24/05/2026
১৪৮৫ পদে #সমাজসেবা অধিদপ্তর (dss) এ নিয়োগ বিজ্ঞপ্তি।
আবেদন শুরুঃ ২ জুন ২০২৬
আবেদনের শেষ তারিখঃ ২৩ জুন ২০২৬
বিভিন্ন চাকরির সার্কুলার সম্পর্কে সবার আগে জানতে।আমাদের পেজটি লাইক এবং ফলো করে সাথে থাকুন ধন্যবাদ।
24/05/2026
১৪৮৫ পদে #সমাজসেবা অধিদপ্তর (dss) এ নিয়োগ বিজ্ঞপ্তি।
আবেদন শুরুঃ ২ জুন ২০২৬
আবেদনের শেষ তারিখঃ ২৩ জুন ২০২৬
24/05/2026
⚡ নিয়োগ বিজ্ঞপ্তি ⚡
✅ ৫৭ পদে এসএস পাওয়ার (SS Power I Ltd) এ নিয়োগ বিজ্ঞপ্তি
✅ Deadline: 7 Jun 2026
👉 Job Circular Update BD & Engineering Help Zone
#বাংলাদেশ_চাকরি
23/05/2026
২৮৭ পদে #কর্মসংস্থান_ব্যাংকে নতুন সার্কুলার প্রকাশিত।
আবেদন শুরুঃ ২৪ মে ২০২৬
আবেদন শেষঃ ২৩ জুন ২০২৬
22/05/2026
বোন রামিসা ,
তুমি কি জানো আমারও একটা ছোট্ট বোন আছে? তোমার কথা যতবার ভাবি, ততবার ওর চেহারাটা আমার চোখের সামনে ভেসে ওঠে। তুমিসহ আরও অনেক জান্নাতের পাখিরা যারা এমন নির্মমতা আর পাশবিকতার শিকার হচ্ছো, কেউবা হামের কারণে (ক্ষমতাবানদের উদাসীনতায়) জান্নাতের মেহমান হয়েছ; তোমাদের জন্য একজন ভাইয়া হিসেবে দোয়া ও প্রতিবাদ করা ছাড়া আর কিছুই করতে পারছি না। আমরা খুবই অসহায়। তোমরা আমাদের কখনো মাফ করো না। আমরা এই ক্ষমার যোগ্য না।
ইতি,
একজন ভাইয়া 😓
তনু- আছিয়া- রামিসা, তারপর আমার/আপনার মেয়ে। যাদের জন্য আগের ঘটনার বিচার হয় নাই, পরের ঘটনার জন্য তারাই দায়ী।
21/05/2026
নিয়োগ বিজ্ঞপ্তি
সিনিয়র অফিসার (জেনারেল) ২০২৫ সাল
পদ সংখ্যা : ৯০৩ টি৷
21/05/2026
🇧🇩 নিয়োগ বিজ্ঞপ্তি 🇧🇩
👉 প্রতিষ্ঠানঃ যুব উন্নয়ন অধিদপ্তর (dyd)
👉 পদের নামঃ সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা
👉 পদ সংখ্যাঃ ২৪২টি
👉 আবেদন ফীঃ ১৬৮/- টাকা
👉 আবেদন শুরুঃ ২৪ মে ২০২৬
👉 আবেদনের শেষ তারিখঃ ২৩ জুন ২০২৬
★★|| Banking + VIVA|| ★★
✍️ব্যাংক ও ব্যাংকিং (Bank and Banking)সংক্রান্ত ভাইভা- মুখী কিছু প্রশ্ন।।
১। ব্যাংক কি? (What is Bank?)
উ: ব্যাংক হলাে এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যা সাধারণত: মুনাফার লক্ষ্যে পরিচালিত হয় এবং জনগণের অর্থ সংরক্ষিত রাখে ও আমানতকারীর নির্দেশ অনুসারে অর্থ প্রদান করে।
২। ব্যাংক শব্দের কিভাবে উৎপত্তি ঘটে? (How the term bank was originated?)
