Learning Quran.live

Learning Quran.live

Share

দেশে এবং দেশের বাহিরে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে বিশুদ্ধ কোরআন তিলাওয়াত শিখুন খুব সহজে

15/10/2025

একটা অরগ্যানিক ফুড এন্ড ন্যাচারাল কেয়ার

Photos from Learning Quran.live's post 15/10/2025

দুনিয়া ই শেষ করে দিলো সব

15/08/2025

দেশে বা দেশের বাহিরে সকলের জন্যই থাকসে অনলাইনে বিশুদ্ধ
কুরআন শিক্ষা এবং হিফজুল কোরআন হওয়ার বিশেষ সুবিধা l
আপনি আপনার সন্তানকে আরবি শিক্ষা দিতে দক্ষ শিক্ষক খুঁজছেন তাহলে আর দেরি সময় এসেছে এবার ঘরে বসেই শিক্ষা শিক্ষা গ্রহণের।
🟥 প্রত্যেক মুসলমানের জন্য শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করা
অতীব জরুরী একটা বিষয় , আমরা অনেকেই সময়ের অভাবে বা
ব্যাস্ততার জন্য ইচ্ছা থাকলেও তা শিখতে পারিনা তাই আমরা
সকলের জন্যই অনলাইনের মাধ্যমে বিশুদ্ধ কুরআন শিক্ষার ব্যবস্থা নিয়ে এসেছি l
📢 অনলাইনে কোরআন হিফজ সুবিধা l
📢 মহিলাদের জন্য মহিলা শিক্ষিকা l
🟪 সকল কোর্সের সাথে আরো রয়েছে 🟪
১ . আমলের আয়াত মুখস্থ করা।
২ . সতেরোটি মাখরাজ।
৩ . দশ প্রকার মদ্দ।
৪ . জরুরী মাসায়েল।
৫ . মাসনূন দোয়া সমূহ।
৬ . শেষ দশ সূরা মুখস্থ করন
৭ . নামাজের জন্য ১০ টি সূরা মুখস্থ সহ
নামাজের দুয়া সমূহ মুখস্ত করানো

আর নয় দেরি তাহলে আজই আপনি সন্তানদের কুরআন শিক্ষা দিতে আমাদের পেজ এ মেসেজ করুন অথবা যোগাযোগ করুন

📞 +8801775-482814 ( হোয়াটসঅ্যাপ )
📞+8801304800717 ( হোয়াটসঅ্যাপ )

#মৌলিককুরআনশিক্ষা #মৌলিককুরআনশিক্ষা #চাকুরিজীবীদেরকুরআনশিক্ষা #মহিলাদেরকোরআনশিক্ষা
#প্রবাসীদেরকুরআনশিক্ষা #অনলাইনেকুরআনশিক্ষা
#তাজবিদ #মাখরাজ

ক্লাস নিবেন
হাঃ মাওঃ ছানাউল্লাহ ইসহাক
পেশ ইমাম বারিধারা গুলশান 2
সাবেক শিক্ষক হেফজ বিভাগ জামিয়া শারইয়্যাহ মালিবাগ ঢাকা

বিঃদ্রঃ মহিলাদের জন্য মহিলা শিক্ষিকার সুবিধা রয়েছে

20/08/2024

ছাত্রদের প্রতি ধর্ম উপদেষ্টার নসিহত:
(স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো)
ড. আ ফ ম খালিদ হুসাইন হাফি. এর কিছু মূল্যবান উপদেশ
=================================

০১. প্রতিদিন ১০ ঘন্টা পড়ালেখা করাকে ফরজ বানিয়ে নিন

০২. জীবন অতি মূল্যবান, সময় অতি অল্প। এ অল্প সময়েই বিরাট কর্ম ও কীর্তি রেখে যেতে হবে।

০৩. প্রতিটি নিঃশ্বাস বহু মূল্যবান, প্রতিটি সেকেন্ড বহু মূল্যবান ।

০৪. মোবাইলের ব্যবহার সীমিত করে দিন । আপনি যদি
সব সময় মোবাইল খোলা রাখেন মানুষ আপনাকে সব
সময় ব্যবহার করবে ৷

০৫. আপনাকে তো টিকে থাকতে হবে ৷ অনেক কিছু অধ্যয়ন করতে হবে ৷ আপনার সময় কোথায় !

