IELTS & Visa help

IELTS & Visa help

Share

Well, I would like to share some information about the abord student visa and work visa like Canada Well, I'm a professional SEO expert and Digital Marketer.

I can promote YouTube and Facebook business Page, on/off a page SEO, set up a chatbot, Google Top Ranking, Link Building and SEM.

MetLife Foundation Pathways Scholarship Program 21/12/2024

মেটলাইফ ফাউন্ডেশনের পাথওয়েজ স্কলারশিপ প্রোগ্রামে (Pathways Scholarship Program) আবেদন গ্রহণ শুরু হয়েছে। জানুয়ারি ২১, ২০২৫ তারিখ পর্যন্ত মেটলাইফের সাথে কমপক্ষে এক বছর ধরে সক্রিয়ভাবে কাজ করছেন এমন ব্রাঞ্চ ম্যানেজার, ইউনিট ম্যানেজার এবং ফিনান্সিয়াল অ্যাসোসিয়েটের সন্তান এই শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবেন।



এই শিক্ষাবৃত্তি প্রোগ্রামটি পরিচালনা এবং আবেদনের ফলাফল নির্ধারণ করে স্কলারশিপ আমেরিকা।



উচ্চ মাধ্যমিক পাশ করে যারা স্নাতক পর্যায়ে ভর্তি হবেন বা ইতিমধ্যেই স্নাতক পর্যায়ে অধ্যয়নরত তারাই কেবল এই শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবেন।



শিক্ষার্থীদের বিগত শিক্ষা জীবনের সাফল্য ও অর্জন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজে তার নেতৃত্ব ও অবদান, নানা রকম কাজের অভিজ্ঞতা, অর্থনৈতিক প্রয়োজন, শিক্ষা এবং পেশাজীবনের লক্ষ্য, উল্লেখযোগ্য কোনো ব্যক্তিগত এবং পারিবারিক ঘটনা, এবং অনলাইন রিকমেন্ডেশনের উপর ভিত্তি করে এই শিক্ষাবৃত্তির জন্য নির্বাচন করা হবে ।



স্কলারশিপের জন্য আবেদনের শেষ তারিখ জানুয়ারী ২১, ২০২৫। আগ্রহী প্রার্থী নিজ দায়িত্বে https://learnmore.scholarsapply.org/metlife/ এই ওয়েবসাইটে দেয়া নির্দেশনা অনুযায়ী অনলাইনে আবেদন করবেন।



আবেদন প্রক্রিয়ায় সহায়তার জন্য এই ইমেইল এর সাথে সংযুক্ত ম্যানুয়ালটির সাহায্য নিন।



পাশাপাশি এ বিষয়ে আপনার আরো কোনো প্রশ্ন থাকলে তা ইমেইল করুন [email protected] ঠিকানায়। আপনার প্রশ্নের উত্তর স্কলারশিপ কর্তৃপক্ষ কর্তৃক সরাসরি ইমেইলের মাধ্যমে দেওয়া হবে।



মেটলাইফ ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রোগ্রামে আবেদন এর সুযোগ সম্পর্কে অনুগ্রহ করে আপনার এজেন্সির ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট এবং ইউনিট ম্যানেজারদের সাথে শেয়ার করুন।

MetLife Foundation Pathways Scholarship Program Apply for a scholarship!

Photos from IELTS & Visa help's post 20/12/2024

Study in Canada♥️♥️
#আজকে কথা বলব দামে কম মানে ভালো University of Calgary নিয়ে 😅

যারা কম টাকায় ভালো লোকেশনে ভালো বিশ্ববিদ্যালয়ে পড়তে চান তাদের জন্য এটি বেস্ট। বিশ্ববিদ্যালয়টি আলবার্টা Calgary তে অবস্থিত।

◾QS র্যাঙ্কিং অনুসারে বিশ্ববিদ্যালয়টি কানাডার ৮ম ও বিশ্বের সেরা ১৮৮তম বিশ্ববিদ্যালয়।

◾কোর্স ফিঃ
ব্যাচেলর এর জন্য কোর্স ভেদে 18000$ - 35000$
মাস্টার্স এর জন্য কোর্স ভেদে 9000$- 45000$

দামে কম শুনে যারা ভেবেছিলেন একেবারেই কম তাদের জন্য এক বালতি সমবেদনা 🤧

◾Entry Requirement:
For Bachelor: HSC result 70%
IELTS 6.5
For Master’s:
60% CGPA in Bachelor
7/6.5 কিছু প্রোগ্রামে 6.5 দিয়েও হয়ে যাবে

◾এখন আলবার্টা নিয়ে কিছু কথা বলি আমরা সবাই জানি আলবার্টা তে PR পাওয়া অনেক সহজ। কোনরকম আসতে পারলেই হয় PR নিশ্চিত 😴

