15/05/2026
এডটেকে যারা সঠিকটাই পড়ায়, তাদেরও একটু সমালোচনা করা জরুরী । আমার এ লিখাটি তিনটা প্যারায় ভাগ করা। যেহেতু আমি এডটেকে জনপ্রিয় কোন শিক্ষক না তাই বড়জোর আমার লিখার প্রথম প্যারা পড়েই আপনি মনোযোগ হারিয়ে ফেলবেন বলে আমার ধারনা। তাই প্রথম প্যারা দেখে কিংবা তারও আগে বিদায় নিতে পারেন এবং এরপর শুধুমাত্র আমার পোস্টের প্রথম কমেন্টে দেওয়া ২ মিনিটের ভিডিও লিংকটি দেখে নিতে পারেন। তাহলেই আমার দ্বায় শেষ!
প্যারা-১
বর্তমানে রিফাত সাহেব নামের একজন অনলাইন শিক্ষকের ভুল পড়ানো নিয়ে সমালোচনা হচ্ছে সারাদেশে। যে জিনিসগুলো সে ভুল পড়িয়েছে তা সমালোচনার জন্য যথেষ্ঠ। পাশাপাশি ত্বরনের মত সহজ জিনিসের একক সে যেভাবে বুঝানোর চেষ্টা করেছে তার চেয়ে হাজারগুন সহজ উপায়ে বাচ্চাদের এটা শেখানো যায়। মানে জঘন্য লেভেলের ভুল কনসেপ্ট!! ওগুলো নিয়ে কথা বলাটাই আমার কাছে সময় নষ্ট মনে হইসে। এবার আসি জনপ্রিয় এডটেকের শিক্ষকদের বিষয়ে যারা খুব ভালো পড়ান এবং সঠিকটাই পড়ান। রিফাত যেমন ভুল পড়িয়ে একটা জেনারেশন নষ্ট করে দিতে পারেন, ঠিক আপনারাও এক্সামের আগে ওয়ানশট আর এক ক্লাসেই সকল প্রস্তুতি নামের যে সিস্টেম নিয়ে এসেছেন এটাও এই জেনারেশনকে ধ্বংস করে দিচ্ছে। যতই বলেন, এটা ছেলেমেয়েদের প্রস্তুতি সহজ করার জন্য আপনাদের চেষ্টা, কিন্তু আপনাদের অন্তরে আছে জনপ্রিয় হওয়া এবং ইউটিউবে মিলিয়ন মিলিয়ন ভিউ পাওয়ার ধান্দা। কারন আপনারা ফাঁকিবাজ জেনারেশনকে পুজি করে তাদের ঠিক এই মুহুর্তে কোনটা দরকার সেটা ভাল বুঝতে পারেন। অথচ নিজেও জানেন লং রানে ওরা আর টিকবে না। পড়াশোনা মূলত একটা লম্বা দৌড়। এখানে ওয়ানশট দিয়ে শেষ মুহুর্তে সব গুছিয়ে দিয়ে আপনারা তাদের পড়াশোনা থেকে দূরে নিয়ে আসছেন। আপনি গুছিয়ে দিতে পারেন এডমিশন টাইমের লেকচার। কারন এডমিশন প্রিপারেশনের প্যাটার্ন, টাইম, স্ট্র্যাটেজি একটু ভিন্ন। একাডেমিকে একটা স্টুডেন্ট যথেষ্টই সময় পায় পড়াশোনা করার জন্য। একটা একাডেমিক স্ট্যান্ডার্ড বোর্ড এক্সামের আগে আপনাদের ওসব ওয়ানশট বন্ধ করুন!! ছেলেমেয়েরা এর ফলে ওয়ানশটের আশায় পড়াশোনাই করে না। একাডেমিক লাইফে আপনি কেন শেষ মুহুর্তে টপিক গুছিয়ে দিবেন? এর ফলে নিজে নোট করে নিজে গুছিয়ে পড়ার ফজিলত একটা স্টুডেন্ট বুঝবে কি করে? আপনিই যদি সব ম্যাথ করে দেন তাহলে স্টুডেন্ট চিন্তা করবে কি? আপনি বরং সারা বছর একদম ফান্ডামেন্টাল কনসেপ্ট থেকে শুরু করে এডভান্স লেভেলের থিউরিটিকাল ডেপ্থ ইনপুট দিয়ে সরে আসেন । ওরা এক্সামের আগে বা তিন মাস আগে নিজে সব গুছিয়ে নিয়ে পড়বে। দেশসেরা নটরডেম কলেজ টেস্টের পড় ওদের স্টুডেন্টদের দায়িত্ব ছেড়ে দেয়। তারা মনে করে এখন তারা নিজেরা পড়ার সময়, নিজেদের দুর্বলতা খুজে নিজে গোছানোর সময়। এইটাই সিস্টেম হওয়া উচিত এবং আমার এই পোস্টের প্রথম কমেন্টের ভিডিও দেখলে আরও ক্লিয়ার হবেন। আপনারা যতই উমুক ভাইয়া তমুক ভাইয়া হোন না কেন, কখনো জুয়েল ভাই হইতে পারবেন না!! আপনারা যারা ওয়ানশটের কালচার থেকে এখনো বের হতে চান না ভিউ এবং ফাঁকিবাজ স্টুডেন্টদের পুজি করে, মনে রাখবেন এটাও একটা পাপ যেটার জবাব আল্লাহর কাছে দিতে হবে!!
