19/06/2026
اقرأ وارتق
পাঠ প্রতিযোগিতা (১) – ১৪৪৮
কিতাব মুতালাআকে অভ্যাসে পরিণত করা ও আকাবিরদের কিতাবের সাথে সুদৃঢ় সম্পর্ক গড়ার লক্ষ্যে লাজনার ব্যতিক্রমধর্মী আয়োজন ১০০ দিনব্যাপী এক ‘পাঠ প্রতিযোগিতা (১) – ১৪৪৮ হি.
একনজরে প্রতিযোগিতার মূল তথ্য:
• সময়কাল: ১০০ দিন
• তারিখ: ১০ মুহাররম থেকে ২০ রবিউস সানি
• নির্ধারিত কিতাব: মোট ৪০টি
অংশগ্রহণের নিয়মাবলি:
১. রেজিস্ট্রেশন: গুগল ফর্ম (Google Form) পূরণের মাধ্যমে এই প্রতিযোগিতায় অংশ নিতে হবে। গুগল ফর্ম রেজিস্ট্রেশন লিংক
https://forms.gle/RH8MQRgBPv7q87Ut6
রেজিস্ট্রেশনের শেষ সময় ৯ই মহররম।
২. ২. দৈনিক মুহাসাবা: যারা রেজিস্ট্রেশন করবেন তাদেরকে নিয়ে একটা ওয়াটসাপ গ্রুপ তৈরি করা হবে। প্রতিদিনের পাঠের অগ্রগতি বা ‘মুহাসাবা’ নিয়মিত ঐ গ্রুপে পেশ করতে হবে।
৩. পাঠ প্রতিক্রিয়া: শিক্ষার্থীরা গভীর মনোযোগের সাথে কিতাবগুলো অধ্যয়ন করবেন এবং প্রতিটি কিতাব পড়া শেষ হলে কিতাব নিয়ে অনুভূতি ও পরিচিতি মূলক একটি স্বরচিত প্রবন্ধ লিখে জমা দেবেন। তা অবশ্যই দুই পৃষ্ঠার কম হতে পারবে না এবং এ আই এর সাহায্যে নিলে বাতিল বলে বিবেচিত হবে।
মূল্যায়ন ও পুরস্কার:
• সাধারণ পুরস্কার: যাদের ব্যাপারে নিয়মিত মুহাসাবা ও পাঠ প্রতিক্রিয়া প্রদান এবং পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে যে, তারা ৪০টি কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত পড়া সম্পন্ন করেছেন তাদের সকলকেই পুরস্কার প্রদান করা হবে।
• সেরা পুরস্কার: পরীক্ষায় সবচেয়ে ভালো ফলাফল করা সেরা ৫ জনকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে।
পাঠ প্রতিযোগিতার এই ইলমী যাত্রায় আপনাদের সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করছি!
নেসাবের কিতাবের তালিকা নিম্নে প্রদান করা হলো:
১. খুব পড়ি বুঝে পড়ি, মাওলানা সাফওয়ান হাবিব
২. তালিবানে ইলম: পথ ও পাথেয়, মাওলানা আবদুল মালেক
৩. আকাবিরে দেওবন্দের ছাত্রজীবন (১ম খণ্ড), মাওলানা ইমদাদুল হক
৪. আকাবিরে দেওবন্দের ছাত্রজীবন (দ্বিতীয় খণ্ড), মাওলানা ইমদাদুল হক
৫. আকাবিরে দেওবন্দের ছাত্রজীবন (৩য় খণ্ড), মাওলানা ইমদাদুল হক
৬. ঈমান সবার আগে, মাওলানা আবদুল মালেক
৭. নির্বাচিত প্রবন্ধ ১, মাওলানা আবদুল মালেক
৮. নির্বাচিত প্রবন্ধ ২, মাওলানা আবদুল মালেক
৯. তাসাওউফ তত্ত্ব ও বিশ্লেষণ, মাওলানা আবদুল মালেক
১০. উম্মাহর ঐক্য: পথ ও পন্থা, মাওলানা আবদুল মালেক
১১. আমাদের প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওলানা মুহাম্মাদ যাকারিয়া আবদুল্লাহ
১২. মুসলিম উম্মাহর সংক্ষিপ্ত ইতিহাস ১, মাওলানা ইসমাইল রেহান
১৩. মুসলিম উম্মাহর সংক্ষিপ্ত ইতিহাস ২, মাওলানা ইসমাইল রেহান
১৪. মুসলিম উম্মাহর সংক্ষিপ্ত ইতিহাস ৩, মাওলানা ইসমাইল রেহান
১৫. মুসলিম উম্মাহর সংক্ষিপ্ত ইতিহাস ৪, মাওলানা ইসমাইল রেহান
১৬. উলামায়ে হিন্দ কা শানদার মাযী ভলিয়ম ১ (খণ্ড ১), মাওলানা সায়্যিদ মুহাম্মদ মিয়া
১৭. উলামায়ে হিন্দ কা শানদার মাযী ভলিয়ম ২ (খণ্ড ২ ও ৩), মাওলানা সায়্যিদ মুহাম্মদ মিয়া
১৮. উলামায়ে হিন্দ কা শানদার মাযী ভলিয়ম ৩ (খণ্ড ৪), মাওলানা সায়্যিদ মুহাম্মদ মিয়া
১৯. এসব হাদীস নয় ১, মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক (সম্পাদক)
২০. এসব হাদীস নয় ২, মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক (সম্পাদক)
২১. প্রচলিত ভুল ১, মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক (সম্পাদক)
২২. প্রচলিত ভুল ২, মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক (সম্পাদক)
২৩. উলুমুল হাদীস: কী, কেন, কীভাবে, আবু রাফআন সিরাজ
২৪. মাকামে সাহাবা, মুফতী শফী (রহি.)
২৫. ইতিহাসের কাঠগড়ায় হযরত মুআবিয়া রা., মুফতী মুহাম্মাদ তাকী উসমানী
২৬. দলিলসহ নামাযের মাসায়েল, মাওলানা আবদুল মতিন
২৭. খৃষ্টধর্মের স্বরূপ, মুফতী মুহাম্মাদ তাকী উসমানী
২৮. ইসলামী জীবনবিধান: মাসায়েল ও নির্দেশনা, মাওলানা মাহমুদুল্লাহ
২৯. মাসিক আলকাউসার কুরআনুল কারীম সংখ্যা
৩০. হেযবুত তওহীদ মতবাদ: পরিচিতি ও পর্যালোচনা, মাওলানা ইবরাহিম খলিল
৩১. বুদ্ধিবৃত্তিক আগ্রাসনের ইতিবৃত্ত, মাওলানা ইসমাইল রেহান
৩২. من معين السيرة, صالح أحمد الشامي
৩৩. من معين الشمائل, صالح أحمد الشامي
৩৪. من معين الخصائص النبوية, صالح أحمد الشامي
৩৫. اختلاف امت اور صراط مستقيم, محمد يوسف لدهيانوي
৩৬. لمحات من تاريخ السنة وعلوم الحديث, عبد الفتاح أبو غدة
৩৭. أثر الحديث الشريف في اختلاف الأئمة الفقهاء ويليه أدب الاختلاف في مسائل العلم والدين, محمد عوامة
৩৮. الإسرائيليات والموضوعات في كتب التفسير, محمد بن محمد أبو شهبة
৩৯. الانتقاء في فضائل الثلاثة الأئمة الفقهاء, أبو عمر يوسف بن عبد الله بن عبد البر الأندلسي
৪০. شخصية المسلم كما يصوغها الإسلام في الكتاب والسنة, محمد علي الهاشمي