০৫. আমি যে কোন জায়গায় গেলে সব সময় ল্যাপটপ ও বই নেই । আমি ০১ পৃষ্ঠা পড়তে পারলে মন্দ কী ! আমরা গাড়িতে চড়ে বিভিন্ন জায়গায় যাই ৷ সেই সময়টাকেও আমরা বই পড়ে মূল্যায়ন করতে পারি ৷ তারপর নাপিতের দোকানে চুল কাটাতে যাই ৷ সেখানে প্রায় সময় দীর্ঘ লাইন থাকে, সেই সময়টাতে আমরা হাতে ছোট্ট একটি পুস্তিকা নিয়ে পড়তে পারি ৷

০৬. যত পড়বেন তত আপনার জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ হবে ৷ লেখার বিষয় তৈরি হবে ৷ সব সময় মনে রাখতে হবে জীবন অতি মূল্যবান, সময় অতি স্বল্প ৷

০৭. বাংলা-আরবি-ইংরেজি এ তিন ভাষায় সর্বোচ্চ দক্ষতা অর্জন করতে হবে ৷

০৮. দুর্বল চিত্ত ও চরিত্রের অধিকারীদের দিয়ে মহৎ কাজ হয় না ৷

০৯. পৃথিবীর কোন যোগ্য মানুষ বেকার নেই ৷

পৃথিবীতে শ্রেষ্ঠ ও যোগ্য ব্যক্তিরই মূল্যায়ন হয় ৷
সুতরাং নিজেকে মূল্যবান হিসেবে গড়ে তুলুন ৷

আল্লাহ তায়ালা হুজুরের ছায়াকে দীর্ঘায়িত করুন। আমিন।

19/08/2024

ইমাম হাফিজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন-

তিনটা জিনিস শরীরকে অসুস্থ করে।

(১) কথা বেশি বলা।
(২) অধিক নিদ্রা ও বিশ্রাম।
(৩) অতিরিক্ত পানাহার করা।

চারটা জিনিস শরীরকে ধ্বংস করে

(১) দুঃশ্চিন্তা ও পেরেশানি,
(২) দুঃখ ও হতাশা,
(৩) ক্ষুধা
(৪) অনর্থক অধিক রাত্রি পর্যন্ত জেগে থাকা।

চারটা জিনিস চেহারাকে মলিন করে এবং আনন্দ ও সম্মান কেড়ে নেয়

(১) মিথ্যা,
(২) ঔদ্ধত্য ও অহংকার,
(৩) ইলমি বিষয় ছাড়া অতিরিক্ত প্রশ্ন করা
(৪) লজ্জাহীনতা ও অশ্লীলতা।

চারটা জিনিস আনন্দ ও সম্মান ফিরিয়ে আনে

(১) তাক্বওয়া,
(২) সত্যবাদীতা,
(৩) দানশীলতা এবং
(৪) আত্মসম্মান রক্ষা

চারটা জিনিস রিযক বৃদ্ধি করে

(১) রাত জেগে তাহাজ্জুদের সালাত আদায় করা,
(২) সূর্যোদয়ের পূর্বে অধিক পরিমানে আল্লাহর যিকর করা,
(৩) নিয়মিত দান করা এবং
(৪) দিনের শুরু ও শেষে আল্লাহর যিকির করা।

