A heartfelt moment of silence honored the memories of Nahida Bristy and Zamil Limon at the Doctoral Commencement Ceremony. 💚💛
Short Stories
নিত্যদিনের সুন্দর গল্পগুলো একসাথে জমিয়ে রাখার প্রত্যয়ে আমাদের এই পথচলা!
08/05/2026
Regular health checkups are not just a habit, they are a step toward a healthier life.
For all your regular health checkups, United Medical College Hospital offers complete and reliable care under one roof. Whether it is regular checkups, common illnesses, diabetes checkups, routine women’s health concerns, paediatric care for children, or complex conditions such as cardiology, neurology, cancer, gastroenterology, hepatobiliary diseases, or kidney-related problems, you are fully covered with experienced specialist doctors.
Along with expert consultations, the hospital is equipped with advanced pathological and radiological services, as well as all necessary diagnostic tests. United Medical College Hospital ensures comprehensive care, convenience, and trusted medical guidance all in one place.
08/05/2026
আমাদের এখানে বিশ্ববিদ্যালয়ের প্রতি ভালোবাসাটা বেশিরভাগ সময় ব্যাচ রিইউনিয়ন, টি-শার্ট, কিংবা “মিস ইউ ক্যাম্পাস” পোস্ট পর্যন্তই সীমাবদ্ধ থাকে। অথচ বাইরে অনেক বিশ্ববিদ্যালয়ে অ্যালামনাই মানে এক ধরনের দ্বিতীয় ব্যাকবোন। তারা শুধু স্মৃতি বহন করে না, বিশ্ববিদ্যালয়ের ফিউচারও বহন করে। Harvard-এর ফান্ডিং কমে গেলে অ্যালামনাইরা এগিয়ে আসে। এটা ওদের কাছে নিউজ না, খুবই স্বাভাবিক একটা ব্যাপার। এই জায়গাটা আমাদের দেশে এখনো পুরোপুরি তৈরি হয়নি। কেউ নিজের বিভাগে কিছু দিতে চাইলে সেটার জন্যও অনেক সময় কোনো ক্লিয়ার বা ফর্মাল পথ থাকে না। ফলে ইচ্ছা থাকলেও কিছু করাটা সিস্টেমের অংশ হয়ে উঠতে পারে না।
এই বাস্তবতায় বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের Fuel Laboratory-এর জন্য সাবেক অধ্যাপক এম. সাবদার আলীর ১ কোটি টাকার অনুদানটা চোখে পড়ার মতো। কারণ এটা শুধু একটা ডোনেশন না, ব্যাপারটা অনেকটা “আমি এখনো এই ডিপার্টমেন্টের দায়িত্ব অনুভব করি”,এই কথাটার বাস্তব একটা রূপ। একটা ল্যাব আধুনিক হলে সেটার সুবিধা শুধু দেয়ালে নতুন যন্ত্র বসানোতে সীমাবদ্ধ থাকবে না। ওই ল্যাব দিয়ে পরের কয়েক ব্যাচের ছাত্র কাজ করবে, নতুন রিসার্চ হবে, কারও থিসিস বদলে যাবে, কারও ক্যারিয়ার ডিরেকশন তৈরি হবে। অনেক সময় একটা ভালো রিসার্চ এনভায়রনমেন্ট পুরো একটা ডিপার্টমেন্টের কালচার পর্যন্ত বদলে দেয়। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে এখন খুব দরকার একটা ট্রান্সপারেন্ট অ্যালামনাই কন্ট্রিবিউশন সিস্টেম, যেন কেউ সাহায্য করতে চাইলে সেটা ব্যক্তি-নির্ভর না হয়ে ইনস্টিটিউশনালি পসিবল হয়। কারণ দেশের অনেক বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় রিসোর্স সম্ভবত তাদের নিজেরই প্রাক্তন শিক্ষার্থীরা।
Prof. Ali স্যারের এই উদ্যোগ নিঃসন্দেহে একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।
07/05/2026
ক্যানবেরা বিশ্ববিদ্যালয় (ইউসি) বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাংলাদেশে একটি শাখা ক্যাম্পাস স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে।
বিশ্ববিদ্যালয়টির একটি আট সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আহমেদের সাথে সৌজন্য সাক্ষাতে এই প্রস্তাব দেয়।
06/05/2026
MAANG’এর কোম্পানিগুলোতে প্রায় লক্ষাধিক মানুষ কাজ করে, সেবার মান নিশ্চিত করতে, সার্ভিসগুলোকে স্ট্যাবল রাখার জন্য। শুধু গুগলেই রয়েছে প্রায় ১,৯৪,৬৬৮ এমপ্লোয়ী; তারা যে সবাই শুধু ইঞ্জিনিয়ার তা নয়। তাদের মধ্যে রয়েছে ইঞ্জিনিয়ার, সেলস, মার্কেটিং, বিজনেস স্ট্র্যাটিজিস্ট, লিগ্যালের পাশাপাশি সব সেক্টরের মানুষ।
এদের মধ্যে গুগলে স্টাফ সফটওয়্যার ইঞ্জিনিয়ার রয়েছে প্রায় হাজারখানেক। আবার স্টাফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের মধ্যেও রয়েছে প্রায় ১১টি ধাপ; যার সর্বশেষ ধাপ হলো L11।