উ: ‘ব্যাংক’ (Bank) শব্দটি জার্মান শব্দ 'Banck' থেকে এসেছে। 'Banck' শব্দের অর্থ স্থূপ বা উঁচু ঢিবি (mound)। এর সমার্থক ইটালীয় শব্দ হলাে banco। তবে বেশির ভাগ চিন্তাবিদ বিশ্বাস করেন Bank শব্দটির উৎপত্তি Banck থেকে, যার দ্বারা স্থূপ বুঝানাে হয়; অর্থাৎ স্থুপীকৃত অর্থ নিয়েই ব্যাংকের কাজ কারবার পরিচালিত হয়।
৩। আধুনিক ব্যাংক ব্যবস্থার পূর্বসূরি হিসাবে কাদেরকে বিবেচনা করা হয়? কোন কোন পেশাজীবি শ্রেণীর কার্যক্রম থেকে ব্যাংক ব্যবস্থার কার্যক্রম শুরু হয়?] (Who are the forerunners of modern banking system?)
উ: দেশে স্বর্ণকার, মহাজন ও ব্যবসায়ী শ্রেণীর মাধ্যমে পরিচালিত অর্থায়ন কার্যক্রমের ধারাবাহিকতায় ব্যাংক ব্যবস্থা বিকাশ লাভ করে।
৪। ব্যাংকের সূত্রপাত কোথা থেকে ঘটে? (How did bank originate?)
উ: প্রাচীনকালে ধর্মীয় উপাসনালয় থেকে ব্যাংক ব্যবসার সূত্রপাত বলে ধারণা করা হয়। খ্রীষ্টপূর্ব অষ্টাদশ শতাব্দীতে উপাসনালয়গুলাে আমানত সংরক্ষণ ও ঋণপ্রদান কার্যক্রম যখন শুরু করে, তখন থেকেই ব্যাংক কার্যক্রমের সূত্রপাত বলে মনে করা হয়।
৫। ব্যাংক ও ব্যাংকিং - এর সংজ্ঞাগত পার্থক্য কি?(What is the definitional difference between bank and banking?)
উ: ব্যাংক হলাে একটি আর্থিক প্রতিষ্ঠান, যা সাধারণতঃ মুনাফার লক্ষ্যে পরিচালিত হয়ে জনগণের অর্থ সংরক্ষিত রাখে এবং আমানতকারীর নির্দেশ অনুসারে অর্থ প্রদান করে। আর ব্যাংকের কার্যাবলীর সমষ্টিগত রূপকে ব্যাংকিং বলে। যে শাস্ত্র বা বিষয় পাঠ করলে ব্যাংক ব্যবস্থা ও ব্যাংকের কার্যাবলী সম্পর্কে সম্যক ধারণা পাওয়া যায়, তাকে ব্যাংকিং বলে ।
৬। ব্যবসায়ী শ্রেণীর কার্যক্রম থেকে কিভাবে ব্যাংক ব্যবস্থার কার্যক্রম শুরু হয়? (How did banking activities originate from business activities?)
উ: ব্যবসা বাণিজ্যের প্রসারের সাথে এমন এক ধরণের ব্যবসায়ি দেখা দেয়, যাদের ইস্যুকৃত/ লিখিত আদেশ-নামা মুদ্রা হিসাবে বিনিময় কাজে ব্যবহৃত হত। সেই লিখিত আদেশ-নামা আধুনিক বাণিজ্যিক ব্যাংকের বিনিময় বিল, ট্রাভেলার চেক, এসবেরই অনুরূপ।
৭। Oxford Dictionary অনুযায়ী ব্যাংকের সংজ্ঞা দাও। (Give a definition of bank following oxford dictionary.)
