Learn - F U N - Earn

Learn - F U N - Earn

Share

Making learning enjoyable and rewarding can have a profound impact on motivation and overall success.

16/07/2024

চোখ বিক্রি করে আমি এই শহরে এসেছি।
চারদিকে তাই কাউকে দেখি না। পথের মধ্যে একজন বলেছিল, কান দুটাও রেখে যাও। রেখে এলাম। এখন আমি আর ভালো-মন্দ কিচ্ছু শুনি না।
তবে মাঝে মাঝে খুব খারাপ লাগে এই শহরে। একজনকে বললাম, এই খারাপ লাগার কারণ কী?
বললেন, বোকা ছেলে সব বিক্রি করেছ, বিবেকটা বিক্রি না করলেতো এমন হবেই...
এরপর এই শহরে আমি একজন ভালো ক্রেতা খুঁজে বেড়াচ্ছি। কয়েকজনকে পেয়ে বললাম, একটা বিবেক ছিল। খুব কমে বেঁচতে চাই । নেবেন ভাই?
বললেন, মাথা খারাপ ! আমরা মাত্রই নিজেদের বিবেকও বেঁচে দিয়ে এলাম।
Collected...

02/07/2024

খাদ্য সংকটের বিশ্বে বাংলাদেশকে ১০০ বছর এগিয়ে দিয়েছেন তিনি ৷

জমিতে একবার চারা রোপণ করে পাঁচবার ফলন দেয়া পঞ্চব্রীহি ধান উদ্ভাবন করেছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের জিন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরী।

খাদ্য সংকটের আগামীর বিশ্বে যা বাংলাদেশকে ১০০ বছর এগিয়ে দিতে পারে। যুক্তরাষ্ট্রের এমআইটি বিশ্ববিদ্যালয়ে বিশ্বের সেরা সব বিজ্ঞানীদের সাথে তিনি গবেষণা করেছেন। বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশের স্বার্থেই তিনি বাংলাদেশেই তার সেই গবেষণা কাজে লাগিয়েছেন।

#ধানগবেষণা
#বাংলাদেশ
#উন্নয়
#আসলহিরো

12/06/2024

পুলিশের এসআই পদে নিয়োগের মৌখিক পরীক্ষা নিচ্ছেন এসপি সাহেব।
শেষ প্রার্থীকে কয়েকটি প্রশ্ন করার পর এসপি জিজ্ঞেস করলেন, ‘বলুন তো গীতাঞ্জলি কে লিখেছে?’
লোকটি উত্তর দেয়ার আগেই এসপির ফোন বেজে উঠল। তিনি ফোন ধরে ‌’স্যার স্যার’ বলে সম্বোধন করলেন। তারপর বললেন, ‘স্যার আমি এখনই অ্যাকশন নিচ্ছি।’
ফোন রেখে তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে এসে সামনে পেলেন এক ওসিকে। তাকে বললেন, ‘আমার রুমে একজনকে রেখে এসেছি, ওকে জিজ্ঞেস করবে গীতাঞ্জলি কে লিখেছে এবং উত্তরটা আমাকে জানাবে।’
ওসি বলল, ‘স্যার কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি জেনে নিচ্ছি।’
দুইঘন্টা পর এসপি ফিরে এসে তার রুমের ভেতর থেকে কান্নাকাটি, চিৎকার-চেঁচামেচি শুনতে পেলেন। অবাক হয়ে রুমে ঢুকে দেখেন চাকরিপ্রার্থী হাত-পা বাঁধা অবস্থায় মেঝেতে শুয়ে কাতরাচ্ছে, নাক-মুখ থেকে ঝরছে রক্ত।
এসপি বিস্মিত হয়ে ওসিকে বললেন, ‘আমি তোমাকে একটা প্রশ্নের উত্তর জানতে বলেছি, আর তুমি এর কী হাল করেছো!’
ওসি উত্তর দিল, ‘স্যার, এই ব্যাটা তো মহা বদমায়েশ। আমি বললাম গীতাঞ্জলি কে লিখেছে সত্যি করে বল। সে রবীন্দ্রনাথ ঠাকুর নামে একজনের নাম বলে। আমি তাকে সতর্ক করে বললাম, সত্য কথা বল নাহলে তোর খবর করে দেব। তাও সে কিছুতেই নিজের সম্পৃক্ততা স্বীকার করে না। পরে বললাম, তোর বাসায় তল্লাশি করলে কিন্তু মদের বোতল ও ইয়াবা পাওয়া যাবে, তাও শয়তানটা ভয় পায় না। বারবার ওই একই নাম বলে। আর কী করার থাকে স্যার বলুন, দিলাম থার্ড ডিগ্রি।
অবশেষে এইমাত্র ব্যাটা স্বীকার করছে যে, কোনো রবীন্দ্রনাথ না, ও নিজে গীতাঞ্জলি লিখেছে এবং ওর ছোটো ভাইও এর সাথে জড়িত ছিলো।
©