◾এখন কথা বলা যাক Calgary নিয়ে
📌এখানে বছরের প্রায় অর্ধেক সময় বেশ ভালো ঠান্ডা পড়ে আর বাকিটা সময় মোটামুটি সহনীয়।
📌লিভিং এক্সপেন্স ৭০০$ - ১০০০$
📌পার্ট টাইম জব ভালোই পাওয়া যায় প্রতি ঘন্টায় সর্বনিম্ন স্যালারি ১৫$
📌এছাড়াও সহজে PR পাওয়ার সুবিধা তো আছেই

◾বিঃদ্রঃ যারা এখন মনে মনে ভাবছেন এইতো পেয়ে গেছি তাদের জন্য University of Calgary অন্যতম সেরা একটি বিশ্ববিদ্যালয় হওয়ার কারনে এখনে প্রচুর কম্পিটিশন এবং চান্স পাওয়াও অনেক কঠিন বিশেষ করে মাস্টার্স প্রোগ্রাম গুলোতে। তাই এপ্লাই করার ইচ্ছা থাকলে ভালোভাবে IELTS এর প্রিপারেশন নেন একাডেমিক রেজাল্ট ভালো রাখার চেস্টা করেন।

ইনশাআল্লাহ দেখা হবে বিজয়ে ✌️❤️

How to apply Canada job/work visa? 25/12/2023

Let's learn,
How to apply job visa for canada?
C & D catagory job, you can also get the job from Bangladesh.Though it is tough but not impossible! carry on....

How to apply Canada job/work visa? Well, I would like to share some information about the abord student visa and work visa like Canada and Europe only Germany, Norway.N.B: I am not an Agency j...

বিশ্বের সবচেয়ে সুখী দেশ ডেনমার্কের কাজের ভিসার সুযোগ || Denmark work permit visa || #travel_guide 31/07/2022

https://youtube.com/watch?v=8q35FpNU_u4&feature=share

বিশ্বের সবচেয়ে সুখী দেশ ডেনমার্কের কাজের ভিসার সুযোগ || Denmark work permit visa || #travel_guide Denmark work permit visa update :আসসালামু ওয়ালাইকুম ! 👉Travel Guide channel এ আপনাকে স্বাগতম । যারা দেশের বাইরে যেতে আগ্রহী , যেমন : চাকুরী ভিসায় , স....

12/04/2022

Great chance! Job visa in UK

NURSING & CARE JOBS IN ENGLAND & SCOTLAND
Job Type: All Categories of Registered Nurses in NHS, Private Hospitals, Old and Children Care Homes.
Salary Details : 2/3 lac monthly Accommodation provided by company.
Job Contract: Minimum 2 years up to 5 years extendable with Permanent Residence.
Requirements :
>Nursing Diploma/ Graduation from nursing Institute
>Graduate from any reputed university
>IELTS Score Minimum 4.5
UK Employer are taking an interview. Very fast visa processing within 6-8 weeks if you passed the interview.
Please Book your interview schedule.
More Information, please contact us or visit our office
Phone: +8801734130941 (Mobile and WhatsApp)
Page: ielts & visa help
Note : Please call if you have already IELTS results or preparing IELTS Exam.

University of Florence... 11/04/2022

ইতালির সম্পূর্ণ স্টুডেন্ট ভিসা প্রসেস:

অ্যাপ্লিকেশনের জন্য আনুমানিক যে ডকুমেন্টগুলো আপনার লাগতে পারে:
১. পাসপোর্ট
২. সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট
৩. IELTS/MOI সার্টিফিকেট
৪. TOLC/SAT(Bachelor)
৫. মোটিভেশন লেটার(এখানে জেনারেল মোটিভেশন লেটার লিখলে হবে না, যে সাবজেক্টে আপনি এপ্লাই করতেছেন, ওই সাবজেক্ট রিলেটেড মোটিভেশন লেটার লিখতে হবে)
৬. রিকমেন্ডেশন লেটার(এই লেটারটি আপনি যে ইউনিভার্সিটি থেকে আপনার ব্যাচেলর শেষ করেছেন, ওই ইউনিভার্সিটির ডিন এবং আরো দুইজন লেকচারের কাছ থেকে দুটি লেটার নিবে)
৭. CV(এখানে আপনি শট CV দিবেন না, বিস্তারিত CV দিবেন, আপনার জীবন বৃত্তান্ত সব কিছু উল্লেখ করে)
৮. প্রিভিয়াস স্টাডির সিলেবাস(কিছু কিছু ইউনিভার্সিটিতে লাগে)
৯. ইমেইল এড্রেস
১০. জব এক্সপেরিয়েন্স লেটার(যদি থাকে)
১১. আউটডোর একটিভিটি সার্টিফিকেট(যদি থাকে)
১২. ইউনিভার্সিটি বেদে আপনার আরে কিছু এক্সট্রা ডকুমেন্ট দরকার হতে পারে, ভয় পাবেন না, এগুলো আপনি ম্যানেজ করতে পারবেন |