উ: Oxford Dictionary অনুসারে “ব্যাংক হলাে এরূপ একটি প্রতিষ্ঠান, যা অর্থ সংরক্ষিত রাখে এবং আমানতকারীর নির্দেশ অনুযায়ী তা প্রদান করে”।
৮। মহাজন সুদে টাকা ধার দেওয়ার পেশাজীবি শ্রেণীর কার্যক্রম থেকে কিভাবে ব্যাংক ব্যবস্থার কার্যক্রম শুরু হয়? মহাজনী কার্যক্রম থেকে কিভাবে ব্যাংক ব্যবস্থার উদ্ভব ঘটে?] (How did banking activities originate from money lenders' activities?)
উ: মহাজনদের হাতে অনেক সময় পর্যাপ্ত অর্থ জমা থাকে। তা থেকে তারা প্রয়ােজনের সময় অপরকে ঋণ দিতে পারে। ঋণ প্রদান বাবদ তারা সুদ আদায় করে। আবার অপরের নিকট থেকে সুদের বিনিময়ে অর্থ জমা রাখে। সেই জমাকৃত অর্থ থেকে আবার ধারে ব্যবসা শুরু করে। এভাবে মহাজন শ্রেণী বিকাশ লাভ করতে থাকে। মহাজনরা বিভিন্ন ব্যক্তির সম্পদের নিরাপত্তা প্রদান করে, যা আধুনিক বাণিজ্যিক ব্যাংকের লকার ব্যবস্থার অনুরূপ।
৯। স্বর্ণকারদেরকে কেন ব্যাংকার হিসাবে গণ্য করা হয়? (Why Goldsmiths are regarded as banker?)
উ: জনগণের মূল্যবান ধাতব পদার্থ তথা মুদ্রা, স্বর্ণকারদের মাধ্যমে নিরাপদ সংরক্ষণের কাজ থেকে ধীরে ধীরে আধুনিক ব্যাংক ব্যবস্থায় আমানত গ্রহণ প্রক্রিয়া শুরু হয়। ব্যাংক এভাবে আমানত গ্রহণকারী প্রতিষ্ঠান (depositories) পরিচিত হয়ে উঠে।
১০। ক্ষুদ্র ও কুটির শিল্প ব্যাংক কি? (What is small and cottage industrial bank?)
উ: দেশে ক্ষুদ্র ও কুটির শিল্প টিকিয়ে রাখার জন্য এবং তাদের বিকাশে সহায়তা প্রদানের জন্য বিশেষ উদ্দেশ্য নিয়ে যে ব্যাংক পরিচালিত হয়, তাকে ক্ষুদ্র ও কুটির শিল্প বলে।
১১। ইলেক্ট্রনিক ব্যাংকিং কি? (What is electronic banking?)
উ: কমপিউটার, ইন্টারনেটসহ আধুনিক ইলেকট্রনিক প্রযুক্তি সাপেক্ষে ব্যাংকিং কার্যক্রম পরিচালনাকে ইলেকট্রনিক ব্যাংকিং বলে ।
১২। উন্নয়ন ব্যাংক কি? (What is development bank?)
উ: উন্নয়ন ব্যাংক বলতে এমন আর্থিক প্রতিষ্ঠানকে বুঝানাে হয়, যা বিশেষ ক্ষেত্রে ও বিশেষ উদ্দেশ্যে ঋণ প্রদান করে এবং সেই সংগে ঋণ গ্রহীতাকে ঋণের অর্থ ব্যবহারে উপদেশ প্রদান করে। উন্নয়ন ব্যাংক দীর্ঘ মেয়াদি ঋণ দেয় এবং সাধারণত: জনগণের কাছ থেকে আমানত গ্রহণ করে না। দেশে উপযুক্ত বিনিয়ােগ প্রকল্প প্রণয়নও বাস্তবায়নে উন্নয়ন ব্যাংক সহায়তা প্রদান করে। কৃষি উন্নয়ন, শিল্প উন্নয়ন, রপ্তানি ও বাণিজ্য উন্নয়ন -এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট উন্নয়ন ব্যাংক লক্ষ্য করা যায়। কৃষি ব্যাংক, শিল্প ব্যাংক, Exim Bank হল উন্নয়ন ব্যাংক।
১৩। এক মালিকানা ব্যাংক কি? (What is single proprietor's bank?)