#ভাইবা
#পরিক্ষা

05/06/2024

ছবির দুজনকে যারা এক মনে করে ফেলেন বা দ্বিতীয় ছবির ব্যক্তিকে যারা সম্রাট শাহজাহানের স্ত্রী দাবি করে পোস্ট করেন তাদের জন্য সমবেদনা। দ্বিতীয় ছবিটি বোঝা যাচ্ছে কোন ক্যামেরার তোলা ছবি, মমতাজ মারা যান ১৬৩১ সালে আর পৃথিবীতে ক্যামেরার আবিষ্কার হয়েছিল ১৮১৬ সালে। সুতরাং ক্যামেরা আবিষ্কার হওয়ার ১৮৫/২০০ বছর আগে কোন ছবি তোলা অসম্ভব।

প্রথম (পেইন্টেড) ছবির ব্যক্তি হচ্ছেন মমতাজ মহল অর্থাৎ মোগল সম্রাট শাহজাহানের প্রিয়তমা স্ত্রী যার স্মৃতির জন্যই তাজমহল নির্মিত হয়েছিল।

দ্বিতীয় ছবিটি হলো ভূপালের নবাব শাহজাহান বেগমের। যিনি ভারতবর্ষের শ্রেষ্ঠ আলেমদের একজন নওয়াব সিদ্দিক হাসান খান রহঃ ভূপালের স্ত্রী।নওয়াব সিদ্দিকের সাথে বিয়ের পর ইসলামের সেবায় প্রায় সকল সম্পদ বিলিয়ে দেন। আর এই ছবিটি তার বিয়ের আগের।দেড়শ বছর আগে ১৮৭৫ সালে বৃটিশ রাজা সপ্তম এডওয়ার্ড ভুপাল ভ্রমনের সময় ছবিটি তোলা হয়।

অনেকেই ছবিটিকে সম্রাট শাহজাহানের স্ত্রী মুমতাজ মেহেল নাম দিয়ে মজা নিচ্ছেন। বলছেন এমন কুৎসিত মহিলার জন্য শাহজাহান নাকি তাজমহল বানিয়েছেন।

বিশ্বাস করেন, যে মহিয়সী মহিলার ছবি নিয়ে হাসাহাসি করেছেন উনি ইসলামের জন্য যা করেছেন তার এক ফোটা করার মত ক্ষমতা আপনার চৌদ্দগোষ্ঠীরও হবেনা

05/06/2024

৮ জুন থেকে ১৭ জুন
এই ১০ দিন একটা মুহুর্ত ও অবহেলা করে কাটাবেন না। যার যা চাওয়ার চেয়ে নিন।

জিলহজ্জ মাসের প্রথম ১০ দিনের আমল
১.অধিক পরিমাণে তাকবির পড়া
২. ৯ দিন রোজা (না পারলে অন্তত শেষের ২ দিন)
৩.আওয়াল ওয়াক্তে ৫ ওয়াক্ত নামাজ
৪.প্রতিদিন কমপক্ষে ২ রাকাআত তাহাজ্জুদ

৫.ইশরাক, চাশত, সালাতুদ দুহার নামাজ আদায় করা
৬.সামর্থ্য অনুযায়ী গোপনে দান সাদাকা
৭.যথাসম্ভব নফল নামাজ পড়া

৮.কমপক্ষে ১ পারা কুরআন তেলাওয়াত

৯.অনবরত জিকির ইস্তেগফার ,তাসবীহ ,তাহলীল, ১০.দুরুদ পড়া

১১. অধিক পরিমাণে তওবা করা

১২. অধিক পরিমাণে জিকির করা (সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ্,লা ইলাহা ইল্লালাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লহ, আল্লাহুম্মাগফিরলি, সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি সুবেহানাল্লাহিল আজিম)

১৩. সুরা বাকারার শেষ ২আয়াত পাঠ করা রাতে ঘুমানোর আগে

১৪. সুন্নাহ অনুযায়ী সব কাজ করা।

ইনশাআল্লাহ আমরা এই সময় টা কাজে লাগাবো। সবাই সবার জন্য দোয়া করবো।

16/12/2022

মহান বিজয় দিবসের শুভেচ্ছা

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Dhaka
1216