অ্যাপ্লিকেশন পোটাল এর লিংক: সবার যাতে সুবিধা হয় আমি এখানে কিছু লিংক দিয়ে দিচ্ছি, এসব লিংকে গিয়ে, আপনি বিভিন্ন ইউনিভার্সিটি তে এপ্লাই করতে পারবেন | এর বাইরে ও যদি আপনি কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চান আমি এখানে একটি স্টাডি পোর্টালের লিংক দিয়ে দিচ্ছি, ওই লিংকে গিয়ে একটু খুঁজলেই আপনি ইতালিসহ সারা পৃথিবীর সব ইউনিভার্সিটি পেয়ে যাবেন | এবং স্টাডি পোর্টাল এর মধ্যে ইউনিভার্সিটির পাশাপাশি সাবজেক্টের নাম এবং টিউশন ফি উল্লেখ করা আছে সো আপনারা আপনাদের চয়েস মত এপ্লাই করতে পারবেন |

ইমেইল এড্রেস: এখানে আমি আরো ২৫ টি বিশ্ববিদ্যালয়ের ইমেইল এড্রেস দিয়ে দিতেছি, যদি কেউ এসব বিশ্ববিদ্যালয় এ অ্যাপ্লিকেশন করতে চান, তাহলে এই মেইল এড্রেস গুলোতে ইনকোয়ারি মেইল করলে, ওরা আপনাকে লিঙ্ক পাঠিয়ে দিবে | তারপর আপনি অ্যাপ্লিকেশন শুরু করতে পারবেন |

সবাইকে একটা অনুরোধ করবো, শুধু শুধু আমাকে মেসেজ দিয়ে বিরক্ত করবেন না | এসব লিংকে গেলেই আপনি ইউনিভার্সিটির বিবরণ সব কিছু পেয়ে যাবেন |

Here are all links:
University of Florence - https://apply.unifi.it/
Polytechnic University of Turin - https://apply.polito.it/
University of Turin - https://apply.unito.it/
UNIVERSITY OF MACERATA - https://apply.unimc.it/
University of Padua - https://apply.unipd.it/
University of Genoa - https://apply.unige.eu/en_GB/
University of Siena - https://apply.unisi.it/
Ca’ Foscari University of Venice - https://apply.unive.it/

Here is the Study Portals link:
Studyportals - https://www.mastersportal.com/?redirect=false

Here are All the emails:
1. University of Bologna - [email protected]
2. Sapienza University of ROME - [email protected]
3. University of Milan - [email protected]
4. University of Pisa - [email protected]
5. University of Rome "Tor Vergata" - [email protected]
6. Bocconi University - [email protected]
7. University of Trento - [email protected]
8. University of venice - [email protected]
9. University of Florence - [email protected]
10. Scuola Normale Superiore di Pisa - [email protected]
11. University of Bolzano - [email protected]
12. University of Genova - [email protected]
13. Roma Tre University - [email protected]
14. University of Pavia - [email protected]
15. University of Milano-Bicocca - [email protected]
16. Polytechnic University of Bari - [email protected]
17. University of Catania - [email protected]
18. University of Insubria - [email protected]
19. University of Eastern Piedmont - [email protected]
20. University of Parma - [email protected]
21. The University of Modena and Reggio Emilia - [email protected]
22. University of Padua - [email protected]
23. IULM University - [email protected]
24. University of Urbino - [email protected]
25. University of Bergamo - [email protected]

অফার লেটার পাওয়ার পর এর কাজ কি? এবং আপনারা কিভাবে আপনাদের ডকুমেন্টগুলো রেডি করবেন? এবং কিভাবে সবকিছু সঠিকভাবে এম্বাসিতে জমা দিবেন? আমি আমার এক্সপেরিয়েন্স থেকে শেয়ার করব, কোন কাজের পর কোন কাজটি করতে হবে? কোন স্টেপ এর পর কোন স্টেপটি ফলো করতে হবে?

আমি জাস্ট আমার এক্সপেরিয়েন্স শেয়ার করতেছি এখানে, সো হয়তোবা আপনাদের ক্ষেত্রে একটু ভিন্ন হতে পারে, আবার মিলেও যেতে পারে | আমার এই পোস্টটিকে গাইডলাইন হিসেবে নিবেন না, জাস্ট এডভাইস হিসেবে নিবেন |

আসলে, অফার লেটার পাওয়ার পর থেকে এম্বাসি ফেস করার আগ পর্যন্ত প্রসেসিং টা, একটু জটিল, অ্যাট দ্যা সেম টাইম এটা আবার অনেক সহজ | এখানে আপনি জোর করে কিছু করতে পারবেন না, যা কিছু হবে সিষ্টেম অনুসারে হবে, আপনাদের সিস্টেমটা ফলো করতে হবে | এই পর্যায়ে এসে আপনাকে ধৈর্যের পরীক্ষা দিতে হয় | সুতরাং যখন ডকুমেন্ট রেডি করবেন অধৈর্য হবেন না, ধৈর্য অনুসারে আপনার ডকুমেন্টগুলো আপনি আস্তে আস্তে গুছিয়ে নিবেন |