উ: যে ব্যাংকের মালিক একজন এবং তার দ্বারাই যদি উক্ত ব্যাংকের সকল কার্যক্রম পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়, তবে এরকম ব্যাংক-কে এক মালিকানা ব্যাংক বলা হয়।
১৪। একক ব্যাংকিং কি? (What is unit banking?)
উ: নির্দিষ্ট কার্যালয়ের মাধ্যমে নির্দিষ্ট এলাকা বা নির্দিষ্ট জনগােষ্ঠির জন্য যে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হয়, তাকে একক ব্যাংকিং বলা হয়।
১৫। অ-তালিকাভূক্ত ব্যাংক কি? (What is non-scheduled bank?)
উ: দেশের কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক প্রবর্তিত নীতিমালা মেনে চলার অঙ্গীকার না করে যেসব ব্যাংক কাজ কর্ম পরিচালনা করে, তাদেরকে অ-তালিকাভূক্ত ব্যাংক বা নন-সিডিউলড ব্যাংক’ বলে
১৬। অংশীদারি ব্যাংক কি? (What is partnership bank?)
উ: সর্বনিম্ন ২ জন এবং সর্বোচ্চ ১০ জন অংশীদারের মাধ্যমে ব্যাংকের মালিকানা পরিচালিক ও নিয়ন্ত্রিত হলে তাকে অংশীদারি ব্যাংক বলে। দেশে প্রচলিত ব্যাংকিং আইন ও অংশীদারি আইন এবং বিধিমালা অনুযায়ি অংশীদারি ব্যাংক পরিচালিত হয়।
১৭। আমানত ব্যাংকিং কি? (What is deposit bank?)
উ: বিভিন্ন ধরণের আমানত সংগ্রহ ও তার ভিত্তিতে স্বল্পমেয়াদি ঋণ প্রদানের ব্যবস্থা গ্রহণকে আনানত ব্যাংকিং বলা হয়। সাধারণভাবে বাণিজ্যিক ব্যাংকগুলাের কার্যক্রমকে আমানত ব্যাংকিং বলা হয়।
১৮। আঞ্চলিক ব্যাংক কি? (What is regional bank?)
উ: নির্দিষ্ট অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন তথা জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে যে ব্যাংক ভূমিকা রাখে, তাকে আঞ্চলিক ব্যাংক বলা হয় । Asian Development Bank / ADB হলাে আঞ্চলিক ব্যাংকের একটি উদাহরণ।
১৯। আন্তর্জাতিক ব্যাংক কি? (What is International Bank?)
উ: যে ব্যাংক বিশ্বের বিভিন্ন দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় ভূমিকা রাখে, তাকে আন্তর্জাতিক ব্যাংক বলে। বিশ্ব ব্যাংক (World Bank) আন্তর্জাতিক বাংক হিসাবে। সবার কাছে পরিচিত।
২০। পাইকারি ব্যাংক কি? (What is wholesale bank)
উ: যে ব্যাংক কোনাে বৃহৎ প্রতিষ্ঠানকে একযােগে দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে, তাকে পাইকারি ব্যাংক বলে। বৃহৎ প্রতিষ্ঠানকে ব্যাংক কর্তৃক বিপুল পরিমাণ ঋণ দীর্ঘমেয়াদের জন্য প্রদানের ব্যবস্থাকে পাইকারি ব্যাংকিং (Wholesale Banking) বলে।
২১। বিনিময় ব্যাংক কি? (What is exchange bank?)
উ: বৈদেশিক ব্যবসা বাণিজ্য পরিচালনায় সহায়তা প্রদানের উদ্দেশ্যে এবং বৈদেশিক মুদ্রা বিনিময় কাজ সম্পন্ন করার উদ্দেশ্যে যে ব্যাংক পরিচালিত হয়, তাকে বিনিময় ব্যাংক বলে।
২২। বিশেষায়িত ব্যাংক কি? (What is specialised bank?)
