Vision Cadet Coaching - ভিশন ক্যাডেট কোচিং

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Vision Cadet Coaching - ভিশন ক্যাডেট কোচিং

Vision Cadet Coaching - ভিশন ক্যাডেট কোচিং ক্যাডেট কলেজের প্রাক্তন অধ্যক্ষ জনাব ওয়াহিদুজ্জামান স্যারের তত্ত্বাবধানে পরিচালিত।

সম্মানিত অভিভাবকবৃন্দ,আসসালামু আলাইকুম।ছাত্র-ছাত্রীদের সুন্দর ভবিষ্যত ও মান সম্মত শিক্ষা প্রদানের লক্ষ্যে উত্তরায় আমাদের...
02/02/2022

সম্মানিত অভিভাবকবৃন্দ,
আসসালামু আলাইকুম।

ছাত্র-ছাত্রীদের সুন্দর ভবিষ্যত ও মান সম্মত শিক্ষা প্রদানের লক্ষ্যে উত্তরায় আমাদের ভিশন ক্যাডেট কোচিং এর যাত্রা শুরু ৷ ভিশন ক্যাডেট কোচিং ক্যাডেট কলেজে ভর্তির প্রস্তুতির পাশাপাশি ছাত্র-ছাত্রীদের মেধা ও মননের বিকাশে অগ্রনী ভূমিকা পালন করবে যা তাদের উন্নত ভবিষ্যত গড়তে সাহায্য করবে৷

আমাদের সাথে রয়েছেন ক্যাডেট কলেজের প্রাক্তন অধ্যক্ষ এস এম ওয়াহিদুজ্জামান স্যার এবং বিষয়ভিত্তিক সেরা শিক্ষক মন্ডলী।

আপনার সন্তানকে ক্যাডেট কলেজে ভর্তির প্রস্তুতির জন্য নিশ্চিন্তে ভিশন ক্যাডেট কোচিং এ দিন এবং সুন্দর ভবিষ্যতের বুনিয়াদ গড়ুন৷

মোঃ হুমায়ুন কবির
প্রাক্তন সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, গণিত বিভাগ , রাজউক উত্তরা মডেল কলেজ এবং প্রভাষক(গণিত) ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, পাবনা ক্যাডেট কলেজ ও বরিশাল ক্যাডেট কলেজ।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন
ভিশন ক্যাডেট কোচিং
বাড়ী-১২, রোড-১৫, সেক্টর-৬,
উত্তরা, ঢাকা৷
মোবাইলঃ 01946 06 77 06

28/01/2022

আপনার সন্তানকে ক্যাডেট কলেজে ভর্তি করতে চান?
আগামী সেশনে ভর্তির জন্য এখনই যোগাযোগ করুন
01946-067706

ক্যাডেট কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বাছাই ও মূল্যায়ন পরীক্ষা........
23/01/2022

ক্যাডেট কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বাছাই ও মূল্যায়ন পরীক্ষা........

ক্যাডেট কলেজ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যাবলীক্যাডেট কলেজ সমূহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অ...
10/01/2022

ক্যাডেট কলেজ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যাবলী

ক্যাডেট কলেজ সমূহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল শাখার প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত স্বায়ত্তশাসিত আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান| ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানসমূহে লেখাপড়ার পাশাপাশি গুরুত্বের সাথে সহশিক্ষা কার্যক্রম (co curricular activities) এবং অতিরিক্ত শিক্ষা কার্যক্রম (extra curricular activities) পরিচালনা করে ক্যাডেটদের সুনাগরিক এবং চৌকস ব্যক্তিত্ব হিসেবে গড়ে তোলে। সুদক্ষ অধ্যক্ষগণের নেতৃত্বে সামরিক অফিসারের তত্ত্বাবধানে প্রাথমিক সামরিক প্রশিক্ষণ (elementary military training) এবং নেতৃত্বের প্রশিক্ষণ (leadership training) প্রদানের পাশাপাশি দক্ষ অনুষদ সদস্যগণের সার্বিক তত্ত্বাবধানে গুণগত শিক্ষা কার্যক্রম পরিচালনার মাধ্যমে ক্যাডেটদের এমনভাবে গড়ে তোলা হয় যাতে ভবিষ্যতে তারা সশস্ত্রবাহিনীসহ সমাজের সকল ক্ষেত্রে দেশে ও বিদেশে যোগ্য নেতৃত্ব প্রদান করতে পারে| বর্তমানে বাংলাদেশে ছেলেদের ০৯ টি এবং মেয়েদের ০৩ টি সহ মোট ১২ টি ক্যাডেট কলেজ রয়েছে| সকল ক্যাডেট কলেজে সপ্তম শ্রেণিতে ছাত্র-ছাত্রী ভর্তি করা হয়।
পরীক্ষা পদ্ধতিঃ এখানে সাধারণত তিনটি ধাপে পরীক্ষা সম্পন্ন হয়।লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং স্বাস্থ্য পরীক্ষা। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তী ধাপের পরীক্ষায় অংশ নিতে পারবে।
পরীক্ষার মাধ্যমঃ বাংলা / ইংরেজি।
পরীক্ষার বিষয় ও নম্বরঃ গণিত 100, বাংলা 60, ইংরেজি 100 এবং সাধারন জ্ঞান 40|
প্রার্থীর যোগ্যতাঃ
ক)জাতীয়তাঃ প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।
খ)শিক্ষাগত যোগ্যতাঃ প্রার্থীকে ষষ্ঠ শ্রেণি অথবা সমমানের ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
গ)বয়সঃ যে বছর ক্যাডেট কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই বছর 01 জানুয়ারি তারিখে বয়স সর্বোচ্চ 13 বছর 6 মাসের মধ্যে হতে হবে।(সাধারণত প্রতিবছর জানুয়ারি মাসের শেষের দিকে ক্যাডেট কলেজের
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়)
ঘ)শারীরিক যোগ্যতাঃ উচ্চতা 4 ফুট 8 ইঞ্চি (বালক-বালিকা উভয় ক্ষেত্রে প্রযোজ্য)।
ঙ)সুস্থতাঃ প্রার্থীকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে।
চ)দৃষ্টিশক্তিঃ চশমাবিহীন এক চক্ষুতে 6/12, অন্য চক্ষুতে 6/18। চশমাসহ এক চক্ষুতে 6/6 অন্য চক্ষুতে 6/6। তবে চশমার পাওয়ার কোনক্রমেই -2D এর অধিক হবে না। অ্যাসটিগম্যাটিজম এর ক্ষেত্রে spherical equivalent হিসাব করতে হবে।