প্যারা ২
আমার প্রথম প্যারাকে ডিফেন্ড করার জন্য অনেক এডটেকের ভাইয়া বলতে পারেন, যারা ফাঁকিবাজ তাদের জায়গা থেকে বেস্ট আউটপুট বের করাও ত একজন টিচারের কাজ। সেটা যদি ওয়ানশটেই হয় তাহলে সমস্যা কোথায়? কারন সবাই তো সারাবছর পড়ে না!! এটার উত্তর আমি দিচ্ছি। প্রথমত, আমি কোয়ালিটির দিকে ফোকাস করতে বলসি। কোয়ান্টিটি না। আপনি যদি ওয়ানশটের কালচার বন্ধ করেন তবে ছেলেমেয়েরা সংখ্যায় আরও বেশী পরিমানে পড়াশোনা করবে এই ভয়ে যে কনসেপ্ট বিল্ড না করে শুধুমাত্র ওয়ানশট ক্লাস করে ভালো করার দিন শেষ। আর যদি পড়াশোনা আরও ছেড়ে দেয় তাহলে ত আরও ভাল!! কারন আগে থেকেই অযোগ্যরা ফিল্টার আউট হয়ে গেল। আপনি সুদূরপ্রসারী পরিবর্তন চাইলে আপনার সাময়িক জনপ্রিয়তা আর ভিউর চিন্তা করলে হবে না। রীতিমত ধ্বংস করে দিচ্ছেন ছেলেমেয়েদের আপনারা। আপনি নিজেই জানেন ওয়ানশটে যারা এ প্লাস পেয়ে যায়, তারা কিন্তু এডমিশনে চান্স পায় না। যদি পায় তাহলে সেটা তার জন্য কষ্টসাধ্য। এডমিশন টাইমে অন্যরা যেটা এক ঘন্টায় বুঝে ওটা তার বুঝতে তিন ঘন্টা লাগে।
প্যারা-৩
ভালো রেজাল্ট করাটা সহজলভ্য হয়ে গেসে বলেই আমাদের দেশের শিক্ষাব্যবস্থা এমন। তাই, এত সহজে ১০০ তে ১০০ পাওয়া, হুবুহু কমন এই জিনিসগুলো বন্ধ করেন। ফাঁকিবাজ স্টুডেন্টদের এখনই থামান। ওয়ানশট না দিয়ে ওদের নিরুৎসাহিত করুন এসব ওয়ানশটের প্রতি এবং ওদেরকে বাস্তবতা শেখান। পড়াশোনা করতে বলেন। সত্যিটা ওদের বলে দিন যে ওরা ভবিষ্যতে আর টিকতে পারবে না । অযোগ্য শিক্ষক যেমন শিক্ষাব্যবস্থার জন্য হুমকিস্বরূপ, তেমনি তূলনামূলক কম পড়াশোনা করে ওয়ানশট দেখে এ প্লাস পাওয়া শিক্ষার্থীরাও হুমকিস্বরূপ। ছেলেমেয়েদের একটু নিজের উপর ডিপেন্ডেন্ট হইতে দেন। নিজে চিন্তা করতে দেন। সারাবছর যেন চিন্তা করে নিজে প্রবলেম সলভ করতে পারে সেই শিক্ষা দেন। আপনি ওদের একটা বিষয়ের থিউরিটিকাল কনসেপ্ট যত পারেন দেন, ওদের সব জিজ্ঞাসার একদম ডিপে গিয়ে এনসার দেন, খালি এক্সামের আগে ওয়ানশট দিয়েন না, বইয়ের সবকিছু আগের রাতে শিট আকারে বানায়ে দিয়েন না প্লিজ!! ওদের বানাইতে দেন!!
**কপি***