👉আগেই বলে রাখি, আমি মাস্টার্স করার জন্য আসছি | যারা ব্যাচেলর করতে আসবেন, তাদের প্রসেসিং টা একটু ভিন্ন হতে পারে | আমি জাস্ট এখানে আমার এক্সপিরিএন্স শেয়ার করতেছি |👈

মূল কথায় আসা যাক, কোন ইউনিভার্সিটি তে যখন আপনি সিলেক্টেড হবেন, এরা প্রথমে আপনাকে ইমেইলে কনফার্ম করবে | আপনি যখন কনফার্মেশন মেইলটা পাবেন, তখন আপনাকে আপনার এপলিকেশন পোর্টাল চেক করতে হবে, অ্যাপ্লিকেশন পোর্টালে গিয়ে, ওরা যে সাবজেক্টটা আপনাকে অফার করেছে, সে অফারটা একসেপ্ট করতে হবে |

অফার একসেপ্ট করার পর, কিছুদিনের মধ্যে, অথবা এক সপ্তাহের মধ্যেই আপনি আপনার অফার লেটার পাবেন | তারপর ওই অফার লেটার এর সাথেই আপনাকে একটা বুকলেট দিয়ে দেয়া হবে, ওই বুকলেট এর মধ্যে আপনি কিভাবে আপনার ভিসা প্রসেসিং করবেন সবকিছু উল্লেখ করা থাকবে |

আপনি আরেকটা ইমেইল পাইতে পারেন, যেখানে উল্লেখ করা থাকবে, আপনার ফ্রি রেজিস্ট্রেশন করার জন্য, রেজিস্ট্রেশন এর জন্য আপনাকে একটি ওয়েবসাইটের লিংক দিয়ে দেয়া হবে, ওই লিংকে গিয়ে আপনি আপনার ফ্রি রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন | এই ফ্রি রেজিস্ট্রেশন টা আপনাকে অবশ্যই করতে হবে, মনে রাখবেন রেজিস্ট্রেশনটা আপনার ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন না, এটা ইতালি আসার আগে প্রতিটা স্টুডেন্টকে করতে হয় |

আপনি যে ফ্রি রেজিস্ট্রেশন টা কমপ্লিট করছেন, এটা আপনার ইউনিভার্সিটি আপনাকে কনফার্ম করবে | কোন সমস্যা হলে আপনাকে জানাতে | ইউনিভার্সিটি কনফার্ম করার পর, আপনাকে একটি লেটার পাঠানো হবে | আপনি লেটারটি সেভ করে রেখে দিবেন | এই Letter টি পড়ে আপনার ভিসা প্রসেসিং এর সময় লাগবে |

তারপর আপনাকে হয়তো আরেকটি মেইল দেয়া হবে, যেখানে আপনাকে পেমেন্ট করতে বলা হবে | এই পেমেন্ট টা, কোন আপনার টিউশন ফি না | এটি একটি non-refundable পেমেন্ট | এই পেমেন্টে টা করলে, ওরা আপনাকে Conditional Enroll করে নিবে, ওদের ইউনিভার্সিটি তে | এ পেমেন্টটা ১৫০ থেকে ২৫০ ইউরোর মধ্যে | হয়তোবা একটু বেশি হতে পারে |

তারপর আপনি আপনার দেশের VFS এর ওয়েব সাইটে যাবেন | তারপর আপনি ওয়েবসাইট থেকে ডি-টাইপ ভিসার জন্য যে চেকলিস্ট আছে, ওটা ডাউনলোড করে নিবেন | ওই চেকলিস্ট এ দেখবেন, অনেক ডকুমেন্ট অলরেডি আপনার কাছে আছে, আর কিছু ডকুমেন্ট আপনার কাছে নাই | যে ডকুমেন্টগুলো আপনার কাছে নাই সে ডকুমেন্টগুলো আপনাকে কালেক্ট করতে হবে |

এখানে কিছু কিছু ডকুমেন্ট দেখে আপনি একটু কনফিউজ হতে পারেন | যেমনঃ Financial proof, travel insurance, proof of accommodation, and proof of family relation with the sponsor.

আরেকটি জিনিস বলে রাখি, আপনি যে ইউনিভার্সিটি তে এপ্লাই করেছেন, ওই ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন পোর্টালে চেক করে নিবেন, আপনাকে DOV করতে হবে কিনা? এবং আপনার সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট গুলি এম্বাসি দাঁড়া লিগালাইজ করতে হবে কিনা? এই জন্য আপনাকে হয়তো, আপনার সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট গুলি, বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি দাঁড়া লিগালাইজ করাতে হতে পারে |

