আলোকন পাঠশালা

আলোকন পাঠশালা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আলোকন পাঠশালা, School, Road/9, Dhaka.

প্রতিবছরের মত এবারও আমার আলোকন পাঠশালার শিশুদের ঈদের নতুন জামা ও খাবারের প্যাকেট উপহার দেয়া হলো। ঈদ উপলক্ষে তাদের মায়েদে...
28/03/2025

প্রতিবছরের মত এবারও আমার আলোকন পাঠশালার শিশুদের ঈদের নতুন জামা ও খাবারের প্যাকেট উপহার দেয়া হলো। ঈদ উপলক্ষে তাদের মায়েদের জন্য থ্রি-পিস ও বাবাদের জন্য লুঙ্গিও দেয়া হয়েছে।
এই মহতী উদ্যোগে যে সকল বন্ধু আমার পাশে থেকে সহায়তার হাত বাড়িয়েছেন, তাদের কে জানাই অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা 🙏🙏🙏

Alokon Pathshala students visiting Mirpur Zoo on 1st September 2023. Last year many of them vomited in the Bus, so this ...
04/09/2023

Alokon Pathshala students visiting Mirpur Zoo on 1st September 2023. Last year many of them vomited in the Bus, so this time Leguna is hired for them.

আজ ঈদের দিন আলোকনের শিশুরা সেমাই খাচ্ছে, আগামীকাল খাবে পোলাও মাংস……….
29/06/2023

আজ ঈদের দিন আলোকনের শিশুরা সেমাই খাচ্ছে, আগামীকাল খাবে পোলাও মাংস……….

আলোকন পাঠশালার শিশুদের প্রিয়মুখ জাহানারা মিসের উদ্যোগে আজকের টিফিনে মিস্টি ও নিমকি খেলো শিশুরা সবাই। ধন্যবাদ জাহানারা আপ...
24/06/2023

আলোকন পাঠশালার শিশুদের প্রিয়মুখ জাহানারা মিসের উদ্যোগে আজকের টিফিনে মিস্টি ও নিমকি খেলো শিশুরা সবাই। ধন্যবাদ জাহানারা আপা, ভাল থাকবেন।

