Al ihda Institute

Al ihda Institute তোমরা যারা জানো না , যারা জানে তাদের কাছ থেকে জিজ্ঞেস করে জেনে নাও ।

28/06/2023

"ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ" - এভাবেই আমরা ঈদকে চিনি, ব্যক্ত করি! কিন্তু এটাই কি ঈদের উদ্দেশ্য? ঈদ কি শুধু আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য আসে?

মনে রাখা উচিত, ইসলামের কোন বিধানই কেবল আনন্দ বা ফুর্তির জন্য নয়; বরং প্রত্যেকটির পেছনে রয়েছে, মহান রব্বুল আলামিনের এক নিগূঢ় রহস্য!

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন তখন দেখলেন, মদীনার মানুষগুলো বিশেষ এক দিনে একত্রিত হয়ে শুধুমাত্র আনন্দ ও ফুর্তি করছে। কারণ জিজ্ঞাসা করলে তারা বলে, আমরা বছরে দুই দিন আনন্দ-ফুর্তি করে থাকি।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, এভাবে চলতে থাকলে মুসলমানরাও একদিন আনন্দ ও ফুর্তিকে তাদের জীবনের লক্ষ্য বানিয়ে ফেলবে। তাই তাদের জন্য বিশেষ দুটি দিন নির্ধারণ করলেন। যে দিনে শুধুমাত্র আনন্দ ফুর্তি নয়; এর পাশাপাশি সম্মিলিতভাবে এক স্থানে একত্রিত হয়ে আল্লাহর জিকির এবং এবাদত করবে।

সে লক্ষ্যে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা নামে দুটি দিন নির্ধারণ করা হয়, দুটি বিশেষ এবাদতকে কেন্দ্র করে। একটি হচ্ছে, রমজানের পর, অন্যটি, জিলহজের ১০ তারিখে যখন হাজিরা আল্লাহর ইবাদতের জন্য একত্রিত হয়।

যারা সেখানে একত্রিত হতে পারবে না, হাজীদের সাদৃশ্য রেখে, মিল্লাতে ইব্রাহিম -এর অনুকরণ করে, একটি দিন নির্ধারণ করা হয়। যে দিনে মানুষ তার প্রভৃতি, ধন-সম্পদ, জান-মাল আল্লাহর জন্য উৎসর্গ করবে। ধনী-গরিবের ভেদাভেদ ভুলে গিয়ে একসাথে, এক কাতারে একত্রিত হয়ে আল্লাহর সামনে মাথা নত করে এবাদতে মশগুল হবে। নিজেদের গুনাহের কথা স্মরণ করে আল্লাহর দরবারে রোনাজারি করবে।
- হুজ্জাতুল্লাহিল বালিগা, খ.১ পৃ.১১৬।

এটিই হচ্ছে ঈদের মূল উদ্দেশ্য। আনন্দ ফূর্তি এটা পরের স্তরে আসতে পারে। প্রথম স্তরে আসবে ইবাদত ও যিকির।

আল্লাহর জিকির ও স্মরণ এমন এক শক্তি যা কখনোই কোন ব্যক্তিকে দুনিয়ার আনন্দ ফুর্তিতে ডুবে থাকতে দিবে না; এর পাশাপাশি আখেরাতের চিন্তা এবং প্রভুর সান্নিধ্যে পেতে সহায়তা করবে। তাই দুনিয়ার যে কোন কাজে, যে কোনো আনন্দ-ফুর্তিতে আল্লাহর জিকির সাথে থাকা চাই। কখনোই যেন আনন্দ ফুর্তি আমাদেরকে গুনাহে লিপ্ত না করে।

আল্লাহ তাআলা আমাদের সালাত, সাদাকাহ, কুরবানীসহ সকল ইবাদত গুলোকে কবুল করুন। সবকিছু তার সন্তুষ্টির জন্য করার তৌফিক দান করুন। আমীন

সবাইকে ঈদ মোবারক...

02/06/2023

‘প্রতিটি মুসলমানের ওপর ইলম শিক্ষা করা ফরজ।’ (ইবনে মাজা : ২২৪)।

02/06/2023

পড়ো তোমার প্রভূর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন।

Address

Dhaka
1206

Telephone

+8801797664929

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al ihda Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Al ihda Institute:

Shortcuts

Share