উ: নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য যেসব ব্যাংক নির্বাচিত ক্ষেত্র বিবেচনায় রেখে পরিকল্পিতভাবে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে, তাদেরকে বিশেষায়িত ব্যাংক বলা হয়।
২৩। বিশ্ব ব্যাংক কি? (What is World Bank?)
উ: ১৯৪৪ সালে অনুষ্ঠিত ব্রেটনউডস্ সম্মেলনে গৃহীত প্রস্তাব অনুসারে IMF এর সদস্য দেশগুলাে সম্মিলিতভাবে ১৯৪৫ সালে যে ব্যাংক স্থাপন করে, সেই ব্যাংককে বিশ্ব ব্যাংক বলা হয়।
২৪। মিশ্র ব্যাংক কি? (What is mixed bank?)
উ: যেসব ব্যাংক একই সাথে বাণিজ্যিক ব্যাংক ও বিশেষায়িত ব্যাংকের কার্যাবলী সম্পন্ন করে, তখন তাদেরকে মিশ্র ব্যাংক কলা হয়। যেমন, বাংলাদেশ কৃষি ব্যাংক, শিল্প ব্যাংক।
২৫। শিল্প ব্যাংক কি? (What is industrial bank?)
উ: দেশে শিল্প স্থাপন তথা শিল্প বিকাশের ক্ষেত্রে বিনিয়ােগ কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে যে বিশেষায়িত ব্যাংক প্রতিষ্ঠিত হয়, তাকে শিল্প ব্যাংক বলে।
২৬। সিডিউল ব্যাংক বা তালিকাভুক্ত বা তফসিলি ব্যাংক কি? (What is scheduled bank?)
উ: দেশের কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক প্রবর্তিত নীতিমালা মেনে চলার শর্তে যেসব ব্যাংক কাজ কর্ম পরিচালনা করে, তাদেরকে ‘সিডিউল ব্যাংক বলে।
২৭। বাণিজ্যিক ব্যাংক কি? (What is Commercial bank?)
উ: বাণিজ্যিক ব্যাংক হলাে মুনাফার লক্ষ্যে পরিচালিত এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যা জনগণের কাছ থেকে আমানত গ্রহন করে, আমানতকারীদের নির্দেশে অর্থ প্রদান করে এবং সংগৃহীত ও সংরক্ষিত অর্থ তহবিলের ভিত্তিতে ঋণ প্রদান করে।
২৮। Off-shore Bank কি? (What is Off-shore Bank?)
উ: মুক্তবাণিজ্য এলাকার সুযােগ সুবিধাসহ আন্তর্জাতিক ব্যাংকিং-এ Off-shore ইউনিটের দ্বারা যে ব্যাংক তার কার্যক্রম পরিচালনা করে, তাকে Off-shore Bank বলে।
২৯। মার্চেন্ট ব্যাংক/সওদাগরী ব্যাংক কি? (What is merchant bank?)
উ: যে ব্যাংক তার গ্রাহকদের অর্থ বিনিয়ােগ বিষয়ে পরামর্শ প্রদান করে, শেয়ার ক্রয় বিক্রয় সংক্রান্ত লাভ-অলাভ সম্পর্কে ধারণা দেয় এবং কোম্পানিগুলােকে নতুন শেয়ার চালু করার পরামর্শ দান করে, তাকে মার্চেন্ট বা সওদাগরী ব্যাংক বলা হয়।
৩০। মহিলা ব্যাংক কি? (What is women bank?)
উ: দেশের মহিলাদের ব্যাংকিং কার্যক্রমে আকৃষ্ট করার জন্য যেসব ব্যাংক মহিলাদের দ্বারা পরিচালিত হয়, তাদেরকে মহিলা ব্যাংক বলে।
৩১। কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে? (What is central bank?)
