ধরুন, একজন ২০১৭ সালে পাশ করেছেন বা অ্যাপিয়ার্ডে ৩৮ তম বিসিএস দিয়েছেন। সেখান থেকে সে ২০২৪ সাল পর্যন্ত ৮ টা বিসিএস দিয়ে ফেলেছেন৷ ২০২৫ সালে ৪৭ তম হয়তো তার শেষ বিবিএস হতো সেখান থেকে বয়স ৩২ হওয়াতে তিনি ৪৭ সহ আরো ৩ টা বিসিএস দিতে পারবেন। তাহলে তিনি সরকারের নতুন ৩ বিসিএস কাউন্ট সহ মোট ১১ টা বিসিএস দিতে পারবেন। এখন ৪৭ যার প্রথম বিসিএস সে শুধু ৩ টা বিসিএস সুযোগ পাবেন। এটা কি বৈষম্য নয়? একজনের ৭-৮ টা বিসিএস দেওয়ার অভিজ্ঞতা আর একজনের অভিজ্ঞতা শূন্য। এই নিয়মে অন্তত আগামী ৪-৫ বছরে সুযোগ পাওয়া নতুন ক্যান্ডিডেটরা চরম বৈষম্যের শিকার হবে। চাকরিতে প্রবেশের বয়সসীমা তো এজন্যই বৃদ্ধি করা হয়েছে যাতে একজন বেশি বেশি এটেম্ট নিতে পারেন। আপনাদের কী মনে হয় যারা বয়স সীমা বাড়ানোর আন্দোলন করছেন তারা যতোই সেশনজটের শিকার হন না কেনো তারা অবশ্যই অলরেডি ৩টার বেশি বিসিএস দেওয়ার সুযোগ পেয়েছেন। তাহলে এই সীম কোম্পানির অফারের মতো ১০ জিবি নেট এক ঘণ্টা মেয়াদ এই প্রহসনের মানে কী? যদি বলেন, "অন্য চাকরির পরীক্ষা তো দিতে পারবে। " তাহলে আমার প্রশ্ন "বিসিএস কেনো নয়?" তখন ও তো সে সরকারি চাকরির পড়াশোনাই করছে। এমন তো না বিসিএসের রাস্তা বন্ধ বলে অন্য প্রোডাক্টিভ কোনো কাজ করছে৷
English Literature And Vocabulary Learner'S
This Is Such A Great Platform Of Any Kindda job Aspirants Like BCS/Psc non-Cadre/Bank Recruitment
কারক ও বিভক্তি মনে রাখার কৌশল
কারক ৬ প্রকার:
১. কর্তৃকারক;
২. কর্মকারক;
৩. করণকারক;
৪. সম্প্রদান কারক;
৫. অপাদান কারক; এবং
৬. অধিকরণ কারক।
১।কর্তৃকারক: যে কাজ করে সেই কর্তা বা
কর্তকারক।
যেমন: আমি ভাত খাই।
বালকেরা মাঠে ফুটবল খেলছে।
এখানে মনে রাখার উপায় হচ্ছে ‘কে’ বা
‘কারা’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর
পাওয়া যায়, সেটিই কর্তা বা কর্তৃকারক।
কে ভাত খায়?
উত্তর হচ্ছে আমি।
কারা ফুটবল খেলছে?
উত্তর হচ্ছে-বালকেরা।
তাহলে আমি এবং বালকেরা হচ্ছে
কর্তৃকারক।
২। কর্মকারক: কর্তা যাকে অবলম্বন করে
কার্য সম্পাদন করে সেটাই কর্ম বা
কর্মকারক।
যেমন: আমি ভাত খাই।
হাবিব সোহলকে মেরেছে।
এখানে মনে রাখার উপায় হচ্ছে ‘ কি’ বা
‘কাকে’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর
পাওয়া সেটিই কর্ম বা কর্মকারক।
আমি কি খাই?
উত্তর হচ্ছে-ভাত।
হাবিব কাকে মেরেছে?
উত্তর হচ্ছে-সোহেলকে।
৩। করণ কারক: ক্রিয়া সম্পাদনের যন্ত্র বা
উপকরণ বুঝায়।
যেমন: নীরা কলম দিয়ে লেখে।
সাধনায় সিদ্ধি লাভ হয়।
এখানে মনে রাখার উপায় হচ্ছে ‘ কীসের
দ্বারা’ বা ‘কী উপায়ে’ দিয়ে প্রশ্ন করলে
যে উত্তর পাওয়া যায় সেটিই করণ কারক।
নীরা কীসের দ্বারা লেখে?