অযোগ্যতাঃ
নিম্নলিখিত কারণসমূহের জন্য একজন প্রার্থী ভর্তি পরীক্ষার যে কোন ধাপে অযোগ্য হিসেবে বিবেচিত হবেঃ
ক)পূর্বে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষায় অবতীর্ণ হলে।
খ)লিখিত মৌখিক এবং স্বাস্থ্য পরীক্ষায় অযোগ্য হলে।
গ)গ্রস নক নী (gross knock knee), ফ্লাট ফুট (flat foot), কালার ব্লাইন্ড (colour blind) ও অতিরিক্ত ওজন (overweight)।
ঘ)অ্যাজমা (asthma), মৃগী (Epilepsy),হৃদরোগ (heart disease), বাত (arthritis), বাতজ্বর (rheumatic fever), যক্ষা (tuberculosis), পুরাতন আমাশয় (chronic dysentery), হেপাটাইটিস (hepatitis), ডিওডেনাল আলসার (duodenal ulcer), রাতকানা (night blindness), যে কোন প্রকার ডায়াবেটিস (diabetics), হেমোফিলিয়া (haemophilia), বিছানায় প্রস্রাব করা ইত্যাদি রোগে আক্রান্ত হলে।
ঙ)স্বাস্থ্য পরীক্ষা পর্ষদ কর্তৃক চিহ্নিত অন্যান্য কারণ।

বাংলাদেশে ক্যাডেট কলেজের তালিকাঃ-
বর্তমানে বাংলাদেশে ছেলেদের ০৯ টি এবং মেয়েদের ০৩ টি সহ মোট ১২ টি ক্যাডেট কলেজ রয়েছে|
1) ফৌজদারহাট ক্যাডেট কলেজ
2) ঝিনাইদহ ক্যাডেট কলেজ
3) মির্জাপুর ক্যাডেট কলেজ
4) রাজশাহী ক্যাডেট কলেজ
5) বরিশাল ক্যাডেট কলেজ
6) পাবনা ক্যাডেট কলেজ
7) সিলেট ক্যাডেট কলেজ
8 ) রংপুর ক্যাডেট কলেজ
9) কুমিল্লা ক্যাডেট কলেজ
10) ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ
11) ফেনী গার্লস ক্যাডেট কলেজ
12) জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ
এগুলোর মধ্যে প্রথম নয়টি ছেলেদের এবং পরের তিনটি মেয়েদের জন্য সংরক্ষিত।
এছাড়া সম্প্রতি ক্যাডেট মর্যাদায় উন্নীত হওয়া মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনা সেনাবাহিনীর মাধ্যমে পরিচালিত স্বায়ত্তশাসিত ক্যাডেট কলেজ।

বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ
ভিশন ক্যাডেট কোচিং, উত্তরা
বাড়ী-১২, রোড-১৫, সেক্টর-৬, উত্তরা, ঢাকা।
https://www.facebook.com/visioncadetcoaching

Address

House-12, Road-15, Sector-6, Uttara
Dhaka
1230

Telephone

+8801946067706

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vision Cadet Coaching - ভিশন ক্যাডেট কোচিং posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share