DOV বিষয়টা ক্লিয়ার করা যায়, আপনি যদি বাংলাদেশে পড়ালেখা করে থাকেন, তাহলে আপনার DOV হবে বাংলাদেশের ইতালিয়ান এম্বাসি এর মাধ্যমে | আর আপনি যদি বাইরে কোন দেশ থেকে ডিগ্রি নিয়ে থাকেন, তাহলে আপনাকে মাস্ট ওই দেশের ইতালিয়ান এম্বাসি থেকে আপনার DOV টা করে আনতে হবে | যেমন মনে করেন আমি মালয়েশিয়া থেকে আমার ব্যাচেলর শেষ করেছি, সো আমাকে আমার DOV টা মালয়েশিয়ার ইতালিয়ান এম্বাসি দাড়া করিয়ে আনতে হয়েছে |
বাংলাদেশে DOV টা হয়তো VFS এর মাধ্যমে করা যায়(আমার DOV আমি মালয়েশিয়া থেকে করেছি), যদি বাংলাদেশের VFS DOV করে, তাহলে তাদের process টা এমন হতে পারে(আপনি একটু VFS এ কল দিয়ে সিওর হয়ে নিবেন), VFS এ আপনি আপনার সব ডকুমেন্ট জমা দিলে, ওরা আপনার হয়ে এম্বাসিতে আপনার সব ডকুমেন্ট জমা দেয়, তারপর এম্বাসি যখন আপনার DOV issue করে ফেলবে, তখন ওরা আপনাকে কল দিবে, VFS থেকে আপনি আপনার সব ডকুমেন্টস ফেরত নিয়ে আসতে পারবেন | DOV পাওয়ার পর, DOV এর সব ডকুমেন্ট আপনি আপনার এপলিকেশন পোর্টালে আপলোড করবেন |
DOV এর জন্য তেমন কোনো ডকুমেন্ট লাগে না, জাস্ট DOV অ্যাপ্লিকেশন ফর্ম, আপনার সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট এবং অফার লেটার | এখানে একটি কথা বলে রাখি, DOV থেকেও অনেককে রিজেক্ট করে দিতে পারে | আপনি যদি কোনো ডকুমেন্ট ভুয়া দেন, ভুল সার্টিফিকেট দেন, সেক্ষেত্রে আপনাকে রিজেক্ট করতে পারে | যাদের ডকুমেন্ট 100% কারেক্ট তাদের চিন্তার কিছু নেই |

এবার আসা যাক সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট লিগালাইজেশন এর বিষয়টা | এখানে আপনাকে বাংলাদেশে অবস্থিত ইতালিয়ান এম্বাসির মাধ্যমে, আপনার সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট গুলি লিগালাইজ করতে হবে | অনেক বিশ্ববিদ্যালয় এটি চাই, আবার অনেক বিশ্ববিদ্যালয় এটি চাই না | যদি চাই তাহলে করতে হবে, না চাইলে করতে হবে না |
এম্বাসি লিগালাইজ করার পূর্বে, আপনাকে আপনার সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট গুলো বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি দিয়ে প্রথমে লিগালাইজ করতে হবে | অন্যথায় এম্বাসি আপনার সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট গুলি লিগালাইজ করে দিবে না |

আমি আমার সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট গুলি মালয়েশিয়ার এডুকেশন মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রি দিয়ে লিগালাইজ করেছিলাম, তারপর মালয়েশিয়াতে অবস্থিত ইতালিয়ান এম্বাসি, আমার সার্টিফিকেটগুলো লিগালাইজেশন করে দিয়েছে |

বাংলাদেশ হয়তোবা VFS এই কাজটি করে থাকে, (তারপরও আপনারা শিওর হওয়ার জন্য VFS এ একটি কল দিবেন) | যদি VFS এই কাজটি করে থাকে তাহলে, DOV এর মতো আপনারা আপনাদের সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট গুলি ওদের কাছে দিয়ে আসবেন, ওরাই এম্বাসী থেকে আপনার জন্য লিগালাইজ করে আনবে, এবং আপনাকে আবার ফেরত দিয়ে দিবে | ফেরত পাওয়ার সাথে সাথেই, এগুলি অ্যাপ্লিকেশন পোর্টালে আপলোড করে দিবেন |

এবার আসা যাক ফাইনান্সিয়াল প্রুফ\ব্যাংক সলভেন্সি\ব্যাংক স্টেটমেন্ট এ | সবার একটাই কমন প্রশ্ন হল, কত টাকা এনাফ ফর গেটিং ভিসা? আমার উত্তর হলো, আপনি 10 লক্ষ টাকা থেকে উপরে যত দেখাতে পারেন | আপনারা চেষ্টা করবেন, যে টাকাটা দেখাবেন, ওই টাকাটা যাতে মিনিমাম তিন মাসের উপর আপনার একাউন্টে থাকে, সেই ক্ষেত্রে এটা অনেক বিশ্বাসযোগ্য হয় | আর যদি না পারেন, মিনিমাম 15 দিন আগে থেকে ব্যাংকে টাকাটা রাখবেন | শুধু ব্যাংকে টাকা দেখালে হবে না, এখানে কিছু লেনদেনও দেখাতে হবে, আপনারা যদি পারেন 60 থেকে 70 লাখ অথবা এক থেকে দেড় কোটি টাকার, একটি লেনদেন দেখিয়েন | যাদের এত টাকা দেখানোর ক্ষমতা নাই, আপনাদের কাছে যেটা আছে ওটাই দেখাবেন | বাকিটা ভাগ্যের উপর ছেড়ে দিবেন | আমি এমন একজনকে চিনি, যে মাত্র সাত লক্ষ টাকা ব্যাংক স্টেটমেন্ট দেখিয়ে ভিসা পেয়েছে | আশা করি বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি |

ট্রাভেল ইন্সুরেন্স এর বিষয়টা অনেক ইজি | আপনি VFS গ্লোবাল এর ওয়েবসাইট ভিজিট করবেন, দেখবেন ওখানে অনেকে insurance কোম্পানির নাম দেয়া আছে, ট্রাভেল ইন্সুরেন্স করার জন্য |আপনি যেকোন একটিতে যাবেন, ওদের সাথে কথা বলবেন, দেখবেন ওখানে 3 মাস, 6 মাস, অথবা 12 মাসের ইন্সুরেন্স আছে | সব চাইতে বেটার হয়, আপনি যদি 12 মাসের ইন্সুরেন্স করেন | যদি টাকা-পয়সার সমস্যা থাকে, তাহলে তিন মাসের টা করলেও চলবে | এতে আপনার 5 হাজার টাকা মতো খরচ হতে পারে | ট্রাভেল ইন্সুরেন্স এর ডেট টা দিবেন অলওয়েজ, যেদিন আপনি ইতালিতে ট্রাভেল করবেন এর একদিন আগে |

এখন আসা যাক আপনার একোমোডেশন | সব চাইতে বেটার হয়, আপনি যদি এখানে কোন রুম বা ফ্লাট বুক দিতে পারেন | এক্ষেত্রে যদি কেউ আপনার পরিচিত থাকে, সে আপনাকে সাহায্য করতে পারে | আর যদি এটা সম্ভব না হয়, তাহলে একটা হোটেল বুক দিবেন, মিনিমাম 21 দিনের জন্য | এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয় এটাকে হালকা ভাবে নিবেন না | আপনার যদি রুম বা ফ্লাট বুক দেয়া থাকে, তাহলে আপনার ভিসা হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যায় | আমার পরিচিত কেউ ছিলনা, তাই আমি হোটেল বুক দিয়ে এসেছিলাম | কিন্তু যারা এম্বাসিতে আমার ইন্টারভিউ নিতে ছিল, তারা এ ব্যাপারে আমাকে কোশ্চেন করেছিল | বুঝেন এটা কত ইম্পরট্যান্ট বিষয় | তাই আমি সবাইকে সাজেস্ট করবো, সবাই রুম বা হোটেল বুক দিয়ে আসবেন, যদি পসিবল হয় |

প্রুফ অফ ফ্যামিলি রিলেশন উইথ দা স্পন্সর | এটাও খুব ইজি, এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই | আপনি যে ব্যাংক স্টেটমেন্ট দেখাবেন, এটা অবশ্যই আপনার ফ্যামিলি মেম্বার কেউ, যেমন মনে করেন, আমি আমার বাবার ব্যাংকের স্টেটমেন্ট দেখিয়েছিলাম | সো আপনাকে এখানে যেটা করতে হবে, একটি লেটার লিখতে হবে, যেখানে আপনার বাবা আপনাকে ছেলে হিসেবে পরিচয় দিবেন | এবং ওই লেটার এ আপনার বাবার সিগনেচার থাকবে | যদি পসিবল হয়, ওই লেটার টা আপনার বাবার ছবি এবং আপনার ছবি দিয়ে, যেকোনো একজন উকিল থেকে নোটারি করে নিবেন | তাহলে অনেক বিশ্বাসযোগ্যতা বাড়ে |

আরো কিছু বিষয় এক্সট্রা বলে রাখি, যদি আপনার পাসপোর্ট এর সাথে আপনার বাবার নাম অথবা মায়ের নামে কোন ঝামেলা থাকে, তাদের আইডি কার্ডের সাথে, অথবা তাদের ব্যাংক একাউন্ট এর নামের সাথে, আপনার পাসপোর্টে যে বিবরণ দেয়া আছে, ওটার সাথে মিলে না | যেমন আমার এরকম সমস্যা ছিল | আপনার যেটা করতে হবে, কোট থেকে একটা অর্ডার আনতে হবে, যেখানে আপনার বাবা এবং উকিলের সিগনেচার থাকবে এবং পাশাপাশি এটাকে ম্যাজিস্ট্রেট দিয়ে সিগনেচার করাতে হবে | যেকোনো একজন উকিলের সাথে কথা বললে, আমি কি বলতেছি বুঝতে পারবে | এটা একচুয়ালি কোর্টের অর্ডার | যেমন মনে করেন, এমডি আলম খান এবং আলম খান উভয়ই সেম ব্যক্তি, এটা উল্লেখ করে, কোট থেকে লেটার নিয়ে আসবেন | আশা করি, আমি কি বলতেছি বুঝতে পারছেন | এ জিনিসটা খুবই ইম্পরট্যান্ট, যদি কারো নামের সমস্যা থাকে, মাষ্ট এটা করতে হবে, নয়তো এজন্য আপনাকে এম্বাসী রিজেক্ট করতে পারে |