উত্তর হচ্ছে-কলম ।
কী উপায়ে বা কোন উপায়ে কীর্তিমান
হওয়া যায়?
উত্তর হচ্ছে-সাধনায়।
৪। সম্প্রদান কারক: স্বত্ব ত্যাগ করে দান
বা অর্চনা বুঝালে সম্প্রদান কারক হয়।
স্বত্ব ত্যাগ না করলে কর্মকারক।
যেমন: ভিক্ষারীকে ভিক্ষা দাও।
গুরুজনে কর নতি।
মনে রাখার উপায় হচ্ছে-কর্মকারকে
র মত
কাকে দিয়ে প্রশ্ন করলে রে উত্তর
পাওয়া যায়।
তবে এখানে স্বত্ব থাকবেনা। যেমন মানুষ
ভিক্ষারীকে দান করে কোন স্বত্ব
ছাড়াই যাকে বলে নি:শর্ত ভাবে। আবার
গুরুজনকে মানুষ সম্মান করে কোন স্বার্থ
ছাড়াই।
৫। অপাদান কারক: হতে, থেকে বুঝালে
অপাদান কারক হবে।
যেমন: গাছ থেকে পাতা পড়ে।
পাপে বিরত হও।
এখাছে কোথা থেকে পাতা পড়ে?
উত্তর হচ্ছে-গাছ ।
কি হতে বিরত হও?
উত্তর হচ্ছে – পাপ ।
৬। অধিকরণ কারক: ক্রিয়ার সম্পাদনের
সময় বা স্থানকে অধিকরণ কারক বলে।
যেমন: আমরা রোজ স্কুলে যাই।
প্রভাতে সূর্য ওঠে।
মনে রাখার উপায় হচ্ছে-
কোথায় এবং কখন দিয়ে প্রশ্ন করলে যে
উত্তর পাওয়া যায়।
আমরা রোজ কোথায় যাই?
উত্তর হচ্ছে-স্কুলে। আর স্কুল একটি স্থান।
কখন সূর্য ওঠে?
উত্তর হচ্ছে-প্রভাতে। আর প্রভাত একটি কাল বা সময়।
20/10/2024
জাতীয় রাজস্ব বোর্ড এ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি।
19/10/2024
Write Your answer On comment box
17/10/2024
Very important Math for written exam.
16/10/2024
নোবেল পুরষ্কার আপডেট #২০২৪
25/06/2023
Important For 9-20 th grade Job exam!
৩০ টি পড়ে একটি কমন!
১ মার্ক ✌️
🌎 Internet আবিষ্কৃত হয় - 1969 সালে।
🌍 Email আবিষ্কৃত হয়- 1971 সালে।
🌍 Hotmail আবিষ্কৃত হয় - 1996 সালে।
🌍 Google আবিষ্কৃত হয় - 1998 সালে।
🌍 Facebook আবিষ্কৃত হয় - 2004 সালে।
🌍 Youtube আবিষ্কৃত হয় - 2005 সালে।
🌍 Twitter আবিষ্কৃত হয় - 2006 সালে।
🌍 বিশ্বে ইন্টারনেট চালু হয় - ১৯৬৯সালে।
🌍 বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার চালু হয় - ১৯৯৩ সালে।
🌍 বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার সবার জন্য উন্মুক্ত হয়- ১৯৯৬ সালে।
🌍 বাংলাদেশে 3g চালু হয় - 14
OCTOBER,2012।
🌍 বাংলাদেশে স্থাপিত প্রথম
কম্পিউটার "IBM-1620 ‘ যা স্থাপিত হয় - বাংলাদেশ পরমানু শক্তি কমিশনে ১৯৬৪ সালে।
🌍 ২১মে ২০০৬ সালে কক্সবাজারের
ঝিলংজা-তে ল্যান্ডিং স্টেশন স্থাপনের
মাধ্যমে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলে
যুক্ত হয়।
🌍 বাংলাদেশর বিজ্ঞানীরা
প্রথমাবারের মতো ‘জীবনরহস্য‘ উন্মোচন করেছেন - মহিষের।
🌍 ২০১৩সালে দেশি পাটের জীবন রহস্য উন্মোচনে নেতৃত্ব দেন - ড. মাকসুদুল আলম।
🌍 ১৯৮১ এপসন কোম্পানি সর্বপ্রথম
ল্যাপটপ কম্পিউটার প্রচলন করেন তার নাম- অসবর্ন-১।
