15/08/2026
অর্ধবার্ষিক প্রস্তুতিমূলক পরীক্ষার ফলাফল–২০২৬ খ্রি.
৬ষ্ঠ–১০ম শ্রেণি
ফলাফল শুধু কিছু নম্বরের হিসাব নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে শিক্ষার্থীর পরিশ্রম, শিক্ষকের ভালোবাসা আর অভিভাবকের স্বপ্ন।
যারা ভালো করেছো, অভিনন্দন। যারা প্রত্যাশিত ফল করতে পারোনি, হতাশ হয়ো না—আজকের ব্যর্থতাই হোক আগামী দিনের সাফল্যের অনুপ্রেরণা।
তোমাদের সাফল্যই আমাদের সবচেয়ে বড় আনন্দ।
সবার জন্য রইল আন্তরিক দোয়া ও শুভকামনা।
10/08/2026
আলহামদুলিল্লাহ
SSC Result 2026
মোট পরীক্ষার্থী: ১২০ জন
A+ = ২১ জন
A = ৭০ জন
A- = ১৫ জন
B = ৯ জন
ফেল = ৫ জন
পাশের হার = ৯৫.৮৩%
আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের শিক্ষার্থীরা এবারের এসএসসি পরীক্ষায় সন্তোষজনক ফলাফল অর্জন করেছে। এই ফলাফলের পেছনে শিক্ষার্থীদের পরিশ্রম, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা রয়েছে। সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা।
আর যাদের আশানুরূপ ফলাফল হয়নি, তাদের বলবো—দয়া করে মন খারাপ করবেন না। একটি পরীক্ষার ফলাফল কখনোই জীবনের শেষ কথা নয়। হয়তো আজকের ফলাফল আপনার মনের মতো হয়নি, কিন্তু সামনে নিজেকে নতুন করে প্রমাণ করার অনেক সুযোগ রয়েছে।
নিজের ভুলগুলো থেকে শিক্ষা নিন, হতাশ না হয়ে নতুন উদ্যমে এগিয়ে চলুন। মনে রাখবেন, জীবনে সফল হওয়ার জন্য শুধু একটি ভালো ফলাফল নয়, প্রয়োজন ধৈর্য, পরিশ্রম, সততা ও চেষ্টা।
আজকের ব্যর্থতা আগামী দিনের সফলতার কারণ হতে পারে। তাই মাথা উঁচু করে সামনে এগিয়ে যান।
আপনাদের সবার জন্য রইল আন্তরিক দোয়া ও ভালোবাসা। ইনশাআল্লাহ, সামনে আরও ভালো কিছু করবেন এবং জীবনে সফল হবেন।
09/08/2026
১০৪ জন শিক্ষার্থী এবং ২২ জন শিক্ষক-স্টাফ নিয়ে জল ভ্রমণের আয়োজন করা আমার জন্য সত্যিই সহজ ছিল না। এতগুলো শিক্ষার্থীর নিরাপত্তা, শৃঙ্খলা ও আনন্দ—সবকিছু একসঙ্গে নিশ্চিত করা ছিল একটি বড় দায়িত্ব ও চ্যালেঞ্জ।
তবে আমাদের সম্মানিত শিক্ষক-স্টাফদের আন্তরিক সহযোগিতা, দায়িত্বশীলতা ও নিরলস পরিশ্রমের কারণেই ভ্রমণটি সফল ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।
সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা।
05/08/2026
আলহামদুলিল্লাহ
৫ আগস্ট, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন, মদন কর্তৃক আয়োজিত রচনা প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করেছে আপগ্রেড প্রি-ক্যাডেট স্কুল ।
১ম স্থান
আল মাহি তালুকদার
শ্রেণি: ৪র্থ
২য় স্থান
মার্দিয়া বিনতে মাসুম
শ্রেণি: ৪র্থ
এই গৌরবময় অর্জনের জন্য প্রিয় শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তাদের এই সাফল্য আমাদের বিদ্যালয়ের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। তাদের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও আরও বড় বড় সাফল্য কামনা করছি।
আপগ্রেড প্রি-ক্যাডেট স্কুল
মদন, নেত্রকোনা