উ: দেশের সার্বিক ব্যাংক ব্যবস্থা এবং মুদ্রানীতি নিয়ন্ত্রণ ও পরিচালনা করার জন্য যে আর্থিক প্রতিষ্ঠান/ব্যাংক দায়িত্ব পালন করে, তাকে কেন্দ্রীয় ব্যাংক বলা হয়। যেমন- ‘বাংলাদেশ ব্যাংক হলাে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, ভারতে ‘ভারতীয় রিজার্ভ ব্যাংক’, ‘ব্যাংক অব ইংল্যান্ড’ হলাে ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক।
৩২। রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক কি? (What is state owned bank?)
উ: যে ব্যাংকের মালিকানা সম্পূর্ণভাবে সরকারের হাতে থাকে এবং সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণের দ্বারা পরিচালিত হলে সে ধরণের ব্যাংক-কে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক বলে।
৩৩। বেসরকারি ব্যাংক কি? (What is private bank?)
উ: ব্যক্তি বা ব্যক্তি সমন্বিত কোনাে গােষ্ঠির দ্বারা যে ব্যাংক পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়, তাকে বেসরকারি ব্যাংক বলে ।
৩৪। যে ব্যাংকে ক্ষুদ্র ঋণগ্রহীতাদের স্বল্পমেয়াদী ঋণপ্রদানের বিষয়টি প্রাধান্য পায়, তাকে কোন ধরণের ব্যাংক বলা হয়?
উ: খুচরা ব্যাংক (retail bank)।
৩৫। যৌথ কোম্পানি ব্যাংক কি?/যৌথ মূলধনী কারবার প্রেক্ষিত ব্যাংক কি? (What is joint stock company bank?)
উ: দেশে ব্যাংক সংক্রান্ত আইন এবং কোম্পানি গঠন ও পরিচালনা সংক্রান্ত আইন ও বিধিমালা অনুযায়ি যেসব ব্যাংক গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়, তাদেরকে যৌথ কোম্পানি ব্যাংক অথবা যৌথ মূলধনী কারবার প্রেক্ষিত ব্যাংক বলা হয়।
৩৬। গােষ্ঠি উন্নয়ন ব্যাংক কি? (What is community development bank?)
উ: সমাজে নির্দিষ্ট শ্রেণী বা গােষ্ঠি অথবা নির্দিষ্ট অঞ্চলের জনগণের জীবনমান উন্নয়নে যে ব্যাংক পরিচালিত হয়, তাকে গােষ্ঠি উন্নয়ন ব্যাংক বলে। ইসলামিক উন্নয়ন ব্যাংক (IDB) কে গােষ্ঠি উন্নয়ন ব্যাংক বলা হয়।
৩৭। কৃষি ব্যাংক কি? (What is agricultural bank?)
উ: কৃষি সংশ্লিষ্ট ব্যক্তি বর্গের ঋণ সুবিধা প্রদান ও কৃষি উন্নয়ন বিষয়ে পরামর্শ প্রদানের জন্য যে ব্যাংক পরিচালিত হয়, তাকে কৃষি ব্যাংক বলে।
৩৮। স্কুল ব্যাংকিং কি? (What is school banking?)
উ: স্কুলের ছাত্রছাত্রীদের সঞ্চয় অভ্যাস গড়ে তােলার জন্য এবং ব্যাংকিং কার্যক্রমের সাথে তাদের পরিচিত করানাের জন্য যে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হয়, তাকে স্কুল ব্যাংকিং বলা হয়।
৩৯। লীড ব্যাংক কি? (What is lead bank?)
উ: বাংলাদেশের ব্যাংক ব্যবস্থায় রাষ্ট্রায়ত্ত ব্যাংক বিশেষ ভূমিকা রাখে। জাতীয় অর্থনীতিতে রাষ্ট্রায়ত্ত ব্যাংক হিসাবে সােনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক দেশের নেতৃত্বদানকারী ব্যাংক। দেশের বিভিন্ন অঞ্চলে তাদের শাখা বিস্তার করেছে। ব্যাংক ব্যবস্থায় তাদের ভূমিকা লক্ষ্য করে উক্ত ব্যাংকগুলােকে ‘লীড ব্যাংক বলা হয়।
৪০। খুচরা ব্যাংক/ খুচরা ব্যাংকিং কি? (What is retail bank/ retail banking?)
