্মরত কোনো কর্মকর্তা অথবা অভিজ্ঞদের সঙ্গে কথা বলেও পরামর্শ নিতে পারেন, তবে আপনি বেকার হলে সব পদই পছন্দক্রমে রাখতে পারেন। প্রমোশনের সুযোগ নন-ক্যাডার পদগুলোতে তুলনামূলক সীমিত।

সহকারী পরিচালক (পাসপোর্ট), সাবরেজিস্ট্রার, ওষুধ তত্ত্বাবধায়ক, সহকারী প্রকৌশলী (বিভিন্ন অধিদপ্তর) পদগুলোতে প্রমোশন ও অন্যান্য সুযোগ-সুবিধা তুলনামূলক ভালো।

✅ ঢাকা পদায়ন : আপনার ঢাকায় থাকা প্রয়োজন মনে হলে মন্ত্রণালয়ের বিভাগস্থ (অধিদপ্তর ব্যতীত) পদগুলোতে আবেদন করতে পারেন। যেমন—পরিকল্পনা বিভাগের গবেষণা কর্মকর্তা। ঢাকার বাইরে অফিস নেই এমন দপ্তরগুলোতেও আবেদন করতে পারেন।

যেমন—সহকারী পরিচালক (ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর), সহকারী পরিদর্শক (বিস্ফোরক অধিদপ্তর)।

✅ নিজ জেলায় পদায়ন : নিজ জেলায় পদায়নের ইচ্ছা থাকলে পছন্দক্রমে রাখতে পারেন—পিটিআই ইনস্ট্রাক্টর, সহকারী শিক্ষক-মাধ্যমিক বিদ্যালয়, অডিটর ইত্যাদি। তবে পাশের জেলায় পদায়নের সুযোগ প্রায় সব পদেই রয়েছে।

✅ মাঠ পর্যায়ে কাজের সুযোগ : যে অফিসগুলোতে বেশি সেবাগ্রহীতা সেবা নেয় এমন পদগুলোতে মাঠ পর্যায়ে কাজের সুযোগ বেশি।

যেমন—সাবরেজিস্ট্রার, সহকারী উপজেলা নির্বাচন অফিসার ইত্যাদি। অন্যদিকে শিক্ষাপ্রতিষ্ঠান, ট্রেনিং ইনস্টিটিউট, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রভৃতি প্রতিষ্ঠানে নির্দিষ্ট শ্রেণির সেবাগ্রহীতা থাকায় কাজের চাপ তুলনামূলক কম।

✅ কর্মপরিবেশ : অফিসের কর্মপরিবেশকে গুরুত্ব দিলে মন্ত্রণালয়ের বিভাগ, প্রাচীন ও ঐতিহ্যবাহী ডিপার্টমেন্টের পদগুলোতে আবেদন করুন। মন্ত্রণালয়ের সচিবালয়ে বা পাসপোর্ট অধিদপ্তরের মতো অফিসগুলোতে করপোরেট অফিসের মতো পরিবেশ পাওয়া যেতে পারে।

দৈনিক কালের কন্ঠ, ২৯ নভেম্বর ২০২৫
(লিংক কমেন্টবক্স)

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার নতুন মানবন্টন! িসিএসের_বিজ্ঞপ্তি      #মানবন্টন
26/11/2025

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার নতুন মানবন্টন!