চারটা জিনিস রিযক কমিয়ে দেয়

(১) (ফজরের পরে) সকাল বেলা ঘুমিয়ে থাকা,
(২) সালাতে ত্রুটি বা কম করা,
(৩) অলসতা এবং
(৪) প্রতারণা ও বিশ্বাসঘাতকতা।

[যাদ আল-মায়াদ; চিকিৎসা অধ্যায়ঃ ৪/৩৭৮]
وما توفيقى الا بالله
(সংগৃহিত)

15/08/2024

স্বর্ণের অক্ষরে লিখার মত কথাটা।
আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন।🔻

একবার শায়খুল হাদিস মুফতি তাকি উসমানী কে জিজ্ঞাসা করা হল, জীবনের সারকথা কী?

তিনি উত্তরে ২০টি সুক্ষ্ম বিষয়ের কথা তুলে ধরেন:

১. সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় কর।

২. চেষ্টা কর সারা জীবনে কেউ যেন তোমার অভিযোগ অন্য কারো কাছে না করে। আল্লাহর কাছে কখনই না।

৩. বংশীয় লোকদের সাথে কখনো প্রতিদ্বন্দ্বিতা করো না। ক্ষতি হলে মেনে নিও, তবে বিরোধিতা করো না। পরে ভালো ফল পাবে।

৪. কোথাও এ কথা বলো না যে, আমি আলেম। আমার সাথে অনুগ্রহ করেন। এটি কখনই কাম্য নয়। চেষ্টা কর দ্বীনদারী হয়ে চলার।

৫. সর্বোত্তম দস্তরখান হল নিজ ঘরের দস্তরখান। যে রিজিক পাবে তাই রাজার হালে খাবে।

৬. আল্লাহ ব্যতীত অন্য কারো থেকে আশা করো না।

৭. প্রত্যেক আগামী দিনে পরিশ্রম বৃদ্ধি কর।

৮. বিত্তশালী ও অহংকারী ব্যক্তি থেকে দূরে থাকাই শ্রেয়।

৯. প্রতিদিন সকালে কিছু দান খয়রাত কর। আর সন্ধ্যায় এস্তেগফার পাঠ করার অভ্যাস কর।

১০. নিজের কথার মাঝে মিষ্টতা তৈরি কর।

১১. উচ্চস্বরে কথা বলো না। এমনকি ছোট বাচ্চাদের সাথেও নয়।

১২. যে জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা হচ্ছে সে জায়গাকে মনেপ্রাণে ভালোবাসো। যেমন সম্মান করবে তেমন রিজিক বৃদ্ধি পাবে।

১৩. চেষ্টা কর সারা জীবনে সফল মানুষদের সাথে ওঠাবসা করবে। একদিন তুমিও তাঁদের অন্তর্ভুক্ত হবে।

১৪. প্রত্যেক সেক্টরের যোগ্য ব্যক্তিদের সম্মান কর। তার সামনে আদবের সাথে আসা উচিত। হোক সে যে কোন ময়দানের।

১৫. পিতা মাতা, শিক্ষক ও আত্মীয় স্বজনদের সাথে যেমন উত্তম আচরণ করবে তেমন রিজিক বৃদ্ধি পাবে।

১৬. সব কাজে মধ্যমপন্থা গ্রহণ কর।

১৭. জন সাধারণের সাথে সম্পর্ক রেখ। তাদের থেকে অনেক কিছু শেখা যায়।

১৮. একজনের অভিযোগ অন্যের কাছে না করা। অভিযোগকারীকে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অপছন্দ করতেন।

১৯. সব কথা ইতিবাচকভাবে উপস্থাপন কর। এর দ্বারা অনেক সমস্যার সমাধান হয়।

২০. বড়দের বৈঠকে চুপ থেকো।

13/08/2024

ক্ষমতা থাকলে মিথ্যা কথা ও বাণী। শক্তি আর টাকা থাকলে মূর্খরাও জ্ঞানী ।

06/07/2024

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন

18/05/2024
Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Dhaka
1217