Basic Accounting

Basic Accounting Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Basic Accounting, Tutor/Teacher, Bashundhara R/A. Dhaka, Dhaka.

@@ একটি ঘটনা লেনদেন হতে হলে তার মধ্যে কয়েকটি বৈশিষ্ট্য থাকতে হবে। নিচে লেনদেনের কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আলোচনা করা...
21/06/2023

@@ একটি ঘটনা লেনদেন হতে হলে তার মধ্যে কয়েকটি বৈশিষ্ট্য থাকতে হবে। নিচে লেনদেনের কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আলোচনা করা হলো।
©©©©©©পর্ব-১©©©©©

১) অর্থের দ্বারা পরিমাপযোগ্য : একটি ঘটনা লেনদেন হতে হলে অবশ্যই সেই ঘটনাটির সাথে টাকার সম্পর্ক থাকতে হবে। টাকা বা অর্থের সংশ্লিষ্টতা না থাকলে ওই ঘটনাটি কখনো লেনদেন হিসেবে পরিগনিত হবে না।
যেমন: আপনি ৫ টাকা দিয়ে একটি কলম কিনলেন। এটা একটা লেনদেন। কারণ এখানে টাকার সম্পর্ক আছে। আর আমি যদি বলি জল পড়ে-পাতা নড়ে এটা কি লেনদেন? অবশ্যই না। কারণ এতে টাকার সম্পর্ক নাই।আবার যদি বলি রহিম তার চাচাতো ভাই করিমকে মেরে মাথা পাঠিয়ে দিল। এটা একটা ঘটনা কিন্তু লেনদেন নয়। কারণ মাথা পাঠানোর সাথে অর্থের সম্পৃক্ততা নেই। সুতরাং পরিশেষে বলা যায়, একটা ঘটনা লেনদেন হতে সর্বপ্রথম ওই ঘটনাটির সাথে টাকার সম্পর্ক আছে কিনা তা দেখতে হবে।

২) দ্বৈতসত্ত্বা : লেনদেনের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো দ্বৈতসত্ত্বা। দ্বৈতসত্ত্বা মানে হলো দুটি পক্ষ। অর্থাৎ যেকোনো ঘটনা লেনদেন হতে হলে তার মধ্যে দুটি পক্ষ থাকতে হবে। একটা পক্ষ সুবিধা গ্রহণকারী, আরেকটা পক্ষ সুবিধা প্রদানকারী। একটা পক্ষ ডেটর - আরেকটা পক্ষ ক্রেডিটর। সে সুবিধা নিবে বা পাবে সেই পক্ষ ডেবিট। আর যে পক্ষ সুবিধা প্রদান করবে সেই পক্ষ ক্রেডিট। ডেবিট এবং ক্রেডিট দুটি পক্ষেই সমান সংখ্যক টাকা থাকবে।

********লেনদেন********* হিসাববিজ্ঞানের অংকগুলো করার প্রাথমিক ধাপ হলো লেনদেন চিনতে পারা। লেনদেন শব্দের অর্থ দেওয়া এবং নেও...
13/06/2023

********লেনদেন*********

হিসাববিজ্ঞানের অংকগুলো করার প্রাথমিক ধাপ হলো লেনদেন চিনতে পারা। লেনদেন শব্দের অর্থ দেওয়া এবং নেওয়া/আদান-প্রদান। পৃথিবীতে প্রতিনিয়ত অসংখ্য ঘটনা ঘটে। আর এই ঘটনা থেকেই লেনদেনের উৎপত্তি। তবে সব ঘটনাই লেনদেন নয়। কেবলমাত্র অর্থের সম্পর্ক আছে বা দুটি পক্ষ সম্পৃক্ত আছে এবং টাকার আদান-প্রদান হয়েছে এমন ঘটনাই লেনদেন হিসেবে পরিগনিত হয়। এই জন্য বলা হয় "সব লেনদেনই এক-একটি ঘটনা -- কিন্তু সকল ঘটনা লেনদেন নয়"।
মানুষের জীবনে প্রতিনিয়ত যে সমস্ত কর্মকাণ্ড ঘটছে তাকে ঘটনা বলে। ঘটনা হলো লেনদেনের ভিত্তি। ঘটনা লেনদেনের ভিত্তি হলেও সকল ঘটনা লেনদেন নয়। সুতরাং বলা যায়, যে সমস্ত ঘটনা কেবল অর্থ দিয়ে পরিমাপ করা যায়, আর্থিক অবস্থার পরিবর্তন আনে এবং দুটি পক্ষের মধ্যে সংঘটিত হয় তাকে লেনদেন বলে। একটি ঘটনা লেনদেন হতে হলে তার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য থাকা আবশ্যক। পরের পোস্টে লেনদেনের বৈশিষ্ট্যগুলো নিয়ে লিখবো ইনশাআল্লাহ।

Md Jashim Uddin
MBA(Accounting)
Cumilla Victoria Government College.

ফ্রা লুকা বার্তোলোমেয়ো দে পাচিওলি বা লুকা পাচিওলি (১৪৪৭-১৫১৭) ছিলেন একজন ইতালীয় গণিতবিদ।[১] তিনি লেওনার্দো দা ভিঞ্চির ...
12/06/2023

ফ্রা লুকা বার্তোলোমেয়ো দে পাচিওলি বা লুকা পাচিওলি (১৪৪৭-১৫১৭) ছিলেন একজন ইতালীয় গণিতবিদ।[১] তিনি লেওনার্দো দা ভিঞ্চির বন্ধু ও গণিত শিক্ষক ছিলেন এবং হিসাববিজ্ঞান বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাঁকে "হিসাববিজ্ঞান ও হিসাবরক্ষণের পিতা" নামে ডাকা হয়। তিনি হচ্ছেন ইতিহাসের প্রথম ব্যক্তি যিনি হিসাববিজ্ঞান বিষয়ে সর্বপ্রথম গবেষণাকর্ম প্রকাশ করেছিলেন। হিসাববিজ্ঞান বিষয় নিয়ে তার লেখা বইটির নাম হচ্ছে "সুম্মা ডি অ্যারিথম্যাটিকা জিওমেট্রিয়া প্রপোরশনিয়েট প্রপোরশনেলিটা"। ১৪৯৪ সালে এই বইটিতে তিনি সর্বপ্রথম হিসাববিজ্ঞান সংক্রান্ত সকল আলোচনা করেন। এই জন্য তাকে হিসাববিজ্ঞানের জনক বা পিতা বলা হয়। লুক্য প্যাসিওলি পেশায় ছিলেন গণিতবিদ এবং তিনি ছিলেন ইতালির নাগরিক।

Md. Jashim Uddin
MBA(Accounting)
Cumilla Victoria Government College..

হিসাববিজ্ঞান হল এমন এক প্রক্রিয়া, যার মাধ্যমে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির যাবতীয় আর্থিক কার্যক্রমকে ( আয়, ব্যয়, ক্রয...
11/06/2023

হিসাববিজ্ঞান হল এমন এক প্রক্রিয়া, যার মাধ্যমে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির যাবতীয় আর্থিক কার্যক্রমকে ( আয়, ব্যয়, ক্রয়, বিক্রয়, পরিশোধ, পাওনা ইত্যাদি) হিসাবের বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা হয় এবং নির্দিষ্ট সময় শেষে আর্থিক কার্যাবলির ফলাফল নির্ণয় করা হয়।

Address

Bashundhara R/A. Dhaka
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Basic Accounting posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category