িসিএসের_বিজ্ঞপ্তি #মানবন্টন

ছন্দ কোটেশন কিংবা যে টপিকগুলো সিরিয়ালি মনে রাখতে হতো আমি তাদের এভাবে দেয়ালে টানিয়ে মনে রাখতাম।এতে যে কাজটা হতো— রেগুলার ...
14/08/2025

ছন্দ কোটেশন কিংবা যে টপিকগুলো সিরিয়ালি মনে রাখতে হতো আমি তাদের এভাবে দেয়ালে টানিয়ে মনে রাখতাম।

এতে যে কাজটা হতো— রেগুলার চোখ পড়তো আর আমারও একবার করে রিভাইস হয়ে যেত।

কঠিন কঠিন ভোকাবুলারিও আমি এভাবে মনে রাখতাম।

ঢাকায় থাকাকালীন এটা ছিল আমার স্টাডি কর্নার। কিছু টপিক কয়েকবার পড়লেও মনে থাকতো না। তো কী করতাম? আমি ওই টপিকগুলোকে এভাবে হ...
12/08/2025

ঢাকায় থাকাকালীন এটা ছিল আমার স্টাডি কর্নার। কিছু টপিক কয়েকবার পড়লেও মনে থাকতো না।

তো কী করতাম?

আমি ওই টপিকগুলোকে এভাবে হোয়াইট পেপারে লিখে দেয়ালে টানিয়ে রাখতাম।

যখনই চোখ পড়তো একবার করে রিভাইস হয়ে যেত। কঠিন টপিকগুলো আমি এভাবে মনে রাখতাম 😊

এই কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার অভ্যাসটা আমার সেই কলেজ লাইফ থেকে ছিল। পড়ার সময় বিষয়ভিত্তিক টপিকগুলো ছিড়ে এভাবে আলাদা ক্লিপিং...
11/08/2025

এই কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার অভ্যাসটা আমার সেই কলেজ লাইফ থেকে ছিল। পড়ার সময় বিষয়ভিত্তিক টপিকগুলো ছিড়ে এভাবে আলাদা ক্লিপিং করে রাখতাম পরে আবার চোখ বুলানোর জন্য।

প্রতি মাসে মাত্র ২৫/৩০ টাকার একটা কারেন্ট অ্যাফেয়ার্স আপনাকে যে পরবর্তী কতটুকু এগিয়ে দিবে তা চাকরির পরীক্ষার প্রস্তুতির সময় বুঝতে পারবেন।

#কারেন্ট_অ্যাফেয়ার্স

আপনি কি জানেন? ৪৬তম বিসিএস রিটেন পরীক্ষায় ক্লাস ৮ এর গণিত বই এবং ৯-১০ এর জেনারেল ম্যাথ বই থেকে প্রশ্ন হুবহু এসেছে!🎯১নং- ...
01/08/2025

আপনি কি জানেন? ৪৬তম বিসিএস রিটেন পরীক্ষায় ক্লাস ৮ এর গণিত বই এবং ৯-১০ এর জেনারেল ম্যাথ বই থেকে প্রশ্ন হুবহু এসেছে!
🎯১নং- ক্লাস ৮ এর ২৪ পেজ এর ৫ নং।
🎯 ২(খ) নং- ক্লাস ১০ এর উচ্চতর গণিত ৯.১ এর ১৪।
🎯৪নং - ক্লাস ৮ এর ৭৪ পেজ এর ৩১নং ।
🎯৫ নং - ক্লাস ৮ এর ১০৯ পেজ এর ৫ নং।
🎯৬ নং- ক্লাস ১০ এর ১০৬ পেজ এর ১৫ নং।
🎯৭ নং- ক্লাস ১০ এর সা.গ. এর ১৬.১ এর ৬ নং। ককটেল বই এর - ৫৭১ পেজ
🎯 ৮( ক) - ককটেল বই এর ৩০৪ নং পেজ এর ৬। এই ম্যাথ টা ইন্টার এর কেতাব স্যারের ২য় পত্র থেকে বিন্যাস এসেছে।
🎯 ১০ নং- ক্লাস ৮ এর ১৫৬ পেজ এর ৪।
বিশ্লেষণে -
তানভীর আহমেদ

প্রিয়তমা যেন আপনাকে তার বাচ্চার মামা বানিয়ে দিতে না পারে, তাই সময় থাকতেই জব প্রিপারেশন নেন 😀
24/07/2025

