28/04/2026
ঈদ-পরবর্তী পূর্ণমিলনী ২০২৬ সফলভাবে সম্পন্ন ✨
স্যার এ এফ রহমান হল অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের সম্মানিত অ্যালুমনাই ও সদস্যবৃন্দের আন্তরিক উপস্থিতিতে আমাদের ঈদ-পরবর্তী পূর্ণমিলনী অনুষ্ঠানটি প্রাণবন্ত ও স্মরণীয় হয়ে উঠেছে।
সিনিয়র-জুনিয়রদের মিলন, আন্তরিক আড্ডা, স্মৃতিচারণ এবং ভ্রাতৃত্বের উষ্ণতায় পুরো আয়োজনটি ছিল সত্যিই বিশেষ। আপনাদের উপস্থিতি ও সহযোগিতাই এই আয়োজনকে সফল করেছে।
যারা সময় করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভবিষ্যতেও এই বন্ধন আরও দৃঢ় হোক—এই প্রত্যাশা রইল।
ধন্যবাদান্তে,
President - Abid Chaklader
General Secretary -Fuad Rahaman
স্যার এ এফ রহমান হল অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন
18/04/2026
স্যার এ এফ রহমান হল অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের সম্মানিত অ্যালুমনাই ও সদস্যবৃন্দকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভালো আছেন। আপনারা জেনে আনন্দিত হবেন যে বর্তমান কার্যনির্বাহী কমিটির উদ্যোগে ঈদ-পরবর্তী পূর্ণমিলনী আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল। কিছু অনিবার্য কারণে সামান্য বিলম্ব হলেও, আগামী ২৪ তারিখে অনুষ্ঠানটি চূড়ান্ত করা হয়েছে।উক্ত অনুষ্ঠানে আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কাম্য। আপনাদের উপস্থিতিতে সিনিয়র-জুনিয়রের ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে এই প্রত্যাশা রইল।
ধন্যবাদান্তে,
কার্যনির্বাহী কমিটি
যারা আসবেন গুগল ফ্রম টি পূরণের জন্য অনুরোধ করা হলো
07/04/2026
A new committee, a new journey! Wishing the team great success in leading with passion, responsibility, and vision.
20/03/2026
🌙 ঈদ মোবারক 🌙
প্রিয় সিনিয়র, জুনিয়র ও প্রিয় বন্ধুগণ,
এফ রহমান হল একাউন্টিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদ-উল-ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।
এই পবিত্র উৎসব আমাদের জীবনে বয়ে আনুক শান্তি, সুখ ও সমৃদ্ধি। সকল ভেদাভেদ ভুলে আমরা যেন ভালোবাসা, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আরও দৃঢ়ভাবে আবদ্ধ হতে পারি—এই কামনা করি।
আপনাদের সকলের জীবন হোক আনন্দময়, সফলতা ও কল্যাণে ভরপুর।
পরিবার-পরিজনদের সাথে ঈদের প্রতিটি মুহূর্ত কাটুক হাসি ও ভালোবাসায়।
সবাইকে আবারও ঈদ মোবারক। 🌙✨
01/03/2026
Dear Members of the Accounting Association,
We are thrilled to announce the new Executive Committee of the Accounting Association of Sir A F Rahman Hall, University of Dhaka. Congratulations to Abid Chaklader on being elected President and to Fuad Rahaman on being elected General Secretary. We are excited to have such a talented and motivated group of individuals leading our association.
Best regards,
The Outgoing Executive Committee (2025–26)
Accounting Association of Sir A F Rahman Hall,University of Dhaka.
28/02/2026
আসসালামু আলাইকুম ।
প্রিয় সিনিয়র, ব্যাচমেট ও জুনিয়রদের
অবগতির জন্য জানানো হচ্ছে যে
একাউন্টিং এসোসিয়েশন আফ এফ রহমান হল এর একটি
whatsapp গ্রুপ ক্রিয়েট করা হয়েছে ।
আশা করি আপনারা সবাই গ্রুপটিতে যুক্ত হবেন।
whatsapp গ্রুপের লিংক :
Accounting association of Sir A F Rahman Hall
WhatsApp Group Invite
08/02/2026
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
প্রিয় ভাই, বন্ধু ও জুনিয়র সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
প্রতিবারের ন্যায় পবিত্র রমাদান মাসকে সামনে রেখে স্যার এ এফ রহমান হল অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন এর উদ্যোগে আমরা একটি ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করতে যাচ্ছি, ইনশাআল্লাহ।
রমাদানের বরকতপূর্ণ এই সময়ে একসাথে ইফতার করা, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করা এবং দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভই আমাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য।
তারিখ: ২৭ ফেব্রুয়ারি
স্থান: মেস রেনেসা
এই আয়োজনকে আরও সুন্দর ও সফল করতে আপনাদের সকলের গুরুত্বপূর্ণ মতামত, পরামর্শ ও অংশগ্রহণ আমরা আন্তরিকভাবে প্রত্যাশা করছি।
আসুন, সকলে মিলে এই রমাদানে একটি সুন্দর ও স্মরণীয় ইফতার মাহফিল উপহার দিই।
ধন্যবাদ সবাইকে।
স্যার এ এফ রহমান হল অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন
11/11/2025
Guys. Hold on. Another great news is here.
Huge congratulations to Shamim Reza Vai for his outstanding success in the 49th Special BCS!
Your dedication, patience, and relentless effort have finally brought this well-deserved achievement. You’ve proved once again that true commitment always leads to glory.
We’re genuinely proud of you, vai! Wishing you even greater accomplishments and endless success in the days ahead.
11/11/2025
We are immensely proud to share that our beloved Abdul Malek Vai has achieved an outstanding milestone securing 5th position in the 49th Special BCS.
Your hard work, dedication, and perseverance have truly paid off. This remarkable success is not just a personal achievement but also an inspiration for all of us who look up to you.
Wishing you continued success and endless growth in your journey as an educator and mentor.
13/10/2025
We are immensely proud to share that Abdur Rahim Forhad Vai, from Accounting 21st Batch, has officially qualified as a Chartered Accountant (CA) this season!
Your hard work, perseverance, and dedication have truly paid off. You’ve set a shining example for all of us in the Hall and Department to follow. Your remarkable achievement will continue to inspire the upcoming generations of aspiring accountants.
Wishing you every success in your professional journey ahead, In Sha Allah. May this milestone be the beginning of even greater accomplishments!
07/06/2025
আসসালামু আলাইকুম
ঈদ মোবারক!! 💫🌙
تَقَبَّلَ اللهُ مِنَّا وَ مِنْكُمْ
”তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া-মিনকুম”
আল্লাহ আমাদের কুরবানি ও সকল নেক আমল কবুল করুক,আমিন।