সম্প্রতি বুয়েটিয়ান অনিক সরকার, যিনি বর্তমানে গুগলের আয়ারল্যান্ডের ডাবলিন অফিসে কর্মরত রয়েছেন, গুগলে স্টাফ সফটওয়্যার ইঞ্জিনিয়ার (L6) পদ অর্জন করে নিয়েছেন; যেখানে তিনি মূলত গুগল ক্লাউড প্ল্যাটফর্ম নিয়ে কাজ করবেন।
অনিক গুগলে যোগ দিয়েছিলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার SRE 2, L3 লেভেলে ২০২০ সালে, সেখানে তিনি ক্লাউড কম্পিউটিং নিয়ে কাজ করতেন। ধাপে ধাপে পারি দিয়েছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার SRE 3, (L4), সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার (L5) এবং সর্বশেষ স্টাফ সফটওয়্যার ইঞ্জিনিয়ার(L6), এই পুরোটা জার্নিতে তিনি কাজ করেছেব গুগল ক্লাউড প্ল্যাটফর্মে।
তার গুগল যাত্রার শুরু আগে অনিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘কম্পিটিটিভ প্রোগ্রামিং’-এর কোচ ছিলেন। অনিক বুয়েটের গ্র্যাজুয়েট রিসার্চ এসিস্ট্যন্ট হিসেবেও কাজ করেছেন।
বৈশ্বিক এই ছাটাইয়ের মহামারীতে গুগল, মাইক্রোসফটের মতো MAANG কোম্পানিগুলোতে এখনো তাদের সেরা মেধাবী’দের মূল্যায়ন করছে, ধরে রাখছে তাদের মেধাদের।
06/05/2026
একটা সড়ক দুর্ঘটনা সাজিদান রাফসানের জীবনকে দুই ভাগে ভাগ করে দিয়েছিল। সেই দুর্ঘটনায় তিনি তার মা আর বোনকে হারান। শোকের ভাষা ছোট হলেও, কিন্তু সেই শূন্যতা অনেক বড়। এরপর থেকে শুধু একটা প্রশ্নই তাকে তাড়া করে বেড়াচ্ছিল। “এই হারানো থেকে কিছু কি তৈরি করা যায়?”সেই প্রশ্নটাই আজ তাকে নিয়ে এসেছে বিশ্বমঞ্চে।
সম্প্রতি ক্যালিফোর্নিয়ার University of San Diego-এ অনুষ্ঠিত Fowler Global Social Innovation Challenge-এ তিনি প্রথম পুরস্কার হিসেবে $২৫,০০০ ডলার অর্জন করেছেন। সেখানে ২৫টিরও বেশি দেশের উদ্যোক্তারা অংশ নেন। ফাইনালে ছিল MIT এবং Harvard University-এর মতো প্রতিষ্ঠানের টিম, যাদের অনেকেই ইতোমধ্যে বৈশ্বিক পর্যায়ে কাজ করছে। সেই প্রেক্ষাপটে এই স্বীকৃতি সাধারণ কোনো জয় না। এর আগে মিনেসোটা-ভিত্তিক Ole Cup-এ তিনি $৭,৫০০ ডলার অর্জন করেছিলেন। সপ্তাহ শেষে দেখা যায়, এক সপ্তাহে $৩২,৫০০ ডলারের ফান্ডিং এসেছে তার এই উদ্যোগের জন্য। বর্তমানে MIT এবং Harvard-এর কিছু টিমের সঙ্গে সম্ভাব্য সহযোগিতা নিয়েও আলোচনা চলছে।
পেশাগতভাবে সাজিদান রাফসান Harvard Medical School-এর Dana-Farber Cancer Institute-এ Data Analyst হিসেবে কাজ করছেন। তার পাবলিক হেলথ বিষয়ক কাজ Yale University-সহ বিভিন্ন একাডেমিক প্ল্যাটফর্মে উপস্থাপিত হয়েছে। তার উদ্যোগ ApexStride Mobility Systems মূলত প্রস্থেটিক কেয়ারকে নতুনভাবে ভাবার চেষ্টা করছে, বিশেষ করে সেইসব প্রেক্ষাপটে, যেখানে খরচ, অ্যাক্সেস এবং বাস্তব ব্যবহারের সীমাবদ্ধতা একসাথে কাজ করে।
তারা এমন একটি সিস্টেম নিয়ে কাজ করছে, যেখানে 3D printing-এর মতো প্রযুক্তি ব্যবহার করা হলেও ফোকাসটা শুধু টেকনোলজিতে না। তাদের ফোকাস হচ্ছে, ব্যবহারকারীর বাস্তব জীবনে সেটি কতটা কার্যকরী হবে, তার উপরে। ভবিষ্যতে একটি ভালো ল্যাব স্থাপনের পরিকল্পনাও রয়েছে তার। এই কাজটি সফল হলে, এটি প্রস্থেটিক সেবাকে আরও সাশ্রয়ী ও অ্যাক্সেসযোগ্য করার ক্ষেত্রে একটি কার্যকর মডেল হিসেবে দাঁড়াতে পারে, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর জন্য।
গল্পটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে,
এর শুরুটা কোনো বড় ল্যাব বা ফান্ডিং দিয়ে হয়নি, বরং ব্যক্তিগত এক অভিজ্ঞতা থেকে।
06/05/2026
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ। লিমন ও বৃষ্টি এই বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সংবাদমাধ্যম টাম্পা বে ২৮–এর প্রতিবেদনে বলা হয়, ৮ মে স্থানীয় সময় শুক্রবার (বাংলাদেশ সময় পরদিন শনিবার) বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে লিমন ও বৃষ্টিকে এই ডিগ্রি দেওয়া হবে।
06/05/2026
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ৯ মে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে গতকাল মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।
এর আগে ৪ মে নিহত আরেক শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ ঢাকায় পৌঁছায়।
06/05/2026
শুধু বুয়েট থেকে না, পুরো বাংলাদেশ থেকে Fall'25 এর অন্যতম সেরা তিনজন PhD Applicant-র জার্নি একসাথে একই ভিডিও হয়তো বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম!
