06/04/2025
ঐতিহ্যবাহী জামেউল উলুম মাদরাসা- মিরপুর-১৪ ঢাকা, এ ১ বছর মেয়াদি 'দাওয়া ও ইংরেজি বিভাগ' -
এ ভর্তি পরীক্ষা সোমবার ৭ই এপ্রিল ২০২৫ ইং অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ!
প্রতিবছরের ন্যায় এ বছরও আমাদের শ্রদ্ধেয় সাইফুল স্যার সারাবছর নিয়মিত ক্লাস নিবেন।
এই বিভাগে যে যে বিষয় পড়ানো হয়
ক. ইংরেজি ভাষা: Basic ও Advanced (Reading, Writing, Speaking, Listening, Grammar ও Phonetics)।
পবিত্র কুরআন ও হাদীসের ইংরেজি অনুবাদ।
IELTS পরীক্ষা সম্পর্কে ধারণা প্রদান।
খ. হিন্দুত্ববাদ,খৃষ্টবাদসহ বিভিন্ন বাতিল ধর্ম, প্রাচীন ও সমকালীন ভ্রান্ত ফেরকা ও মতবাদ সম্পর্কে সম্যক ধারণা, তাদের মুকাবিলা করার কৌশল রপ্ত, পাশাপাশি অমুসলিমদের মাঝে দাওয়াত প্রদানের পদ্ধতি সম্পর্কে মৌলিক ধারণা প্রদান৷
গ. কম্পিউটার প্রশিক্ষণ ( Computer Basic, Microsoft word, MS XL, Power Point, Basic Graphic Design,
Typing: Arabic, English, Bangla, Urdu)
দাওয়া ও ইংরেজি বিভাগে নতুন ব্যাচে মৌখিক ও লিখিত পরীক্ষা আগামী সোমবার ৮ ই শাওয়াল ১৪৪৬ হি. সকাল ৮ টা থেকে ১২ টা পর্যন্ত।
ভর্তি পরীক্ষার বিষয়:
১. বিশুদ্ধ কোরআন তেলাওয়াত
২. বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ কর্তৃক প্রকাশিত My English Book (১ম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী)
দাওয়া ও ইংরেজি বিভাগে ভর্তির শর্তাবলী
১. দাওরা ফারেগ হতে হবে।
২. ফলাফল মমতাতাজ/ জা. জি. হতে হবে।
৩. হাফেজ হতে হবে।
৪. দেখতে মানানসই ( উঁচু-লম্বা) হওয়া/ অন্যথায় শিক্ষকের সিদ্ধান্ত ধর্তব্য হবে।
৫. সারা বছর থাকার অঙ্গীকারাবদ্ধ হতে হবে।
৬. কোর্স ফি হিসেবে ৫ হাজার টাকা অগ্রিম জামানত রাখতে হবে।
৭. নাস্তার টাকা বাধ্যতামূলক।
৮. সম্পূর্ণ আবাসিক থাকতে হবে।
৯. ইংরেজি রিডিং, রাইটিং, কিরাত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
১০. মাদ্রাসার সকল নিয়ম-কানুন মেনে চলতে হবে।
দাওয়া ও ইংরেজি বিভাগের
দৈনন্দিন কার্যক্রম
ফজরের পর থেকে নাস্তা:
১. কুরআন কারীমের শব্দে শব্দে ইংরেজি অনুবাদ। অন্তত ১০ টি কুরআনিক ওয়ার্ড মুখস্থ।
২. লিসিনিং ক্লাস ৪০ মিনিট। শোনা ও উত্তর খাতায় লেখা।
৩. ভোকাবুলারি অন্তত ৩০টি এবং সেগুলোর মাধ্যমে বাক্য তৈরি।
নাস্তার পর থেকে সকাল ১০ টা:
১. রিডিং প্রাকটিস। গল্পের বই পড়া, এর সারসংক্ষেপ খাতায় লেখা ও দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনানো।
২. পনেটিক্স ক্লাস। নির্ধারিত বই থেকে শব্দ ও বাক্য সঠিক উচ্চারণে পড়া। এবং সেগুলোর IPA শেখা।
সকাল ১০ টা থেকে ১০: ২০ পর্যন্ত গোসল।
সকাল ১০: ২০ থেকে ১২: ৩০:
১. স্পিকিং ক্লাস। বাক্যের গঠনতন্ত্র শেখা। পরষ্পরে ইংরেজি কথোপকথন, ছবি দেখে ইংরেজিতে ব্যক্তকরণ, ইংরেজিতে বক্তৃতা দেয়ার কলাকৌশল শেখা।
২. রাইটিং ক্লাস। বাক্য তৈরি, রোজনামচা, চিঠি, দরখাস্ত, প্রবন্ধ, রচনা ইত্যাদি শেখা।
৩. গ্রামার ক্লাস।
১২:৩০ থেকে দুপুর ৩টা:
দুপুরের খানা, যোহর নামাজ, ঘুম।
দুপুর ৩টা থেকে আসর:
ভোকাবুলারি মুখস্থ। মেকিং সেন্টেন্স। পনেটিক্স।
আসর থেকে মাগরিব:
প্রজেক্টরে কার্টুন দেখা। ইংরেজি লিসিনিং শ্রবণ।
মাগরিব থেকে এশা:
গ্রুপ স্টাডি। স্পিকিং প্রাকটিস।
এশার পর থেকে রাত ১০: ৩০:
এশার নামাজ। রাতের খানা। কম্পিউটার ক্লাস। ব্যক্তিগত অধ্যায়ন।
# প্রতি সপ্তাহে একটি করে ইংরেজিতে বক্তৃতা লাইভে দেয়া বাধ্যতামূলক।
# প্রতি দুই সপ্তাহে একটি করে ইংরেজিতে প্রবন্ধ লেখা বাধ্যতামূলক।