উ: যে ব্যাংক কেবল স্বল্পমেয়াদের জন্য ছােট আকারের ঋণ প্রদান করে, তাকে খুচরা ব্যাংক বলে।
৪১। শাখা ব্যাংকিং কি? (What is branch banking?)
উ: যখন কোন ব্যাংকের প্রধান কার্যালয়সহ বিভিন্ন শাখা কার্যালয়ের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হয়, তাকে শাখা ব্যাংকিং বলে।
৪২। শৃংখলিত ব্যাংকিং /চেইন ব্যাংকিং কি? (What is chain banking?)
উ: যখন কতিপয় ব্যাংক তাদের স্বাতন্ত্র বজায় রেখে বিশেষ লক্ষ্য অর্জনের জন্য বিশেষ কৌশল অবলম্বন করে একযােগে ব্যাংক কার্যক্রম পরিচালনা করে, তাকে চেইন ব্যাংকিং বলে।
৪৩। পারিবারিক বা গৃহ-সঞ্চয়ী ব্যাংক কি? (What is household savings bank?)
উ: ঘরে বসে বয়ষ্ক পুরুষ ও মহিলাদের সঞ্চয়ে উদ্বুদ্ধ করানাের জন্য ব্যাংক প্রতিষ্ঠান কর্তৃক সীলমােহর যুক্ত বাক্স বা অনুরূপ কোনাে ফান্ড সরবরাহ করা হয় এবং তা নির্দিষ্ট সময়ান্তে ব্যাংক কর্তৃক সংগৃহিত হয়, এরূপ সঞ্চয় ব্যবস্থা পরিচালনাকারী ব্যাংককে গৃহ-সঞ্চয়ী ব্যাংক বলা হয়।
৪৪। গ্রামীণ ব্যাংক কি? (What is Grameen bank?)
উ: গ্রামীণ জনগােষ্ঠির অর্থনৈতিক কল্যাণের উদ্দেশ্যে যে ব্যাংক পরিচালিত হয়, তাকে গ্রামীণ ব্যাংক বলে। গ্রামের দুস্থ মহিলাদের ঋণ প্রদান ও সঞ্চয়ে উৎসাহ প্রদানসহ ভূমিহীন ও বিত্তহীনদের ব্যাংকিং কার্যক্রমের আওতায় নিয়ে আসাই হলাে গ্রামীণ ব্যাংকের প্রধান লক্ষ্য।
৪৫। গ্রুপ/দলীয় ব্যাংকিং কি? (What is group banking?)
উ: সমজাতীয় কতিপয় দুর্বল ব্যাংক একত্রিত হয়ে কোনাে একটি শক্তিশালী ব্যাংকের নেতৃত্ব মেনে নিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে, তখন সেই কার্যক্রমকে গ্রুপ ব্যাংকিং বলে ।
৪৬। সার্বজনীন ব্যাংক কি? (What is universal bank?)
উ:পাইকারি ও খুচরা উভয় ব্যাংকিং প্রথা যে ব্যাংক একযােগে পালন করে, তাকে সার্বজনীন ব্যাংক বলে।
৪৭।সমন্বয়কারী ব্যাংক কি? (What is coordinating bank?)
উ: বিভিন্ন ব্যাংকের মধ্যে দেনা-পাওনা নিষ্পত্তি করা প্রয়ােজন হয়। এ ধরণের নিষ্পত্তি কাজে সুবিধা প্রদানের জন্য বিভিন্ন ব্যাংকের চেক ক্লিয়ারিং এজেন্ট হিসাব যেসব বিনিময় সমন্বয়কারী ব্যাংক পরিচালিত হয়, তাদেরকে সমন্বয়কারী ব্যাংক বলে।
৪৮। সমবায় ব্যাংক কি? (What is cooperative bank?)
উ: সমবায় আইন ও দেশের ব্যাংকিং আইনের আওতায় সমবায়ের উদ্দেশ্যগুলােকে সম্মুখে রেখে যেসব ব্যাংক গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়, তাদেরকে সমবায় ব্যাংক বলে।
৪৯। সরকারি ব্যাংক কি? (What is Government Bank?)