প্রিয়তমা যেন আপনাকে তার বাচ্চার মামা বানিয়ে দিতে না পারে, তাই সময় থাকতেই জব প্রিপারেশন নেন 😀

৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর বিজ্ঞপ্তি প্রকাশ।★ শিক্ষা ক্যাডারের জন্য।মোট পদ : ৬৮৩ টি।আবেদনের শেষ সময় ২২ আগস্ট ২০...
22/07/2025

৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর বিজ্ঞপ্তি প্রকাশ।
★ শিক্ষা ক্যাডারের জন্য।

মোট পদ : ৬৮৩ টি।
আবেদনের শেষ সময় ২২ আগস্ট ২০২৫ খ্রি.


📢 নোটিশকলেজ ভর্তি টাইমলাইন – এইচএসসি ২৭🔹 আবেদন শুরু:▪️ ২৪ জুলাই থেকে একাদশ শ্রেণির অনলাইন আবেদন শুরু▪️ আবেদন চলবে ৯ আগস্...
19/07/2025

📢 নোটিশ
কলেজ ভর্তি টাইমলাইন – এইচএসসি ২৭

🔹 আবেদন শুরু:
▪️ ২৪ জুলাই থেকে একাদশ শ্রেণির অনলাইন আবেদন শুরু
▪️ আবেদন চলবে ৯ আগস্ট পর্যন্ত

🔹 ফল প্রকাশ ও নিশ্চায়ন:
▪️ ১ম পর্যায়ের ফল: ২১ আগস্ট
▪️ নিশ্চায়ন: ২১-২৫ আগস্ট রাত ৮টা পর্যন্ত

🔹 ২য় পর্যায়ের আবেদন:
▪️ সময়সীমা: ২৬-২৮ আগস্ট
▪️ ফল প্রকাশ: ৩১ আগস্ট রাত ৮টা

🔹 ৩য় পর্যায়ের আবেদন:
▪️ সময়সীমা: ১-৮ সেপ্টেম্বর
▪️ ফল প্রকাশ: ১০ সেপ্টেম্বর রাত ৮টা

🔹 চূড়ান্ত ভর্তি:
▪️ ১১-১৫ সেপ্টেম্বর

🔹 ক্লাস শুরু:
▪️ ৩০ সেপ্টেম্বর থেকে সারাদেশে একযোগে ক্লাস শুরু হবে।

সূত্র: দৈনিক কালের কণ্ঠ

19/07/2025

হুমায়ূন আহমেদ!

🔴 অনার্স ১ম বর্ষ পরীক্ষায় ১২৪ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা!২০২৪ সালে অনুষ্ঠিতব্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্...
18/07/2025

🔴 অনার্স ১ম বর্ষ পরীক্ষায় ১২৪ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা!

২০২৪ সালে অনুষ্ঠিতব্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ পরীক্ষায় অসাধু উপায়ে পরীক্ষায় অংশগ্রহণ করায় দেশব্যাপী বিভিন্ন কলেজের ১২৪ জন শিক্ষার্থীর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ!

📍 শুধুমাত্র কুমিল্লার ৯টি কলেজ থেকেই ১৭ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
📍 শাস্তির মধ্যে রয়েছে– সংশ্লিষ্ট বছরের সকল পরীক্ষা থেকে বাতিল, এমনকি ১ থেকে ৩ বছর পর্যন্ত বহিষ্কার।

🔔 জাতীয় বিশ্ববিদ্যালয় এবার পরীক্ষা অনিয়ম ও অসাধুতার বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে। পরীক্ষা হলে নিয়ম ভাঙলেই কঠোর শাস্তি।

📵 মোবাইল ফোন 🗞️ নকল ও 📖 বই 🚫
🗣️ প্রত্যবেক্ষকের সাথে বেয়াদবি 🚫


Address

Dhaka

Telephone

+8801521528649

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kamrul Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Kamrul Hasan:

Shortcuts

Share