বিশ্বসেরা কার্নেগী মেলন ইউনিভার্সিটিতে একইসাথে যাচ্ছেন এই ৩ বুয়েটিয়ান, যেটি CS এ সারা বিশ্বে নাম্বার ১! আর MME তেও টপ ৫!!
এই ৩ জন হলেন - বুয়েট সিএসই'১৬ এর নাভিদ বিন হাসান ও সিএসই'১৮ এর তানযীম জামান এবং এমএমই'১৮ এর আবরার দাইয়ান।
বুয়েট থেকে এবারের Fall'25 এ পিএইচডি করতে যাওয়া সেরা তিনজনের Experience, Application, Acceptance, Fund, GRE, IELTS, SOP, Research - সবকিছু নিয়ে জানা হবে আমাদের খুব খুব স্পেশাল এই এপিসোডে।
VIDEO link is in the comment box 👇
06/05/2026
❤
বাংলাদেশের একাডেমিক ও রিসার্চের জগতে এক মাইলফলক অর্জন করেছে BUET CSE-এর দুই আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থী। International Conference on Machine Learning (ICML)-এ প্রথমবারের মতো একটি বাংলাদেশি আন্ডারগ্র্যাজুয়েট থিসিস সিলেক্টেড হয়েছে, এবং তা 'spotlight paper' হিসেবেও স্বীকৃতি পেয়েছে।
বিশ্বের অন্যতম সেরা AI ও machine learning সম্মেলন ICML এ বছর রেকর্ড ১২,১০৭টি সাবমিশন পেয়েছে, যার মধ্যে সিলেক্টেড ছিল মাত্র ৩,২৬০টি। এর মধ্যে উচ্চমানের রিসার্চের প্রতীক হিসেবে মাত্র ৩১৩টি পেয়েছে spotlight স্বীকৃতি।
এই রিসার্চ করেছেন BUET CSE-এর Batch 19-এর দুই শিক্ষার্থী, Mahir Labib Dihan ও Md Tanvir Hassan। তাঁদের তত্ত্বাবধানে ছিলেন বুয়েটের সিএসসি ডিপার্টমেন্টের প্রফেসর Dr. Mohammed Eunus Ali ও QCRI এর বিজ্ঞানী Dr. Md Rizwan Parvez।
তাঁদের তৈরি MapEval, AI মডেলগুলো বাস্তব মানচিত্র, জায়গা ও নেভিগেশন সম্পর্কিত প্রশ্ন কতটা বুঝতে পারে তা যাচাই করে। যেমন — “What’s the best-rated restaurant on the left side of my driving path from my home to office?” এমন প্রশ্ন AI-কে বুঝতে ও উত্তর দিতে সক্ষম করতে সহায়তা করবে এই রিসার্চ।
Follow Beyond Stories for getting amazing stories daily 🔗
05/05/2026
Bangladeshi Filmmaker and poet Mohammad Fakhrul Alam’s Memories and Miseries continues its momentum on the international festival circuit, earning Official Selection at 28th UK Asian Film Festival and marking its European premiere after its recent premiere at the Nepal International Film Festival in the International Competition Category.
The film features performances by Sharif Shiraj and Khalid Hasan Rumi, Fakhrul himself with narration by Ariq Anam Khan. Produced under HASH Films Ltd., the film is led by producer Hasib Shakil, alongside co-producers Pooja Porte (India) and Lutful Alam Nitul, with Maruf Proteek serving as executive producer. The creative team consists of several incredible artists, including Anupam Chowdhury handling creative producing, cinematography and color, Tanzil Anonto on editing and VFX, Fariya Nila on art direction, and Bohubrihi’s Rashidul Rafi composing the music.
With its distinct language and introspective approach, Memories and Miseries signals a confident and evolving voice in Bangladeshi independent cinema, engaging international audiences through its quiet intensity and emotional resonance.
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Address
University Of
Dhaka