উ: যেসব ব্যাংকের পরিচালনা ও সাংগঠনিক ব্যবস্থাপনা সহ যাবতীয় কার্যক্রম সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হয়, তাদেরকে সরকারি ব্যাংক বা সরকারি মালিকানধীন ব্যাংক বলা হয়। বাংলাদেশে সরকারি মালিকানাধীন ব্যাংকগুলাের মধ্যে সােনালী ব্যাংক অন্যতম।
৫০। সরকারি ও বেসরকারি যৌথ মালিকানার ব্যাংক বলতে কি বুঝানাে হয়? (What is meant by joint bank of public and private ownership?)
উ: সুনির্দিষ্ট শেয়ারভিত্তিক সরকারি ও বেসরকারি খাতে মালিকানাধীন ব্যাংক-কে যৌথ মালিকানাধীন ব্যাংক বলা হয়।
৫১। সঞ্চয়ী ব্যাংক কি? (What is savings bank?)
উ: দেশের আপামর জনসাধারণের নিকট থেকে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চং সংগ্রহ এবং সঞ্চয় উদ্বুদ্ধ করার জন্য যে ব্যাংক অধিক হারে মুনাফা বা সুদ প্রদানের ব্যাবস্থা গ্রহণ করে, সেই ব্যাংককে সঞ্চয়ী ব্যাংক বলে। যেমন বাংলাদেশের ডাকবিভাগকে সঞ্চয়ী ব্যাংক বলা হয়।
৫২। জমি বন্ধকি ব্যাংক কি? (What is land mortgage bank)
উ: জমির মালিকদের কাছ থেকে দলিলপত্র বন্ধক রেখে ঋণ সরবরাহ করার উদ্দেশ্যে যে বিশেষায়িত ব্যাংক স্থাপিত হয়, তাকে ‘জমি বন্ধকি ব্যাংক’ বলে। এই ব্যাংক জমি বন্ধক রাখার পরিবর্তে জমির মালিককে ঋণ প্রদান করে।
৫৩। স্বায়ত্তশাসিত ব্যাংক কি? (What is autonomous bank?)
উ: সরকারের বিশেষ আইন বা অধ্যাদেশের মাধ্যমে প্রতিষ্ঠিত স্ব-নিয়ন্ত্রিত ব্যাংক-কে স্বায়ত্তশাসিত ব্যাংক বলা হয়। এ ধরণের ব্যাংক-কে নিজস্ব আওতার মধ্যে ব্যবস্থা গ্রহণের স্বাধীনতা স্বীকার করা হয়।
ধন্যবাদান্তে ,
মনতোষ চক্রবর্তী।
20/05/2026
৭১ পদে গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড (GTCL) এ নিয়োগ বিজ্ঞপ্তি - ২১/০৫
Deadline: 21 May 2026
🇧🇩 নিয়োগ বিজ্ঞপ্তি 🇧🇩
👉 প্রতিষ্ঠানঃ গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড (জিটিসিএল)
👉 পদের নামঃ বিভিন্ন পদ
👉 পদ সংখ্যাঃ ৭১টি
👉 আবেদন ফীঃ ২২৩/-, ১৬৮/- ও ১১২/- টাকা
👉 আবেদন শুরুঃ ২৭ এপ্রিল ২০২৬
👉 আবেদনের লিংকঃ http://gtcl.teletalk.com.bd/
👉 আবেদনের শেষ তারিখঃ ২১ মে ২০২৬
18/05/2026
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (tcb) এ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি
18/05/2026
আগামীকাল সময় শেষ আবেদনের, তাই দ্রুত আবেদন করে ফেলুন। 🔥🔥১০৩৫ পদে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড আওতাধীন ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতিসমূহে "" শিক্ষানবিশ লাইনম্যান"" পদে আবেদন শেষ হবে ১৯ মে ২০২৬ তারিখে।