এখন শুধু বাকি রইল আপনার ডকুমেন্টস সাবমিশন | আপনি VFS এর ওয়েবসাইট থেকে যে checklist টা সংগ্রহ করেছিলেন, ওই চেকলিস্ট এর সমস্ত ডকুমেন্ট এরেঞ্জ করার পর, আপনি VFS এ যাবেন (এখানে একটি কথা মনে রাখবেন, মনে করেন ছেকলিস্ট এ একটি ডকুমেন্ট নাই, বাট ওটা আপনার কাছে আছে অথবা আপনার ইউনিভার্সিটি আপনাকে রিকোয়ারমেন্ট দিয়েছে, তখন আপনি ওই ডকুমেন্ট গুলো বিএফএসে নিয়ে যাবেন | যেমন মনে করেন আপনার ফ্যামিলি সার্টিফিকেট, আপনি যতগুলো পেমেন্ট ইউনিভার্সিটি'তে করছেন পেমেন্ট গুলোর রেসিপ, আপনার কন্ডিশনাল এনরোলমেন্ট লেটার, এবং আরও যা ডকুমেন্ট আপনার কাছে আছে)| VFS গিয়ে আপনার সমস্ত ডকুমেন্ট, ভিসার জন্য সাবমিট করে আসবেন | তারপর বিএফএস আপনার সমস্ত ডকুমেন্ট আপনার হয়ে, এম্বাসিতে সাবমিট করবেন | এখন আপনার এম্বাসি ফেস করার টাইম |

আপনি ডকুমেন্ট সাবমিট করার এক সপ্তাহ অথবা 15 দিনের মধ্যে আপনাকে এম্বাসী থেকে কল দিবে | তাই সব সময় ডকুমেন্ট সাবমিশনের পরে, মোবাইলটা হাতের পাশে রাখবেন | ওই কলের মধ্যে আপনাকে এম্বাসি ফেস এর ডেট দিয়ে দেয়া হবে | আপনি হাতে হয়তোবা 4 বা 5 দিন সময় পাবেন |

আপনার বাড়ি যদি ঢাকার মধ্যে না হয়, তাহলে একদিন আগে ঢাকায় চলে আসবেন | যে টাইমটা আপনাকে এম্বাসি ইন্টারভিউ জন্য দিয়েছে, মিনিমাম এক ঘন্টা আগে এম্বাসিতে চলে যাবেন | যাওয়ার সময় আপনার যে যে ডকুমেন্টগুলো বিএফ এসে জমা দেন নাই, অথবা ওরা নেয় নাই, ওই ডকুমেন্টগুলো নিয়ে যাবেন | সব সময় ফরমাল ড্রেস পড়ে ইন্টারভিউতে যাবেন | এমন কোন ড্রেস পড়বেন না, যেটা দেখে এম্বাসেডর মনে করে, আপনি এখানে ইন্টারভিউ দিতে আসেননি, আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড এর সাথে দেখা করতে এসেছেন | ড্রেসআপটা খুব খুব খুব খুব বেশি ইম্পর্টেন্ট | কারণ এই ড্রেস অ্যাপের মাধ্যমে এম্বাসেডর এর সাথে আপনার প্রথম ইন্টারেকশন টা হবে, এবং সে মনে মনে আপনার ব্যাপারে কিছু ধারণা করে নিবে |

এম্বাসির বাইরে ওয়েট করবেন | ওখানে দেখবেন আপনার মতো আরও কয়েক শত ছেলে\মেয়ে ইন্টারভিউ দিতে এসেছে | এখানে একটা সাজেশন দিব, চেষ্টা করবেন কারো সাথে বেশি কথা না বলার | যদি বেশি কথা বলেন তাহলে কি হবে, আপনি যে মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে ইন্টারভিউ দিতে গিয়েছিলেন, কেউ আপনার ওই মেন্টালিটি নষ্ট করে দিতে পারে, এই কারণে আমরা ইন্টারভিউ টা খারাপ হইতে পারে | আপনি শান্ত ভাবে বাইরে ওয়েট করবেন, কেউ কোন কোশ্চেন করলে আনসার দিবেন, বেশি গভীরে যাওয়ার দরকার না |