🌍 বিশ্বের একমাত্র কম্পিউটার জাদুঘরটি অবস্থিত- যুক্তরাষ্ট্রের আটলান্টায়।
🌍 বাংলা সামাজিক মাধ্যম ‘‘বেশত‘‘ চালু হয়- ২৮ ফেব্রুয়ারি, ২০১৩।
🌍 বাংলাদেশের ‘টেলিফোন শিল্প
সংস্থা লিমিটেড(টেশিস) কর্তৃক তৈরী
প্রথম ল্যাপটপএর নাম - দোয়েল।
🌍 জাতিসংঘ রেডিও বাংলা যাত্রা শুরু
করে- ২১ ফ্রেব্রু:২০১৩।
🌍 বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্চিন
‘‘পিপীলিকা‘‘ উদ্ধোধন করা হয় - ১৩ এপ্রিল, ২০১৩।
🌍 বাংলাদেশে দ্রুত গতির ইন্টারনেট
‘‘ওয়াইম্যাক্স‘ চালু হয় >>June,2009, Banglalion।
🌍 বাংলাদেশে কবে , কোথায় সাইবার
ক্যাফে চালু হয় ১৯৯৯ সালে,বনানীতে।
🌍 বাংলাদেশের প্রথম মোবাইল ফোন
কোম্পানীর সিটিসেল ডিজিটাল, ১৯৯৩ সাল।
🌍 বাংলাদেশে প্রথম ডিজিটাল
টেলিফোন ব্যবস্থা চালু হয়- ৪ জানুয়ারি,
১৯৯০।
🌍 বাংলাদেশে কখন থেকে কার্ড ফোন
চালু হয় - ১৯৯২ সালে।
🌍 প্রথম ডিজিটার জেলা - যশোর।
🌍 প্রথম ওয়াই ফাই নগর - সিলেট।
🌍 সাইবার সিটি - সিলেট।
🌍 প্রথম ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ - -মিঠাপুকুর ,রংপুর।
ইনশাআল্লাহ!
ধন্যবাদ ❤️
"সময় মেইনটেইন করে পড়ালেখা করুন"
পড়ালেখার ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। না বুঝে সারাদিন পড়ার চাইতে বুঝে বুঝে ঘড়ি ধরে কয়েক ঘন্টা পড়ালেখা করলে সেটা বেশি ফলপ্রসূ হবে। মূলতঃ যারা চাকরিতে কর্মরত থাকার পাশাপাশি বিসিএস, ব্যাংক বা অন্যান্য সরকারি চাকরির জন্য পড়ছেন, আমি মনে করি এই টেকনিকটা তাদের জন্য খুবই উপকারী।
১. কোন কোন বিষয়গুলো পড়তে হবে তার একটা তালিকা তৈরি করুন।
২. কোন টপিকসে আপনি দুর্বল সেটাকে তালিকার প্রথম দিকে প্রাধান্য দিন এবং তাতে সময় অন্যান্য টপিকসের তুলনায় বেশি দিন।
৩. পড়ার পাশাপাশি বেশি বেশি লেখার প্র্যাকটিস করুন। কারণ, অনেক পারা জিনিস ও বানান ভুলের কারণে নম্বর কাটা যেতে পারে। তাছাড়া, পড়ার সাথে সাথে লিখলে তা বেশি মনে থাকে।
৪. মুখস্থ বিদ্যা ত্যাগ করে নিজের মত করে বুঝে বুঝে পড়া উচিত। তাতে দীর্ঘদিন টপিকসটা মনে থাকে। মুখস্থ বিদ্যা সবসময় ফলপ্রসূ না ও হতে পারে।
৫. নোট করে পড়ুন। যেই টপিকসটা আপনার কঠিন মনে হচ্ছে, বিশেষ করে গণিতের সূত্র, ইংরেজি ভোকাবুলারি, বাংলা সমাস- সন্ধি ইত্যাদি টপিকস গুলো নোট করে পড়াই ভালো তাতে সহজে মনে থাকে।
৬. যতক্ষণ পড়বেন মনোযোগ দিয়ে পড়ুন। ঘুম ঘুম চোখে, অন্যমনস্ক বা আলসেমির ভাব নিয়ে পড়লে আদৌ কোন লাভ হবে না। বই সামনে খোলা রেখে আপনি কল্পনার জগতে ভাসছেন, এতে আপনার পড়ালেখা তো হবেই না, উল্টো মূল্যবান সময় ই নষ্ট হবে।
