23/06/2024
অসম্ভব রুপ-রং-বৈচিত্রে ভেসে উঠে
নিরাকার সৃষ্টিকর্তার পবিত্র ভালোবাসার ঔজ্জ্বল্য;
পলায়নপর অবসরের শেষবেলায়,
সংসার যেনো পুরনো বিষাদ-সিন্ধু কাব্যের মোড়ক
চাই নতুন সাজে কারুকার্য বর্নিত জীবনের মেলোডি।
মহান প্রভু গড়েছেন মানুষ, দিয়েছেন আল- কুরআন
ইয়া হাবিব মুহাম্মদ(স) সব মানুষের জন্য আদর্শ-
হাজার হাজার বছরের ইসলামি সংস্কৃতির সমাজ
ভুলে যাবার শাস্তির স্মরনে, নিতেই হবে 'ক্ষমার পাঠ'।
ব্যাক্তিত্ব, চরিত্রের শোভা হোক 'ইসলামের আলো'য়
সৃষ্টির শ্রেষ্ট শিক্ষার নতুন আদর্শ-'আচরনের ব্যাকরন'।
চেতনা আর মনের বাগানে আসুক–
ধুমকেতু, ছায়াপথ বা নক্ষত্রের সুপারনোভা।
বিকেল- সন্ধ্যা, যুগে বা সহস্র বছরে সময় ভ্রমনে
পৃথিবী প্রকৃতির ক্রিয়া-প্রক্রিয়ায় শুদ্ধ হয়ে উঠুক নর-নারী
গড়ে উঠুক চেতনার নতুন দিগন্ত, আশা, ভালোবাসা
মানুষের জন্য আল্লাহর প্রতিশ্রুতির অনন্ত জান্নাতী জীবন ..!
ক🫥 বি🤔 তা🫣 য় 🫢তো🙄 মা😪 কে
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
19/05/2024
মনের প্রান্তর জুড়ে বিশাল সাগর
হৃদ্যতার সীমানায় সূর্য্যটা স্রোতের ভাজে
আকাশের মেঘ মাথার উপর হেটে চলে
আসমান আরশের ঈশারা অন্তরে অন্তরে।
06/05/2024
ভাষায় কি থাকে মন সারাক্ষন
অনুভবের কুপিতে জ্বেলে রাখি
স্বার্থ মহৎ মিশেলে অনুরাগ ঢং
ছন্দের ভাজে ব্যথার ঝারবাতি।
পুড়ে মন উত্তাপে শুকায় ফুল
শিহরিত মনের দুয়ার খুলি
মহৎ অনুভবে হৃদ্যতার আসমান
ত্যাগ'র ছোয়ায় তুচ্ছ করি প্রান।
03/05/2024
রাজনীতি বয়কট দেশপ্রেম চিকিৎসা এতোসব শব্দ ভারতের সাথে যুক্ত হয়েছে যে, পক্ষ ও বিপক্ষ নিয়ে অনেকে দল ভারী করে। বিশ্বব্যাপি এই ডিজিটাল যোগাযোগ ব্যবস্হার যুগে ভৌগলিক বিভেদ খুবই তুচ্ছ একটা বিষয়। ইন্টারনেট যোগাযোগ ব্যবস্হার এতো উন্নতি ঘটবে যে- খুব দূর নয় যখন ভূমির সীমানা নয়- শুধুই ধর্ম, সম্প্রদায়, পানি, শেষে ন্যায়-অন্যায় নিয়ে যুদ্ধ থাকবে।
19/03/2024
একজন দৃষ্টিপ্রতিবন্ধীকে সামনের পথ দেখানো সম্ভব। বক্রদৃষ্টি, অসুস্হ বিবেক, আত্নঅহংকারী, শক্রুভাবাপন্ন মানুষ চক্রান্ত আশ্রয়ী। তাদের জন্য আলো-অন্ধকার বোধ কোনো পার্থক্য নেই
13/03/2024
স্বাধীনতার পর ঘুষ রিলিফ চোর চেয়ারম্যানদের পেটে রিলিফ ঢুকিয়ে দিতো, আর এখন ঘুষখোর অন্যের সম্পদ চোরদের জন্য আল্লাহর পক্ষ থেকে কি শাস্তি অপেক্ষা করছে !! তারা কি দুনিয়ার অভিশাপ এড়াতে পারবে ?? মিথ্যার আশ্রয়ী ক্ষমতার অপব্যবহারকারীদের কি একটুও ভয়ে বুক কাপেনা?
09/03/2024
নির্বাচন জয় করিতে কতো প্রতিশ্রুতি
জাল ভোটে তুখোর যতো হাতি ঘোড়া
নেতা-হাতার শাসনে ক্ষমতায় পদপিষ্ট
এখন হোটেল ভবন কারচুপিতে অভ্যস্ত
02/03/2024
মদ্যপান, হত্যা করা আর জালেমের ছায়াতলে থেকে মানবতার কথা কওয়া- একই ; তফাৎ নাই।
যারা ইনসাফ'কে চোখরাঙানি দেয়
স্বার্থের টানে বিবেককে বিভক্ত করে
নিজ নফসের ভারে অন্যায়ে সহযোগি
ওরা জুলুমকারী জালেমের অন্তর্ভুক্ত
তাদের দ্বিমূখিতায়
মানুষের অন্তর বড়ই কষ্ট পায়!
01/03/2024
আগুন কতোটা বেপরোয়া
মুহুর্তে স্ফুলিঙ্গের বিচ্ছুরনে
ক্ষত বিক্ষত অবহেলিত শরীর
মর্ম গভীরতার অব্যক্ত শোক