তারপর দেখবেন যখন আপনার সময় আসবে, কেউ একজন আপনার নাম ধরে ডাকতেছে | তখন ভিতরে যাবেন এবং ওয়েটিংরুমে ওয়েট করবেন | এর কিছুক্ষণের মধ্যেই দেখবেন, বিতর থেকে আরেকজন আপনার নাম ধরে ডাকতেছে | তখন ভিতরে যাবেন, আপনার ইন্টারভিউ এখন স্টার্ট হবে | নিজেকে শান্ত রাখার চেষ্টা করবেন, আমি জানি এই সময়ের নিজেকে শান্ত রাখা খুবই ডিফিকাল্ট | বিশ্বাস করেন, নিজেকে শান্ত রাখবেন, এটা জাস্ট একটা ইন্টারভিউ আর কিছুই না |

আপনি কি ভাবছেন, অ্যাম্বেসেডর আপনার সাথে হাই-হ্যালো করবে, আপনাকে ওয়েল্কাম জানাবে | আপনাকে এক কাপ কফি বা চা খাওয়াবে | না এই সবকিছু আশা করে লাভ নেই | অ্যাম্বাসেডর এর কাজই হল আপনাকে কনফিউজ করা | তাই সব কিছুর জন্য প্রস্তুত থাকবেন | আপনার ইন্টারভিউটা খুব সফটলি ও শুরু হইতে পারে, আবার খুব হার্টলি ও শুরু হতে পারে | এটা কোন ব্যাপারই না |যেমন মনে করেন আমার ইন্টারভিউটা খুব হার্টলি শুরু হয়েছিল | আমি যতক্ষণ স্যারের সাথে কথা বলেছি, আমার একবারও মনে হয় নাই, সে আমাকে লাইক করে | অথবা সে কোনো ভাবে আমার সাথে ফ্রেন্ডলি কথা বলতে চাইছে |

ইন্টারভিউতে আমার সাথে কি কথোপকথন হয়েছিল, এটা আমি পাবলিকলি শেয়ার করতে পারিনা | এটা যদি আমি করি, তাহলে এম্বাসির প্রাইভেসি নষ্ট হবে | কিন্তু আমি এখানে আপনাকে কিছু হিন্টস দিতে পারি | যেমন মনে করেন, ওরা আপনাকে এমন কিছু কোশ্চেন করবে না, যে কোশ্চেনের আনসার টা আপনার জানা নেই | সব কোশ্চেন গুলো হবে আপনাকে নিয়ে এবং আপনি যে ডকুমেন্টগুলো সাবমিট করেছেন ওই ডকুমেন্টগুলো কে নিয়ে | ওদের যদি কোনো ডকুমেন্ট নিয়ে কনফিউশন থাকে, তাহলে হয়তো ওরা আপনাকে কোশ্চেন করতে পারে | আপনার পার্সোনাল লাইফ সম্বন্ধে কোশ্চেন করতে পারে, আপনার মনের চিন্তাধারাটা জানার জন্য, যে যে কোশ্চেনগুলো করা দরকার, ওরা সে কোশ্চেন গুলো করবে |

এখানে আমি কিছু কমন কোশ্চেন দিয়ে দিচ্ছি:
1. Why have you chosen this university?
2. What is your course commencement date?
3. How do we know you will leave Italy when your visa expires?
4. How will you pay for your trip to Italy?
5. What will you do if we reject your visa application?
6. Why do you think you should be granted the Schengen visa?
7. How many universities have you applied to?
8. Do you know anyone in Italy?
9. Where do your parents live and what do they do for a living?
10. Have you purchased travel medical insurance?
11. Do You Enjoy Any Scholarship?
12. Where is your accommodation?
13. can you tell me one of your professor's names?
14. Can you give me a short description of Padova?
15. When did you apply and when did you get your offer letter?
16. How much are your tuition fees?
17. Did you attend any of your classes?
18. Can you tell me, what was the topic of that class?
19. Tell me the names of the 5 subjects of your course plan?
20. Tell me the names of the 5 subjects of your previous course plan?

আমাকেও এম্বাসি এই ২০ কোশ্চেন এর মধ্য থেকে কোশ্চেন করেছিল |

এই কোশ্চেন গুলোর আনসার নিজের মতো করে লিখে নেবেন |

যদি আপনাকে ওরা ভিসা দেয়, তাহলে হয়তোবা আপনার কাছ থেকে পাঁচ মিনিটের বেশি ইন্টারভিউ নিতে পারে | আর যদি না দেয়, তাহলে এক মিনিট অথবা 2 মিনিটে আপনাকে থ্যাংক ইউ বলে পাঠিয়ে দিবে |

এটি হলো সম্পূর্ণ স্টুডেন্ট ভিসা প্রসেস |
👉যদি পোস্টটি হেল্পফুল মনে করেন, তাহলে পোস্টটি শেয়ার করবেন এবং আমার পেইজে একটা লাইক দিবেন |👈
সবার জন্য শুভকামনা রইল |

University of Florence... IGNITING A BRIGHTER FUTURE, Send your online application to the University of Florence in a few clicks...

06/04/2022
Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Mirpur-10
Dhaka
1216