৭. এক নাগাড়ে পড়বেন না, তাতে লেখাপড়ায় একঘেয়েমি চলে আসে। পড়ার ফাঁকে একটু হাঁটাহাঁটি করুন, চোখে মুখে ঠান্ডা পানি ছিটিয়ে নিন। দেখবেন, আবার পড়ায় মনোযোগ আসবে।
৮. পড়ালেখা কে সিরিয়াস ভাবে নিতে গিয়ে বেশি কঠিন করে ফেলবেন না। রিল্যাক্স মুডে পড়ুন। দেখবেন কঠিন চ্যাপ্টার ও সহজ লাগছে।
৯. পড়ালেখা নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না। অনেকেই দেখা যায় অতিরিক্ত টেনশনে ঠিক পরীক্ষার দিনই অসুস্থ হয়ে পড়েন। এরকমটা হলে আপনার এতদিনের সকল পরিশ্রম ই বৃথা। সুস্থ শরীর- সুস্থ মন, সফলতার ক্ষেত্রে বেশি প্রয়োজন।
১০. আত্মবিশ্বাসী হয়ে উঠুন। যতক্ষণ ই পড়বেন, আত্মবিশ্বাস নিয়ে পড়ুন। " হ্যাঁ, আমি যা যা পড়েছি এখান থেকেই কমন পাবো ইনশাআল্লাহ। " - এমন মনোভাব নিয়ে পড়লে সফলতা আসবেই। নেগেটিভ মনোভাব নিয়ে যুদ্ধে নামলে হারার আগেই আপনি হেরে যাবেন। পজেটিভ মনোভাব থাকলে যুদ্ধ জয় নিশ্চিত।
পরিশেষে, Time Management পড়ালেখার সময় এবং পরীক্ষার সময় উভয় ক্ষেত্রেই খুবই গুরুত্বপূর্ণ। তাই সময় মেইনটেইন করুন এবং আজ থেকেই নতুন উদ্যমে লেখাপড়া শুরু করুন। জিত আপনার হবেই। শুভ কামনা।
Translation Materials-01
1. death throes - মৃত্যুর প্রচেষ্টার মধ্যে
2. Utter disregar - চরম অসম্মান
3. requiem - মৃত ব্যক্তির আত্মার শান্তি কামনায় সমবেত প্রার্থনা
4. resuscitate - পুনরূজ্জীবিত করান
5. drastic measures - কঠোর ব্যবস্থা
6. plundered gradually - ধীরে ধীরে লুট করা
7. river grabbers - নদী দখলকারী
8. nefarious activity - বদমাইশ কার্যকলাপ
9. blatantly violated - ক্রমেই লঙ্ঘন
10. pecuniary temptation - আর্থিক প্রলোভন
11. increase their navigability- তাদের নাব্যতা বৃদ্ধি
12. come to naught - ব্যর্থ
1. ravages of war - যুদ্ধের ধ্বংসলীলা
2. wanton - অসচ্চরিত্র(profuse,profligate)
3. retaliatory - প্রতিশোধমূলক
4. ceasefire violation - অস্ত্রবিরতি লঙ্ঘন
5. befittingly - উপযুক্তভাবে
6. worrying height -উত্তেজনাকর উচ্চতায়
7. divergent - বিপথগামী(perverse,stray,aberrant)
8. Arab Spring revolts - আরব বসন্তের বিদ্রোহ
9. consensual process - সম্মতিসূচক প্রক্রিয়া
10. meet the myriad challenge - অগণ্য চ্যালেঞ্জ মোকাবিলা করা।
11. terrorism - সন্ত্রাসবাদ
12. extremist - চরমপন্থা
14. militancy - জঙ্গিবাদ
15. radicalization - মৌলবাদ(fundamentalism)
22/02/2023
Important For 14-20 Grade Job!
Share It On your Timeline 👍👍
20/02/2023
৩য় এবং ৪র্থ শ্রেণীর চাকরির জন্য সেরা হুবহু কমনের উপযোগী কিছু ম্যাথ 👍👍
টাইমলাইনে রাখুন ভবিষ্যতে কাজে দিবে। 👍👍
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Dhaka