18/06/2023

আজ বাবা দিবস—

বিশ্বের সকল বাবাকে জানাই শ্রদ্ধা, ভালবাসা ও অভিনন্দন। আমার বাবা মরহুম মোহম্মদ শেহাবউল্লাহ গত হয়েছেন সেই ২০০২ সালের শুরুর দিকে, ৯২বছর বয়সে।পৃথিবীর সব বাবাই তার সন্তানের কাছে অমূল্যধন।
আমার বাবা ছিলেন আমার ফ্রেন্ড, ফিলোসফার এন্ড গাইড।বাবা আমাকে এত বেশী নিজের মত করে বেড়ে উঠতে দিয়েছেন, এতটা স্বাবলম্বী করে গড়ে তুলেছেন যে কারণে আজ আমি এই অবস্থানে আসতে পেরেছি।
আমার বাবা কোনদিন পড় পড় করতেন না, বরং বলতেন, অনেকক্ষন পড়া হয়েছে, এবার ছাদে গিয়ে হেঁটে আসো কিছুক্ষন।আমি আমাদের পাঁচভাইবোনের মধ্যে সবার ছোট। সবার বড় বোন, মধ্যিখানে পর পর তিনভাই। শেষমেষ যখন আবার মেয়ে হলো, আমার বাবা যেন চাঁদ হাতে পেলেন। এত আদর এত ভালবাসা পেয়েছি যে বলে শেষ করা যাবেনা।বাবা সবার কাছে বলতেন, ছোটটি হচ্ছে বেস্ট চাইল্ড। পড়াশুনায় সেরা থাকার চেস্টা করতাম। আমার বাবা বলতেন, সারাদিন লেখাপড়া করে যদি তোমাকে ফার্স্ট হতে হয়, সেটা আমার দরকার নেই। তারচেয়ে বরং তুমি সেকেন্ড, থার্ড হলেও হবে, তোমাকে খেলাধুলা করতে হবে, বিতর্ক-বক্তৃতা শিখতে হবে। রচনা প্রতিযোগীতায় নাম দিতে হবে। আমাকে সবরকম এক্সট্রা কারিকুলার একটিভিটিজে নাম দিতে হতো। বাবা শিখিয়েছেন, ক্লাসে কোন কিছুর জন্য নাম চাইলে তুমি নাম দিয়ে দিবা, আমিও ঠিকই নাম দিয়ে আসতাম। বাসায় ফিরে ভয় পেতাম, নাম তো দিয়েছি এখন কি হবে। বাবা বলতেন বক্তৃতাটা লিখে আয়নার সামনে দাড়িয়ে প্র্যাকটিস করো। ভুল হলে সংশোধন করে দিতেন, এভাবে শিখে শিখে একদিন সেরা বক্তা হয়ে গেলাম !বিতর্ক কিংবা রচনা প্রতিযোগীতায় প্রথম হওয়াটাও বাবার কারণেই। স্টেজের ভয়, মাইক হাতে কাঁপুনি সেই ছোটবেলাতেই কেটে গেছে।
অল্প বয়স থেকেই আমি ছিলাম বাবার মতই ধার্মিক, নীতিবান, অসহায় ও সুবিধাবন্চিতের জন্য দয়ালু।এত মিল আমার আর আমার বাবার স্বভাব-চরিত্র, পছন্দ-অপছন্দ, খাবার-দাবার যে আমার সন্তানেরাও অবাক হয়ে যায়। আমার ভাই-বোনেরাও বলে আমি নাকি বাবা মত দেখতে এবং অবিকল বাবার স্বভাবের ডুপ্লিকেট কপি !
বাবাকে সারাদিন বন্ধুদের সব গল্প না বল্লে আমার ঘুম হতোনা, মাঝেমাঝে বাবা বলতেন, আমি কি এতকিছু চিনি ! ডাক্তারী পড়ার সময় আমার সহপাঠী ছেলেমেয়ে সবাই আমাদের বাসায় এলে বাবার সাথে গল্প করতে ভালবাসতেন।আমার বাবার গল্প বলে শেষ হবেনা। ক্লাস ফাইভে পড়ার সময় ৪৬৫টাকা দিয়ে সিঙ্গার সেলাই মেশিন কিনে দিয়েছেন, অবসর সময় কাটানোর জন্য, কারণ বোন বিয়ে হয়ে চিটাগং চলে গেলে আমি বাড়ী তখন একা, ভাইদের সাথে ফুটবল, ক্রিকেট খেলার সম্ভব ছিলনা।আমাদের বাসায় ছোট একজন কাজের মেয়ে রাখা হতো শুধু আমার সাথে খেলাধুলার জন্য। এতছোট বয়সে নিজের ফ্রক সেলওয়ার সেলাই করতে পারতাম, বুয়াদেরগুলিও স্কুল বন্ধের সময় করে দিতাম ফ্রি।

জাপানে পাঁচবছর থাকার সময় কতবার যে আমার বাবা জিপিও থেকে দশকেজি করে পার্সেল পাঠিয়েছেন। পোলাওর চাল, মুশুর ও মুগ ডাল, শুটকি, নোনা ইলিশ, করলা শুখিয়ে প্যাকেট করা, চানাচুর ইত্যাদি ইত্যাদি। ডাক্তারী বই জাপানে কয়েকগুন দাম বলে বাবা বই কিনেও পাঠাতেন।
আই মিস ইউ বাবা।
আমি আমার সন্তানদের বলে রেখেছি আমি মরে গেলে যেন গোপীবাগে আমার বাবার কবরে আমার বাবার বুকের মধ্যে আমাকে দাফন করা হয়।

18/06/2023

মধুমাসে আলোকনে চলছে আম-কাঁঠাল খাওয়ার ধুম………

17/06/2023

আমার আলোকনের শিশুদের জন্য ২০কেজি আম পাঠিয়েছেন নিকেতনার্স গ্রুপের নাফিসা হোসেন নিপু। আজ টিফিনের সময় অর্ধেক আম ( ১০কেজি ) বিতরন করা হয়, আগামীকাল বাকীগুলি পেঁকে গেলে আবার খাওয়ানো হবে।
আমাদের শিশুদের আম পাঠানোর জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই নিপু আপাকে এবং আমাদের পাঠশালায় এসে আজ আম খাওয়ার দৃশ্য দেখার জন্য।🌺🌺🌺🌺

মধু মাসে আলোকন শিশুদের আম লিচু টিফিন…….
05/06/2023

মধু মাসে আলোকন শিশুদের আম লিচু টিফিন…….

25/05/2023
25/05/2023

আলোকন পাঠশালার শিশুদেরকে YouTube এ সবকিছু সহজে শেখানোর জন্য অনুদানের টাকা দিয়ে এবার নতুন স্মার্ট টেলিভিশন লাগানো হয়েছে।

Address

Road/9
Dhaka
1212

Telephone

+8801748409406

Website

Alerts

Be the first to know and let us send you an email when আলোকন পাঠশালা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category